এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গ্ররররররররররররররর | ১০ জুন ২০১৮ ০১:২২395730
  • এইও, ওমনাথ আবার কি করল? ওমনাথের বর্তমানের প্রজেক্টের লিড ওমনাথকে ফোনে ২৫ সেকেন্ডের বেশি দেখলেই উশখুশ করতে শুরু করে, এক মিনিট পেরিয়ে গেলে পাশের সীট থেকে উঠে এসে সামনে দাঁড়িয়ে আকারে ইঙ্গিতে জানিয়ে যায় জরুরি কাজ রয়েছে, দেড় মিনিট হয়ে গেলে অনুচ্চ কন্ঠে ডেকে বলে, তোমার কথা বলা হয়ে গেলে একটু এসো একটা জরুরী আলোচনা আছে - এরকম। তো এই প্রজেক্ট এই বছরের শেষ অবধি চলার কথা। এর মধ্যে নতুন চাকরি না পেলে ফোনীয় আলোচনার জন্য রাতের দিকের সময় বেছে নেওয়াই প্রশস্ত।

    গুরুর কলকাতাবাসী ইউনিক্স এক্সপার্টরা কেউ দায়িত্ব নিয়ে একটা কাজ করতে পারবেন? আর্কাইভ ডট অর্গে বত্রিশ হাজারের বেশি বাংলা বই রয়েছে। ইউনিক্স দিয়ে নামানো যায় বাল্কে। পুরোটা নামিয়ে দেবেন? আমি একটা ২ টিবি হার্ড ডিস্কে কপি করে আনব? কিভাবে নামানো যাবে সেটা সাইটের FAQ তে লেখা আছে।

    How do I bulk download?

    At this time there are two methods to do bulk downloading. Both require some comfort working in a unix environment:
    wget - please see http://blog.archive.org/2012/04/26/downloading-in-bulk-using-wget for guidance
    python wrapper - the Internet Archive has created a python wrapper useful for many functions including bulk download. It can be found at https://github.com/jjjake/internetarchive
  • sm | ০৯ জুন ২০১৮ ২৩:৪৬395729
  • পোস্ট মাধুরী যুগে;ডাকসাইটে সুন্দরী হলো দুজন;ক্যাটরিনা কাইফ আর ঐশ্বর্য্য রাই।
  • h | ০৯ জুন ২০১৮ ২৩:৩৫395728
  • আজ ই একটা খুজে পেয়েছি।
  • h | ০৯ জুন ২০১৮ ২৩:৩৩395727
  • না রে, আকা, আমি ভাবলাম একটা টিভি সিরিজের লোককে তুই নাই চিনতে পারিশ, তারপরে তুই বললি যে টিভি দেখিস না, এটা সত্যি ভালো অভ্যেস। গ্রাউচো মার্ক্স এর নামে একটা কোট চলে, i find television very educational, whenever television is put on, I go to another room and read a book(paraphrased). ঃ-)))) বইয়ের দোকানের বুকমার্কে লেখা থাকে অনেক সময়েঃ-))))))
  • h | ০৯ জুন ২০১৮ ২৩:২৭395726
  • আরে নানা ঠিক আছে। আমি বরাবরি ঝগড়ুটে, সরি। নো হার্ড ফিলিঙ্গস।
  • π | ০৯ জুন ২০১৮ ২২:৫৬395725
  • সে আমারো তেমন কিছু লাগেনা।
  • dc | ০৯ জুন ২০১৮ ২২:৩৪395724
  • এইরে আমি ওরকম কিছুই বলিনি। পোস্ট করার সময়েই ভাবছিলাম ডিঃ দিয়ে দি, আমারই ভুল হয়েছে ঃ)

    আমি আইআইটি/এম এ ওরকম উন্দরী কাউকে দেখিনি, তাই লিখলাম।

    তবে এবার ডিঃ দিয়েই দিঃ আমার ঐশ্বর্য রাই কে একেবারেই সুন্দরী লাগে না, তবে ওনাকে বহু লোকই সুন্দরী মনে করে, সেই হিসেবে ঐশ্বর্য রাইয়ের তুলনায় করলাম।
  • modi | ০৯ জুন ২০১৮ ২২:২৯395723
  • উদ্ধব, h-এর নাম বুঝি হনু? ঃ-) সে যাই হোক, ওনাকে না জেনে মজা করার জন্য দুঃখিত। আর হবে না।

    aka, আপনার আইপি তো দেখা যাচ্ছে। https://www.ip2location.com/24.214.9.230। কলম্বাস, জর্জিয়া, আমেরিকা দেখাচ্ছে।
  • π | ০৯ জুন ২০১৮ ২২:১৬395722
  • কেন? কানপুরে তো ঐশ্বর্যর চেয়েও সুন্দরী ( আমার যা লেগেছে, ত্তবে ডাকসাইটে সুন্দরী বলে তাদের ন্নামও ছিল) বিটেক, এমনকি টপারও দেখেছি, বেশ ক'জন। সুন্দর হলে পড়াশুনায় ভাল হয়না, এমন কোন জেনেটিক, সায়েন্টিফিক ব্যাপার আছে নাকি?
  • dc | ০৯ জুন ২০১৮ ২১:৪০395721
  • বাকি সবকটা দাবীই মেয়ের বাবা মিটিয়ে দেবে, বিশেষ করে যদি মেয়ের পরিবার ট্যামব্র্যাম হয় তো। সোনা ওর চেয়ে বেশীই পাবে। কিন্তু আইআইটি/এম আর ঐশ্বর্য রাই একসাথে? ছেলেটা আরামসে পাঁচ হাজার বছর ধরে খুঁজবে।
  • কান্তবাবু | ০৯ জুন ২০১৮ ২১:২০395720
  • শাকের তলা দিয়ে মাছের ল্যাজ দেখা যাচ্ছে।
  • aka | ০৯ জুন ২০১৮ ২১:১৯395719
  • হনু তুমি আমারে চাটলা? বলে চাটবা তো, বুই নাই তো।

    কিন্তু মোদীজী আমার আইপি আমেরিকার সেটা ডিকোড করলেন কি করে?
  • T | ০৯ জুন ২০১৮ ২০:৩৩395718
  • সাউথের দিকে বিয়েতে পণ হিসেবে হুলিয়ে সোনাদানা দাবী তো আকছার।
  • উদ্ধব | ০৯ জুন ২০১৮ ১৯:৫৫395716
  • মোদীবাবু, না না সরি ঃ)
    চাটা এমনিতে সহজভাবেই নেওয়া যায় বা উচিত, নিতান্ত লঘু ব্যাপার, তবে এইচ অর্থাৎ হনুদার লোকজনের লোকেশন নিয়ে খুব ইউনিক ধরনের ধারনা, তাই কারো আইপি আমেরিকার দেখালে উনি ধরে নেন সে আসলে আলফা সেন্টুরিতে মাছ ধরতে গেছে, এইরকম একটা ব্যাপার।
  • π | ০৯ জুন ২০১৮ ১৯:৫৫395717
  • কী আর বলি অদিতির পোস্ট পড়ে।

    এরকমটা মনে হয় অন্ধ্রে স্বাভাবিক। আমাদের এক পরিচিত কোন পণ নেবেনা বলেছিল বলে মেয়ের বাড়ি সে কী চিন্তা ছেলেকে নিয়ে। ছেলে সুস্থ স্বাভাবিক তো? পণ না নেওয়া নিয়ে কী ঝামেলা!

    আর এত কোয়ালিফায়েড মেয়ে হলেও তো বোধহয় বিয়ের পর চাকরি ছড়তে বলতেই পারে! মেয়েদের কাছেও বোধহয় এটা স্বাভাবিক!

    কিন্তু এরা বা বিহার টিহারে খুলম্খুল্ল নেয়, পবতে বহু জায়গায়, শহরে তো ঘোমটার তলায় চলে। ঐ আপনার মেয়েকে সাজিয়ে দেবেন। ছোটবেলায় ডিডিতে এগুলো নিয়ে বেশ ভাল সচেতনতা ক্যাম্পেন ক্লিপ্স আসত। এখন তো সেসব ও বন্ধ বোধহয়। যেসব চ্যানেল লোকে রাতদিন গেলে তাতে আর কই। কোন সিরিয়ালে দেখায় এসব দেখায় বলে মনে হয় না। গ্রামের দিকে তো রীতিমত আছে শুনি, আমাউন্ট এত বেশি না হলেও। ডাউরি ডেথও কমছে বলে জানিনা।

    আমাদের মাধ্যমিকে তো পণপ্রথা নিয়ে রচনা আসত। এখন আসে?

    তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লির দিকে কী দশা?
  • sm | ০৯ জুন ২০১৮ ১৯:৪৬395715
  • পাত্রীর ওজন যদি ৬০কেজি হয়। তাহলে সোনা হয় ১৫,কেজি। যার বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা। গয়নার মজুরী ধরলে পাঁচ কোটি টাকা!নিশ্চয় মজা করছিলো।
  • modi | ০৯ জুন ২০১৮ ১৯:৪২395714
  • 'চাটা'-টা মজা করে বলা মিত্রোঁ। আমেরিকার লোককে কেউ বলছে সে আমেরিকায় গিয়ে xyz শিখেছে, যেটা আমেরিকার লোকটি জানে না। এটা মজা লেগেছিল।

    যাকগে, আপনাদের সেন্স অফ হিউমার অন্য রকম।
  • h | ০৯ জুন ২০১৮ ১৯:৩৬395713
  • এটা চেকভ কথিত সেই 'দ্য প্রোপোজাল' নয় তো? এই পরিশ্রম স্বল্প আলাপে কল্পনা করা যায় না, জোকস অ্যাপার্ট, বেশ ভয়া নক, তবে ভারতবর্ষে অবাক হতে লাই।ঃ-(((((((( কি বাজে একটা দেশ মাইরি, দেশ কে নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, আমার তো প্রায় সব শেষ।
  • Aditi Dutta | ০৯ জুন ২০১৮ ১৯:১৮395712
  • কাল অফিস-এ এক দক্ষিণ ভারতীয় এংরি ইয়ং ম্যান এর সাথে আলাপ হলো | আলাপ (বিলাপ ও বলা যায় ) এর শুরুতেই জেনে গেলাম তিনি উচ্চ বংশীয় ব্রাহ্মণ, IIT এর ডিগ্রী-ধারী সুচাকুরে ( বার্ষিক উপার্জন, বিদেশ ভ্রমণ ইত্যাদি দশকর্মা ফর্দ রেডি ছিল, আমি উশখুশ করাতে আর বলেননি) এবং অতি সুপুরুষ ( সেটাও তার-ই দাবি, আমি নির্দোষ ), সচ্চিরিত্র ( কোনো সন্দেহ প্রকাশ করিনি, তাও জবরদস্তি জানালেন ) ... তো, এমতঅবস্থায়, এহেন সুপাত্রের জন্য আমি একটি সুপাত্রী খুঁজে দিতেই পারি; যদি চাই তো | না মানে, এমনিতে পাত্রী-দের নাকি লাইন পরে গেছে বিগত পাঁচ বছর ধরে, শুধু " যোগ্য সুপাত্রী" এর অভাবেই বেচারা এখনো যত্র-তত্র নিজের রেসুমে বিলি করে বেড়াচ্ছে | সে যাক যে, আমি জানতে চাইলাম সুপাত্রী-এর ডেফিনেশন কিরকম | যা শুনলাম তাতে এখনো ঘুম থেকে উঠেও মাথা ঘুরছে, কখনো ক্লক-wise কখনো anticlockwise ....

    দাবি ১ - পাত্রী যেন ঐশ্বর্য্য রাই এর মতো দেখতে হয়, দাবি ২- পাত্রী ভরতনাট্যম এবং ধ্রুপদী সংগীত এ শিক্ষিত হবেন, দাবি ৩ - IIT বা IIM এর ডিগ্রী না থাকলে তিনি পাত্রী -ই নন, দাবি ৪ - উচ্চ বংশীয় ব্রাহ্মণ যে হতেই হবে সেটি বলাই বাহুল্য, দাবি ৫ - বার্ষিক রোজগার নূন্যতম কুড়ি লক্ষ তো হবেই, এ আর এমন কী, দাবি ৬ - পাত্রী'র যা ওজন তার এক চতুর্থাংশ ওজন-সমান সোনার গয়না দিয়ে সাজিয়ে পাঠাতে হবে ..
    এই অব্দি শুনেই হাত পা কেঁপে হিসিটিরিয়া, মৃগী এবং আরো না জানি কী কী সব রোগ এর লক্ষণ দেখা দিলো আমার মধ্যে ( সম্ভবত নিজের ওজন টা মনে পরে গেছিলো, সে যাক .. )

    আমাকে সুচারুভাবে পুরো requirement টা বোঝাতে পেরে সন্তুষ্ট মনে তিনি চলে গেলেন | অসুস্থ আমি কোনোমতে একটা খালি মিটিং রুম খুঁজে নিয়ে বসে পরে ভাবছিলাম, সেদিন বই তে পড়লাম 1924 সালে মাসিক বসুমতি তে সতীশ সিংহের কলমে উঠে এসেছিলো এরকম ই এক কার্টুন চিত্র ( কার্টুন শব্দ টার জন্য আগাম ক্ষমা ) .. ছবি টা দিলাম, সঙ্গে তার বিষয়বস্তু টি -ও কোট করলাম আপনাদের সুবিধার্থে |

    "কার্টুন-টির দৃশ্যরূপটি এই - এক যুবক চলেছেন এক লোকের পেছনে | তার মুখ ঢাকা এক পাঁঠার মুখোশে, ঘাড়ে একটা লেবেল - 'দশ হাজার টাকা' | কার্টুন-টির আধোভাগে এক ছড়া - 'মেয়ের বাবা কোনখানে কে / আয় দৌড়ে আয় / পাশ করা এক রত্ন আমার / দশ হাজারে যায় ' | "

  • উদ্ধব | ০৯ জুন ২০১৮ ১৪:২০395711
  • সাদা সিধে আড্ডার মধ্যে কোত্থেকে যে এত চাটা, থাপ্পড় খুঁজে পান বুঝিনা।
    আরে এরা তো সব পারস্পরিক দোস্তো লোক।
  • sm | ০৯ জুন ২০১৮ ১৩:১৯395710
  • এটা, এই মোদি নামক নিক টা বুঝবে না।
    তবে এভাবে থাপ্পর টা ভালোই লাগলো।
  • h | ০৯ জুন ২০১৮ ১২:১৯395709
  • সব কথা ই 'চাটা'র জন্য বলা হয় না।
  • modi | ০৯ জুন ২০১৮ ১০:৩৫395708
  • akaর আইপি আমেরিকার লাগছে। h (Date:08 Jun 2018 -- 11:48 PM) akaকে ভাল চাটল কিন্তু।
  • h | ০৯ জুন ২০১৮ ০৯:২০395707
  • এরা বেশ আজে বাজে, ধুর, এরকম কখনো হয়।
  • aka | ০৯ জুন ২০১৮ ০৮:২১395706
  • তখন শুনি রাতের কড়া নাড়া।

    ওমনাথ বলে জারা হাঠকে *****
  • Atoz | ০৯ জুন ২০১৮ ০৭:২১395705
  • শুধু তাই না, কড়ানাড়া শুনতে পেয়ে হয়তো তিনি ভেতর থেকে লিখে ফেলতেন, "হঠাৎ শুনি জটিল কড়া নাড়া/ চন্দ্রনাথ, বাড়ি আছো?"
    ঃ-)
  • dc | ০৯ জুন ২০১৮ ০৭:১১395704
  • ডেফিনিটলি ফোন, পাখি ধারেকাছেও আসবে না। এই যেমন ফোন না থাকলে h দা হেঁটে হেঁটে সোমনাথের বাড়ি যেত, রাস্তায় এমনকি দুশো কিলো ওজনও কমিয়ে ফেলতো, আর হয়তো মাঝরাতে পৌঁছে দরজায় কড়া নেড়ে বলতো জা-গ-তে র-অহো। আর সোমনাথও তখন 'কাজের কথা কি আছে চটপট বলে ফ্যালো, নৈলে কাটো' বলতে পারতো না, নিদেন বাড়ির দাওয়ায় বসতে দিতো, আর h দা একটা প্রবন্ধ লিখে ফেলতে পারতো ফুকো কখনো গাঁজা ফুকেছিল কিনা আর আন্টোনি বোর্দেইন সেখান থেকে ইন্স্পিরেশান পেয়েছিল কিনা (রিপ)। আজ পৃথিবী একটা প্রবন্ধ থেকে বঞ্চিত হলো স্রেফ এই ফোন আছে বলে।
  • lcm | ০৯ জুন ২০১৮ ০২:২৭395703
  • অ্যান্থনি বোর্দৌইন এর একটা এপিসোড ছিল কলকাতা-মুম্বই নিয়ে
  • Atoz | ০৯ জুন ২০১৮ ০১:৩০395702
  • ছোটাই, তারে কইয়া দিছি। হ্যায় তোমার লাইগ্যা পাঁচখান রাজচম্পা (ম্যাগনোলিয়া) দিল। লও, ধরো। ঃ-)
  • aka | ০৯ জুন ২০১৮ ০০:১৩395701
  • আসলে আমাদের টিভি আছে কিন্তু কেবল নাই। প্রফেসরের কড়া নির্দেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত