এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ মে ২০১৮ ১২:২০394620
  • আমি প্রতিবারই ইয়ানি শুনলাম তো।
  • S | ১৯ মে ২০১৮ ১২:১৬394618
  • সরি লরেল।
  • S | ১৯ মে ২০১৮ ১২:১৬394619
  • এখন আবার ইয়ানি শুনছি।
  • S | ১৯ মে ২০১৮ ১২:০৯394617
  • এই ভিডিওতে কিন্তু ইয়ানি শুনতে পারছি। পীচের উপরে ডিপেন্ড করছে মনে হয়।
  • S | ১৯ মে ২০১৮ ১২:০৪394615
  • আমি লরেলই শুনেছি। এসেমের দেওয়া তোমার নিকটা তো সার্থক হতে চলেছে। ঃ))
  • T | ১৯ মে ২০১৮ ১২:০১394613
  • আমি 'য়ানি' শুনলাম। উইকির লিংক বলচে বুড়োরা 'লরেল' শুনচে।
  • paps | ১৯ মে ২০১৮ ১২:০১394614
  • অশিক্ষিত সাংবাদিকে ভরে উঠছে মিডিয়াগুলো। আরো একটা নমুনা দেখুন: double stranded লিখতে গিয়ে double standard লিখে বসে আছে। এরা কি ইংরাজিটা পড়তেও শেখেনি?

    https://aajkaal.in/news/sciencetechnology/octopus-ailen-1vqm
  • S | ১৯ মে ২০১৮ ১০:৪৩394612
  • আজকে এখানে আবার ঠান্ডা পড়েছে।
  • de | ১৯ মে ২০১৮ ১০:২৬394611


  • ছক ভাঙার চেষ্টা -
  • dc | ১৯ মে ২০১৮ ১০:১৬394610
  • আমি সব বার লরেল শুনছি। এমনকি যে ভিডিওটায় অ্যানালাইজ করে দেখিয়েছে যে দুটো আলাদা অডিও স্ট্রিম, ইয়ানি আর লরেল, একসাথে জুড়ে দেওয়া হয়েছে, সেটাতেও ইয়ানির স্ট্রিমে ইয়ানি শুনতে পাচ্ছিনা, ইয়রেল শুনছি।
  • | ১৯ মে ২০১৮ ১০:১৪394609
  • ঠিকই তো। ভারতে সেরেফ বর্ণহিন্দু আর আম্রিকায় ধবধবে সাদা এছাড়া বাকী সব তো লোক না পোক, থাকবে কেন?
  • de | ১৯ মে ২০১৮ ১০:১৩394608
  • স্পষ্ট শুনছি লরেল -

    আপনারা কি শুনছেন লরেল না য়ানি -

    কাল থেকে ভাইরাল এই লরেল না য়ানি-

    https://en.wikipedia.org/wiki/Yanny_or_Laurel
  • S | ১৯ মে ২০১৮ ০৮:৪৬394607
  • নতুন থিয়োরি হলো যে পন্চাশ আর ষাটের দশকে বন্দুক থাকা সত্ত্বেও মাস/স্কুল শুটিঙ্গ হতোনা কারণ তখন অনেক বেশি সাদা ছিলো। এইযে এখন এতো সাদারা এতো লোক মারছে তার জন্য দায়ী অন্য রঙের লোকেদের বাড়বাড়ন্ত।
  • b | ১৯ মে ২০১৮ ০৮:৪০394606
  • স্কুল শুটিং? হু`ঃ। সব ভুয়ো। সব মরা সেজে অ্যাকটিং করছে।
  • Du | ১৯ মে ২০১৮ ০৪:৫২394605
  • হ্যাঁ। কাছাড়ে তিনদিন ধরে পালন করছে তাই ভুল হল। ঠিক মনে ছিল না।
  • সিকি | ১৯ মে ২০১৮ ০০:০৬394604
  • না দু-দি।

    উনিশে মে।
  • S | ১৮ মে ২০১৮ ২৩:২৫394603
  • আইইডি পাওয়া গেছে শুনছি। এতো রীতিমত টেরর অ্যাটাক।
  • Du | ১৮ মে ২০১৮ ২১:৫২394602
  • ১৮ই মে।
    এদিকে আবার স্কুল শুটিং। টেক্সাসে।
  • b | ১৮ মে ২০১৮ ১৯:২৬394601
  • ১৯ মে না?
  • Du | ১৮ মে ২০১৮ ১৮:৫৯394600
  • আজকে আরেকটা ভাষা শহীদ দিবস। কাছাড়ের বাঙ্গালীরা শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য।
  • pi | ১৮ মে ২০১৮ ১০:০৭394599
  • যায়তো।
  • b | ১৮ মে ২০১৮ ১০:০৪394598
  • হাফ এ বেল ইজ বেটার দ্যান নো বেল। শিব্রাম উবাচ।

    আচ্চা, ইয়ে, ভাটিয়ালিতে পিডিএফ শেয়ার করা যাবে, ওটাকে ফ্রি কোনো ওয়েবসাইটে আপলোড করে? জানাবেন।
  • T | ১৮ মে ২০১৮ ০৭:৫২394597
  • তাই দিক বাবা। খান চারেক নোবেল যদি ঝামেলা থামায় তো তাই করুক।
  • Atoz | ১৮ মে ২০১৮ ০৫:৪৫394596
  • উনিও নেবেন, যিনি আড়ালে হাসেন। ঃ-)
  • S | ১৮ মে ২০১৮ ০৫:৩৮394595
  • তিনজকে যখন দেওয়া গেছে, চারজনকেও দেওয়া যাবে। বা হয়তো কিমকে বেশি দুষ্টুমি করার জন্য বাদ দেওয়া হবে।
  • Atoz | ১৮ মে ২০১৮ ০৪:৪১394594
  • চারজনে হাত ধরে নোবেল নিতে যাবে? "আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি " টাইপ ব্যাপার? ঃ-)
  • S | ১৮ মে ২০১৮ ০৪:২৮394593
  • ইউএস ইরানের ডীলটাই উঃকো কে দিচ্ছে। ট্রাম্প আসলে ওবামাকে খুব অপছন্দ করে বলে ইরান ডীল, প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে এলো। ট্রাম্পের বেস এই ব্যাপারগুলো খুব ভালো খায়। ডোমেস্টিক পলিটিক্স।

    আর উকো মোটেই কিস্যু করছে না। কিম জং উন তিনটে কথা বলেছেঃ ১) ডিনিউক্লারাইজেশন, ২) যুদ্ধ অফিসিয়ালি শেষ, ৩) শান্তির ইসে নাকি পুরো কোরিয়াতে বয়ে যাবে।

    এর বাংলা মানে হলো ১) আমেরিকান সৈন্য সরবে দঃ কোরিয়া থেকে, ২) মিসাইল ডিফেন্স সিস্টেমটাও সরাতে হবে, ৩) যদি কিম রাজী হয় ডিনিউক্লারাইজেশন করতে তাহলে আম্রিগা আর চীনকে মুচলেখা লিখতে হবে যেটা উকো কে আক্রমণ করা চলবে না/ প্রোটেক্ট করবে।

    বদলে চীন নিস্চিন্তে উকোকে জিনিস (অস্ত্রও) বেচতে পারবে। দক্ষিন কোরিয়া আর জাপানও হয়তো কিছু ইনভেস্টমেন্ট করবে। চীনের ঘাড় থেকে আমেরিকান সৈন্য সড়লো। সাউথ চায়্না সীতে একাধিপত্য নিস্চিত হলো।

    ট্রাম্পের লাভ কি? আমেরিকা কিছু জিনিস এক্সপোর্ট করবে। ট্রাম্প সেখানে প্রচুর বাড়িয়ে চাড়িয়ে কতো হাজার হাজার জব তৈরী হয়েছে সেই ঢপ জনতাকে খাওয়াবে। বলবে কোরিয়াতে ডিফেন্স খরচ কমেছে (যদিও বাজেটে ডিফেন্স খরচ বাড়ছে ৫০ বিলিয়ন ডলার)। একেই বলে নেগোশিয়েশন (আর্ট অব ডীল) ইত্যাদি প্রভিতি।

    ট্রাম্প নোবেল পাবে। এটাতে ট্রাম্প আর তার বেস যারপরনাই খুশি হবে। ওবামার নোবেলের বদলা টাইপের ব্যাপার। যে লোক টাইম ম্যাগাজিনের ফেক কভার স্টোরি বানিয়ে নিজের ছবি পেস্ট করে হোটেলে লাগিয়ে রাখে, সে নোবেল পেলে যা খুশি দিয়ে দিতে রাজী হয়ে যাবে। ইয়োরোপিয়ানরাও ট্রাম্পের ভালোবাসা পেতে এখন মরিয়া, যদি নোবেল দিয়ে বশে আনা যায়। সঙ্গে অবশ্যি শী, মুন, আর কিমকেও দিতে হবে। কিন্তু যিনি এই পুরো ব্যাপারটা আড়ালে বসে করালেন, তিনি শুধু ফিক ফিক করে হাসবেন।
  • Du | ১৮ মে ২০১৮ ০৪:০৯394592
  • ঊ কো কি ভরসায় ইউএসের সাথে চুক্তি করবে ভাবছি। কোন দেশই ইউ এস এর সাথে কি ভরসায় চুক্তি করবে?
  • Ishan | ১৮ মে ২০১৮ ০২:৫৭394591
  • ইরানের সেই 'বিপ্লব'এর গোড়ার দিকে বামরা অনেকেই খোমেইনিকে সমর্থন করেছিল। অবাম র‌্যাডিকালরাও করেছিলেন। ফুকো তো নতুন বিপ্লবের দিশা খুলে যাচ্ছে টাইপের কথাবার্তাও বলেছিলেন (১৯৬৮ তে ফুকো আর সাত্রে পাশাপাশি প্যারিসের রাজপথে নামেন, ভাবা যায়?)। পরে সকলেরই নাক কেটে নেন খোমেইনি। ফলে বামরা ইরানে ক্ষমতায় এসেছিল, বলা চাপ।

    আফগানিস্তানে অবশ্যই এসেছিল। সোভিয়েত সাহায্যে ভালই চলছিল। সোভিয়েতের দাদাগিরি ছিল বটে, কিন্তু মেয়েরা ইশকুল কলেজ চাকরি বাক্রি করত। গর্বাচেভ তারপর সেনা তুলে নিলেন। আমেরিকা পাকিস্তান থেকে মুজাহিদিনদের লেলিয়ে দিল। সেই আক্রমণ ঠেকানোর ক্ষমতা নাজিবুল্লার ছিলনা। সেইসময়ের একজন অল্পপরিচিত জিহাদি পরে খুব বিখ্যাত হন, তাঁর নাম ওসামা বিন লাদেন। তখন তিনি মুজাহিদিন আর তালিবানদের নিয়ে আফগানিস্তানে 'মুক্তি'যুদ্ধ লড়ছিলেন। তা, জিহাদি লড়াই লড়ে তাঁরা নাজিবুল্লাকে মেরে ঝুলিয়ে দিলেন। আফগানিস্তানে তালিবান শাসন তৈরি হল। লাদেন বিখ্যাত হলেন। তারপরের ইতিহাস আর কী বলব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত