এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৯ মে ২০১৮ ১৫:৪৪395130
  • আম্রিগায় শপ লিফটিঙ্গ মারাত্মক অপরাধ। কেউ কাটায় নাতো? দিব্যি পুলিশ ডেকে ধরিয়ে দেয়, জেল হয়, ব্যাকগ্রাউন্ডে থাকে বহু বছর।
  • সারমেয়মন্ত্র | ২৯ মে ২০১৮ ১৫:২২395129
  • কুকুর তাড়া করলে কুকুরের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণে বলবেন 'এই কুকুর, তোর বাপের নাম কী?' দেখবেন কুকুর মাথা নামিয়ে চলে যাবে।
  • T | ২৯ মে ২০১৮ ০৯:৩০395128
  • আর স্কুলের ভূমিকা! যে যেখানে পারছে নিজেদের লেভেল দেখিয়ে দিচ্ছে।
  • pi | ২৯ মে ২০১৮ ০৭:৪৬395125
  • তবে বিগবাজার কেসে স্কুলের ভূমিকাও যা পড়লাম, সাম্ঘাতিক!
  • pi | ২৯ মে ২০১৮ ০৭:৪৬395126
  • পাপস, একক ঃ)))
  • aranya | ২৯ মে ২০১৮ ০৫:২৫395124
  • বুদ্ধদেব ভট্টাচার্য্য ম্যাকিউলার ডিজেনারেশনে ভুগছেন! খুব খারাপ লাগল খবরটা পড়ে

    আমার এক আত্মীয় এই অসুখে আক্রান্ত। চোখে দেখতে না পাওয়া, পড়তে না পারার কষ্ট মারাত্মক
  • র২হ | ২৯ মে ২০১৮ ০০:৩০395123
  • পাই লিখেছে লন্বা পোস্ট। আগরতলা বিগ বাজারে একটি বারো ক্লাসের মেয়ে শপলিফটিংএর অভিযোগে পাবলিকলি অপদস্থ হয়ে আত্মহত্যা করেছে।

    আইনত স্টোরগুলি এরকম সিচুয়েশনে কি করতে পারে?

    আমেরিকার পড়েছি ওয়ালমার্ট ইত্যাদি স্টোরগুলি অনেক শপলিফটিং দেখেও কাটিয়ে দেয় আইনী ঝামেলার ভয়ে।
    ভারতে কিরকম?
  • paps | ২৯ মে ২০১৮ ০০:২০395122
  • ক্ষি কাণ্ড, এমন ভোকাব চোখে পড়েনি! অন্য়গুলো জানি অবশ্য়।
  • | ২৯ মে ২০১৮ ০০:০৯395121
  • ক্ষুব গুরু ভোক্যাব তো। উলুতপ্লুত, ধন্যযোগ বা উজ্জেতিত'র মত।
  • paps | ২৮ মে ২০১৮ ২৩:৫৩395120
  • 'ক্ষুব' বাণাণটা দাড়ূণ মণে ধড়লো, সিএম। পাতি মযা কড়লূম। আমিও অণেক বাণাণভূল কড়ি আযকাল।
  • cm | ২৮ মে ২০১৮ ২৩:৩৪395119
  • ক্ষুব ইচ্ছে হচ্ছে dc বাবুর পোস্টগুলো একটু ঘেঁটে দেখি, সুতো কেমন ছেড়ে রেখেছেন।
  • Du | ২৮ মে ২০১৮ ২২:০৮395118
  • dc ক্ল্যারিফাই করার জন্য ধন্যবাদ। বক্তব্যটা তখনই ঠিক হজম হয় নি। কাউকে টার্গেট করলে যদি প্রতিবাদ করবেন সেইটাই কাম্য।
  • dc | ২৮ মে ২০১৮ ২১:৫৩395117
  • নিজের সম্বন্ধে এতোটা ডেলিউশনাল? :d
  • | ২৮ মে ২০১৮ ২১:৫০395116
  • উফফফ
    :-)))
  • একক | ২৮ মে ২০১৮ ২১:৩৬395115
  • রেকর্ড করে রাখা বেশ কাজে দেয়। আমি নিজেও, যদি মনে করি কাওকে বেশ সিরিয়াস ওষুধ পত্র দেওয়া দরকার হয়েছে, বলি অন রেকর্ড যেতে। যাতে, পরে পশ্চাতে মিসকোট করে কেস খাওয়াবার চেষ্টা না করতে পারে। একবার একজন কে ছাল ছাড়ানো শুওর বলেছিলুম তো সে পরে দাবি করে আমি নাকি তাকে কানকাটা কুত্তা বলেছি। এরকম বিশ্রী অভিজ্ঞতার পর সিদ্ধান্ত নিই যে রেকর্ড করতে না বলে কোনো গালিগালাজ নয় :||
  • paps | ২৮ মে ২০১৮ ২১:১৯395114
  • পাই, আমাকে এক স্বল্পপরিচিতা অসময়ে ফোন করে জ্বালাতন করছিলেন গতবছর এবং আকারে ইঙ্গগিতে প্রেম নিবেদন করছিলেন। নাম্বার বল্ক করে দেওয়ার পর অন্য় নাম্বার থেকে আবার কল! তো আমি একসময় কথোপকথন রেকর্ড করতে শুরু করি এবং পরেরবার ফোন করলে সেই রেকর্ড খুকিকে শুনিয়ে ভয় দেখাই যে আমি সব কনভারসেশন রেকর্ড করে রেখেছি। এটাও বলি যে আর একবার ফোন করলেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়ে আসব সব রেকর্ডিং সহ। রেগেমেগে সেই খুকি আমাকে 'সাঙ্ঘাতিক লোক' আখ্য়া দেয়। বলাবাহুল্য় আর কোনো ফোন আসে নি।
  • | ২৮ মে ২০১৮ ২১:১৪395113
  • এবার এনাকেই প্রমাণ করতে হবে যে সত্যিই ফোন বেহাত হয়েছে।

    (সামহাউ এ গপ্পোটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আর কি)
  • | ২৮ মে ২০১৮ ২১:০৯395112
  • পাই লিখেছে তো নীচে। সার্চে যার নাম আসছে তেনার থেকে।ফোন অন্য একজন হুমকী দিয়ে কেড়ে নিয়ে গেছে বলে ফোনের মালিকের দাবী।

    এবার পুলিশ বুঝুক আসল কেস কী।
  • pi | ২৮ মে ২০১৮ ২১:০৫395111
  • একটু পর থেকেই রেকর্ড করা আছে সব।
  • Hrym | ২৮ মে ২০১৮ ২১:০২395110
  • নাকি অন্যের ফোন নিয়ে তাতে নিজের সিম ভরেছে? অনেকেরই কনট্যাক্ট লিস্ট ফোনে থাকে।
  • Hrym | ২৮ মে ২০১৮ ২১:০১395109
  • সার্চে যার নাম আসছে ফোন কি তারই?
  • dc | ২৮ মে ২০১৮ ২০:৫৮395108
  • "ডিসি বলেছিলেন বাসে কেউ অশোভন কিছু করলেও উনি রিঅ্যাক্ট করবেন না ঃ("

    এটা হঠাত করে পড়লে যা মনে হবে আমি ঠিক সেটা বলিনি ঃ)

    আমার মতে অন্য কারুর পার্সোনাল স্পেসে বা পার্সোনাল লাইফে নাক গলানোর অধিকার আমার নেই। কেউ যদি বাসে নিজের মনে শোভন/অশোভন কিছু করে তো আমি রিঅ্যাক্ট করবো না। কিন্তু অবশ্যই সে যদি অন্য কাউকে বিরক্ত করে তো রিঅ্যাক্ট করবো। ধরুন একেবারে ফাঁকা বাসে পেছনের সিটে বসে কেউ অশোভন কিছু করলো, তো আমি ইগনোর করবো। কেউ একজন বা দুজন বা তিনজন যাই হোক না কেন। পাবলিক স্পেসে কে কি করলো সে নিয়ে আমার মাথাব্যথা নেই, যতোক্ষন না অন্য কাউকে টার্গেট করে কিছু করা হচ্ছে।
  • paps | ২৮ মে ২০১৮ ২০:৫৫395107
  • পাই, একদম ভয় পাবেন না বা মনোবল হারাবেন না। ভয় পেলে ঐ অমানুষটার পাওয়া উচিত। পুলিশকে সব ডিটেইল জানান। কথোপকথনগুলি রেকরড করে রাখলে ভাল করতেন।
  • π | ২৮ মে ২০১৮ ২০:৩৪395106
  • ওদিকে, ত্রিপুরায় কী কাণ্ড!

    বিগবাজার কর্তৃপক্ষই তার মেয়েকে হত্যা করেছে। যে মেয়ে দিগ্বিজয় করার কথা, যে মেয়ে অভাগিনী মায়ের মুখে হাসি ফোটানাের কথা সে মেয়ে কেন বেছে নেবে আত্মহননের পথ ?

    (জনশক্তি) প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। এ লাশ কোথায় রাখবেন অভাগিনী মা? যে মেয়ে দিগ্বিজয় করার কথা, যে মেয়ে অভাগিনী মায়ের মুখে হাসি ফোটানাের কথা সে মেয়ে কেন বেছে নেবে আত্মহননের পথ ? কারণ ছােটবেলা থেকেই মৃত্যুকে ভয় পেত যে মেয়ে সে অনায়াসেই আলিঙ্গন করতে পারে মৃত্যুকে ?
    মৃত্যুর চেয়েও কঠিন কোন কিছু কি তাকে আঘাত করেছিল ? অক্সিলিয়াম গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণির মেধাবি ছাত্রীর মৃত্যু নিয়ে এমন হাজারাে প্রশ্ন জন্ম নিয়েছে।
    পরিজন, বিদ্যালয়ের শিক্ষক ় শিক্ষিকা এবং সহপাঠিদের মধ্যেও।
    শুক্রবার মাকে ফাঁকি দিয়ে সে বেছে নিল আত্মহত্যার পথ। বিগ বাজার
    এবং প্রিন্সিপাল কর্তৃপক্ষের অর্থ ় লােভী মানসিকতায় ঝরে গেল একটি প্রাণ। দ্বাদশে উত্তীর্ণ
    অক্সিলিয়াম গালর্স স্কুলের ছাত্রী ় হােস্টেল আবাসিক লাহারি ় দেববর্মা স্কুলের চার বান্ধবীর সঙ্গে
    এসেছিল বিগ বাজারে। কারণটা ় ছিল স্কুলেরই এক শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা জানানাের জন্যে উপহার নেওয়া। সেখান থেকে বেরিয়ে
    আসার পথেই লাহারির হাতের অন্য ় একটি ব্যাগে নজর পড়ে ় নিরাপত্তারক্ষীদের। বিগ বাজার ় নিরাপত্তারক্ষী ধরে নেয় লাহারির হাতে যে ব্যাগটি রয়েছে তাতে চুরি করা সামগ্রী মজুত রয়েছে। কিন্তু লাহারি বারবার বলার চেষ্টা করে ় যে ব্যাগটি আসারসময়েই তার সাথে ছিল। শুধু তাই নয়, এই ব্যাগটি় বাজারে প্রবেশের সময়েই অন্য নিরাপত্তা রক্ষীরাই তার মুখ বন্ধ করে দিয়েছিল। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তা মানতে নারাজ ছিল। লাহারিকে আটকে ফেলে প্রয়ােজনীয় ক্ষতিপূরণের জন্য। সেখান থেকেই লাহারি বিষয়টি তার মাকে জানায়। ততক্ষণে বিগ বাজার কর্তৃপক্ষের তরফ থেকে লাহারির মাকে বার বার ফোন করে চাপ দিতে থাকে যে করেই হােক এক ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ জমা দিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে। নয়তাে তারা লাহারিকে পুলিশের হাতে তুলে দেবে। বিপাকে পড়ে মা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান। স্কুলের অধ্যক্ষা তখন সিস্টার এলিজাবেথকে বিগ বাজারে পাঠান বিষয়টি দেখার জন্য। সিস্টার এলিজাবেথ বিগ বাজারে এসে চার হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েই চার ছাত্রীকে সাথে নিয়ে স্কুলে ফিরে যান। ততক্ষণে লাহারির মাও স্কুলের হােস্টেলে পৌছে যান। মা আসার আগে থেকেই লাহারিকে স্কুল এবং হােস্টেল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন স্কুলের অধ্যক্ষা। তিনি আসতেই অধ্যক্ষা লাহারির মা’কে নির্দেশ দেন নিজের মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। লাহারির মা অনেক
    কান্নাকাটি করে তার চেয়েও বেশি কান্নাকাটি করে লাহারি। কারণ তার সামনেই তার মাকে সাংঘাতিকভাবে অপমান করেন অধ্যক্ষা সেলিনা। এর পর তারা বড়কাঁঠালের বাড়িতে চলে যান আর তার পরদিন সকালেই ঘটে আত্মহত্যার ঘটনা। তবে এই স্কুলের প্রিন্সিপাল সম্পর্কে অর্থাৎ সেলিনা সম্পর্কে যা চালু রয়েছে তা কিন্তু একদিনে বানানাে নয়। ছাত্র এবং অভিভাবকদের শােষণ নিয়ে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং বহু ছাত্রীকে এই স্কুল থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন অভিভাবকরা। এদিকে, লাহারির মা অন্য একটি ধারায় প্রভাবিত হয়েছেন এবং বলেছেন বিগ বাজার থেকে বড়কাঠালে তাকে ফোন করে বলা হয়েছিল এক ঘণ্টার মধ্যে বিগ বাজারে আসতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় তারা পুলিশে অভিযােগ করে মেয়েকে গ্রেফতার করিয়ে দেবে ও সেই দৃশ্যটি সােশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। এই ফোন লাহারির মা’র ফোনে টেপ করা রয়েছে। তারা এ নিয়ে সােমবার পলিশ এবং আদালতে বিগ বাজার
    বিরুদ্ধে মামলা করতে চলেছেন। প্রসঙ্গত, এই ধরনের ঘটনা রাজ্যে এই প্রথম হয়েছে। একটি স্কুলের হােস্টেলের আবাসিক মেয়ের প্রতি স্কুল কর্তৃপক্ষ এরকম নিম্নমানের দায়িত্বজ্ঞান এর আগে কখনাে দেখা যায়নি। ঘটনাটি এই রাজ্যের শিক্ষাঙ্গণকে অনেকটাই কলুষিত করলাে। স্থানীয় প্রতিনিধির সংযােজন ? লাহারি দেববর্মা (১৫ বছর ৪ মাস) অক্সিলিয়াম গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে অত্যন্ত মেধাবি এবং ভােলাভালা হিসেবে পরিচিত। তার মা দিপালি দেববর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা সাড়ে এগােরাটা থেকে সাড়ে বারােটার মধ্যে লাহারি বিগবাজারে গিয়েছিল। বিগবাজারের সিকিউরিটি কক্ষে তার ব্যাগটি না। রেখে সেটিতে লক লাগিয়ে সে ভেতরে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর বিগবাজারের এক মহিলা কর্মী দিপালিদেবীকে ফোন করে জানান, তার মেয়ে বিগবাজারে চুরি করতে গিয়ে নাকি ধরা পড়েছে। তার ব্যাগে ৪০০০ টাকার জিনিস পাওয়া গিয়েছে। ফলে এক ঘন্টার মধ্যে তার মাকে বিগবাজারে এসে ৪০০০ টাকা দিয়ে লাহারিকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। এর বেশি ় দেরি হলে বিগবাজার কর্তৃপক্ষ লাহারিকে পুলিশের হাতে তুলে দেবে। দিপালিদেবী জানান, তিনি
    সিধাই মহকুমার বড় কাঠালে থাকেন। ফলে এক ঘন্টার মধ্যে ় তিনি কোনভাবেই বিগবাজারে এসে পৌছতে পারবেন না। কম করেও এর জন্য দুই থেকে আড়াই ঘন্টা সময় দরকার। কিন্তু বিগবাজারের ওই মহিলা কর্মী কোনভাবেই তা মানতে নারাজ। অগত্যা মেয়েকে ছাড়িয়ে নিতে গিয়ে দিপালিদেবী অক্সিলিয়াম গার্লস স্কুলে এলিজাবেথ ম্যাডামকে ফোন করেন। তখন অক্সিলিয়াম থেকে এলিজাবেথ ম্যাডাম বিগবাজারে এসে ৪০০০ টাকা দিয়ে ছাত্রীকে ছাড়িয়ে নিয়ে। যান। জানা গেছে, লাহারি বিগবাজারে চুরি করেছে এমন অভিযােগে বিগবাজারে তাকে কয়েকশাে খদ্দেরের সামনে চূড়ান্তভাবে অপমান করা হয়। এমনকি বিদ্যালয়ের শিক্ষিকা এলিজাবেথ ম্যাডামের কাছেও বিগবাজার কর্তৃপক্ষ নাকি লাহারি সম্পর্কে কুৎসিত কথা বলে। এরপর লাহারি তার বড়কাঁঠালের বাড়িতে চলে যায় বৃহস্পতিবার। মা তাকে বােঝানাের চেষ্টা করেন, কিন্তু মেয়ে অপমান সহ্য করতে পারেনি। শুক্রবার সকালে সে আত্মহত্যার পথ বেছে নেয়। দিপালিদেবী এদিন কলমের শক্তিকে জানিয়েছেন, লাহারির কাকা তিনদিন আগেই বিগবাজার থেকে ় কিছু জিনিস নিয়ে হারিকে
    দিয়েছিল। সেগুলাে তার ব্যাগে রয়ে যায়। কিন্তু বিগবাজার কর্তৃপক্ষ কোনভাবেই মানতে রাজি হয়নি এগুলাে আগের কেনা। তাদের বক্তব্য, লাহারি চুরি করে তার ব্যাগে ঢুকিয়েছে। তার আরও বক্তব্য, লাহারি কোনভাবেই চুরি করতে পারে না। অত্যন্ত মেধাবি এবং শান্ত স্বভাবের লাহারি চুরি করবে কেন? যেখানে তার কাছে টাকা রয়েছে। কোনদিন কোথাও চুরি করেছে এমন ঘটনাও ঘটেনি। ় বিগবাজার কর্তৃপক্ষ কোন কথা
    শুনেই মেয়েটিকে চোর আখ্যা দিয়ে এমনভাবে অপমান করেছে যে ক্ষোভে অভিমানে এবং লজ্জায় সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ় দিপালিদেবী বলেন, এখনও তারা
    শােকগ্রস্থ। সােমবারই বিগবাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন তারা। তার বক্তব্য, বিগবাজার কর্তৃপক্ষই তার মেয়েকে হত্যা করেছে। এর বিচার চান তিনি। মেয়েকে ফিরে না পেলেও আর কোন ছাত্রছাত্রীর সঙ্গে বিগবাজার কর্তৃপক্ষ যেন এমন অভব্য আচরণ না করতে পারে এর ব্যবস্থা করবেন তিনি। স্বামী হারানাের পর যে মেয়ের মুখ চেয়ে তিনি থাকতেন,
    সে মেয়েকে কেড়ে নিয়েছে ় বিগবাজার। এবার তিনি কার মুখ
    চেয়ে থাকবেন— ঈশ্বরের কাছে প্রশ্ন রাখেন তিনি।
  • π | ২৮ মে ২০১৮ ২০:৩৩395105
  • কে জানে কী। পুলিশ বুঝুক।
  • T | ২৮ মে ২০১৮ ২০:১৫395104
  • আমি বুঝতে পারছি না যে তোমার পরিচিতকে কিভাবে হুমকি দিয়ে এই লোকটি ফোন নিয়ে গেলেন।
  • π | ২৮ মে ২০১৮ ২০:০০395103
  • হ্যাঁ, আমি।আজ সেটাই বললাম। আমি ইতস্তত করছিলাম, তার ঠিকানা যাবে বলে, সেও প্রথমে বলেছিল যেন না দি। পুলিশের হুজ্জুত। পরে নিজেই বুঝে বলল ডায়রি করবে।

    ঠিক সময়ে শক্ত হলে নিজেদের বা অন্যদের হ্যারাসড হতে হত না। অসম্ভব বিরল্ত হয়ে আছি।

    আর এরকম হুমলি দিয়ে ফোন নিয়ে গেলে পুলিশ ছাড়াও।অন্যদের জানানো উচিত ছিল, এই নং থেকে ফোন আসতে পারে, আগেই ব্লক করে রাখতে।

    কীসব আজব উটকো ঝামেলা!

    আবার বলে আপনাদের গুরুচণ্ডা৯ তে যেসব অশ্লীল শব্দ ব্যবহার হয় সেসব তো বলছিনা, কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে চাইছি, মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে কথা বলবেন না কেন, আপনিও মানুষ, আমিও তো মানুষ!

    শুরুতে আম্মর খুব পরিচিত, দরকারে ফোন এসব না বললে কথা চালাতাম ঈ না। তারপর বলে আপনার এক অতি পরিচিত আপনার নং দিল। তখন ভাবলাম, কথা বললে বেরোবে কে দিল।

    রাত বিরেতে ফোন এলে এম্নি ভয় লাগে, হুড়মুড়িয়ে ধরি!
  • dc | ২৮ মে ২০১৮ ১৯:৫৮395102
  • যাঁর ফোন তাঁর আগে এফ আই আর করা উচিত, যদি না অলরেডি করে থাকেন। নাহলে পুলিশ তাঁকেও রেসপনসিবল ধরবে।
  • π | ২৮ মে ২০১৮ ১৯:৫০395101
  • আরে এ অনেক কাণ্ড শুনলাম। জোর করে ফোন নিয়ে গেছে নাকি। কন্ট্যাক্ট লিস্ট ধরে ফোন করতে পারে হুমকি দিয়ে। তিনিও ডায়রি করবেন বললেন। ঐ ঠিকানাও ইচ্ছে করেই দেওয়া মনে হচ্ছে।

    তবে আমাকে ফোনটা করে পাতি অসভ্যতা করেছে আর স্টক ও করেছে। কোথায় পড়েছি, থাকি, সব বলে যা্ছিল। তারপর আমি যে তখন জেগে, সেটাও বলেছে। আমি দুটো গ্রুপে লিখছিলাম। কোন ফেক দিয়ে নিশ্চয় নজর রাখে। ডিজগাস্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত