এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০১ জুন ২০১৮ ০৬:২৬395310
  • এ এক অদ্ভুত প্যারাডক্স চলছে!
    তর্ক এসে পড়েছে; সরকারী ভার্সাস বেসরকারি। এখন তর্কের খাতিরে সরকারী সিস্টেম কে হুলিয়ে সাপোর্ট তো করতেই হবে।
    ওদিকে, সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতলগুলোতে চিকিৎসার জন্য লাইন লাগাবো।ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়ার জন্য হা পিত্যেশ করব। এয়ার ইন্ডিয়া ছেড়ে স্পাইস, জেট,এসব এয়ার লাইন্স কোম্পানির টিকিট কাটবো। মোবাইল নেট, বি এস এন এল ছেড়ে, ভোদা, জি, এয়ার টেল ইউজ করবো; আরো কত কি!লিস্টির কি শেষ আছে রে বাপ্পা!
    উদাহরণ হিসাবে, একবার আমরি নিয়ে আসবো কিন্তু গোরোখপুর বি আর ডি সরকারি হাসপাতালে কতো জন শিশু মৃত্যু হয়েছিল আর অক্সিজেন সাপ্লাই কিরম ছিল, সে বিষয়ে নীরব থাকবো।
  • S | ০১ জুন ২০১৮ ০৩:৪৬395309
  • এফিসিয়েন্সির কথা বললে সরকারি ইস্কুল ভালো? নাকি বেসরকারি ইস্কুল? ছেলেমেয়েদের কোথায় পড়ান?
  • S | ০১ জুন ২০১৮ ০৩:৪৪395308
  • সরকারি কোম্পানিতে লস হলে ট্যাক্স পেয়ারদের পয়সা যায়। এখানে প্লিজ কেউ আবার বেইলাউটের কথা আনবেন না। ওটা অপ্রাসঙ্গিক।
  • Du | ০১ জুন ২০১৮ ০৩:১৭395307
  • আগের্বার এসে নবরত্ন কোম্পানিগুলোকে বেচে দিয়েছিল। এবার বাকি গুলোকেও শেষ করবে
  • PM | ০১ জুন ২০১৮ ০৩:০৭395306
  • "শুধুমাত্র এস বি আই এর লস যেটা বলা হয়েছে সেটা হয়েচে মোদীর পোষা শিল্পপতিদের জন্য"

    সোম বাবুর এই স্টেটমেন্ট এ আপত্তি আছে। ঊল্টোটাই মনে হয় সত্যি।---" সেটা হয়েছে শিল্পপতিদের পোষা মোদিবাবুর জন্য" এইটে বল্লে বোধ হয় ঠিক ঠাক হতো ঃ)

    বেসরকারিকরন নিয়ে কিছু প্রশ্ন ---

    -- ৫০ /৬০ দশকে এতো বেসরকারি ব্যান্ক এ লালবাতি জ্বলতো কেনো ?

    -- বেসরকারী নক্ষত্র লেহম্যান ব্রাদার এ লাল বাতি জ্বললো কেনো? আমেরিকান নজরদারী ব্যবস্থা যা আটকাতে পারে নি ভারতীয় নজররদারী তা আটকাতে পারবে ভাবা হচ্ছে কেনো ?

    - এফিসিয়েন্ট বেসরকারী অ্যাক্সিস ব্যন্ক, ICICI ব্যন্ক এ NPA এতো বেশী কেনো??

    -- বেসরকারী ব্যন্ককে কিসের ভিত্তিতে বেশী এফিসিয়েন্ট বলা হচ্ছে

    -এফিসিয়েন্ট বেসরকারী হাসপাতালে এতো দুর্নীতি কেনো? আমরী তে কতৃপক্ষের গাফিলতিতে আগুনে এতো রোগী মরলো কেনো ? মেডিকালে এরকম ঘটনা হয় নি-- সেক্ষেত্রে আমরি কে সরকারী আয়ত্বে আনা হবে না কেনো ?
  • Som | ০১ জুন ২০১৮ ০০:৪৩395305
  • নীরব মোদী যে চোর সেটা সিবিআই জানতে পরে ২০১৬ তে। ইন্টারপোল এ দে ২০১৬ তে। ২০১৮ র ফেব্রু়ারিতে নরেন্দ্র মোদী ওর সাথে কি করছিল? প্রসঙ্গত ব্যাংক গুলো কোনোদিনই চেপে রাখতো না। তখন চুরি কম হতো। এখন আপনার নেতা দেশ এর প্রধান মন্ত্রী নিজেই চোর। তাই চুরি বেশি হচ্ছে। @এস এম।
  • sm | ৩১ মে ২০১৮ ২৩:৪৭395304
  • সোম, আপনি যুক্তিবোধ হীন কথা বলছেন, তার সঙ্গে না জেনে তর্ক করছেন। মোদী আমার নেতা কখনো বলেছি কি?
    দুই, ব্যাংকের এন পি এ জমছে বহুদিন ধরেই।
    বিজয় মালিয়া স্ক্যাম কবে কার?
    নিরব মোদী ও বহুদিন ধরেই অপকর্ম চালাচ্ছে।
    ব্যাংক গুলো তাদের অপকর্ম চেপে রেখেছিল বা রাখতো--এখন ও রাখছে। এতে সন্দেহ আছে?
  • সোম | ৩১ মে ২০১৮ ২৩:৩৪395303
  • @এস এম

    নীরব মোদী র সাথে আপনার নেতা নরেন্দ্র মোদী সুইজারল্যান্ড এ লাস্ট ফেব্রুয়ারি তে মিট করেছে। অথচ সিবিআই তার অনেক আগে ওকে চোর বলে ইন্টারপোল নোটিশ ছেড়েছে। শাক দিয়ে মাছ ঢাকলে তোয়ার চলবেনা।
  • সোম | ৩১ মে ২০১৮ ২৩:৩১395302
  • একদম ই মিথ্যে বলছেন। ফ্রড আবার লুকিয়ে রাখবে কি করে? মোদী আর তার দল বল চুরি করছে। সেই জন্য ব্যাংক লস হচ্ছে। এরকম চোর গভঃ আগে আসেনি।
  • sm | ৩১ মে ২০১৮ ২৩:২৯395301
  • som,আপনার লাস্ট পোস্টটির, শেষ বাক্য টি ছাড়া একদম সঠিক। আপনি আপনার মতো করেই বলেছেন;ব্যাংকার, শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের নেক্সাস।
    কিন্তু ব্যাংকের, উচু পদের কর্মীরা যে, ধো তু নয়, সেটা তো স্পষ্ট।
    সুতরাং, এই ব্যাংক গুলোকে ট্যাক্স পেয়ার মানি দিয়ে ঘাটতি পূরণ করলে আবার ম্যানহোলের আচরণ করবে।
    এদের গুটিয়ে নেওআয়ই ভালো। আপনি কি বলেন?
    অথবা আপনি বলুন এই নেক্সাস ভাঙার কি দাওয়াই আছে, আপনার কাছে?
  • sm | ৩১ মে ২০১৮ ২৩:২১395299
  • @som,আপনি নিশ্চয় একটা জিনিস বুঝতে পারছেন, এস বি আই একদিনে এতো এন পি এ ;মানে দু লাখ কোটি টাকা লোকসান করে নি।অর্থাৎ মোদীর জমানার আগে, এন পি এ, ব্যাড লোন--এগুলো কার্পেট এর তলায় লুকিয়ে রাখা হতো।
    এ ব্যাপারে এস বি আই দক্ষ তো বটেই।
  • সোম | ৩১ মে ২০১৮ ২৩:১৮395298
  • উদ্দেশ্য ছিল বেসরকারিকরণ। কিন্তু কি ভাবে সম্ভব? প্রথমে পাবলিক এর ট্যাক্স এর টাকা সাইফোন করাও শিল্পপতিদের লোন দিয়ে। তার পরে তাদের পালানোর ব্যবস্থা করে সেই অনাদায়ী লোন এর ভাগ খাও। তার পরে ব্যাংক লস করছে দাবিতে ওই শিল্পপতিদের কাছে ব্যাংকগুলো বিক্রি করে আবার কাটমানি খাও। মাঝেমাঝে সিয়া চেন এর গল্প বলে দিলেই হলো। ঠিক বলছি এস এম বাবু?
  • sm | ৩১ মে ২০১৮ ২৩:১৩395295
  • সিয়াচেনে আছে খালি পাহারারত সেনা আর এস বি আই এর এক বিশাল শাখা;যেখানে কর্মীরা অতন্দ্র কাজ করতে ব্যস্ত।
    ওখানে কোন নীরব এর আনাগোনা নেই --))
  • একক | ৩১ মে ২০১৮ ২৩:১৩395296
  • ১১১১ স্যাম্পল সাইজ দিয়ে কী মাথা মুন্ডু বোঝা যায় ? আর ধুমপান নিয়ে সার্ভে করা উদ্দেশ্য ছিল নাকি সিগারেট কোম্পানির হয়ে মার্কেট স্টাডি যে কোথায় দিস্ত্রিবিউতর ধরলে ভালো হবে। নইলে সার্ভেতে বিড়ি -সুট্টা কিছুই না রেখে শুধু সিগারেট রাখার কী মানে ?!

    http://indianexpress.com/article/cities/kolkata/kolkata-smokes-most-cigarettes-survey/
  • সোম | ৩১ মে ২০১৮ ২৩:১৩395297
  • শুধুমাত্র এস বি আই এর লস যেটা বলা হয়েছে সেটা হয়েচে মোদীর পোষা শিল্পপতিদের জন্য। সেটাই এখানে বলা হচ্ছে। তার আগে বিপুল লাভ করতো। এস এম বাবু সিয়াচেন নিয়ে বেশি ইন্টারেস্টেড মনে হইতাসে।
  • de | ৩১ মে ২০১৮ ২৩:০৫395294
  • সিয়াচেনে প্রাইভেট ব্যাংকের শাখা আছে?

    অবিশ্যি জোয়ানদের কি আর টাকা লাগে?
  • de | ৩১ মে ২০১৮ ২৩:০২395293
  • ঃ)))))))
  • sm | ৩১ মে ২০১৮ ২২:৪৮395292
  • এই som নামক ভদ্রলোক কি বলছেন, বুইতে পারছি না।
    সরকারি ব্যাংক তো লোকসানই করছে খালি।এন পি এ, সাড়ে আট লাখ কোটি টাকা হয়েছে।
    আরো বাড়বে বলে পণ্ডিত দের ধারনা। আগের দিন lcm এর দেওয়া লিংক পড়লে বুঝতেন এদের এই লস কি সাংঘাতিক। দেশের বাজেট এর প্রায় অর্ধেক হয়ে যাবে কিছুদিন পর। তো, এই শ্বেত হাতি কে পুষতে হবে কি জন্য?
    দুই,সরকারি ব্যাংক না থাকলে বিশেষ কিছুই এসে যাবে না।
  • T | ৩১ মে ২০১৮ ২২:৪৫395291
  • হ্যা হ্যা হ্যা হ্যা...ওরে বাবা
  • lcm | ৩১ মে ২০১৮ ২২:২৯395290
  • সরকারি (বা, সরকার সমর্থিত) ব্যাংকিং পরিষেবা ভারতের ক্ষেত্রে জরুরী। দেশের ৭০% ব্যাংকিং অ্যাক্টিভিটি হয় পাবলিক সেক্টর ব্যাংকে। এগুলির বেসরকারিকরণ দেশের অর্থনৈতিক কাঠামোটিকে নড়বড়ে করে দিতে পারে। রেলওয়েজ-এর বেসরকারিকরণ এর ক্ষেত্রেও তাই।
  • r2h | ৩১ মে ২০১৮ ২২:২৮395289
  • সরকার সরকারের কাজ করবে শুনে মনে পড়লো, পলিটিকেল সাইন্সের পরীক্ষায় প্রশ্ন এসেছিল রাষ্ট্রপতির দায়িত্ব বর্ণনা কর।

    "রাষ্ট্রপতির দায়িত্ব হলো রাষ্ট্রপতির কাজগুলি ভালো ভাবে করা। রাষ্ট্র যে দায়িত্বভার রাষ্ট্রপতির জন্যে নির্দিষ্ট করেছে, সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করাই রাষ্ট্রপতির প্রধান কাজ। দেশের মানুষ আশা করে রাষ্ট্রপতি তার নির্দিষ্ট কাজগুলি ভালোভাবে করবেন সেই আশাপূরণই রাষ্ট্রপতির মূল দায়িত্ব" - এইসব খুব সুন্দর ভাষায় দুপাতা জুড়ে লিখেও আমার বন্ধু শান্তনু কোনা নাম্বার পায়নি, এমনই পাষান পরীক্ষক।
  • T | ৩১ মে ২০১৮ ২২:২১395288
  • তখন হাসপাতালে বাথ্রুম ভালো ছিল। :)
  • সোম | ৩১ মে ২০১৮ ২২:০৮395287
  • শুধুমাত্র স্টেট ব্যাংক মোদী জমানার আগে বিশাল লাভ করতো। বিজেপি ক্ষমতায় এসেই ফ্র ড করে করে চুরি করে শেষ করে দিয়ে এখন টাটা দের বেচবে। চোর আর মোদী সমর্থক।
  • Som | ৩১ মে ২০১৮ ২২:০৫395286
  • ক্ষতিতে চলা কেন্দ্রীয় সরকারি সংস্থা র বেতন বৃদ্ধি হয়। ব্যাংকের ক্ষেত্রে হয় না। এস এম দেখলাম বেসরকারিকরণ এর দাবি করেছেন। মোদী সরকার ওটাই চায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর বিপুল লাভ অন্য খাতে পেটোয়া পুঁজিবাদী দের ঘরে পৌঁছে ঘুষ খেয়ে ব্যাংককে লস করিয়ে তাদের হাতেই বিক্রির তাল।
  • sm | ৩১ মে ২০১৮ ২১:১১395285
  • সেতো বটেই। লাখ লাখ কোটি টাকা লোকসানে চলা ব্যাংক কর্মীদের ওপর সহানুভূতি তো ঝরে পড়বেই।
    কিন্তু কোটি কোটি, পোস্ট অফিসের এজেন্ট, লাইফ ইনস্যুরেন্সের এজেন্ট, আই সি ডি এস কর্মী, এদের নিয়ে কেউ কিছু বলে না।
  • dc | ৩১ মে ২০১৮ ২০:৩১395284
  • মাইরি সিয়াচেনের সৈন্যদের কথাই আমিও ভাবছিলাম :d
  • pi | ৩১ মে ২০১৮ ২০:২৯395283
  • কী যুক্তি! যা পাওনা, অন্যেরাও না পেলেই অধিকারের দাবি নাকি রাজকীয় ট্রিটমেন্ট চাওয়া হয়ে যায়!
  • T | ৩১ মে ২০১৮ ২০:২৮395282
  • সিয়াচেন মেঁ জওয়ান খঁড়ে হৈ, আর আপনারা...
  • sm | ৩১ মে ২০১৮ ২০:২৬395281
  • প্রত্যন্ত অঞ্চলে ব্যাংক না খুললে খুলবে না। পোস্ট অফিস বেশি থাকলেই হলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত