এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২২ মে ২০১৮ ১০:১৮394800
  • মুসলমানদের মারলেই চাকরি হয়ে যাবে? বিজয় মাল্য দশ হাজার কোটি টাকা ঝেড়ে দিলো তাতে কিছু হয়্না, কিন্তু মোল্লারা খুব বাড় বেড়েছে কারণ আগে খেতে পেতোনা, এখন এক বেলা খাচ্ছে।

    অবশ্যি এটা এখন বিশ্বব্যাপি ট্রেন্ড।
  • N-methyl-D-aspartate | ২২ মে ২০১৮ ১০:১২394799
  • ওপেনলি জেনোসইড প্রীচ করা মেইনস্ট্রীমে এসে গেছে।
  • N-methyl-D-aspartate | ২২ মে ২০১৮ ১০:০৯394798
  • dc | ২২ মে ২০১৮ ০৮:৩৯394797
  • কারেক্ট! ঃ)
  • S | ২২ মে ২০১৮ ০৮:২২394796
  • হেইনজ আর ক্র্যাফ্ট ফুডস।
  • dc | ২২ মে ২০১৮ ০৭:৪৫394794
  • নাঃ এইচপি কমপ্যাক না। ফুড প্রোডাক্ট রিলেটেড কেস। মনে পড়লে বলবো।
  • Ishan | ২২ মে ২০১৮ ০৩:২৭394793
  • তা লাগে। আরও সমস্যা হল, মিডিয়াতে আসাটাও এখন লোকের গা সওয়া হয়ে গেছে। পাড়ার মোড়ে যেমন ছিল।
  • quark | ২২ মে ২০১৮ ০৩:১৯394792
  • না না, নতুন তা বলিনি .... খুব ছোট বয়সে বিছানায় শুয়ে পাড়ার মোড় থেকে প্রায় সারা রাত আর্তনাদ শুনেছিলাম, শেশের দিকে বোধ হয় আর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছিল না। শুনেছিলাম 'চোর'।

    হ'তে পারে আজকাল মিডিয়াতে বেশি আসছে। যাই হোক, বড় অসুস্থ লাগে।
  • Ishan | ২২ মে ২০১৮ ০৩:০০394791
  • পিটিয়ে মারা তো আজ থেকে চলছেনা। গণপিটুনি দীর্ঘদিনের গপ্পো। আগে ওটাকে 'জনরোষ' তত্ত্ব দিয়ে দেখা হত। এখন গো হত্যা ইত্যাদির কারণে ফোকাসে এসেছে।
  • quark | ২২ মে ২০১৮ ০২:৫৬394790
  • সারা দেশে ভোট/গোহত্যা/চুরি আরো নানা অজুহাতে পিটিয়ে মারার ঘটনা বেড়েই চলেছে। এ কোন্‌ মৃত্যু উপত্যকায় এলাম?
  • S | ২১ মে ২০১৮ ২৩:০১394789
  • আপনি কি এইচপি কমপ্যাকের কথা বলছেন?
  • S | ২১ মে ২০১৮ ২২:৫৫394788
  • আরে এইযে ওয়ালমার্ট ফ্লিপকার্টকে কিনলো, কোনও দরকার ছিলো? না ইন্ডিয়ায়ও প্রেজেন্স চাই, নইলে অ্যামাজন এগিয়ে যাবে। অ্যামাজন সুযোগ বুঝে ভালো ফাঁদে ফেলেছে। ওয়ালমার্ট যদি ইন্ডিয়ায় ফিজিকাল স্টোর না খুলতে পারে, তাহলে কি হবে কে জানে।
  • dc | ২১ মে ২০১৮ ২২:৫৪394787
  • চার নং ফ্যাক্টরটা কারহার্ট বাবুর কীর্তি, মম ফ্যাক্টর। এর ওপরে শ্রীদেবী সিনেমা বানিয়েছিল।
  • S | ২১ মে ২০১৮ ২২:৪৯394786
  • হুম। আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের এক্সেল অ্যাসাইনমেন্ট থাকে ঐ বেটা বের করা। কিন্তু এখন তো আরো অন্তত দুটো ফ্যাক্টর মার্কেটে এসে গেছে। আমিই অন্তত একটা জানি।

    ফামা-ফ্রেন্চ মডেলের একটা সমস্যা আছে। উনারা ডেটা অ্যানালিসিস করে মডেল তো বানিয়েছিলেন, কিন্তু কোনও সঠিক এক্সপ্লানেশন দিতে পারেননি যে কেন উনাদের মডেল ক্যাপেম থেকে বেটার কাজ করছে। ফলে ক্যাপেম যেমন থিয়োরিটিকালি অন্ক কষে প্রুভ করা যায় (উপপাদ্যের মতন), ফামা-ফ্রেন্চে সেটা করা যায়্না।
  • dc | ২১ মে ২০১৮ ২২:৪৬394785
  • S, এম্পায়ার বিল্ডিং এর কয়েকটা ভালো উদাহরন আছে, মনে পড়ছে না। একটা তো ক্লাসিক, কোম্পানিটার নাম মনে পড়ছে না। তবে এখন কাটি।
  • dc | ২১ মে ২০১৮ ২২:৪৩394783
  • ফিনান্সিয়াল মডেলিং। যাই হোক, ফ্রেঞ্চ বাবু কষ্ট করে ওয়েবসাইটও আপডেট করে থাকেন, h দা চাইলে নিজে নিজেই ফ্যাক্টরগুলো ডাউনলোড করে এক্সেলে কয়েকটা শেয়ারের বিটা বার করে দেখতে পারেন। এক্কেবারে অকাজের জিনিষ না।
  • S | ২১ মে ২০১৮ ২২:৪৩394784
  • সিইওরা এম অ্যান্ড এ তিনটে কারনে করে। এই নিয়ে অন্তত হাজার পাঁচেক পেপার আছে শুধুমাত্র ফাইনান্সে।
    ১) সত্যিকারের ভ্যালু ক্রিয়েশন।
    ২) হিউব্রিস। মানে ইগো। আমার ঐ কোম্পানি চাইই চাই। অমুক সিইওকে ফায়ার করবো। বা এম্পায়ার বিলিডিঙ্গ, মানে আরো বড় কোম্পানির সিইও হবো।
    ৩) নিজেকে ফায়ার হওয়া থেকে বাঁচাতে। এই মার্জারে গেলে সিইওর চাকরী হয়তো আরো দুবছরের জন্য বেঁচে যাবে।

    আপনি ওবির যে কেস পড়ছেন, ওগুলো পড়ানোর আগে থিয়োরিটা দেওয়া হয়। ক্লাসে যখন এই কেস নিয়ে আলোচনা করা হয় তখন ধরেই নেওয়া হয় যে স্টুডেন্টরা ঐ চ্যাপ্টারটা পড়ে এবং বুঝে এসেছে।
  • S | ২১ মে ২০১৮ ২২:৩৭394782
  • "অ্যাপ্লায়েড জগতে বহুবার দেখা গেছে যে ম্যানেজাররা শুধুমাত্র সেলফ সিকিং বিহেভিয়ার প্রদর্শন করেছে।"

    বহুবার না। সবসময়।

    ম্যানেজারের একটাই উদ্দেশ্যঃ কিকরে নিজের ইউটিলিটি ফান্কশন ম্যাস্কিমাইজ করা যায়। মানে সব্থেকে কম কাজ করে সবথেকে বেশি দিন ধরে সবথেকে বেশি টাকা উপার্জন করা যায়।

    আর এই কনফ্লিক্টের জন্যই তো বোর্ড আছে (আইডিয়ালি এটাই তাদের কাজ)। যাতে ম্যানেজার শেয়ারহোল্ডারদের জন্য কাজ করে, নিজের আখের গোছতে নয়। আর এই ব্যাপারটাকেই কর্পোরেট গভার্নেন্স বলে। খুব সরল করে বললেঃ মানে সিইওকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আর তার যথাযত মনিটরিঙ্গ হয়।

    ফামা ফ্রেন্চ থ্রি ফ্যাক্টর মডেল ফাইনান্সের জিনিস, ঠিক মাইক্রো ইকনমিক্সের না। আর ওটাতে ডেটা অ্যানালিসিস ভালো করেছেন উনারা।
  • dc | ২১ মে ২০১৮ ২২:২৭394780
  • *h দা
  • dc | ২১ মে ২০১৮ ২২:২৭394781
  • ইয়ে "অপ্টিমাইজেশান অফ শেয়ারহোল্ডারস ওয়েল্থ" বা "ম্যাক্সিমাইজেশান অফ শেয়ারহোল্ডারস ওয়েল্থ" যাই হোক না কেন, এটা যেমন থিওরি, বা ক্লাসরুমে পড়ানো হয়, তেমনি অ্যাপ্লায়েড জগতে বহুবার দেখা গেছে যে ম্যানেজাররা শুধুমাত্র সেলফ সিকিং বিহেভিয়ার প্রদর্শন করেছে। এই নিয়ে এইচবিআর কেস স্টাডিও আছে, দুয়েকটা উদাহরন হলো এনরন, আর্থার অ্যান্ডারসন বা লেহম্যান ব্রাদার্সের ম্যানেজাররা - জেফ স্কিলিং, রিচার্ড ফুল্ড ইত্যাদি। অনেকগুলো এম অ্যান্ড এ কেসেও দেখা গেছে যে ম্যানেজাররা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখেছে, আর কারুর না। বা যে ব্যাংক আর আডিটররা এসব ক্ষেত্রে বোর্ডকে অ্যাডভাইস করেছে তারা শুধুমাত্র নিজেদের ফি বাড়ানোর চেষ্টা করেছে।

    আর উল্টোদিকেও ("ম্যাক্সিমাইজেশান অফ শেয়ারহোল্ডারস ওয়েল্থ" এর স্বপক্ষে) অনেক প্রমান হাজির করা যায়, যেমন জ্যাক ওয়েলচ, ওয়ারেন বাফে বা স্যাম ওয়াল্টন বা অ্যাল্ফ্রেড স্লোয়ান। (টেক সিইও দের তো ধরলামই না)। এসবই ওর্গানাইজেশান বিহেভিয়ার এর কেস স্টাডি। আর ওবি হলো গিয়ে সবচাইতে ভুলভাল আর ঘ্যাঁট মার্কা সাবজেক্ট।

    কিন্তু h যে মাইক্রো ইকো কে ধুর করে দিলেন তাতে বড়ো দুঃখ পেলাম ঃ( এমনকি ফামা-ফ্রেঞ্চ এর কথাও তো বলতে পারতেন! (যদিও ওতে যৎসামান্য স্ট্যাটস আছে)
  • S | ২১ মে ২০১৮ ২২:১৩394779
  • কেন বললেন জানলে সুবিধা হয়।
  • cm | ২১ মে ২০১৮ ২২:১০394778
  • S কি লজিকের বই পড়েছেন? পড়ে ফেলুন আমোদ পাবেন।
  • Du | ২১ মে ২০১৮ ২১:৫৫394777
  • তাতিন সবেতেই কিছু একটা তত্ত্ব দিয়ে দেয় খালি নিজেই ৯৮ থেকে পঞ্চায়েত নির্বাচনে হিংসার লেখার পর তৃণমূল দলের জন্মলগ্নটা ভুলে গেল ঃ))
  • S | ২১ মে ২০১৮ ২১:৫৪394776
  • আরেকটা কথাও লিখে দি। কারেন্সি হেজিঙ্গ করে কেউ লোকসান করেনা। এক্সচেন্জ রেট ওথানামার ফলে লোকসান যাতে না হয় (লাভও হবেনা), তাই হেজিঙ্গ করা হয়। কিন্তু যেখানেই দেখবেন কেউ বলছে যে হেজিঙ্গ করে লোকসান হয়ে গেলো বুঝবেন হেজিঙ্গ করেনি/বোঝেনি।

    হেজিঙ্গ করেনি মানে মুখে বলেছে, কিন্তু আদতে স্পেকুলেট করে বসে আছে।

    হেজিঙ্গ বোঝেনি মানে এক্সচেন্জ রেট উল্টোদিকে মুভ করেছে, হেজিঙ্গ না করলে লাভ হতো, অতেব বলছে লোকসান হয়েছে। এরকম কোনও হেজিঙ্গ মডেল নেই যেখানে লোকশান হলে আটকাবে কিন্তু লাভ হলে আটকাবে না। কিছু হয়তো ডেরিভেটিভ্স বানানো যায়, কিন্তু সেগুলো এক্সপেন্সিভ।
  • S | ২১ মে ২০১৮ ২১:২১394775
  • আমিও তিনটে কেস স্টাডি দিতে পারি যেখানে দুই ভাইয়ের মধ্যে যে ভাই পড়াশুনা কম করেছে, সে বেশি সফল হয়েছে। তাতে কিছু প্রমাণ হয়্না।

    ঐযে বলেছিলাম এগুলো মডেল। ফর্মুলা নয়।
  • S | ২১ মে ২০১৮ ২১:১৯394774
  • পিএম, সেইজন্যই লিখেছিলাম লিগালি অ্যান্ড এথিকালি। ভুপালের কেসে ম্যাক্সিমাইজেশন অব শেয়ারহোল্ডার্স ওয়েল্থ হলো কি? লোকে চিল্লায় যে এটা হওয়া উচিত নয় আর তিনটে কেস স্টাডি দেয়। উল্টোদিকে কতগুলো কেস স্টাডি আছে জিগ্গেস করেছিলেন? আর এটা না মানলে কোনও র‌্যাশনাল মডেল তৈরী হয়্না। এইসব আইডিয়াই সব গন্ডোগোলের মুলে। লোকে ভাবে ভিশনারি হাবভাব নিয়ে চলবো আর বাতেলা দিয়ে ম্যানেজ করে দেবো সব। বেশিদিন টেকে না সেসব।

    গোল = অপটিমাইসেসন অফ স্টেক হোল্ডার্স ভ্যালু। এতে অনেক গন্ডগোল আছে। কে ঠিক করছে যে কোন স্টেক হোল্ডার ইজ মোর ইম্প্র্ট্যান্ট, আর কতটা বেশি ইম্পর্ট্যান্ট? কারণ শেয়ারহোল্ডাররা হলো কোম্পানির মালিক। আপনার ইনভেস্ট করা টাকায় অন্য স্টেক হোল্ডারদের কথা ভাবতে দেবেন? আপনি তাহলে এক কাজ করুন আমি একটা কোম্পানি খুলি, আমার কোম্পানিতে টাকা ঢালুন, আমি সেই টাকা নিয়ে বিজনেস ক্লাসে ঘুরে বেড়াই, এমপ্লয়িদের সুখে রাখি, সাপ্লায়ারদের বেশি টাকা দেই, কাস্টোমারদের কাছ থেকে টাকা নেওয়ারও দরকার নেই। চলবে?

    ভালো এম্বিএ আর খারাপ এম্বিএ থাকবেই লাইক এনি আদার ফিল্ড। তবে অ্যাকান্টিঙ্গ, ফাইনান্স, মার্কেটিঙ্গ রিসার্চ, প্রোডাকশান ম্যানেজমেন্টে সাধারণতঃ বই ধরে কাজ হয়।
  • PM | ২১ মে ২০১৮ ২১:০৪394773
  • "গোল = "ম্যাক্সিমাইজেশন শেয়ারহোল্ডার্স ওয়েল্থ" -- আমাদের কেলাসের মাস্টার প্রথমেই এসে বলেছিলেন যে এটা ঠিক না। তিনটে কেস স্টাডি দিয়ে ছিলেন এর সপক্ষে। তার মধ্যে একটা ছিলো দেশি। ইউনিয়ন কার্বাইডের ভুপাল ম্যাসাকার যার জন্য কম্পানি টাই অস্তিত্ত্বের সংকটে পরে।

    এটা সিঙ্গুর পুর্ব কথা। পরে হলে সিঙ্গুর নিঃ সান্দেহে একটা কেস হিসেবে আসতো।

    আজ থেকে ২০ বছর আগে আমরা পড়েছিলম
    গোল = অপটিমাইসেসন অফ স্টেক হোল্ডার্স ভ্যালু।
    এই স্টেক হোল্ডারদের একটা গ্রুপ হলো শেয়ার হোল্ডার। আমরা জেনেছিলাম যে ম্যানাজারের যে সমস্যার সমাধান করতে হয় সেটা ম্যাক্সিমাইসেসন নয় অপ্টিমাইসেসন প্রবলেম।

    যাক গে, কেরিয়ারের যে স্টেজে অ্যাকচুআলি এই সব নিয়ে সিদ্ধান্ত নিতে হয়, মাইরি বলছি তখন ম্যানেজনেন্ট ইস্কুলের পোড়াশোনা কিস্সু মাথায় থাকে না-- সব কেচে গন্ডুস করতে হয়। Kআরেন্সি হেজিঙ্গ নিয়ে ম্যানজার রা যা হিম সিম খায়, কোনো মডেল চলে না, চল্লে টাটা বিড়লারা এতো লোকসান করতো না এই জন্য। খুব কাছ থেকে দেখেছি। আথচ স্কুল এ জোর শোর সে পড়ানো হয় হেজিং মাডেল

    প্রডাকসন প্ল্যনিঙ্গ এর লোকজনদের নানা ফোর্কাস্টিং আর সিডিউলিং এর কাজে নানা মডেল ব্যবহার করতে দেখেছি সফল ভাবে।
    বাকিরা সব এক্সপিরিএন্স, কমন সেন্স আর তাৎক্ষনিক বুদ্ধি প্রয়োগ করেই ম্যানেজারি করে। আবার এইগুলো ডেভেলপ করতে ফরমাল ট্রেনিং এর দরকার নেই এরকম কথাও বলি না।

    তবে আমি বোধ হয় বামপন্থী স্কুল এ পড়েছিলাম
  • cm | ২১ মে ২০১৮ ২০:৫৫394772
  • আমার দৃষ্টিভঙ্গী নিতান্তই সরলমতি, ইদানীং arxiv.org এ যাবতীয় অঙ্ক কষে লোকে পাবলিক স্ক্রুটিনির জন্য ফেলছে, যে অঙ্ক তা করছেনা, তাতে ভরসা করতে পারিনা। ভয় করে আরেক নতুন ভগবানের না জন্ম হয়ে যায়।
  • quark | ২১ মে ২০১৮ ২০:৫১394771
  • :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত