এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৪ মে ২০১৮ ১৫:৫২394921
  • নানা সেকথা আমিও বলিনি (এমবিএ শিখেই সিইও হবে)। তবে এমবিএ তে যে লিডারশিপ পড়ানো হয় তা কি সিইও লেভেলের? এটা নিয়ে আমার কিছু সন্দেহ আছে। সিনিয়র লিডারশিপ রোলের জন্য তৈরি করা হয়, কিন্তু সিইও তার ওপরের লেভেল। সেই কেস স্টাডির "তুমি অ্যালেক্স ব্রাউন এর জায়গায় থাকিলে কি করিতে" টাইপের কোশ্চেনগুলো দেখবেন, বেশীরভাগ সিনিয়র পোজিশান বা সিএক্সও লেভেলের সাথে মেলে, কিন্তু ঠিক সিইও লেভেলের হয়না।
  • i | ২৪ মে ২০১৮ ১৫:৫০394919
  • থ্যান্কু দ এখানে লিখ্তে গিয়ে টই খুলে গেল। ফোন থেকে আর পোস্ট কোর্ছি না। কী বাজে ব্যাপার হল।
  • S | ২৪ মে ২০১৮ ১৫:৪৭394918
  • ডিসিদা, এম্বিএ পাশ করে পরেরদিনই কেউ সিইও হবে সেটা ভেবে কোথাও এম্বিয়ে পড়ানো হ্য়্না। কিন্তু দেখতে হবে যে লীডরশিপ রোলের জন্য তৈরী করছে কিনা। সেটা কিন্তু কিছু কিছু স্কুলে করা হয়। সেইধরনের কোর্সও থাকে। তাছাড়া এইসব স্কুল থেকে এম্বিএ করে লোকে কন্সালটেন্সিতে জয়েন করে। কন্সালটেন্সি কোম্পানিগুলো সিইও তৈরী করার একদম আদর্শ জায়্গা। অতেব দেখা যাচ্ছে যে এম্বিএ সিইও তৈরী রোলের জন্য ট্রেইন করে।
  • S | ২৪ মে ২০১৮ ১৫:৪৫394916
  • দেখুন বিজনেস পড়ানোর মোটামুটি দুটো স্টাইল দেখেছি।

    একটা হলো কেস বেসড। যেটা হার্ভার্ড থেকে এসেছে। যেটা আমাদের দেশে আমেদাবাদে চলে। এখানে থিরোরেটিকাল কন্টেন্টের থেকেও প্র্যাক্টিকাল কেসে কিভাবে সেই থিয়োরি অ্যাপ্লাই করা হচ্ছে সেটা বেশি প্রয়োজনীয় মনে হয়েছে। এটা কিন্তু লীডার তৈরী করার জন্য। আমার ধারনা হার্ভার্ডে যারা পড়তে আসতো/এখনো আসে, তাদের মধ্যে একটা অংশ বিজনেস ফ্যামিলি থেকে আসে যারা ফিরে গিয়েই লীডারশীপ রোলে জয়েন করবে। বা যারা অলরেডি সিনিয়ার রোলেই আছেন, তাদেরকে পাঁচটা অন্ক কষতে দিলে বা ডেফিনিশান মুখস্ত/এক্সপ্লেইন করতে বললে রেগে যাবেন। তাই তাদের জন্য এই স্টাইলটা চলে। এছাড়া হার্ভার্ড অন্টার্প্রিনিউর তৈরী করতে বেশি উৎসাহী। নিজেদের স্বার্থে। তাই ওরা কেস বেসড স্টাডি করায়। আমার এই স্টাইলটা খুবেকটা পছন্দ না। কিন্তু এর ফলে সিনিয়ার রোলের জন্য লোকে তৈরী হয়।

    আরেকটা হলো কন্টেন্ট বেসড। যেটা জোকাতে চলে। বোধয় হোয়ার্টন থেকে এসেছে। কেস আছে, কিন্তু অনেক অনেক কম। সেখানে কন্টেন্ট শেখো, ভালো অ্যানালিস্ট হও। সোজা কথা অন্ক কষো।
  • dc | ২৪ মে ২০১৮ ১৫:৪৫394917
  • S এরকম ইন্টেরোগেট করলে খেলবো না ঃ) সিইও আউটলুক আর কি, সেই পুরনো ম্যাক্সিমাইজেশান অফ শেয়ারহোল্ডার রিটার্ন। তার জন্য যে নানান টানাপোড়েন সামলানো আর কখনো কখনো সেকথা না ভেবই বিজনেস ট্রান্সফর্মেশানের জন্য মুভ করা, হাজার রিস্ক সত্ত্বেও, তাই হলো সিইও পারস্পেকটিভ।
  • S | ২৪ মে ২০১৮ ১৫:৪৪394915
  • অনিল আগরওয়াল এম্বিএ নাকি? জানতাম না।
  • | ২৪ মে ২০১৮ ১৫:৪৩394914
  • প্রথম প্রশ্নের উত্তর আনন্দবাজারের উত্তরসম্পাদকীয়। একটা দ্বিতীয় পর্ব লেখার কথা ছিল মনে হয়। সেটা লেখেনি।

    পাইকে তাগাদা দেব :-D
  • র২হ | ২৪ মে ২০১৮ ১৫:৪২394912
  • কোন সিএও আমাকে সভাকবি বা বিদূষক করে রাখলে বাকী জীবনটা একটু সুখে শান্তিতে কাটে।
    এমবিএহীন সিএও হলেও আপত্তি নেই, তবে বহুজাতিক হতে হবে।
  • dc | ২৪ মে ২০১৮ ১৫:৪২394913
  • বেদান্তজির কনস্পি থিওরি টা সকাল থেকে পড়ে হেসে চলেছি :d তবে প্রথমে ভেবেছিলাম এটা গুলি চালানোর পরে বাজারে নেমেছে, তারপর দেখলাম মাত্র কয়েক মাস আগের।
  • h | ২৪ মে ২০১৮ ১৫:৩৮394911
  • সুদু ডিসি কে ঃ-)))
  • h | ২৪ মে ২০১৮ ১৫:৩৭394910
  • তবে আজ এম বি এ দের একটা দুঃখের দিন, তুমি রুমাল নিয়ে থেকো, আজ বেদান্ত র আগরওয়াল মন খারাপ করে বলেছে, সে বাণপ্রস্থে যাবে, এবং যাবার আগে বলে গ্যাছে, তার গোয়ার খনির ঝাড়, এখানকার ঝাড়, আসলে, ভারতকে পশ্চিম মুখাপেক্ষী করে রাখার চক্রান্ত। দ্যাকা যাচ্ছে, সুদু সিপিএম বা মমতা না, এমনকি সুদু মোদীজি ও না, ভেদান্ত জি ই ও চক্রান্ত খোঁজেন-))))
  • S | ২৪ মে ২০১৮ ১৫:৩৬394909
  • "সিইও লেভেলের যে স্ট্র্যাটেজিক আউটলুক দরকার"

    কিধরনের আউটলুক দরকার হয়?
  • dc | ২৪ মে ২০১৮ ১৫:২৮394908
  • সিইও লেভেলের যে স্ট্র্যাটেজিক আউটলুক দরকার সেটার সাথে এমবিএ তেমন খাপ খায় না।

    আর এমবিএ কোর্স বেশী এফেকটিভ হয় আগে কিছু এক্সপি থাকলে। মানে একদম এন্ট্রি লেভেলে কবছর কাজ করে তারপর এমবিএ কোর্স করা উচিত, তাহলে যেগুলো পড়ানো হয় বা যে প্রোজেক্ট গুলো করানো হয় সেগুলোও বুঝতে বেশী সুবিধে হয়।
  • i | ২৪ মে ২০১৮ ১৫:২৭394907
  • ফোন থেকে প্রথম লিখলাম। ভালৈ তো।
  • i | ২৪ মে ২০১৮ ১৫:২৬394906
  • হ্যা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে সেই টই। আমি একা লড়েছিলাম।☺️
  • i | ২৪ মে ২০১৮ ১৫:২৪394905
  • যদুগোড়া নিয়ে পাই এর একটা বিশদ লেখা ছিল- ঠিক কি ভাবে দূষণ হচ্ছে- কিরকম মাত্রায়-একদম প্রসেস ফ্লোশীট ধরে ধরে, খুব স্পেসিফিক সব কিছু- সেই লেখাটা কি গুরুচন্ডালিতে বেরিয়েছিল না আনন্দবাজারে? এইটা প্রশ্ন এক।
    দ্বিতীয় প্রশ্ন হোলো, প্রশ্ন না ঠিক, অনুরোধ- স্টারলাইট নিয়ে ঠিক এই ধরণের কোনো লেখার সন্ধান জানা থাকলে লিন্ক দেবেন?গতকালের ঘটনার একদম সঙ্গে সঙ্গে লেখাগুলি বেরোচ্ছে- স্বাভবিকভাবেই আবেগের মাত্রা বেশি, তথ্য কম। কি কি রাসায়নিক কি মাত্রায় জলে বা বাতাসে মিশছে এই সব বিশদ জানতে চাইছি। সেরকম কোনো লেখা পেলে একটু জানাবেন।
  • | ২৪ মে ২০১৮ ১৫:২৩394904
  • *মহিলার
  • | ২৪ মে ২০১৮ ১৫:২১394902
  • উফ্ফ এই মোহলিআর লেখালিখি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য বেশ পছন্দ করতাম এককালে! ;-X
  • S | ২৪ মে ২০১৮ ১৫:২১394903
  • "সিইও দের জন্য এমবিএ আবশ্যিক না, ইন ফ্যাক্ট সিইও স্কিলসেট এমবিএ তে শেখানোও হয়না।"

    "আর একদম এন্ট্রি লেভেলেও এমবিএর দরকার নেই।"

    ডিসিদার এরকম কেন মনে হলো?
  • dc | ২৪ মে ২০১৮ ১৫:০৯394901
  • আচ্ছা আরেকটু ক্লিয়ার করে লিখি ঃ)

    "কিন্তু এম বি এ কোর্স গুলি অ্যাগ্রিগেটর মাত্র, এবং এর মূল উদ্দেশ্য পরিচলনা ও নিয়ন্ত্রন, বিজনেসেও"

    এটা অনেকটাই আমার মতের সাথে মেলে। আমি যদ্দুর বুঝেছি, এমবিএ কোর্স হলো একটা টুল যা একজনকে, যার অল্প কিছুটা ওয়ার্ক এক্সপি আছে, বিজনেস পরিচালনার একটা ওভারল ধারনা দেয়। স্ট্র্যাটেজি কিভাবে বানানো উচিত, আর তার থেকেই বেশী করে সেই স্ট্র্যাটেজি কিভাবে এক্সিকিউট করা উচিত সেটা শেখায়। এমবিএ কোর্সে ম্যানাক, ফিন্যাক, স্ট্র্যাটম্যান, মার্কেটিং ইত্যাদি সবই স্ট্র্যাটেজি এক্সিকিউশান শেখানোর একেকটা টুল। আর এই কোর্সটার উপযোগিতা বিশেষ করে বড়ো অর্গানাইজেশানের কিছুটা মিডল থেকে কিছুটা আপার লেভেল ম্যানেজারদের জন্য। সিইও দের জন্য এমবিএ আবশ্যিক না, ইন ফ্যাক্ট সিইও স্কিলসেট এমবিএ তে শেখানোও হয়না। আর একদম এন্ট্রি লেভেলেও এমবিএর দরকার নেই। মাঝামাঝি জায়গাটায় এমবিএ কোর্স করা থাকলে কাজে দেয়। (এমবিএ কোর্স বলতে কোন রিকগনাইজড ইনস্টির এক বা দুবছরের ফুলটাইম কোর্স, অরিন্দম চৌধুরি মার্কা কোর্স না আর কোম্পানি ওয়ার্কশপও না)।
  • h | ২৪ মে ২০১৮ ১৪:৫৭394900
  • স্ট্রীক এখানে আছেন, এমেরিটাস ডিরেকটর এখন। অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিতে ভুলে গেছি, Max Planck Institute for the Study of Societies
  • dc | ২৪ মে ২০১৮ ১৪:৫৩394899
  • আমি আয়নার লোকটাকে ছাড়া আর কাউকে গান্ডু ভাবিনা :d
  • h | ২৪ মে ২০১৮ ১৪:৫০394898
  • ডিসি, মাইরি, এম বি এ পড়িনি বলে গান্ডু ভাবতে পারো, কিন্তু গন্ডমুর্খ ভেবো না, আমি তোমাকে কেন কাউকেই কিছু বলাতে বা ভাবাতে চাই নি, স্বপক্ষে বা বিপক্ষে, একটা নিক থেকে লেখা একটা পোস্ট কেন, লক্ষ পোস্টেও লোকে লোকের অপিনিয়ন বদলায় না, সোশাল নেটওয়ার্ক কে এমনি লোকে ইকো চেম্বার বলে না। এমনি কোন চাপ নেই, আমি বিলাপে অভ্যস্ত ঃ-))))
  • সিকি | ২৪ মে ২০১৮ ১৪:৩৭394897
  • উফফ, এই সঙ্গীতা বন্দ্যো :(
  • pi | ২৪ মে ২০১৮ ১৩:৩৮394896
  • আগের পোস্টে দেহাতী টেস্ট নিয়ে ঝড় ঝাড় সাব কিছু আসায় পরের পোস্ট।

    "দেহাতি টেস্ট" বলা যাবে না! " বিহারের রুচি" বলা যাবে না! কেন? কেন বলা যাবে না? আমি তো দেহাতি নই। দেহাতি হতে চাইও না। আমাদের যে সাধনা, আমাদের যা শেখানো হয় তাতে তো আমাদের দেশের দেহাতি জনপদের সঙ্গে বাহ্যিক, লৌকিক, আত্মিক, কোথাওই কোন মিল নেই খুঁজে পাইনি। আমরা তো দেহাতি সংস্কৃতির কোন কিছু কোন কালে গ্রহণ করিনি। সব কিছু এড়িয়ে গেছি। আমাদের তো সেই কোন ছোট্ট বেলায় কাচের চূড়িওয়ালি এলে বলা হয়েছে,' দ্যাখো, বাচ্চা মেয়েদের হাতে চূড়ি পরা একদম মানায় না। খুব বাজে দেখায়। একটাও কিনে দেওয়া হবে না। একদম বায়না করবে না।' সুন্দর সিল্ক বা অরগেন্ডির ফ্রক আর চুলে ম্যাচিং ক্লিপ ছাড়া আমাদের কোনদিন কোন সাজগোজ করতে দেওয়া হয়নি। হাতে রুপোর নোয়া, চোখে কাজল, তাগা তাবিজ, ঘুনসি, গলায় কালো কার, শাঁখের আংটি, প্লাস্টিকের চূড়ি, ঝিনুকের হার, নকল মুক্তোর হেয়ার ব্যান্ড, বিপত্তারিনীর লাল সুতো, সালোয়ার কামিজ ওড়না, আমরা সত্যি বলতে পরা তো দূরস্থান, কোনদিন হাতে ধরে পর্যন্ত দেখিনি। আমাকে সরষের তেল মেখে রোদে ফেলে রেখে মানুষ করা হয়নি। আমি জন্ম থেকে ভালোদাদুর লন্ডন থেকে পাঠানো জনসন বডি ওয়েল, লোশান, ক্রিম, সাবান, শ্যাম্পু মেখেছি। আমরা আক্ষরিক অর্থে স্কটল্যান্ডের বিখ্যাত চেকস্ পরেছি ছোটবেলায়। ভালোদাদু অনেক অনেক মেটিরিয়াল পাঠাত। মাসিমনি সেই কাপড় দিয়ে নিউ মার্কেট থেকে আমাদের জন্য ডান্ডি ফ্রক বানিয়ে আনত। আমরা এক রঙা বেলুন হাতা লেস বসানো শার্টের ওপর ওই চেক ডান্ডি ফ্রক পরতাম। পায়ে মোজা আর বেল্ট দেওয়া সাদা জুতো। এই ভাবে বিবরণ দিতে শুরু করলে একে একে বলতেই হবে যে ভাই, আমি তো ভোজপুরি গান শুনে বড় হয়নি, ভাই আমি তো অশ্লীল অঙ্গ ভঙ্গির নাচ নাচি না, আমি তো বাংলা খাই না, তাড়িও না। আমি গাড়ু মেজে নিয়ে তাতেই জল ভরে তৃষ্ণা নিবারণ করি না। আমি তো রাস্তার ধারে হাঁটু অব্দি কাপড় তুলে মুখ ঘোমটায় ঢেকে বসতে পারব না কখনো। আমি তো একার ঘরে একা বসে থাকলেও পায়ে পা তুলে বসি। আমি তো দেহাতিদের মতো ছেলের পাছা ধুয়ে হাতে সাবান না দিয়ে সেই হাতে রুটি বেলি না। আমি তো জলের কলসির মধ্যে হাত ঢুকিয়ে জল তুলে আনি না। আমি তো বাসের জানলা দিয়ে বমি করি না রাস্তায় লোকের গায়ে। আমি তো কথা বলতে বলতে নাক খুঁটি না। আমি তো সাপকে দেবতা মানি না। রামকে ভাবি না উপাস্য। ভূত মানি না, প্রেত মানি না, কুসংস্কারকে অপসংস্কৃতি মনে করি। আমি তো রজঃস্বলা হলে নিজেকে ভাবি না অশুচি। এই ভাবে শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি চেতনা বিশ্বাস বোধ বিকাশ কোন কোন কিছুতে আমি দেহাতিদের কোন কিছু পছন্দ না করা স্বত্তেও, এড়িয়ে যাওয়া স্বত্তেও, অনুকরণযোগ্য কোন কিছু না পাওয়া স্বত্তেও কেন আমাকে হিপোক্রিটের মতো দেহাতি সভ্যতাকে ভালো বলতে হবে, প্রশয় দিতে হবে? সমালোচনা করা যাবে না? যারা দেহাতিকে দেহাতি বলতে, খোট্টা টেস্টকে খোট্টা টেস্ট বললে, গোবলয়কে গোবলয় বললে, ক্যাটেল ক্লাসকে ক্যাটেল ক্লাস বললে রেগে যাচ্ছেন তাদের বাবা বাছা বলে, আদর করে ডাকলে তারা নিজেরাও কি দেহাতি হতে রাজি হবেন?'
    '
  • pi | ২৪ মে ২০১৮ ১৩:৩৬394895
  • পাব্লিক পোস্ট আর অনেক শেয়ার যখন হয়েই গেছে, তখন থা ক এখানেও।

    লেখিকা সংগীতা বন্দ্যোর।

    'মেগান মার্কেল যখন ইন্ডিয়াতে এসেছিল তখন তাকে এই হতকুচ্ছিত দেহাতী টেস্টের শাড়িটা পরানো হয়েছিল। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি এটা মেগান। সঙ্গের ব্লাউজটা আরও জঘন্য। ভারতবর্ষের নানান স্টেটে নানান রকম শাড়ি পাওয়া যায়। অসাধারণ সব শাড়ি। নিচে সেই রকম সব শাড়ির নমুনা দিলাম। যেমন বেনারসি, কাঞ্জিভরম, গাদোয়াল, লক্ষ্ণৌ চিকন, ঢাকাই, গোটাপট্টি, সাটিন সিল্ক, শিফন, অরগেঞ্জা, প্রিন্টেড সিল্ক, লিনেন ইত্যাদি। আমি লক্ষ্য করেছি বিদেশীরা যখন ভারতীয় শাড়ি পরে কে বা কারা তাদের খুব খারাপ খারাপ শাড়ি সাজেস্ট করে। অনেক কনস্যুলেট জেনারেল বা তাদের বৌদেরও এরকম উল্টো পাল্টা শাড়ি পরতে দেখেছি। অনেক হলিউডি ছবিতেও ভারতীয় দেখালেই গুজরাটীদের মতো জরিচুমকির শাড়ি পরা দেখায়। একমাত্র জাস্টিন ট্যুডোর বৌ সোফিয়া বেশ রুচিপূর্ণ ভারতীয় পোষাক পরেছিল ভারত সফরের সময়। মেগান মার্কেলের মুখটা আড়াল করলে এই সাজটা দেখে মনে হবে ছটপুজোর জন্য সেজেগুজে বসে আছে প্রত্যন্ত বিহারের কোন মেয়ে। বিহারি বললাম না। তাতে আবার অনেকে খুঁত ধরতে পারেন।'
  • S | ২৪ মে ২০১৮ ১২:৪৩394894
  • পপুলার বই পড়তে বারণ করি অন্য কারণে। আমি যদি কোনো বিষয় নিয়ে যথেষ্ট পড়াশুনা করে থাকি, তাহলে সেই বিষয়ে পপুলার বই (রেফারেন্স) পড়তেই পারি। কিন্তু সেই বিষয়ে একেবারেই না জানা থাকলে পপুলার বই পড়া খুব খারাপ আইডিয়া।

    অমর্ত্য সেনকে দেখলাম ফ্যাসিস্ট ইতালির অর্থনীতি সম্বন্ধে বই পড়তে মানেই এই নয় যে আমাকেও সেই বই পড়তেই হবে। কারণ এইধরনের বেশিরভাগ বইয়ের পিছনে স্পেসিফিক অ্যাজেন্ডা থাকে। অনেক সময়ই ভুল তথ্য, সিলেক্টিভ ডেটা ও ট্রুথ, এমনকি রিউমারের উপরে অনেক বেশি কন্সেন্ট্রেট করা হয়। আমার পক্ষে সেইসব বোঝা, জানা, এমনকি চেক করাও অসম্ভব। ফলে আমি একটা ভুল আইডিয়া নিয়ে থাকবো। আর তার ফলেই হাবিজাবি তর্ক করবো বা প্রবন্ধ লিখবো।
  • একক | ২৪ মে ২০১৮ ১২:১০394893
  • ধ্যার এই ডেটা ডট্ গভ ডট্ ইন থেকে ডাউনলোড হচ্ছেনা কেন :| আর কেও ফেস করেছেন ?
  • dc | ২৪ মে ২০১৮ ১২:০৯394892
  • বুঝেছি, A টা গন্ডগোল করছিল। ধন্যবাদ ঃ)
  • বুড়ো চণ্ডাল | ২৪ মে ২০১৮ ১২:০৭394891
  • brAhminikyAl = ব্রাহ্মিনিক্যাল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত