এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩১ মে ২০১৮ ১৫:০৯395250
  • h দা আমি ইন প্রিন্সিপল বলেছি যেকোন ব্যাংককে লোন দিতেই হবে কারন সেটাই ব্যাংকের ইনকাম। ছোট বড়ো মাঝারি যে স্কেলেই হোক না কেন ফিনান্সিং করতেই হবে নাহলে ইনকাম হবেনা।

    আর ন্যাশনালাইজড ব্যাংকে শুধু চুরি হয় আর প্রাইভেট ব্যাংকে চুরি হয়না এটা হাস্যকর যুক্তি। সেই ছোটবেলায় বোর্ন আইডেন্টিটিতে জুরিখের ব্যাংকারদের গল্প পড়ার পর থেকেই জেনে এসেছি যে ব্যাংকাররা নানান অসৎ উপায় অবলম্বন করে, আর পাঁচটা পেশার মতোই।

    তবে আমি ইন প্রিন্সিপল মনে করি সরকারের কাজ সরকার চালানো, ব্যবসা চালানো না। কাজেই ব্যাংক প্রাইভেটাইজেশানেও আমার আপত্তি নেই, যদিও আগেই বলেছি যে শুধু প্রাইভেটাইজেশান করে এনপিএ কমানো যাবেনা।
  • h | ৩১ মে ২০১৮ ১৫:০৫395249
  • একটা ছেলে এত সুন্দর করে পড়ে চাকরি পেলো না, সেটা তার ব্যক্তিগত ক্রিমিনালিটি হিসেবে না দেখে, কনটেম্পোরারিটির মতাদর্শগত সমস্যা হিসেবেও দেখা যেতে পারে। বা এমন স্বপ্ন তৈরী হল, যেটা লো প্রোফাইল চাগরি করে মেটানো ই সম্ভব না।
  • h | ৩১ মে ২০১৮ ১৪:৫৯395248
  • ন্যাশনালাইজ্ড ব্যাংকে চুরি হলেই অনেকেই বলেন ন্যাশনালাইজেশনের দোষ। শুধু পাতি লোকেরা না, শেখর গুপ্ত র মত লোকেরাও বলেন, তো আমার যেটা মজা লাগে, চুরি মানেই সরকারী ব্যাংক এই ধারণা তৈরী করাটা একটা রাজনৈতিক অবস্থান মাত্র। মজাটা হল, এই বারে নীরব মোদী কেস এর পরে যেদিন দ্য প্রিন্ট পত্রিকায় (যেটা দ্য ওয়ার এর পালটা, নতুন রাইট অফ সেন্টার মেনস্ট্রীম তৈরীর চেষ্টা করছে) শেখর গুপ্ত লিখেছেন ব্যাংক ন্যাশনালাইজেশন ই নষ্টের গোড়া, তার লিটেরারি পরের দিন ই আইসিআইসিআই এর কোছর এবং তার স্বামী এবং ভিডিওকন ইত্যাদির কেসটি বেরিয়েছে। এবং তার পরে ই অ্যাকসিস ব্যাংকের লস। এটা মেনে নিতে অসুবিধে নেই, উন্নত দেশের ব্যাংকিং আর আমাদের দেশের ব্যাংকিং এ আলাদা আলাদা ধরণের সমস্যা আছে, তবু প্রাইভেট সেক্টর মানেই সৎঅ, বা এই সেই সেকটর, যেখানে সততা ইনসেন্টিভাইজ্ড এই সব ধারণা যাঁরা পোষন করেন, তাঁদের জন্য অনুকম্পা ছাড়া কিসু থাকে না। লিবোর স্ক্যান্ডাল, শয়ে শয়ে মিলিয়ন ফাইন দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক গুলি র রিয়েলিটির পরে, এই অন্ধত্ত্ব মাইরি একমাত্র শখ ও আহ্লাদ ছাড়া কোন সংগত কারণে হওয়া মুশকিল। মেকসিকো র ড্রাগ মানি সংক্রান্ত এইচ এস বিসির সম্প্রতি স্ক্যান্ডাল টি ও ভুলে যাবেন না, চায়না ব্যাংক এর সঙ্গে ট্রাম্প জুনিয়র এর মিটিং গুলি ও ভোলা কঠিন।

    ব্যাংক লোন না দিলে চলবে না, এটা শুধু আমার দেশের সমস্যা হবে কেন? বড় ছোটো প্রোজেক্ট, ব্যবসা বা দ্রব্য বা সম্পত্তি ফাইনান্সিং করাটা, নানা স্পেশালাইজেশন সহ, ব্যাংকিং এর অন্যতম কাজের মধ্যে পড়ে। ডিসি তোমার কথা টা বুঝি নি।

    বাই দ্য ওয়ে একজন এম বি এ বা ম্যানেজমেন্ট পন্থী পাতি চোর হল, কি রজত গুপ্ত হবার পরে চোর হল, এটা ইসু না। সমস্যা সিস্টেমিক। এবং অধিকাংশটাই ডেলিবারেট পলিসি চয়েস এর ফল এবং লিগাল স্ট্রাকচার কে, রুল অফ ল কে ব্যবসার বাধা হিসেবে দেখার ফল। আমার জেনেরাল অবস্থান ব্যক্তি মানুষ সম্পর্কে না, ডিসিপ্লিন এবং ব্যবস্থা সম্পর্কে। জাস্ট টু বি ক্লিয়ার।
  • | ৩১ মে ২০১৮ ১৪:১৬395247
  • ঋতুপর্ণ
  • পাতি বাঙালি | ৩১ মে ২০১৮ ১৩:৫২395246
  • রীতুপোর্নো।
    রীতুR্ণ নয়
  • পাতি বাঙালি | ৩১ মে ২০১৮ ১২:৩৮395245
  • শুভ মহরৎ, রিতুR্ণ র অদ্ভূত ছবি। ছবির শুটিং এর মাঝে প্রযোজিকা এক অভিনেত্রীকে খুন করবেন। খুন করবেন, ভালো কথা। তা উনার কোল্ড ড্রিন্ক্সে বিষ মেশানো কি এমন কঠিন কাজ। মেক আপ রুমে তো কাজটি করতে পারতেন, তা না করে অতগুলো মানুষের মাঝে কেন। ব্লাউজের তলা থেকে মালটি বের করে কাজ সারার সময় রিতুR্ণ র কি এই টুকু ধারণা নেই যে কেউ দেখে ফেলতে পারে।
  • শাম্ব মজুমদার | ৩১ মে ২০১৮ ১২:৩২395244
  • উত্তর প্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ৭৫০০০ ভোটে পিছিয়ে,এগিয়ে আর এল ডি প্রার্থী। নুরপুরে এগিয়ে সমাজবাদী পার্টি।
    মেঘালয় আমপাতি কেন্দ্রে জয়ী কংগ্রেস, পাঞ্জাবের শাহকোটে ২১০০০ ভোটে এগিয়ে কংগ্রেস।
    বিহারের জোকিহাট কেন্দ্রে ১৬০০০ভোটে এগিয়ে আর জেডি।
    কর্নাটকের আর আর নগরে ৩১০০০ ভোটে এগিয়ে কংগ্রেস, কেরলের চেঙ্গুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে সিপিএম।
    মহেশতলা বিধানসভা উপনির্বাচনে ৮০,০০০ এর বেশী ভোটে এগিয়ে তৃনমূল, সিপিএম তৃতীয় স্থানে ২৪০০০,এর কিছু বেশী ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপি ৩১,০০০ ভোট পেয়ে।
  • π | ৩১ মে ২০১৮ ১২:০৮395242
  • লিখতে যাচ্ছিলাম, সচকা যেটুকু ভাল লেগেছে, ইন্দোদার লেখার জন্য। আমিও ওটা আগে পড়েছিলাম।
  • phutki | ৩১ মে ২০১৮ ১২:০৮395243
  • আমার ভুল। সরি। অমি খেলা আর দেখা গুলিয়ে ফেলেছিলাম।
  • কান্তবাবু | ৩১ মে ২০১৮ ১২:০৫395241
  • আমার আবার সচকা অন্যতম প্রিয় সিনেমা। তার ওপর ইন্দোদা’র লেখা।

    তবে যদ্দুর মনে পড়ে আমি লেখাটা আগে পড়েছিলাম।
  • π | ৩১ মে ২০১৮ ১২:০০395240
  • শুভ মুহরত ভাল ছিল। উত্সব, রেনকোটও।

    শেষের দিকে মেমরিজ ইন মার্চ, চিত্রাঙ্গদা, আবহমান ভালই লেগেছিল।

    খেলা, দোসর, সত্যান্বেষী পোষয়ানি। সচকা ও তেমন না।
  • cb | ৩১ মে ২০১৮ ১১:৫৭395239
  • ঋতুপর্ণ শেষের দিকে খুব খুব খারাপ সিনেমা করে গেছেন। এটা অনস্বীকার্য্য। খেলা, স চ কা, ব্যোমকেশ, ইনফ্যাক্ট দোসর ফোসর ও খুব খারাপ।
  • π | ৩১ মে ২০১৮ ১১:৫২395238
  • এখানে ব্যানক ম্যানেজারের সাথে ক'দিন আগেই কথা হচ্ছিল। বললেন এত খাটনি, গত কয় বছরে প্রচণ্ড বেড়েছে, এত এক্সট্রা কাজ, ভুলভাল কাজ ও জুটেছে, লোক খুব কম, অনেক শূন্যপদ আর প্রাইভেট ব্যানক কি অন্য সেক্টরের তুলনায় মাইনে অনেক কম। বললেন, ভাল ছেলেপুলেরা আর আসছেই না। আসবে কেন? প্রাইভেট ব্যানকে অন্তত পয়সা বেশি।

    এটা ঘ্ণটা দুই আগে গ্রুপে ব্যানক নিয়ে আলোচনায় লিখেছিলাম।

    এখুনি খবর পেলাম আজ মারা গেছেন। স্ট্রোক।
  • S | ৩১ মে ২০১৮ ১১:৫০395237
  • আইআইটির ছেলে দেখছি।
  • | ৩১ মে ২০১৮ ১১:৪৬395236
  • উলি বাবা এম্ব্যা

  • | ৩১ মে ২০১৮ ১১:৪২395235
  • এত করেও কি পতন ঠ্যাকানো যাবে
    মানুষ তো খেপতে শুরু করেছে

  • dc | ৩১ মে ২০১৮ ১১:৪১395234
  • এদিকে আজ বাইপোলের রেজাল্ট বেশ আশাপ্রদ। বিশেষ করে কৈরানায় বিজেপি গোহারান হারছে।
  • পাতি বাঙালি | ৩১ মে ২০১৮ ১১:৩৮395233
  • উনিশে এপ্রিল আর দহন বেশ ভালো। কিন্তু তারপর থেকে ছবির মান নামতে নামতে শেষদিকের গুলো জঞ্জাল ছাড়া আর কি না। সব ছবি দেখা, সুতরাং না দেখেই আলটপকা মন্তব্য করতে রাজি নই। সেই জায়গাই "শ্বশুরবাড়ি জিন্দাবাদ " অনেক ভালো। কারন পাব্লিক তো "ট্র্যাশ" বলে বাতিল করে দেয়নি। ঋতুপর্ণর মৃত্যুর পর " সত্যান্বেষী " পাব্লিক তো নিতেই পারল না।
  • pi | ৩১ মে ২০১৮ ১১:২২395232
  • আচ্ছা, ঋতুপর্ণ কেন শ্বশুরবাড়ি জিন্দাবাদের থেকেও খারাপ একটু পাতি কথায় বুঝিয়ে দিন না।
  • S | ৩১ মে ২০১৮ ১০:৫৪395231
  • আচ্ছা আম্রিগায় কি ঘটেছিলো সেটা একটু লিখি। এখনো অনেকেই গন্ডগোল ফেলেন।

    প্রথমতঃ লোন দেওয়া হয় সাব প্রাইম কাস্টোমারদের যাদের ক্রেডিট স্কোর কম ছিলো, মানে যাদের কাছ থেকে লোনের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। নামটা দেখুনঃ সাবপ্রাইম, নট ব্যাড লোনস।

    যাইহোক এবারে ধরুন ক্যালিফোর্নিয়ার ৫০০০ সাবপ্রাইম সরকারি চাকুরেদের প্রত্যেককে ২ লক্ষ ডলার লোন দিয়ে এরকম একটা ১ বিলিয়ন ডলারের পুল তৈরী করা হলো। হিসাব অনুযায়ী প্রত্যেক মাসে ৬ মিলিয়ন ডলার ইএমাই আসার কথা।

    কিন্তু সবাই ইএমাই সময় মতন দেবেনা (সাবপ্রাইম কাস্টোমার)। স্ট্যাটিস্টিকালি দেখা গেলো ৬০% ইএমাই ফেরত আসবেই (প্রোবাবিলিটি অব ডিফল্ট নেগ্লিজিবল)। মানে প্রতি মাসে ৬০% ইএমাই আসবেই। এখানে কোন কোন লোন থেকে ফেরত আসবে সেটা ইম্পর্ট্যান্ট নয় (সেইকারণেই পুল তৈরী করা হয়েছে)।

    এই ৬০% তো হয়ে গেলো AAA। এই পুলের AAA তে আপনি ইনভেস্ট করলেন MBS। ফলে প্রথম ৬০% অবধি ইএমাই এর টাকা আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। এই অবধি তেমন সমস্যা ছিলোনা।

    এবারে দেখা গেলো ঐ ৬০%এর পরের ২০% ইএমাই এর প্রোবাবিলিটি অব ডিফল্ট বেশি (ধরুন ২০%)। বলা হলো এগুলো BBB। এখন কেউ BBB তে ইনভেস্ট করতে চায়্না।

    কিন্তু এইরকম বিভিন্ন পুলের BBB নিয়ে একটা পুল তৈরী হলো। একটা ক্যালিফোর্নিয়ার সরকারি চাকুরেদের, আরেকটা অ্যারিজোনার পুলিশদের, আরেকটা ফ্লোরিডার ইন্সিউরেন্স এজেন্টদের এইরকম আরকি। এরকম অনেকগুলো BBB নিয়ে একটা পুল তৈরী হলো। এটাকে বলে সিডিও।

    আর এদের কাস্টোমার বেস আলাদা হওয়ার ফলে এদের একসঙ্গে ডিফল্ট করার প্রোবাবিলিটি কম। এইবারে একটা অন্ক আসলো। ১০০ টা BBB আছে যেগুলোর নিজস্ব ডিফল্ট রেট ২০% থেকে ৩০% এবং এদের মধ্যে কোরিলেশন এরকম। এইবারে এই ১০০ টা BBB এর মধ্যে ৩০টার বেশি একসঙ্গে ডিফল্ট করবে, এর প্রোবাবিলিটি কত? অবশ্যই খুব খুব কম। এই পুলের ৩০% কে বলা হলো AAA। তার পরের ২০% কে হয়তো বলা হলো BBB।

    এইবারে আবার এইরকম অনেকগুলো সিডিওর BBB নিয়ে তৈরী হলো সিডিও স্কোয়ার। সেখানেও উপরের নিয়মেই AAA তৈরী হলো।

    এইবারে এই যত পুল তৈরী হয়েছে (এম্বিএস থেকে সিডিও স্কোয়ার বা তারও পরে), তার একদম নিচের যে পোর্শান যেটা নিয়ে কিচ্ছু করার ছিলোনা (মানে যেগুলো লস হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি), সেগুলো লিম্যান এবং অন্যান্য যারা এইসব সিকিউরিটি বিক্রি করেছে, তারা রেখে দিয়েছিলো নিজেদের কাছে।

    এইসব যে স্ট্যাটিস্টিকাল অ্যানালিসিস হয়েছে তার জন্য পাস্ট ডেটা ব্যবহার করা হয়েছিলো। সেও ঠিক আছে। কিন্তু বিগত ৫০ বছরে আম্রিগায় কখনো রিয়েল এস্টেটের দাম পড়েনি। ফলে সেটি হলে কি ডিফল্ট প্রোবাবিলিটি দাঁড়াবে বা কোরিলেশন হবে, কেউ জানতো না। অ্যানালিসিসেও উঠে আসেনি।

    বাড়ির দাম পড়লো। MBS এর প্রচুর BBB ডিফল্ট করতে শুরু করলো। ফলে সিডিওতে অনেক AAA ডিফল্ট করলো (এগুলো এম্বিএসের BBB দিয়ে তৈরী)। সিডিও স্কোয়ারে সব ধ্বসে গেলো।

    লিম্যান যেহেতু আইব্যান্ক। ফলে ওরা ১ টাকা ক্যাপিটালের বিনিময়ে ৩০ টাকা অবধি রিস্ক নিতে পারতো (ঐযে যেগুলো নিজের কাছে রেখে দিয়েছিলো)। দেখা গেলো যত টাকা লস হয়েছে, তার থেকে ক্যাপিটাল কম। মানে কোম্পানি আর থাকেনা।

    লিম্যান নিজে ব্যান্ক নয়, কাউকে লোন দেয়নি (কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট বাদ দিয়ে)। কিন্তু লোন ডেরিভেটিভসে অনেক এক্সপোজার ছিলো, কারণ ওরা ওগুলো স্ট্রাকচারিঙ্গ করে বিক্রি করতো।
  • dc | ৩১ মে ২০১৮ ১০:৪৭395230
  • মোদির প্র্রশ্ন ঠিক বুঝতে পারছিনা। মন্ত্রীরা কোনটা উচিত সেটা ঠিক করে বোধায় কিছুটা নানান সার্ভের বেসিসে, কিছুটা অ্যাডভাইসারদের সাথে আলোচনা করে। মানে মন্ত্রীরা কি করে ঠিক করে কোনটা উচিত সে আমিও ভালো জানিনা। উত্তর দিতে পারলাম কি?
  • পাতি বাঙালি | ৩১ মে ২০১৮ ১০:৩৪395229
  • ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি "খেলা "। প্রধান চরিত্রে প্রসেনজিৎ, মনীষা কৈরালা, রাইমা সেন
  • modi | ৩১ মে ২০১৮ ১০:৩১395228
  • প্রশ্চেন হল, কোনটা উচিত সেটা কি করে ঠিক হয়?
  • dc | ৩১ মে ২০১৮ ১০:১৭395227
  • ওহো ইনফ্রা বলতে রাস্তাঘাট ব্রিজ ইত্যাদির কথা বলেছি, এয়ারলাইন আর টেলিফোন না। এয়ারলাইন আর টেলিফোন ব্যাবসায়ে সরকারের আসা উচিত না। মন্ত্রীরা তো অব্শ্যই ঠিক করে সরকারের কি কি করা উচিত, কিন্তু সেটা গভ্র্ন্যান্সের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এয়ারলাইন আর টেলিফোন ব্যব্সায়ে সরকারের ঢোকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা ভুল ছিল।
  • modi | ৩১ মে ২০১৮ ১০:১৩395226
  • এয়ারলাইন আর টেলিফোন ইনফ্রার মধ্যে পড়ে।

    মন্ত্রীরা যদি ঠিক করে সরকারের কি কি করা উচিত, তাহলে তো কোন কিছু নিয়েই অনুযোগ না থাকা উচিত। কোন সময়ে মন্ত্রীরা ঠিক করেছিল বলেই তো সরকার টেলিফোন বা এয়ারলাইন চালায়।
  • | ৩১ মে ২০১৮ ১০:১১395224
  • শব্দটা পাতি। 'পাঁতি' নয়। চন্দ্রবিন্দু নেই।
  • Srijita Sanyal Sur | ৩১ মে ২০১৮ ১০:১১395225
  • খেলা ঋতুপর্ণ ঘোষের বানানো চলচ্চিত্র নয়।
  • পাঁতি বাঙালি | ৩১ মে ২০১৮ ১০:০৪395223
  • ঋতুপর্ণর মৃত্যুর কি পাঁচ বছর হয়ে গেল? তাই বাংলায় কিছু জঞ্জাল ছবির সংখ্যা কমেছে। একটা ছবি দেখেছিলাম "সব চরিত্র কাল্পনিক ", বুঝলাম কেন পাব্লিক এই সব ছবিগুলো দেখতে না চেয়ে " শ্বশুরবাড়ি জিন্দাবাদ " দেখতে চায়। শুনেছি বনগাঁর একটি হলে নাকি পাব্লিকরা এমন হল ভাঙচুর করেছিল যে একটা শো এর পর ছবি উঠিয়ে দিতে বাধ্য হয়েছিল। তারপর ঐ ছবিটা "খেলা ", মনে হল টেলিফিল্ম দেখলাম। আর "সত্যান্বেষী ", থাক, আর বললাম না।
  • dc | ৩১ মে ২০১৮ ১০:০৩395222
  • সরকারের কাজ প্রচুর আছে। সমস্ত বিজনেস সেক্টরের জন্য ঠিকমতো পলিসি সেট করা আর রেগুলেটর হওয়া একটা বড়ো কাজ। দেশের সবার জন্য শিক্ষা আর স্বাস্থর ব্যবস্থা করা আরেকটা বড়ো কাজ। ইন্ফ্রা ডেভেলপ করা আরেকটা কাজ। কি করে এই কাজগুলো ঠিক হয় - ক্যাবিনেট ঠিক করে, মন্ত্রীরা ঠিক করে, অ্যাডভাইসররা ঠিক করে ইত্যাদি।
  • modi | ৩১ মে ২০১৮ ০৯:৫৪395221
  • সরকার চালানোর মধ্যে কি কি কাজ পড়ে? কি করে ঠিক হয় সেই কাজগুলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত