এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২১ মে ২০১৮ ১৫:১৮394710
  • খুব স্বাভাবিক ভাবেই, যাঁরা এই এম বি এ পড়ে সংসার চালাচ্ছেন, তাঁদের ব্যক্তিগত ভাবে এটা দায়িত্ত্ব না, সংসার চালাতে যা করতে হয় তাঁরা করছেন, কিন্তু বিষয়ের মধ্যে ক্ষমতার হায়ারার্কি নেই, তার মধ্যে সময়ের রাজনীতি নেই, সুদুই পোতিভা আর ডেটা আছে বলে যাঁরা ভাবেন, তাঁদের জন্য সমবেদনা রইলো ঃ-)))))
  • h | ২১ মে ২০১৮ ১৫:১৪394709
  • এটা সত্যি কথা। কিন্তু সমস্যা হল, এই সাবজেক্ট গুলোর মধ্যেও ক্ষমতার হায়ারার্কি আছে। বিগ ব্যাং থিয়োরির মজাদার শেলডন, যে কিনা মনে করে স্ত্রিং থিয়োরি ছাড়া পৃথিবীর কোন কিছুই, নট ওয়ার্থ ডুইং, সেই মজা দিয়ে এই ক্ষমতার হায়ারার্কি ঢাকা যায় না। আমাদের দেশের ইতিহাস দেখলে জিনিসটা বোঝা সোজা।

    ইংরেজ রা এলে, খুব স্বাভাবিক ভাবেই, আরবি ফারসির দিন যায়, ইংরেজি র বাড় বাড়ে। এঅবং আরবি ফারসি পন্ডিত দের মধ্যে যাঁরা এই নতুন অর্ডারে সারভাইভ করেন, তাঁরা টিঁকে গেলেন, বাকিরা জাস্ট দেশের রাজা বদলানোর জন্য গন্ডমুর্খ হয়ে গেলেন। ইংরেজি নিয়ে প পাকামো বাড়ার পরে, সংস্কৃত, উর্দু, অন্য দেশীয় ভাশা সবারি প মারা গেল, তেমনই খুব সহজ বোঝা আইসিএস বা পরে আই এ এস, যা কিনা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছাড়া কিস্যু না, তাদের কদর বেড়ে গেল সাবজেক্ট গুলোর চেয়ে।

    বিজ্ঞান এবং প্রযুক্তি সাবজেক্ট হিসেবে হিউম্যানিটিজ এর চেয়ে এগিয়ে এই ছাগলামো টার সঙ্গে খুব স্বাভাবিক ভাবেই সাবজেক্ট গুলোর কোন যোগাযোগ নেই, তার জ্ঞানচর্চা টার বিশেষ যোগাযোগ নেই, কোন দিক থেকেই নেই। এখন এই যে এম বি এ হয়েছে, এটা একটা আপদ। সাবজেক্ট এক্সপার্টিজ এর উপরে দখল লাগানোর চেষ্টা মাত্র। এই যে কমিউনিস্ট পার্টি তে যেমন গণ আন্দোলনের বড় নেতাদের অফিস সেক্রেটারি দের পেট্রোনেজ পাবার জন্য বসে থাকতে হয়, পরে অফিস সেক্রেটারি রাই কোন এক অমোঘ নিয়মে নেতা হয়ে যায়, অনেকটা সেরকম। ওভার অল সর্বঘটে কাঁঠালি কলা ইত্যাদি টাইপের সর্দার জিনিস্টাকে স্কিল বলে চালানো হয় সম্পূর্ণ মালিকের প্রয়জোনে। একটা ছোটো গোষ্ঠীর নিয়ন্ত্রনের প্রয়োজনে। জেনেরাল ম্যানেজমেন্টের সাবজেক্ট হিসেবে কোন গুরুত্ত্বই নাই, জাস্ট ক্ষমতার খেলা, বাকি যা ম্যানেজমেন্টে পড়ানো বিষয়, সেগুলো গ্লোরিফায়েড স্বীকার না করা ধার মাত্র। এল বি এস এর একটা কোর সাবজেক্ট লিস্ট দেখছিলাম, বিস্ময় উদ্রেক করা র, ওমা তাও তো, ইত্যাদি বলার কোন জায়্গাই প্রায় নেই, সাব্জেক্ট গুলোর নাম ই যথেষ্ট প্রতিটাই নিজেরা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট। এই কারিকুলামে তাদের জায়গা হবার একমাত্র কারণ ম্যানেজমেন্ট তাদের ধার করে ব্যবহার করছে মাত্র। মার্কেটিং এবং ট্রেড রুল্স কে তবু খানিকটা ব্যবসার প্রয়োজনীয়তা থেকে উদ্ভুত বলা যায়। ঐটুকুই ডিসিপ্লিনের জগতে কর্পো অবদান। আর ক্ষমতার টানা পোড়েন, যেটি ম্যানেজমেন্টের আসল শিক্ষা, সেটি ই কোর্সে নেই। মেকিয়াভেলি, চানক্য, গীতা এই সব কোর্সে ঢোকালে তবু বোঝা যেত ম্যানেজমেন্ট তার ঐতিহাসিক শিক্ষা স্বীকার করছে ঃ-))))

    https://www.london.edu/programmes/masters-courses/mba/programme-content/core-courses
  • সোম | ২১ মে ২০১৮ ১৪:৪২394708
  • একদম ঠিক বলেছেন। প্রফেশনাল তর্কে, ওই বিষয়ে এক্সপেরিয়েন্সড লোকজনের বক্তব্য একটু মেনে নিয়ে তর্ক,করা উচিত।
    কিন্তু সাধারণ মানুষের তর্কের মূলধন হলো, তার বাস্তব অভি্ঞতালব্ধ লব্ধ জ্ঞান ও কমন সেন্স।
    অনেক সময় এক্সপার্ট রাও ভুল বলে, বা বিষয় কে জার্গণ দিয়ে ভরিয়ে দেয়।
    কিছু লোক অযথা হামবড়া প্রমাণ করে। যেমন বিপ কে আমি পছন্দ করি ওর বহুমুখী চিন্তার জন্য।প্রায়ই তর্ক হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কিন্তু বিপ যখন হটাত বলে ওঠে,ইঞ্জিনিয়ারিং পাশ করে অঙ্কের বা সাবজেক্ট এর কিছুই জানে না, তখন রাগ হয়। কারন বিপ ইঞ্জিনিয়ারিং পাশ ই করে নি।
    তবে তর্ক না হলে কিসের মিনিময়?
    কিছু লোক না হয় কম ই জানে, তাতে কি এসে গেল?
  • h | ২১ মে ২০১৮ ১৪:৩৪394707
  • আরেকটা কথাও মনে করানো দরকার, ডিডি দাকে আলাদা করে না, ক্রিশ্চিয়ানিটিতে একটা ঘটনা প্রায় গোটা মধ্যযুগ ধরে ঘটেছে, (পিরিয়ড স্ট্রাকচার টা প্রশ্নাতীত না হলেও), সেটা হল এই সময়টাতে, এমনকি তথা কথিত আধুনিক যুগের শুরু তেও, জ্ঞান চর্চা বা জীবন দর্শন সম্পর্কে যে নানা আলোচনা পরে যেগুলো বেশ র‌্যাডিকাল রূপ পেয়েছে, সেগুলূ চার্চের মধ্যে হয় প্রকাশ্যে বা গোপনীয়তার মধ্যে চর্চা হয়েছে। বিশ্বাসী দের মধ্যে থেকে অবিশ্বাসী আর সংশয়ী রা উঠে এসেছেন। সেন্ট অগাস্টিনের কনফেসন কে যদি স্রেফ সাহিত্য হিসেবে পড়া হয়, মাইরি জয়েস তো ছাড়ুন, জ্যাক কেরুয়াক বা পল অস্টার পড়ছি বলে মনে হতে পারে, ইফ ইউ ক্যান হ্যান্ডল দ্য স্ক্যান্ডালাইজিং অর ইভেন সেক্সি পাপবোধঃ-))))))))))) ডারউইন, মেন্ডেল, যাঁরা জেনেসিস কে ধাক্কা দিচ্ছেন, তাঁরা প্রায় ক্ষমা চেয়ে নিচ্ছেন ঈশ্বরের কাছে, নিজেদের বিশ্বাসে আঘাত দিয়ে নিজেরাই কষ্ট পাচ্ছেন। নিউটনের বেলাতেও তাই। তো এটা এই জন্যেই বলা, হেরেসি জিনিসটা, ভিন্নমত জিনিসটা ধর্মচর্চার মধ্যে, শুধু পূজনীয় বা আচার বিচারের পার্থক্যের মধ্যে, শাস্তি বা স্বস্তয়ন বিধানের পদ্ধতিগত পার্থক্যে না, জ্ঞান বা দর্শন চর্চা বা উপলব্ধির মধ্যেও রয়েছে। সুতরাং এপিস্কোপাল অর্ডারের মধ্যে পার্থক্যা থাকা, বা উপাসনার পদ্ধতি তে পার্থক্য থাকা, বা ফাউন্ডেশন মিথ, বা দৈনিক চর্চা, থিয়োলোজির মধ্যেকার নানা পার্থক্য থাকাই শুধু হেরেসির এভিডেন্স না। মানুষের নিজেকে এবং প্রকৃতি কে বা সময় কে বোঝার চেষ্টা চার্চের লাইব্রেরী গুলোর ফিজিকাল বাউন্ডারির মধ্যে হয়েছে, এর মূল কারণ হল শিক্ষা জিনিসটা ডেমোক্রাটাইজ না হওয়া, ভাবনার বৈচিত্রের অভাব না। অক্সফোর্ড, সোরবন, উপসালা সব ই সে অর্থে চ্যাপেল/চার্চ/কনভেন্ট বেসড ইউনিভার্সিটি।
  • | ২১ মে ২০১৮ ১৪:২৭394706
  • 'ব্রেদরেন অফ পিউরিটি' আর 'এনসাইক্লোপেডিয়া/এপিসলস অফ ব্রেদরেন অফ পিউরিটি' হালকা পড়ে দেখতে পারেন। ননঅর্থোডক্স, নোস্টিসিজমের চুড়ান্ত।
  • S | ২১ মে ২০১৮ ১৪:১৪394705
  • এখানে কে একটা দাবী করেছিলো যে সে আইটি কোম্পানির ওয়ার্কশপ করে ফাইনান্স শিখে গেছে আর আমি কিছু জানিনা (একটা ডাহা ভুল ধরিয়ে দিয়েছিলাম)। যখন বললাম যে আমি কয়েক বছর পড়েছি তখন বলেছিলো যে আমার কোনও প্র্যাক্টিকাল এক্সপেরিয়েন্স নেই। না জেনেই বলে দিলো। এইখানেই সমস্যাটা। মানে আমি জানিনা আর আমার এক্সপেরিয়েন্স নেই যখন তখন আর কেউ জানতেই পারেনা। ম্যানেজারদের বিরুদ্ধে অভিযোগ ব্যাপারটা থাকতেই পারে, কিন্তু সেটা বাদ দিয়েও এগুলো মেনে নিতে অসুবিধে হয়।

    ধরুন ডাক্তারি নিয়ে আলোচনা হচ্ছে। এবারে আমি বললাম যে পায়ে ব্যাথা মানেই কিডনিতে প্রবলেম (এখানে অনেকে এর থেকেও অ্যাবসার্ড কথাবার্তা বলে), তাহলে আপনি আলোচনা চালাতে পারবেন?

    আমাকে বললে ক্ষতি নেই। কিন্তু অমর্ত্য সেনের সময়েও অনেককে এইধরনের কথা বলতে শুনেছিলাম। লোকে সকালের টাইমস অব ইন্ডিয়া পড়ে এসে বলে দিয়েছিলো যে উনি ভুল বলছেন। এখনো অনেকেই কমেন্ট করে যে উনাকে নোবেল দেওয়া ঠিক হয়নি। এখানেও বিপ পাল বলেছিলো যে ইকনমিক্স কোনও সাবজেক্টই না। এই একটু আগে হ-ও সেটাই বললো। না জেনেই বললো। কানহাইয়ার ক্ষেত্রেও বলেছিলো যে ইতিহাস কোনও সাবজেক্টই না, আইআইটি পড়লে এইসব আন্দোলন করার সময় পেতো না। আমি নিজে ইন্জিনিয়ারিঙ্গ পড়েছি, কি পড়াশুনা করতে হয় আমার জানা আছে।

    আরেকটা মুশকিল হলো কোম্পানির একদিনে ম্যানেজমেন্ট শেখানোর ট্রেনিঙ্গ আর পপুলার রেফারেন্স বুক। এই ট্রেনিঙ্গ গুলো দেওয়া হয় ক্যাট পাশ করতে না পাড়া জনগনের ফ্রাশ্ট্রেশন কমাতে (যে এইতো তুমিও এক সপ্তাহে ম্যানেজার হয়ে গেলে, আর অতো কস্ট করে এম্বিএ করার কি দরকার) আর চটজলদি প্রজেক্ট ম্যানেজার বানানোর জন্য (যার জন্য এইচেস পাশ ছেলেই যথেষ্ট)। ব্রিটনি স্পিয়ার্সের গান শুনে সঙ্গীত চর্চার মতন।

    আর ঐ পপুলার রেফারেন্স বইগুলো আরো খারাপ। এগুলৈ লোকে পড়ে আর গুছিয়ে ভুল বোঝে। কাউকে দেখবেন না টেক্সবুক পড়তে। স্ট্রিঙ্গ থিয়োরির ছাত্ররা ব্রিফ হিস্ট্রি অব টাইম পড়ে মানে এই নয় যে সেই বই পড়লে আমিও স্ট্রিঙ্গ থিয়োরি শিখে যাবো।
  • h | ২১ মে ২০১৮ ১৪:১২394704
  • না এটা সত্যি ই, এত অ্যাডাল্ট লোক, এত কাজ কর্ম ফেলে বিশ্বজগতের এত বিষয় সম্পর্কে এত কেন ভাটায় এটা বেশ আশ্চর্য্যের, দ্য আর্জ টু এক্সপ্রেস মাস্ট বি স্ট্রংগার দ্যান .... ঃ-))))
  • T | ২১ মে ২০১৮ ১৪:০৮394703
  • S, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে ভালো টই আছে। খুঁজে দেখতে পারেন।
  • h | ২১ মে ২০১৮ ১৪:০৪394702
  • ডিডি দা এনগেজ করতে বিরক্ত হচ্ছেন, ফাইন। আপত্তি নেই। যেকোন মাইনরিটি ধর্ম সম্পর্কেই আপত্তি জনক স্টেটমেন্ট চোখে পড়লে বা পড়তায় পোশালে রিজয়েন্ডার দিয়ে যাব। আগের বার যেমন দিয়েছি।

    এই যুক্তি টা ডিডি দা এত লেখা পড়ে কি করে বলেন বুঝি না, অনেকদিন ধরে একটা ধর্ম থাকলে একটু আধটু হেরেসি থাকবেই ঃ-) রিফরমেশনের ভাঙ্গন, ইনকুইজিশন এর অত্যাচার, লালিবেলার ক্রিশ্চিয়ানিটি, গ্রীক অর্থডক্স বা কপটিক ক্রিশ্চিয়ানিটি, লাতিন আমেরিকার লিবারেশন থিয়োলোজি ইতিহাসে তাদের গুরুত্ত্ব এগুলো কে একটু আধটু হেরেসি বললে, সেটা কে ব্যক্তিগত শ্রদ্ধাবশে ছাড়া অন্য কোন ভাবে হোমোজিনাইজেশন এফর্ট ছাড়া আর কিছু ভাবে দেখা মুশকিল ঃ-)))))))

    এত লেখাপড়া করে, আমাদের ভালোবেসে গান্ডু পর্যন্ত বলে ফেলে, ডিডি দা বুঝতে পারছেন না, হিন্দুত্ত্ববাদীরা, জৈনিজম, শিখিজম, নাথপন্থী, নানা ধরনের কাল্ট কে একটু আধটু হেরেসি বলেই দেখে থাকে। বুঝতে পারছেন না বলে বিশ্বাস করাই কঠিন, তবে ব্যক্তিগত পছন্দ অপছন্দ দ্বারা ধাবিত হয়ে কথা বলা টা গুরুচন্ডালির স্বর্ণযুগের সেই ঐতিহ্যটি যা এখনো মরে নাই ঃ-))))

    এবং হোমোজিনাইজেশনের বিপদ ফ্যামিলিয়ার সংস্কৃতির বেলায় বুঝে, তুলনামূলক ভাবে আনফ্যামিলিয়ার সংস্কৃতি বা ধর্মের ক্ষেত্রে না বুঝতে চাওয়াটাকে একটু কলোনীর অধিবাসী হবার রাজনৈতিক রাগ বলা যায়, আমাদের ও ছেলো গোছের দেশগৌরব বলা যায়, কিন্তু আর যাই হোক দার্শনিক অবজেকটিভিটি বলা যায় না, সে যতই বিরক্তি প্রকাশ করুন।
  • sm | ২১ মে ২০১৮ ১৪:০৩394701
  • ডাক্তারি, হোমিও প্যাথি, আইন সব কিছু নিয়েই আলোচনা হয়। রাস্তা ঘাটে কান পাতলেই শোনা যায়, স্ট্যামলোর চেয়ে টেলমা বেশি ভালো; প্রেশার কমায়।
    আমাদের সবুজ সুভাষ তো সেদিন দেখলাম টিভিতে গোটা বারো ঘিয়ের বোতল নিয়ে বোঝাচ্ছেন কি কি ভাবে ভেজাল মেশানো হয়, এই সব!
  • S | ২১ মে ২০১৮ ১৩:৫১394700
  • আচ্ছা ইকনমিক্স নিয়ে তো এতো তক্ক হয়। ডাক্তারি নিয়ে হয়না কেন? বা ফিজিক্স নিয়ে। এখানে গাদাগাদা আইটি, ইন্জিনিয়ার (আমিও) কিন্তু কাউকে কখনো এইসব সাবজেক্ট নিয়ে আলোচনা হতে দেখেছেন?
  • sm | ২১ মে ২০১৮ ১৩:৪৫394699
  • এটা কেউ,প্রফেশনাল হিসাবে দাবী না করলে তো কোন অসুবিধে দেখি না। গুরুতে তো প্রায় সবাই ওয়েব এম ডি পড়ে ডাক্তার বা আইন বিশারদ বা ইকনমিস্ট! টিভি তেও এরকম বিশেষজ্ঞের সমাহার!
    এরকম না হলে তো মিনিময় হবেই না!সবাই কে খরচ করে কোর্স করতে হবে।
  • PM | ২১ মে ২০১৮ ১৩:৪৩394698
  • "কিন্তু পিএমদা, একককে আমার এইজন্যই ভাল্লাগে - এক্সেপশানগুলো তুলে ধরে বলে ঃ)" --- একদম--- অমার ও ঐ জন্যে ই ইন্টারেস্টিং লাগে। মুতাজ্জিল দের নিয়ে সেরকম কিছুই জানতাম না। এককের লেখা পড়েই পড় শুরু করলাম তো।
  • S | ২১ মে ২০১৮ ১৩:৩৯394697
  • কোম্পানিগুলোতে যা হয় সেগুলো তিনঘন্টার ওয়ার্ক্শপ করে কেউ যদি দাবী করে যে কম্পিউটার সায়েন্স শিখে ফেলেছে, সেরকম।
  • S | ২১ মে ২০১৮ ১৩:৩৬394696
  • "বেশির ভাগ পেপার ই এই ঐ ডিসিপ্লিন থেকে ঝাড়া"

    এটা কি করে জানা গেলো?
  • de | ২১ মে ২০১৮ ১৩:৩২394695
  • উফ্‌ - গালিগালাজের জন্য একটা আলেদা টই রাখেন - যাঁদের ইচ্ছে ওখেনে গিয়ে লড়ে আসবেন - বেশ ডুয়েল লড়ার গ্রাউন্ডের মতো -
  • de | ২১ মে ২০১৮ ১৩:২৮394694
  • ঠগ বাছতে গাঁ উজার - এ তো অ্যাডাল্টারির চার্জে জেলে ঢুকবে শিগ্গিরিই -

  • h | ২১ মে ২০১৮ ১৩:১৮394693
  • যদিও ম্যানেজমেন্ট সাবজেক্ট টা পুরোটাই পরস্মৈপদী, বেশির ভাগ পেপার ই এই ঐ ডিসিপ্লিন থেকে ঝাড়া, নিজের বলতে বিশেষ কিছু নেই, তবু একটা কথা মানতেই হয়, কোম্পানি গুলো যে ৭ দিনের বা তিন দের বা দু দিনের বা ৪ ঘন্টার ম্যানেজমেন্ট কোর্স বলে যেসব বিচিত্র জিনিস করায়, তার থেকে একটা ফুল ফ্লেজেড কোর্স এর রিগর অন্তত বেশি থাকে। অনতত পড়ার মত বই ফই থাকে, এইখানে যেগুলা দেয়, এগুলো স্কুলের নিয়মাবলীর মত বোরিং।
  • sm | ২১ মে ২০১৮ ১৩:১২394692
  • কিন্তু কাকে পড়তে হবে?
  • S | ২১ মে ২০১৮ ১৩:১০394691
  • আপনাকে না।
  • sm | ২১ মে ২০১৮ ১৩:০৯394690
  • S,আবার কাকে খরচা করে ম্যানেজমেন্ট পড়তে বলছে?
  • S | ২১ মে ২০১৮ ১৩:০৮394689
  • টইগুলোতে আর ঢোকা যাচ্ছে না।
  • de | ২১ মে ২০১৮ ১২:৩৯394688
  • আম্মো এককের ফ্যান - এই দেখার চোখটা যেন চিরদিন থাকে -
  • dc | ২১ মে ২০১৮ ১২:৩৬394687
  • কিন্তু পিএমদা, একককে আমার এইজন্যই ভাল্লাগে - এক্সেপশানগুলো তুলে ধরে বলে ঃ)
  • T | ২১ মে ২০১৮ ১২:২৮394686
  • মশয়, নজর দেবেন না। এককও যেদিন কচ্ছপের সোজা পিঠ দেকতে শুরু করবে সেদিন আর কী বাকি থাকবে!
  • PM | ২১ মে ২০১৮ ১২:২৬394685
  • এককের কারবার এক্সেপসন নিয়েই। ৯৯% যা বিশ্বাস করে তাতে এজকের রুচি নেই-- বাকি ১% ই সব একথা এদ্দিনে বুঝ এ গেছি
  • | ২১ মে ২০১৮ ১১:৪৭394684
  • টইগুলো ক্রমশ ভাগাড় হয়ে যাচ্ছে। পচা দুর্গন্ধ মাইন্ডসেট সমুহের উদ্দাম নৃত্য।
    অ্যাহ!
  • dc | ২১ মে ২০১৮ ১১:২৮394683
  • অঙ্ক চর্চা তো যুগে যুগে হয়েছে। আর অংকের চর্চা করতে গিয়েই শয়তান বিজ্ঞানের পাল্লায় পড়ে সভ্যতা গোল্লয় গেছে।
  • Ekak | ২১ মে ২০১৮ ১০:০৭394682
  • যেটা সিরিঅস কনসার্ন সেটা হলো শুভন্করী যেমন বান্গ্লায় তেমন তামিল এ লোকাল ম্যাথেম্যটিশিঅন রা এরোকোম নানা সুত্রো, ধান্ধা ইত্যাদি নিয়ে কাজ কর্তেন এক্টা সময়।

    লোকগান এর মতৈ লোক ধাধা বলেও এক্টা ব্যাপার আছে।।এবঙ্গ লোক সঙ্গীত এর মতৈ এর ও আস্চোর্জ্যো ট্রান্জিশন হয়। ধরুন একি ধাধা য় বীর্বল কে গম দিচ্চেন সুল্তান, আবর সেটাই মধ্যো এশিয়া তে গিয়ে ভ্রম্যোমান গ্যানি চিসসা কে দাব র ছক এর উপর গমের দানা দেওআর প্রতিশ্রুতি দিয়ে রাজা বিপদে পর্ছেন।

    এছরাও ননরকম অন্কের সুত্র, সহজে গননা করার পদ্ধতি এসব নিয়ে জাতিগোশ্টির নিজোস্বো লেকা আচে।

    তো জেটা বক্তব্য জে, এই "বেদ" এর সঙ্গে জুরে দেওআর সর্বগ্রাসি কাল্চর এ, ভারোতিওদের খেত্রে উপরিউক্ত বিকাশ বিসেশ খতিগ্রস্ত হয়।
  • S | ২১ মে ২০১৮ ১০:০০394681
  • আর এই ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে ম্যানেজমেন্ট না পড়া লোকেদের এতো উৎসাহ কেন বুঝিনা। দুবছর চাকরি ছেড়ে কয়েক লাখটাকা খরচ করে পড়ার মুরদ নেই, এদিকে ম্যানেজার হওয়ার শখ রয়েছে পুরো দমে। হাবিজাবি এদিক সেদিক থেকে খাবলা খাবলা করে পপুলার বই পড়ে এসে নিজেকে হনু ভেবে বসে। এরা বোধয় বইগুলো পড়ে এটাও বোঝে না যে কিছুই বোঝেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত