এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৬ মে ২০১৮ ২০:১৩394500
  • "নেক্সট জেনেরেশন বিগ রিটেইল ব্র্যান্ড শুধু লজিস্টিক্স হোল্ড করবে। "--- একক এটা হয়ত খুব ভুল বলছেন না। ফিউচার রিটেলের একটা লজিসটিক্স আর্ম আছে যেটা মারত্মক গ্রো করছে। ওরা ৩পিএল ৪ পিএল সব সারভিস দিচ্ছে। ওরা আমাকে আইটি হেড এর একটা ইন্টার্ভিউর সময় বলেছিলো এটাই ওদের গ্রোথ ইন্জিন হতে চলেছে ভবিষ্যতে। তখন আমার ভরসা হয় নি
  • T | ১৬ মে ২০১৮ ২০:১০394499
  • :) ডায়মন্ডহারবার, কালীঘাট, অনুব্বত। ঠিকই আছে। এদিকে হনুদা কী দেকেচে যে ইরাকে সিপিয়েম ক্ষমতায় আসছে? :)
  • h | ১৬ মে ২০১৮ ২০:০৮394498
  • হাহাহাহা, কাছাকাছি।
  • Atoz | ১৬ মে ২০১৮ ২০:০১394497
  • তাড়াতাড়িচ্চোটে প্রথমে তিব্বত পড়লাম অনুব্বত কে। ঃ-)
  • h | ১৬ মে ২০১৮ ১৯:৫৩394496
  • নানা প্যালেস্টাইন নিয়ে বলা যাবে না, সুদু অনুব্বত। কারণ এক প্যালেস্টাইন বিদেস, তদুপরি মোঠোলমান। তাছাড়া বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত এবং পাকিস্তানে। ডিসি কি বলে তাতে কিছু এসে যায় না।
  • T | ১৬ মে ২০১৮ ১৬:০৩394495
  • আচ্ছা, ডিসি আছেন নাকি! বলচি, প্যালেস্টাইন নিয়ে গোটা দুনিয়া তো ছিছিক্কার করছে। তাহলে এইবার সিপিয়েম এই নিয়ে মিছিল বার কল্লে সে কি খিল্লিযোগ্য হবে কি হবে না?
  • | ১৬ মে ২০১৮ ১৩:২৫394494
  • ইশশ
  • T | ১৬ মে ২০১৮ ১৩:২৩394493
  • অত শান্তি পাওয়ার কিছু নেই। ও সিনেমা কপিরাইট কিনে রেখেছে নাকি! যেকোনো দিন বানিয়ে ফেলবে।
  • | ১৬ মে ২০১৮ ১২:৫৬394492
  • উদিকে বারাণসীতে একটা ফ্লাইওভার ভেঙে ম্যালা লোক মারা গেছে। এখন ভগবানের বার্তার কথা কিসু বলে নি ফেকু?
  • S | ১৬ মে ২০১৮ ১১:৪৯394490
  • একক | ১৬ মে ২০১৮ ১১:৪০394489
  • এখনো স্মল সেক্টর করে খেটে পারছে কারন দেশে কোয়ালিটি কন্ট্রোল সংক্রান্ত আইন কানুন খুব ল্যুজ বা থাকলেও ইন্সপেক্টর রা দুহাতে ঘুষ খায়। এই দিকটায় ছিপি এঁটে দিলেই খাবি খেয়ে মরবে :)
  • Ekak | ১৬ মে ২০১৮ ১১:৩৫394488
  • হিউজ। কারন স্মল সেক্টরের গ্রোথ কে এটাক করে ফেলেছে। এই জেমন হলুদ ট্যাক্সি, আছে লাখে লাখে যারা শিফ্ট কর্তে পারেনি কিন্তু হলুদের গ্রোথ বিশাল ধাক্কা খেয়েচে।

    রিটেলেও, স্মল সেকটর এর গ্রোথ এরেস্টেড। লোকে আর লুজ মাশরুম কেনেনা পাড়ার দোকান থেকে কিন্লেও। ফলপাকুর আস্ছে স্ট্যাম্প শুদ্ধু। মোট কথায় কান্চা মার্জিন কম্ছে।
  • dc | ১৬ মে ২০১৮ ১১:১৫394487
  • বিগ ক্যাপিটাল তো ম্যাটার করেই, আমি নিজেই তো বিগ ক্যাপিটাল এর সাপোর্টার ঃ) তবে প্রশ্ন হলো ইন্ডিয়ার রিটেল সেক্টরে বিগ ক্যাপিটাল কতোটা ডিসরাপ্ট করার ক্ষমতা রাখে।
  • একক | ১৬ মে ২০১৮ ১১:১১394486
  • সেত কমেছেই। ওলা অটো আসার পর নন ওলা অটো বেশ কম। আমি তো বাড়ির সামনে দেখিনা। বড় রাস্তায় দশটায় একটা।

    কলকাতাতেও শ্যামবাজারের মোরে সন্ধ্যে থেকে সেই ট্যাক্সির লাইন তো দেখলুম না লাস্ট টাইম গিয়ে। আছে অবস্যই কিন্তু সেই লাইন আর নেই। লোকে পটাপট ওলা উবের বুক করছে। রাজারহাট সাইডে তো এমনি ইই সুন্দরবনের একস্তেন্শন, এপ ক্যাব ছাড়া গতি নেই।

    এপ ক্যাবের আন্ডারে থেকে ক্যাব লোনে গারান্তার পাওয়া সহজ এটা খুব ক্যাচি ফ্যাক্টর। বিগ ক্যাপিটল ম্যাটারস, রিয়েলি ম্যাটারস :))
  • S | ১৬ মে ২০১৮ ১১:০৬394485
  • ইন্ডিয়া রিটেল সেক্টর এখনো খুলছে না বোধয় অন্য কারণে। পলিটিক্স যাস্ট একটা কারণ। সাধারণতঃ ইন্ডিয়া যখন ফরেন ইনভেস্টরদের (মানে আম্রিগান) জন্য কোনো সেক্টর খুলে দেয়, তার বদলে কিছু চায়। সেটা বোধয় এই/আগের আমেরিকান সরকার দিতে রাজী হচ্ছেনা।
  • dc | ১৬ মে ২০১৮ ১১:০৩394484
  • কিন্তু ওলা/উবের ঢুকে কি অটো/ট্যাক্সি কমেছে?
  • dc | ১৬ মে ২০১৮ ১১:০২394483
  • একক, সেটা হতে পারে। মানে বিগ রিটেল স্ট্র্যাটেজাইজ করে স্মল রিটেলে রূপান্তরিত হতে পারে। যদিও তার চান্স খুব কম, কারন বিগ রিটেল এর বিজনেস মডেল একেবারেই আলাদা। কিন্তু তাহলে তো অসুবিধে নেই, ছোট দোকান উঠে যাবার সম্ভাবনা নিয়ে যে তর্ক, সেটাও আর থাকছে না।

    "নেক্সট জেনেরেশন বিগ রিটেইল ব্র্যান্ড শুধু লজিস্টিক্স হোল্ড করবে"

    দ্যাট মে বি। সেটা তো অ্যামাজন মডেল। দেখা যাক ঃ)
  • S | ১৬ মে ২০১৮ ১১:০১394482
  • আমেরিকায় এটা খুব স্ট্যান্ডার্ড প্র্যাক্টিস। আমি তোমার ক্যাম্পেইনে টাকা ঢালবো। তুমি ভোটে জিতে আমাকে দেখবে।
  • একক | ১৬ মে ২০১৮ ১০:৫৯394481
  • এখন পলিটিকাল দাদারা বুঝে গেছে যে একজন বিগ ব্র্যান্ডের থেকে বড় এমাউন্ট খাওয়া অনেক বেটার, একশ টা দোকানে চাঁদা তুলে বেড়ানোর চে।

    এত সর্বর্ত্র। কলকাতায় ওলা ঢুকলো কী মদনদার পকেট না ভরিয়ে ? :)
  • একক | ১৬ মে ২০১৮ ১০:৫৮394480
  • এস, আমি সেটাই বলছি যে রিকয়ারমেন্ট গুলোকে এমনভাবে সেট করা দরকার যাতে ছোট দোকান মিট করতে না পারে। দ্যাট সুড বি আ প্রোএকটিভ মেজর।
  • dc | ১৬ মে ২০১৮ ১০:৫৭394479
  • ইন্ডিয়ার স্মল রিটেলার বা যাকে আমরা বামপন্থীরা ছোটবেলার থেকে বেওসায়ী আর মেড়ো বলে গাল দিয়ে এসেছি, তাদের পলিটিকাল কানেকশানও খুব কম না কিন্তু। ট্রেডিং লবির বিরোধিতায় জিএসটি সমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট অবধি ডাইলুটেড হয়ে গেল, যাতে ওদের ট্যাক্সো ফাঁকি দিতে সুবিধে হয়।
  • একক | ১৬ মে ২০১৮ ১০:৫৬394478
  • এভাবে আমরা ভাবতে ভালোবাসি যে সবাই চলবে :) আদতে চারপাশ বদলাচ্ছে। ব্যাঙ্গালোরে হু হু করে রিটেইল শপ ঝাঁপ ফেলে। মেইন সিটি বা "নাগারা" নাম ওয়ালা অঞ্চল থেকে বেড়িয়ে পুরা বা হাল্লি নাম ওয়ালা এরিয়াতে ঢোকো। এখানে রিটেইল শপ ঝাঁপ ফেলার পর প্রায় এক দুমাস ভাড়া নেই এমন ও হচ্ছে। শপিং মল এর লাগোয়া ফুড কোর্ট গুলো চূড়ান্ত লসে রান করছে। বরং মলের সামনে ৩০ স্কয়ার ফুট ফুড কিয়স্ক এর ভাড়া সত্তর অবধি উঠছে সেলামি বাদদিয়ে। গোটা ব্যাঙ্গালোরে মাত্র ৪ টে মলের গ্রাউন্ড ফ্লোর স্পেস মুম্বাই এর সেম জনঘনত্বের রেট্ এর সঙ্গে তুলনীয়। থিংস আর নট দ্যাট শাইনি .....

    ইন্ডিয়ান বিগ রিটেইল এখন দাঁড়িয়ে আছে স্রেফ স্কয়ারফুটের হিসেবের ওপর। যারা দোকান নিছে তারাও কেও মাল তোলেনা। স্কয়ার্ফুট হিসেব করে ইমামি বা পার্ল কে দিয়ে দিল, তারা ১৫ দিন বাদ বাদ এসে মাল ভরে দিয়ে যায়। যদ্দিন স্কয়ার্ফুতের হিসেব পরতে পোষাচ্ছে তদ্দিন এদের আয়ু।

    কাল নয় পরশু বিগ রিটেইল কে মিনি শপ বানিয়ে হোক বা লজিস্টিক চেইন অন্যভাবে পাল্টে, পাড়ার ওই কাব্যতীর্থর মার্কেট কে খেতে হবে। নইলে পরতায় পোষাবে না। সেই জন্যেই আইন কানুন শক্ত করে কাব্যতীর্থর সরাসরি ব্যবসা করা বন্ধ করে দেওয়া দরকার, অবস্যই পরোক্ষ ভাবে, প্রত্যক্ষ না।

    সময়ের অপেক্ষা। এই রিয়েল এস্টেট নির্ভর রিটেল মডেল ধাক্কা খাবেই। নেক্সট জেনেরেশন বিগ রিটেইল ব্র্যান্ড শুধু লজিস্টিক্স হোল্ড করবে। নো মাটির ওপর দোকান। জাস্ট ওয়েট মাডি :)
  • S | ১৬ মে ২০১৮ ১০:৫৫394477
  • পলিটিশিয়ানদেরও টাকা খাওয়াবে। অন্য খেলা কেন? সবাইকেই টাকা খাইয়ে রাখবে। নইলে ডীপ পকেটের ইউজ হবে কি করে।
  • dc | ১৬ মে ২০১৮ ১০:৫৩394476
  • লোকাল অফিসিয়ালদের টাকা খাইয়ে দোকান বন্ধ সহজে হবে বলে মনে হয়না, কারন অফিসিয়ালদের টিকি বাঁধা পলিটিশিয়ানদের কাছে। কাজেই বিগ রিটেলারদের পলিটিশিয়ানদের সাথে নেগোশিয়েট করতে হবে, সেটা একেবারে অন্য খেলা।
  • S | ১৬ মে ২০১৮ ১০:৪৯394475
  • বিদেশি বড় রিটেল ঢুকলে তারা সহজে বেড়োবে না। ইন্ডিয়া খুব লুক্রেটিভ মার্কেট। দেশের পপুলেশন ১৫০ কোটির দিকে যাচ্ছে। লোকে না খেয়ে যাবে কোথায়? বিভিন্ন আছিলায় লোকাল দোকান বন্ধ করে দেওয়া হবে। লোকাল অফিসারদের টাকা খাওয়ালে দোকান বন্ধের নোটিশ দিয়ে দেবে। কজন দোকানদারের ক্ষমতা আছে কোর্টে গিয়ে সেগুলোকে চ্যালেন্জ করার? তারপরে বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়ে দেবে - এইটা সেইটা রাখতে হবে দোকানে। ছোটো দোকানদারের পক্ষে ক্ষমতা হবেনা সেসব করার।

    আম্রিগার অনেক দিনের লোভ ইন্ডিয়ান রিটেল মার্কেটের উপরে। অথচ নিজেদের মার্কেট বন্ধ করে দিচ্ছে।
  • dc | ১৬ মে ২০১৮ ১০:৩৮394474
  • একক, আসলে ইন্ডিয়া একটা না, ইন্ডিয়া অনেকগুলো। এমনকি শহরগুলোর মধ্যেও অনেকগুলো ইন্ডিয়া। বিগ রিটেলও যেমন চলবে তেমনি মল্লিকপাড়ার কাব্যতীর্থ স্ট্রিটের পেছনের তৃতীয় গলির মধ্যের মুদি দোকানগুলোও তেমনি চলবে। এদের কাস্টমার সেগমেন্টগুলো একেবারে আলাদা।

    তবে এফেসেসাই এর ক্ষমতা অবশ্যই বাড়ানো উচিত। ভেজালের কি অবস্থা, লিমিট ছাড়িয়ে চলে গেছে।
  • একক | ১৬ মে ২০১৮ ১০:৩৩394473
  • এখন যা দরকার তা হলো এফএসএসেযাই এর ক্ষমতা বাড়ানো। আমেরিকায় এফডিএ র হাতে যে ক্ষমতা ও রিসোর্স রয়েছে সেরকম ( একচুয়ালি বেশি দরকার ইন্ডিয়াতে ) যদি এফ এসেস এ আই এর হাতে থাকে তাহলে ফুড রিটেইল এর মার্কেট এ বিগ ব্র্যান্ড রা বিশাল গেম খেলার সুযোগ পাবে। পাড়ার দোকান ফোকান উঠে যাবে। মানে যে ফরম্যাট এ চলে আরকি। কারো ইচ্ছে হলো আর লোকাল মিউনিসিপ্যালিটি কে ধরে দুটো কাগজ বের করে দোকান দিয়ে দিলো এবার কোপার সালফেট মাখানো পালং শাগ আর ফরম্যালাইন চোবানো পাবদা বেচতে লাগলো ...........এই গল্পটাকে কন্ট্রোল করতে না পারলে ইন্ডিয়াতে বিগ রিটেল বুম অসম্ভব। এটাকে কন্ট্রোলকরার রাস্তা হলো এফ এস এস এ আই এর ক্ষমতা ও পরিধি বাড়ানো। মানে সোজা কথায় এমন কিছু চাই যে, পাড়ায হুটহাট দোকান খোলা বন্ধ হয়ে গিয়ে সবাই ফ্র্যাঞ্চাইজি নিয়ে "রিলায়েন্স মিনি " টাইপ কিছু খুলুক। যাদের টিকি বাঁধা বড় রাস্তার রিলায়েন্স এর কাছে। রোজ গাড়ি এসে মাল দিয়ে যায়।

    এটা না করতে পারলে হবে কী, এইযে এখন ইন্ডিয়ান রা ফরেইন কোম্পানিদের লোভ দেখাচ্ছে এবং গান্ডু বানানোর মাস্টারপ্ল্যান করছে এগুলো চট করে ধরা খেয়ে যাবে :) আদতে তো মাল্টিন্যাশনাল রা গান্ডু না, তারা যদি একবার বোঝে যে ইন্ডিয়াতে লোকসংখ্যা বিপুল হলেও পেনিট্রেশন সেই তুলনায় নগন্য, তাহলে একসময় দলে দলে সরে পড়বে। এখনো জনসংখ্যার মিথ কাজ করছে, এখনই উচিত স্টেপ নেওয়া। এটা অবস্যই প্রথমদিকে করলে হত না, কিন্তু এখন সময় এসে গ্যাছে।
  • S | ১৬ মে ২০১৮ ১০:১৯394472
  • ফ্লিপকার্টে অনেকেরই ইনভেস্টমেন্ট আছে। তবে ওয়ালমার্ট যা বড় চান্ক নিয়েছে, ব্যাথা আছে।
  • dc | ১৬ মে ২০১৮ ১০:১৬394471
  • সেটাই। অ্যামাজন ইজ অ্যাহেড অফ দ্য কার্ভ নাউ ঃ)

    তবে একটাই ছোট্ট পয়েন্ট আছে, ফ্লিপকার্টে নাকি অ্যালফাবেটও ইনভেস্ট করছে। খেলা জমতেও পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত