এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০১ জুন ২০১৮ ১০:০৮395339
  • এইতো টি বুঝেছে।
  • S | ০১ জুন ২০১৮ ১০:০৮395340
  • ধুর আপনারা পলিটিক্স বোঝেনই না। রাজস্থান, মধ্যপ্রদেশ নিয়ে ভাবছেন। বিজেপির পলিসি নিয়ে ভাব্ছেন। মোদি আর অমিত শাহ ওসব ভাবেনা। ভোট হারার গন্ধ পেলে একটা দাঙ্গা নামিয়ে দেবে। খেল খতম।
  • sm | ০১ জুন ২০১৮ ১০:০৬395338
  • তার মানে এই সিস্টেম চলতে দেওয়াই উচিত। আর ও এন পি এ বাড়লে আরো ভর্তুকি!অবিশ্যি ক্রমাগত চাপ চললে, নেক্সাস বন্ধ হয়ে যেতেই পারে।
  • T | ০১ জুন ২০১৮ ১০:০৫395337
  • ফেব্রুয়ারী মার্চ নাগাদ যুদ্ধু না হেঁকে দেয়। এরা যা মরিয়া, কিচ্ছু বিশ্বাস নেই। বা 'র' কে দিয়ে কোনো মন্দিরে বিস্ফোরণ।
  • dc | ০১ জুন ২০১৮ ১০:০০395336
  • হুঁ বিজেপির দুদিকেই বিপদ। নির্বাচন এগিয়ে আনলে অপোজিশান ইউনিটি অটুট থাকবে। কিন্তু বেশী পেছোলে মাঝে রাজস্থান আর এমপি ইলেকশান পড়ে যাবে, দুটোতেই হারার প্রচুর সম্ভাবনা। মাঝখানে একটা সার্জিকাল স্ট্রাইক টাইক কিছু একটা না করালে গৌমাতাদের খুব মুশকিল।
  • | ০১ জুন ২০১৮ ০৯:৪৯395335
  • হুঁ তেজস্বীকে দিব্বি লাগছে।
  • T | ০১ জুন ২০১৮ ০৯:৪৪395334
  • কিন্তু চোখ রাখুন তেজস্বী যাদবের উপর। বিহারের নেক্সট মুখ্যমন্ত্রী।
  • Dc | ০১ জুন ২০১৮ ০৯:৪৩395332
  • আমি যা বলার লজিক্যাল ই বলেছি ডিসি বাবু। আপনার ব্যক্তিগত আক্রমণ মনে হলে কিছু করার নেই।
  • T | ০১ জুন ২০১৮ ০৯:৪৩395333
  • নির্বাচন এগিয়ে আনলে বিপদ আছে। অপোজিশন ইউনিটি ভাঙার টাইম পাবে না। অপোজিশনও নিজেদের মধ্যে খেয়োখেয়ি বা ভবিষ্যতের কালনেমি ভাগ আপাতত শিকেয় তুলে রেখে দই মারার চেষ্টা করবে। অন্যদিকে নির্বাচন নির্ধারিত সময়ে হলে মাঝখানে পড়বে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় ওড়িশা। মধ্যপ্রদেশ রাজস্থান হাতছাড়া হবেই। ছত্তিশগড় ধরে রাখলেও ওড়িশা নায়েকবাবু আটকে দেবেন। কারণ পঞ্চায়েতে ভালো করেও গোষ্টীকোঁদলে ওখানে বিজেপি ছড়িয়ে লাট করেছে। রিসেন্ট বাইপোল তার নমুনা। একবার এই রেজাল্টগুলো সামনে এলে ডমিনো এফেক্ট শুরু হবে। সুতরাং ওদের দুদিকেই বিপদ আছে।
  • dc | ০১ জুন ২০১৮ ০৯:৩২395331
  • নির্বাচন এগোবে বলে মনে হয় না। এখন নির্বাচন হলে বিজেপি মুশকিলে পড়বে, এক বছর পরে হলে বরং আরও কিছু ঢপ মার্কেটে ছাড়ার সুযোগ পাবে, অপোজিশান পার্টিগুলোকেও সিবিআই আর গাজর দেখানোর চান্স পাবে।
  • π | ০১ জুন ২০১৮ ০৯:২৯395330
  • না। বিকল্প হল সরকারকে চাপ দেওয়া, এগুলি ঠিক করার জন্য। শিক্ষা স্বাস্থ্যে ব্যয়বরাদ্দ বাড়ানোর জন্য। সিয়াচেন থেকে কমিয়ে।
    স্বচ্ছ ভারত, বিদেশযাত্রা, বিজ্ঞাপন এসব থেকে রাই কুড়িয়েও অনেক বেল হবে।
  • sm | ০১ জুন ২০১৮ ০৯:২৭395329
  • মোদী, আপনার সঙ্গে কতক্ষণ তর্ক করা যায়? আপনি যে লিংক টি দিয়েছেন, পড়ে দেখুন ওটি, ১৬ই ফব্রুয়ারি ২০১৮ সালের রিপোর্ট
  • π | ০১ জুন ২০১৮ ০৯:২৬395328
  • বলছে লোকসভা নির্বাচন নাকি এগিয়ে দেবে।
  • sm | ০১ জুন ২০১৮ ০৯:০৬395325
  • ব্যাংকের স্টাফ কম, এ নিয়ে কোন দ্বিমত নেই তো!
    হেলথ ডিপার্টমেন্ট, শিক্ষা, পুলিশ সবেতেই কর্মী কম।
    সাধারণ কর্মীদের বেতন বাড়ানো, স্টাফ বাড়ানো;এসব নিয়ে দাবি দাওয়া ইউনিয়ন এর কাজ।
    বর্তমান পরিস্থিতি এমন যে সরকারি মালিকাধীন ব্যাংক চালালে এরম ব্যাড নেক্সাস চলতেই থাকবে। আমার মতে বিকল্প হলো বেসরকারি করন। যেখানে সরকার ট্যাক্স পেয়ার মানি দিয়ে ব্যাংক চালাবে না।
    অন্য কোনো বিকল্প থাকলে লিখুন।
  • dc | ০১ জুন ২০১৮ ০৯:০৫395324
  • হুঁ। ব্লিডিং বাই এ থাউজ্যান্ড কাটস :d
  • T | ০১ জুন ২০১৮ ০৯:০০395323
  • এখনও নাকি চারটে না পাঁচটা লোকসভা বাইপোল বাকী আছে।
  • dc | ০১ জুন ২০১৮ ০৮:৫৬395322
  • আর Som বাবু যেভাবে sm কে পার্সোনাল অ্যাটাক করছেন সেটা দৃষ্টিকটু লাগলো। ব্ক্তাকে অ্যাটাক না করে বক্তব্যকে অ্যাটাক করলেই বোধায় ভালো হয়।
  • dc | ০১ জুন ২০১৮ ০৮:৫১395321
  • ওদিকে পার্লামেন্টে বিজেপির মেজরিটি চলে গেছে। সিয়াচেনের সৈন্যরা আর কতোদিন দাঁড়িয়ে থাকবে?
  • lcm | ০১ জুন ২০১৮ ০৮:২৮395320
  • হ্যাঁ, সরকারি (বা, সরকার সমর্থিত) ব্যাংকিং পরিষেবা ভারতের ক্ষেত্রে জরুরী। দেশের ৭০% ব্যাংকিং অ্যাক্টিভিটি হয় পাবলিক সেক্টর ব্যাংকে। ৬৭% মার্কেট শেয়ার পাবলিক সেক্টর ব্যাংকের, ১৮% প্রাইভেট সেক্টরে (বাকি ফরেন ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠানের )। ২০১৩ সালের ডেটা অনুযায়ী, দেশে পাবলিক সেক্টর ব্যাংকের ৭৮০০০ শাখা এবং প্রাইভেট সেক্টর ব্যাংকের ১৭০০০।

    দেশের আভ্যন্তরীন ব্যাংকিং সিস্টেম হল শিরা-ধমনী নিয়ে বিস্তৃত জালের মতন যার মধ্যে দিয়ে সরকারি ইকনমিক পলিসি/স্কিম প্রয়োগ করা হয়। যেমন ধরো, হালের PMJDY স্কিম - মোট ২৫ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই স্কিমে, এবং ৪৪,০০০ কোটি টাকা জমা হয়েছে। এর সিংহভাগ এসেছে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, পাবলিক ব্যাংক্গুলি সেখানে অতিরিক্ত উদ্যোগ নিয়ে ক্যাম্প বসিয়েছে। প্রাইভেট ব্যাংক্গুলিকেও এই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই নির্দেশ অগ্রাহ্য করেছে, কারণ এতে তেমন লাভ নেই, এটি সরকারি স্কিম।
  • *$* | ০১ জুন ২০১৮ ০৮:১৬395319
  • Sm বাবুর দাবি কি? অনেক কিছু লিখেছেন কিন্তু কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখেননি। সহজ ভাষায় কেউ বোঝাবে?
  • Som | ০১ জুন ২০১৮ ০৮:০৯395317
  • @ পাই দি,

    ইটা একটু আগে লিখেছিলাম ওনাকে। এটাই চাল।

    "উদ্দেশ্য ছিল বেসরকারিকরণ। কিন্তু কি ভাবে সম্ভব? প্রথমে পাবলিক এর ট্যাক্স এর টাকা সাইফোন করাও শিল্পপতিদের লোন দিয়ে। তার পরে তাদের পালানোর ব্যবস্থা করে সেই অনাদায়ী লোন এর ভাগ খাও। তার পরে ব্যাংক লস করছে দাবিতে ওই শিল্পপতিদের কাছে ব্যাংকগুলো বিক্রি করে আবার কাটমানি খাও। মাঝেমাঝে সিয়া চেন এর গল্প বলে দিলেই হলো। ঠিক বলছি এস এম বাবু?"
  • T | ০১ জুন ২০১৮ ০৮:০৯395318
  • π | ০১ জুন ২০১৮ ০৮:০০395315
  • আর সরকারি ব্যাংক ম্যানেজমেন্টের ভুলের দায় কর্মচারীদের উপর কেন? এতে তো ওঁদের উপরেও বীভৎস চাপ পড়েছে!

    ব্যাংকে কর্মচারী কম নিয়েও এস এম কে কিছু বলতে দেখা গেল না তো। উত্তর দিতে অসুবিধে হওয়ারই কথা।
  • sm | ০১ জুন ২০১৮ ০৭:০৩395313
  • আমি কার ভক্ত, আপনাকে বলেছি কি?
    গোরোখ পুর প্রসঙ্গ আনলাম, পি এম এর পোস্ট প্রেক্ষিতে।
    মোদির ভক্ত হলে;অন্তত গোরোখ পুর উদাহরণ আনতাম না। আশা করি, বোঝা গেলো? এতটা না বোঝার কারণ কি?
    আপনি বরং সিবিআই এর ইন্টার পোল কে কবে নীরব কে পাকরাও করতে বলেছিল, তার লিংক দিন।
    গরীব মানুষের দুঃখ খালি আপনি বোঝেন আর আমি বুঝি না, এমন টাই বা ভাবছেন কেন?
    বহু সরকার দরদী আর গরীব দরদী কে তো দেখলাম ;বেসরকারি হাসপাতলগুলোতে লাইন দিয়ে নিজের পরিবার ও নিকটজনের চিকিৎসা করা তে!
  • Som | ০১ জুন ২০১৮ ০৬:৪১395312
  • গোরক্ষ পুর এ মোদীর চ্যালা যোগী চুরি করেছিল যাতে বেসরকারী হাতে বিক্রী করে আর একচোট চুরি করা যায়। আমরি তে সবার যাওয়ার সামর্থ্য থাকে না। আর মোদী যোগীরা চায় ওই গরীব মানুষ গুলো মোরে যাক। আপনিও সেটাই চান মনে হচ্ছে। আপনি কি ভক্ত? @sm
  • sm | ০১ জুন ২০১৮ ০৬:৩৮395311
  • som, আপনি লিংক দিন ২০১৬ তে সিবি আই ইন্টারপোল কে জানিয়ে ছিলো, নীরব মোদী কে পাকরাও করার জন্য।
    দুই, নীরব মোদী কান্ড চলছে, বেশ কয়েক বছর।ব্যাংক যদি না লুকিয়েই থাকে, তবে নীরব দেশ ছাড়লে কি ভাবে?আর বি আই বহুবার প্রশ্ন করা সত্বেও পি এন বি, তাদের এল ও ইউ এবং তথ্য সংক্রান্ত জবাব দিতে গড়ি মশি করেছিল কেন?
    ভাল করে বুঝে শুনে উত্তর দেবেন।
    তিন, বিজয় মালিয়া স্ক্যাম কোন সরকারের আমলে হয়ে ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত