এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩১ মে ২০১৮ ২০:২৫395280
  • কেউ বলে নি, এমন হওয়া টা বাঞ্ছনীয়।খালি স্মরণ করিয়ে দিতে চাই, হাসপাতাল এর কর্মী, রেল এর কর্মী,মিউনিসিপ্যালিটি গুলোর অবস্থা আরও ভয়াবহ।
    সুতরাং ব্যাংকের কর্মীরা এমন কিছু গাছের ফল নয় যে আলাদা রাজকীয় ট্রিটমেন্ট পেতেই হবে।
    দুই, অর্থ নিয়ে যাদের করবার তারা যদি দেশের বাজেট এর অর্ধেক লোকসান করে বলে প্রচুর ডি এ, টি এ চাই;সেটাও হাস্যকর।
    তিন,পোস্ট টা লিখেছিলাম একটা ভূল রটনার বিপ্রতীপে।
    সরকারি ব্যাংক কর্মচারী দের থেকে বেসরকারি ব্যাংকের কর্মীরা ইন জেনারেল কম বেতন পায় ও হায়ার এন্ড ফায়ার স্ট্রেস এর মধ্যে দিয়ে যায়।
    এখন কেউ যদি ছন্দা কোচার, নয়না লালের উদাহরণ দিয়ে বলে প্রাইভেট ব্যাংকে প্রচুর বেশি বেতন;সেটা হলো দিকভ্রান্ত করার প্রচেষ্টা।
  • dc | ৩১ মে ২০১৮ ২০:১৯395279
  • পাই ম্যাডামের প্রশ্নটা আমারও, সব বেসরকারি হলে প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংক খুলবে কি?
  • pi | ৩১ মে ২০১৮ ২০:১৭395278
  • আচ্ছা, এত এত প্রত্যন্ত অন্চলে বেসরকারি ব্যান্ক দেখিনা কেন?
    সব বেসরকারি হলে সেখানেও ব্যান্ক খুলবে তো? ঃ)

    ডিমনিটাইজেশন এর সুফল এসেছের মতই রেটোরিক্যাল প্রশ্ন করে গেলাম, বুঝতেই পারছেন।
  • pi | ৩১ মে ২০১৮ ২০:১৫395277
  • আর হ্যাঁ, সরকারি হাসপাতালের ডাক্তার বা শিক্ষকেরও একশোবার একশোটা জেনুইন অসুবিধে নিয়ে বলতে পারেন, যেগুলো দূর করা সরকারের হাতে আছে।
  • pi | ৩১ মে ২০১৮ ২০:১৩395276
  • কী যে বলেন কিছুই বুঝিনা।

    টয়লেটের অব্যবস্থা সরকারি হাসপাতালে হলে সরকারি ব্যান্কেও সেই সমস্যা হলে বলা যাবেনা!

    আর ব্যান্কে কর্মী কম, কাজের চাপ অত্যন্ত বেশি, ডিউটি হাওয়ার্সের মা বাপ নেই, এগুলো পেনশন বা নিশ্চয়তা থাকলেই এক্স্প্লয়টেশ্ন সংগত হয়ে যায়না!
  • dc | ৩১ মে ২০১৮ ২০:১০395275
  • ব্যাংক প্রাইভেটাইজেশান হলে আমি আপত্তির কিছু দেখিনা, কিন্তু তাতে ভারতের এনপিএ সমস্যা কমবে বলে মনে হয়না।
  • sm | ৩১ মে ২০১৮ ২০:০৫395274
  • আমি সরকারি ব্যাংক এর পক্ষপাতী।সরকার হেলথ, শিক্ষা এসবও চালাক, তাই ই চাই।
    কিন্তু হানু এগুলো কে কেন ডার্টি জব বললো আর ব্যাঙ্কিং কে বললো না, সেটা বোধগম্য হলো না।
    আবার অন্যদিকে, বর্তমান পরিস্থিতি কি বলছে--দেখা যাক।
    সরকারি ব্যাংক গুলো ধ্বসে গিয়েছে।
    অফিসার, ম্যানেজার, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা মিলে ব্যাড নেক্সাস তৈরি করেছে। যেটা সরকারি ব্যাংক গুলো কে পঙ্গু করে দিয়েছে আর দেশের অর্থনীতি কে আধমরা!
    তাই, বর্তমান পরিস্থিতি তে, সরকারি দাক্ষিণ্য তে, ব্যাংক চালানো সুইসাইডাল।
    পরিস্থিতি এমন যে;প্রাইভেট ব্যাংক যদি সামান্য বেটার রেজাল্টও শো করে, তাদের কেই দ্বায়িত্ব দেওয়া উচিত। অনেক টা এয়ার ইন্ডিয়ার মতো! যতো হাজার কোটি টাকাই ঢালো না কেন, ওই বড় ম্যানহোল সব খেয়ে নেবে।
    এখন যেমন ;কেনার খরিদ্দার পাচ্ছে না।
    অনেকে আবার ব্যাংকের কর্মীরা প্রচুর কাজ করে, টয়লেট নেই এসব গাওনা গাইছে। একবার সরকারি হাসপাতলগুলোতে গিয়ে দেখতে পারে টয়লেট এর অবস্থা কেমন!ভূতেও যেতে পারবে না।
    দুই, আর একটা বাজে রটনা হলো, সরকারি ব্যাংকের কর্মীরা কম বেতন পায়।এটা আর নেওয়া যাচ্ছে না।
    সরকারি ব্যাংকে কর্মচারীরা হলো, পার্মানেন্ট।
    অবসর জনিত সব সুবিধা পাবেন।
    হায়ার এন্ড ফায়ার বলে কিছু নাই।
    প্রাইভেট ব্যাংকের খুব উঁচু পদের কর্মীরা কোটি তে বেতন পায়, বাকিরা মোস্টলি কম বেতনের আয়ারাম -গয়ারাম!
    সুতরাং ব্যাংকের প্রাইভেটাইজশন ছাড়া, কোন অপশন খোলা তো দেখছি না।
  • T | ৩১ মে ২০১৮ ২০:০২395273
  • এককের ' আইডিয়াল সরকার' সম্পর্কিত বক্তব্য আমাদের পলিস বা সিটি-স্টেট এর কথা মনে করায় এবং একই সাথে হতাশ করে কারণ এতো সেই প্লেটো ফেটোর সময়কার শজারু ওল্টানোর ব্যাপার। কিছুটা মিল পাওয়া যাচ্ছে আরেকটি ছবির সঙ্গে মানে, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে যেখানে সরকার আদতে বুর্জোয়া শ্রেণির সাধারণ বিষয়কর্ম নির্বাহ করার একটি কমিটি ছাড়া আর কিছুই নয় বলা হচ্ছে। এইবার মার্ক্সকে পিকচার থেকে হঠাতে গেলে আরেকটি শজারু কল্পনা করতে হয়। মানে যদি এইরম ভাবা যায় যে সরকারবাবু যদি সমাজ থেকে নিজেকে বিযুক্ত করে একটি পরম ব্রহ্ম হয়ে সমাজকে শাসন কত্তে চান, কিন্তু সেখানেও দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স-এর রেফারেন্স যে কেউ টেনে দেবে। মুশকিল।
    তো গুরু মাইরি এইভাবে আলোচনা না করে, একেবারে রুশো থেকে, মার্কস হয়ে গ্রামশি হয়ে স্কোকপোল ধরে এগোও না ক্যানো। মানে প্রথাসিদ্ধ ভাবে। এমনি এমনি হরলিক্স খাই বা সানন্দা যাতে না হয়ে যায়।

    জ্যায় সিরাম।
  • dc | ৩১ মে ২০১৮ ১৯:২৬395272
  • ইন্ডিপেনডেন্স ছাড়া দাবি না মেটার কি আছে? কিছু দেশ আছে যেখানে সরকার মোটামুটি কয়েকটা সেক্টরে প্রবেশ করেনা, কিছু দেশ আছে যেখানে করে। কন্টিনুয়াম হিসেবে দেখা যায়। আমি মনে করি সরকার যতো কম সেক্টরে থাকে আর প্রাইভেট ইনভেস্টররা যতো বেশী সেক্টরে থাকে ততো ভালো।
  • dc | ৩১ মে ২০১৮ ১৯:২২395271
  • "অঙ্ক ছাড়া আর কোন বিষয়েই অ্যাসাম্পশন খুব স্পষ্ট করে লেখা থাকেনা বোধহয়" - একমত ঃ)
  • modi | ৩১ মে ২০১৮ ১৯:২০395270
  • এককের মত হল সরকারের কাজ কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট। আর কিছু করলে সেটা নাজায়েজ। খুব কড়া ধাতের লিবারটারিয়ানেরা এই ভিউ নেয়।

    এই কি?

    হোয়াট অ্যাবাউট প্রপার্টি রাইটস? অনেক সমাজে যেমন জমির অধিকার (বাই সোশ্যাল কন্ট্রাক্ট) ব্যক্তিতে বর্তায় না। সেরকম প্রপার্টি রাইট কি চলবে?
  • cm | ৩১ মে ২০১৮ ১৯:১৯395269
  • অঙ্ক ছাড়া আর কোন বিষয়েই অ্যাসাম্পশন খুব স্পষ্ট করে লেখা থাকেনা বোধহয়।
  • cm | ৩১ মে ২০১৮ ১৯:১৮395268
  • কিন্তু ঐ ইন্ডিপেন্ডেন্স ছাড়া আপনার দাবি মিটবে কি?
  • dc | ৩১ মে ২০১৮ ১৯:১৬395267
  • সিএম আমি এরকম কোন ইমপ্লিসিট অ্যাসাম্পশান করিনি। প্রাইভেট ইন্ডাস্ট্রি অবশ্যই সব দেশে সরকারের কাছে লবিবাজি করে, বিভিন্ন দেশের সরকার কখনো সেটা কিছুটা রেসিস্ট করে, কখনো তাদের কথামতো কাজ করে। আমার মত হলো সরকারের কাজ সরকার চালানো, প্রাইভেট ইনভেস্টরদের কাজ ব্যাবসা করা। এবার এদের মধ্যে নানান টানাপোড়েন, নানান করাপশান, লবিইং ইত্যাদি তো হয়ই। বেসিকালি যদি সরকার ব্যবসায়ে সরাসরি পার্টিসিপেট না করে, রেগুলেটর হিসেবে থাকে, সেটা আমার মতের সাথে মেলে, সেই সিস্টেমটা আমি সমর্থন করি।
  • cm | ৩১ মে ২০১৮ ১৮:৫৭395266
  • মনে হয় ইমপ্লিসিটলি ধরা হচ্ছে সরকার এবং সরকার চালাবার নীতি এমনভাবে নির্ধারিত হচ্ছে যাতে বেসরকারিদের এই ব্যাপারটা প্রভাবিত করার রাস্তা নেই। কিন্তু এই হাইপোথেসিসের কোন যুক্তি আছে কি?
  • একক | ৩১ মে ২০১৮ ১৭:২৭395265
  • আইডিআলি সরকার চালানো মানে একটা এমরাল রোবটিক সিস্টেম ; যার সামনে পার্টি এ আর পার্টি বি গিয়ে বলবে : সরকার সরকার এই দেখো আমাদের মধ্যে টাইম টি তে কন্ট্রাক্ট ছিল সি, ভ্যালিড আপটু টাইম টি টু। এখন আমরা দুজনেই টি ওয়ান এ দাঁড়িয়ে যেখানে টি ওয়ান লেস দ্যান টি টু, এবং অপরজন কন্ট্রাক্ট ফেইল করেছে। প্লিজ এনসিওর যে কন্ট্রাক্ট ফেইল করলে আমার ই এফ জি ক্লজ অনুযায়ী এক্স ওয়াই জী করার কথা তা যেন আমি করতে পারি।

    এটা একদম আইডিয়াল স্ট্রাকচার অফ আ গভমেন্ট। থার্ড এমরাল অথরিটি হু অনলি টেকস পার্ট ইন রেগুলেশন এস আ কন্ত্র্যাকট ভ্যালিডেটর।

    কিন্তু এই মডেলে গোলমাল কোথায় জানতে হলে মার্চেন্ট অফ ভীনিস স্মরণ করুন। কন্ট্রাক্ট এ কিন্তু মাংস কেটে নেওয়ার কথা ছিল :)) এইখান থেকেই পলিটিক্স আসে এবং স্টেট মডেল আর এমরাল থাকে না।
  • dc | ৩১ মে ২০১৮ ১৭:১৯395264
  • *চালানো
  • dc | ৩১ মে ২০১৮ ১৭:১৭395263
  • সরকার চালানোকেই সরকার চালালো বলে, এই টটোলজির বেশী কিছু জানিনা। এই বিষয়ে আমি খুব কমই জানি।
  • cm | ৩১ মে ২০১৮ ১৭:১৫395262
  • সরকার চালানো মানেটা বিস্তারে বললেই পষ্টো হয়।
  • dc | ৩১ মে ২০১৮ ১৭:০১395261
  • আজ সকালে যেটা লিখেছিলাম সেটা পেস্ট করিঃ "এমনিতে আমিও মনে করি সরকারের কাজ সরকার চালানো, বিজনেস চালানো না"।

    আমি মনে করি। এটাই ইউনিভার্সাল ট্রুথ এমন কিছু লিখিনি। তবে এটা আমার মত, তাই আমি অন্য মতবাদে সাবস্ক্রাইব করিনা।
  • dc | ৩১ মে ২০১৮ ১৬:৫৫395260
  • বাকি মতগুলো বাদ দিচ্ছি আমি ওগুলোয় সাবস্ক্রাইব করিনা বলে। আমি কিছুটা কিনেসিয়ান ক্যাপিটালিজমে সাবস্ক্রাইব করি আর সেইমতো বলি। এই তো হলো ব্যাপার ঃ)
  • modi | ৩১ মে ২০১৮ ১৬:২৯395259
  • মেমোরিজ ইন মার্চ লোকের কেমন লেগেছে?
  • modi | ৩১ মে ২০১৮ ১৬:২৪395258
  • যাক, ডিসির মতাদর্শগত অবস্থান হল সরকারের কাজ সরকার চালানো। ঃ-)

    টটোলজি আর কাকে বলে। কিন্তু সরকার চালানো বলতে ঠিক কি বোঝায়, আর কেনই বা বোঝায়? কে বা কারা ঠিক করে সরকার চালানো বলতে কি বোঝায়? শিকাগো স্কুল বলবে সরকারের কাজ হল প্রাইভেটাইজেশন অফ প্রফিট অ্যান্ড সোশ্যালাইজেশন অফ লসেস। আপনি মনে হয় সেই মতেই কিছুটা আছেন। কিন্তু সেটাই তো একমাত্র মত নয়। বাকী মতগুলো বাদ দিচ্ছেন কেন?
  • dc | ৩১ মে ২০১৮ ১৫:৩২395257
  • তাহলে পরে আবার কথা হবে ঃ)
  • h | ৩১ মে ২০১৮ ১৫:৩১395256
  • ওকে গুরু, আজ গেলাম, শত্তুরের মুখে ছাই দিয়ে অনেক কাজ আছে। এম বি এ রা ভালোবেসে রেখেছে। আজ্জো ভটচাজ এর ঘুম ভাংঅলে আবার আসা যাবে ঃ-)))) আই অ্যাকচুয়ালি মিস হিম ঃ-))))) আই মিন অলমোস্ট ডেইলি। সত্যি ই।
  • dc | ৩১ মে ২০১৮ ১৫:৩০395255
  • গর্মেন্ট এর ডার্টি জব হলো গিয়ে হেল্থ, এডুকেশান আর ইনফ্রা ডেভেলপমেন্ট। এর বাইরে সব ক্ষীর খাবে প্রাইভেট সেক্টর। এ আমি অনেক দিন ধরেই বলে আসছি ঃ)
  • h | ৩১ মে ২০১৮ ১৫:২৬395254
  • যাক পরিষ্কার হল, নিশ্চিন্ত হলাম, এটি ই প্রাইভেট সেকটর পন্থী দের ক্লাসিকাল অবস্থান, লেট দ্য ডার্টি জব বি ডান বাই গভর্নমেন্ট এবং ক্ষীর টি প্রাইভেট সেকটর খাবে, তার পরে আবার এতদিন গাল দেওয়া গ্রেভী ট্রেন এ চড়ে কোয়ানটিটেটিভ ইজিং হবে ঃ-))) আর এটাও লোকজন স্বীকার করে না, সরকার ই শেষ পর্যন্ত বড় প্রোকিয়োর করা মানুষটি।

    আমাদের দেশে কেস টা হল, কম প্রোডাকটিভ সেকটর যেটাকে বলা হয়, সেটা প্রাইভেট সেকটর ব্যাংক ঢুকতে চায় না, আর ঢুকতে কিছুটা বাধ্য হয়ে এস বি আই এর মত লোকেরা আবার কারেন্সি ফ্রড এর অজুহাত দেখিয়ে ডিমনি র মত আজগুবি জিনিসের পক্ষে সওয়াল করে, ২০১২ র অরুন্ধিতি ভট্টাচার্য্যের ইনটারভিউ ও খবর গুলি মনে আছে নিশচয়ি, যেটা কে একটা মোটিভেশন হিসেবে ২০১৬ র নভেম্বরেও ব্যবহার করা হয়েছে।
  • dc | ৩১ মে ২০১৮ ১৫:২৪395253
  • অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ওয়ার্ড ঃ) যে কোন ইন্ডাস্ট্রিকে, যেকোন ব্যাবসাকে অ্যাকাউন্টেবল হতেই হবে, আর সরকারের কাজ হলো অ্যাকাউন্টেবল আছে কিনা সেটা বারবার চেক করতে থাকা। রেগুলেটার হিসেবে সবসময়ে সতর্ক থাকা। এর কোন কিছুই আমাদের দেশে হয়না।
  • h | ৩১ মে ২০১৮ ১৫:১৯395252
  • উত্তর ইউরোপের একটা ব্যাংকের কাজ বেশ কিছুদিন করার সুযোগ হয়েছিল, প্রচুর সিস্টেমিক সমস্যা সত্তেও দেখেছিলাম, তাদের ইনভেস্টমেন্ট আর্মটি কে যে ওয়ার্ক চার্টার টি ফলো করতে হয়, সেটি পার্লামেন্টে অ্যাকাউন্টেবল, এবং তাদের মূল ঘোষিত ইনভেসটমেন্ট অবজেকটিভ, তাদের দেশের প্রোজেকটেড পপুলেশন কে আগামী ২১৫০ না কত সাল অবদি কমফরটেবল রিটায়ারমেন্ট এবং হেল্থ ইনশিয়োরেন্স দেওয়া।

    তো আমাদের এদিকে সেল্ফ রুল্ড ( পড়ুন রেকলেস) ব্যাংক বিহেভিয়র এর পক্ষে যাঁরা বাজার গরম করেন, তাঁদের আস্ফালন মজাই লাগে, আমারো একটা কোয়ার্টার সেঞ্চুরির কাছা কাছি হল, শুধু নানা ধরনের ব্যাংকের ব্যাংকিং এর মিড অফিস ব্যাক অফিস সলিউশন বানিয়ে বানিয়ে, প্রাইভেট সেকটর পন্থীদের আস্ফালন দেখে দেখে ঃ-))))
  • dc | ৩১ মে ২০১৮ ১৫:১১395251
  • মানে আমার মতাদর্শগত অবস্থান হলো সরকারের কাজ সরকার চালানো, ব্যবসা চালানো না। ক্লিয়ার করে দিলাম ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত