এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২২ মে ২০১৮ ২০:৩৭394830
  • মুগুর ব্যবহার করলে মনে হয় নতুন লার্ণিং এর ইচ্ছে তৈরী হলেও হতে পারে। :)
  • Atoz | ২২ মে ২০১৮ ২০:৩৩394829
  • অনেক ধন্যবাদ অভি।
    কম ক্যু থেকেই ঝটাশঝট সার্কিট চালু হয়েই এই ঝামেলা হয় তাহলে। নতুন নতুন লার্নিং এর টুকরো জুড়তে থাকলে তাহলে আবার থ্রিল ফিরলেও ফিরতে পারে। ঃ-)
    আবারো ধন্যবাদ।
  • avi | ২২ মে ২০১৮ ২০:২৭394828
  • না, আগে দেখি নি। আমার যেটা মনে হয় বলি। একটা কাজ যখন আমি প্রথম শিখছি, তার প্রতিটা অংশ, প্যাটার্ন, সিকোয়েন্স মনে রাখার জন্য মস্তিষ্কের একটা বড় অংশের নিউরোনাল নেটওয়ার্ক তৈরী হচ্ছে, ডেডিকেটেড টু দ্যাট কাজ। এটা হয় অ্যামিগডালা, হিপ্পোক্যাম্পাস আর নিওকর্টেক্স জুড়ে। এর মধ্যে অ্যামিগডালা এই কাজের সাথে ইমোশনের একটা যোগাযোগ বানায়, যা আমাদের সঞ্চিত স্মৃতি সেঁচে তার বিশেষ বিশেষ অংশ এই নতুন শেখার সাথে মিলিয়ে বিভিন্ন ইমোশনকে ট্রিগার করে। যে কারণে কাজটা আমার মনের মতো হলে, অর্থাৎ পূর্বতন ভালো লাগার স্মৃতি বেশি করে ট্রিগার হলে কাজটা আমার ভালো লাগে। এবং এই পুরো ব্যাপার ঘটছে কর্টেক্সের সরাসরি নজরদারিতে, ধীরে, ফলে আমরা সমস্তটা অনুভব করতে পারছি। নেটওয়ার্ক বানানোর জন্য আরো বেশি বেশি ক্যু কাজে লাগানো হচ্ছে, আরো বেশি বেশি ভালো লাগছে। ফলে একটা সময় খুব কম ক্যু থেকেই পুরো নেটওয়ার্ক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন আর মাঝের স্টেপগুলো, ক্যুগুলো আলাদা করে ফীল করতে হচ্ছে না। আরো মজবুত নেটওয়ার্ক তৈরী হলে কর্টেক্স ও সেরিবেলামের মাঝে সার্কিট চালু হয়ে যাচ্ছে। তখন লার্নিং থেকে আমরা স্কিলে বা বলা ভালো হ্যাবিটে চলে আসছি, মাঝের কোনো স্টেপ লাগছে না। ধরুন আমি যখন প্রথম মোটরসাইকেল চালাতে শিখছি, প্রতিটা গীয়ার প্রেস, ক্লাচ, ব্রেক মনে করে করে করছি, পরে আলাদা করে আর ভাবতেই হচ্ছে না, নিজে নিজেই হয়ে যায়। এখানে সেরিবেলার কাজ এসে গেছে, মেমোরি সার্কিটের সরাসরি কর্টিকাল কন্ট্রোল কমে যাচ্ছে। আর পুরোনো মেমোরির সাথে ম্যাচ করানো, ইমোশন মেলানো, অনুভূতি জাগা - দরকার হচ্ছে না।
    সারায় কী করে, জানি না। পুরো লার্নিং প্রসেসটা স্মৃতি থেকে রিকলেক্ট করার চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু খুব কম ক্যু থেকেই নেটওয়ার্ক চালু হয়ে যাবে। আরেকটা কাজ, ওর মধ্য থেকেই নতুন নতুন লার্নিংএর চেষ্টা, যাতে আরো আরো সার্কিট ইনভলভ করানো যায়।
  • Atoz | ২২ মে ২০১৮ ২০:১৯394827
  • এদিকে ভাটিয়ালিতে এত বড় বড় সব লেখা, কিছুই পড়ে উঠতে পারলাম না।
    ডিসি, একটা সামারি দিন না অনুগ্রহ করে ! ঃ-)
  • Atoz | ২২ মে ২০১৮ ২০:১১394826
  • অভি, আপনাকে অনেকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম। তখন হয়তো আসেন নি, দেখতে পান নি।
    আবার করি।
    প্রশ্নটা তেমন কিছুই না, মানুষের ব্রেনের ব্যাপারে। কোনো কাজ দিনের পর দিন একইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেলে, কাজটা করতে বিরক্ত লাগে কেন? অথচ ঐ একই কাজ যখন করতে শুরু করা হয়েছিল তখন খুব থ্রিলিং লাগতো। এটা কি মানুষের ব্রেনের যে অংশ স্কিলের স্মৃতি ধরে রাখে, সেই অংশের জন্য হয়? এই জিনিস সারায় কী করে?
  • dc | ২২ মে ২০১৮ ২০:০৭394825
  • সে টইতে আবার পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে ছড়িয়ে লাটও হয়েছে :d
  • Atoz | ২২ মে ২০১৮ ১৯:৪৫394824
  • টইতে গিয়ে হুড়মুড়িয়ে ছু উ উ টে পালিয়ে এলাম। পঞ্চায়েতের টইতে জার্মানি রাশিয়া ফিনল্যান্ড ব্রিটেন ফ্রান্স জাপান আমেরিকা চীন ইত্যাদি ঢুকে পড়েছে, ওরে বাবা। ঃ-)
  • Atoz | ২২ মে ২০১৮ ১৯:৩৭394823
  • আর, শিব্রাম লিখতেন, "ছুটিতে ছোটাছুটি" ঃ-)
  • Atoz | ২২ মে ২০১৮ ১৯:৩২394822
  • দাড়িদাদু মনে হয় বুধবারেই বেরোতেন পশ্চিমমুখী লম্বা ট্যুরে। ঃ-)
  • avi | ২২ মে ২০১৮ ১৯:৩০394821
  • দেশে বিদেশে-তে এই সুবিধের কথাই বলা হয়েছিল। শান্তিনিকেতনে বুধবার, পরের দিন আফগানিস্তানে বেস্পতিবার, তার পরের দিন ইরানে শুক্রবার, ইজরায়েলে শনিবার, তামাম ইউরোপ রবিবার। টানা ছুটিতে ভ্রমণ।
  • Atoz | ২২ মে ২০১৮ ১৯:২৬394820
  • শান্তিনিকেতনে বুধবার ছুটির ব্যাপারটা কিন্তু বেশ ভালো। বৃহস্পতিও ছুটি থাকলে আরো ভালো। সময় বুঝে রওনা দিয়ে শুক্রবারে গিয়ে পড়ল এমন দেশে, সেখানে শুক্র শনি উইকেন্ড। তারপরে আরো পশ্চিমে যেতে থাকলে শনিরবি উইকেন্ড। তারপরে তাক বুঝে সেই দ্বীপপুঞ্জে গিয়ে হাজির যেখানে সারা সপ্তাহই ছুটি। ঃ-)
  • Atoz | ২২ মে ২০১৮ ১৯:১৪394819
  • এ হে হে, ভুল বুঝেছেন মশয়। হাসি পায় বলতে মোটেই আমি হাস্যকর ভাবিনি। হাসি পায় মানে আনন্দের হাসি, ভালো হাসি। ঃ-)
  • :( | ২২ মে ২০১৮ ১৯:১৩394818
  • পুলুশ থুতু দিয়েছে?
  • DS | ২২ মে ২০১৮ ১৯:০৮394817
  • বেশ ভালো তো দবাবু। বাংলা লেখা যায় খুব সহজেই।
  • dc | ২২ মে ২০১৮ ১৮:৪৬394816
  • এদিকে থুতুকোডি তে পুলিশ জনা পনেরকে টপকে দিয়েছে।
  • | ২২ মে ২০১৮ ১৮:৪৫394815
  • দ নিকটা আমি ব্যবহার করি। আগেপরে দুই একটা অক্ষর জুড়ে নিন প্লীজ।

    'রিপ্লাই' বোতাম নেই। যাকে উত্তর দিতে চান সেই নিককে সম্বোধন করে লিখে দিন। বুঝে যাবে।
  • D S | ২২ মে ২০১৮ ১৮:৩১394814
  • এই সাইটে আজ প্রথম দিন।
  • | ২২ মে ২০১৮ ১৮:২৯394813
  • এখানে কোনো পোস্টের উত্তর দেওয়া যায় না ?
  • দেবাশীষ সাহা | ২২ মে ২০১৮ ১৮:২৭394812
  • কেমন সাইট ?
  • N-methyl-D-aspartate | ২২ মে ২০১৮ ১৫:৫০394811
  • "তবে শান্তিনিকেতনে ছুটি ছেলো বুধবার। কেন জিগাবেন্না।"

    কারণ তো দেশেবিদেশে-তে মৌলানা জিয়াউদ্দিন বেশ খোলসা করে বলেছেন :-p
  • | ২২ মে ২০১৮ ১৫:২০394810
  • কেন বাংলাদেশেও তো শুক্রবার সব ছুটি। যাদের দুদিন ছুটি তাদের শুক্র শনি। রবিবার থেকে সপ্তাহ শুরু হয়।
  • lcm | ২২ মে ২০১৮ ১৫:১৯394809
  • সূর্য! সূর্যবিজ্ঞান আয়ত্ত করবার দিনটি ছুটি।
  • S | ২২ মে ২০১৮ ১৫:১৪394807
  • রবিবার ছুটির ব্যাপারটা অতটাও সেকুলার নয়।
  • dc | ২২ মে ২০১৮ ১৫:১৪394808
  • রবীন্দ্রনাথ বুধবার বিশ্রাম নিয়েছিলেন?
  • S | ২২ মে ২০১৮ ১৫:১৩394805
  • একজ্যাক্টলি। তাইলে শুক্ররবার নয় কেন?
  • b | ২২ মে ২০১৮ ১৫:১৩394806
  • তবে শান্তিনিকেতনে ছুটি ছেলো বুধবার। কেন জিগাবেন্না।
  • b | ২২ মে ২০১৮ ১৫:১২394804
  • যেহেতু সদাপ্রভু সপ্তম দিনে বিশ্রাম লইয়াছিলেন।
  • S | ২২ মে ২০১৮ ১৪:৩৫394803
  • এই নমাজের সময়ে ছুটি নেওয়া নিয়ে একটা বিতর্ক রয়েছে বটে। যেহেতু একটি ধর্ম সম্প্রদায়ের কাছে শুক্রবারের প্রার্থনার বিশেষ গুরুত্ব রয়েছে, তাই তারা ঐদিন একটি বিশেষ সময়ের জন্য ছুটি চান। বর্তমান পরিস্থিতিতে সেটা করা মুশকিল। এবারে কেউ দাবী করতেই পারেন যে পুরো শুক্রবার ছুটি নয় কেন? মধ্যপ্রাচ্যে শুনেছি সেরকম হয় - রবিবার সব খোলা থাকে।

    আবার শুধু একটাই সরলমতি প্রশ্ন - আমাদের দেশে রোববার ছুটির দিন কেন?
  • | ২২ মে ২০১৮ ১২:০১394802
  • বেশ ঠিকঠাক লেখা

  • sm | ২২ মে ২০১৮ ১০:৩৭394801
  • মুসলিমরা খেতে পাবেনা কেন?মিডল ইস্টের মুসলিমরা তো চিরকালের বড় লোক।
    ভারত তো পাঁচশ বছর সুলতান আর বাদশা দের আন্ডারে ই ছিল।
    বিরিয়ানি খায়। মিডল ইস্টে ও সাউথ ইস্ট এশিয়ায় খেজুর, হানি, পেস্তা, বাদাম, আখরোট কতো কি!
    খাবারের বৈচিত্র কম নয় তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত