এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ জুন ২০১৮ ২০:০৭395761
  • এইত্তো আপনি সরকারের বিরুদ্ধে বলে এলেন! এইবার যদি সরকার টের পেয়ে যায়? ;p
  • dc | ১০ জুন ২০১৮ ১৯:৫৮395759
  • চতুর্দিকে যে কি অন্যায় অত্যাচার শুরু হয়েছে কে জানে। আন্নানগরে একটা টাসমাক মদের দোকান ছিল, এটা আমার বাড়ির কাছাকাছি আর যাতায়াতেও সুবিধা। আজ দুপুরে এক বোতল ভোদকা কিনতে গিয়ে শুনলাম তামিল নাড়ু সরকার নাকি দোকানটা বন্ধ করে দেবার কথা ভাবছে। দোকানের ম্যানেজারকে বলে এলাম এরকম অন্যায় চলতে থাকলে তো পাকিস্তানে চলে যাওয়া ভালো!
  • π | ১০ জুন ২০১৮ ১৯:৩২395758
  • আচ্ছা, রেনবো জেলি কেউ দেখল ? খুব ভাল হয়েছে শুনছি তো। যদিও হল পাচ্ছেনা। উমারই দাপট।
  • π | ১০ জুন ২০১৮ ১৯:০০395757
  • এঁর কথা তো জানতামই না !

    http://time.com/collection-post/5296993/damyanti-gupta-firsts/

    তবে নেহেরুর দেশের জন্য এন্জিনীয়ার চাই শুনে ইচ্ছে হল হওয়ার বললেন, নাকি সেই প্রথম ইন্জিনিয়ার নামটা শুনে হওয়ার ইচ্ছে ছিল বললেন ? উনি তো মনে হয় দেশে আর আসেননি। মানে ইন্জিনীয়ার হিসেবে।

    http://time.com/collection-post/5296993/damyanti-gupta-firsts/
  • π | ১০ জুন ২০১৮ ১৬:০৮395756
  • মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ জিতে গেল, ভারতকে হারিয়ে।
  • গগন | ১০ জুন ২০১৮ ১৫:০৮395755
  • ঃ)
  • | ১০ জুন ২০১৮ ১৪:৪৯395754
  • হুতো যে হারে নাম বদলাচ্ছে ভাটে এক টইয়ে আর ইত্যাদি এ তো অজ্জিতকে শীগগিরি ছাড়িয়ে অনেএএকদূর চলে যাবে। অভ্যুকে দরকার ছিল রেকর্ড রাখার জন্য।
  • গগন | ১০ জুন ২০১৮ ১৪:৪৪395753
  • আগরতলায় খুব হয় অপিনিহিতি। জিরানিয়া - জিরাইন্যা, হাপানিয়া - হাপাইন্যা, বিলোনিয়া - বিলোইন্যা।
  • গগন | ১০ জুন ২০১৮ ১৪:৪২395752
  • লম্ফ - লাফ (তদ্ভব) - ফাল (ধ্বনি বিপর্যয়) - ফাইল (মধ্যস্বরাগম)।

    (আমি অবশ্য ফাইল শুনিনি, ফাল শুনেছি)
  • ~ | ১০ জুন ২০১৮ ১৩:০৮395751
  • মোদ্দা কথা বাল্ক ডাউনলোড ইউনিক্স এ ও খুব সুবিধের কিছু নয়, তাই তো? মানে, ল্যাঙ্গুয়েজ = বাংলা সেট করে সমস্ত PDF ফাইল নামিয়ে ফেলা যাবে না? ৩২০০০ ফাইল নামাতে হলে ৩২০০০ ফাইলের লিংক এক জায়গায় রেখে তবে নামাতে দিতে হবে? পাইথন র‍্যাপার না কি সেটাও খুব একটা কিছু সুবিধের নয়? ফাইল আইডেন্টিফায়ারের যে গাদা সিম্বলজি দিয়েছে, তাতে জেনারেল সমস্ত বাংলা বইয়ের ক্ষেত্রে কিছু করা যাবে না? 100 GB করে আবার এক একটা ব্যাচ ডাউনলোডের লিমিট রয়েছে দেখলাম মনে হয়?
    যাঃ তাহলে আর বাল্ক ডাউনলোডের অপশন দিয়ে লাভ কি হল? :(
  • b | ১০ জুন ২০১৮ ১৩:০৬395750
  • মুড়ি/হুড়ুম প্রসংগ

    এটা বর্ণবিপর্যয় নয়। মুন্ডা ভাষায় চাল/ভাতকে বলে হুরমী। মিহির সেনগুপ্তের লেখায় পড়েছিলাম যদ্দুর মনে পড়ছে।
  • | ১০ জুন ২০১৮ ১২:০০395749
  • হ্যাঁ মানে একেবারে ড্রেসডেন বম্বিং করে গোটা দেশটা জ্বালিয়ে সাফ করে দিলে একেবারে ল্যাঠা চোকে আর কি!
  • π | ১০ জুন ২০১৮ ১১:৪৩395748
  • সেটাই অই টইতে লিখলাম কাল। এদিকে লিন্চ করার লোকের ছবি ছড়িয়েছে, লোকে আবার তাদের লিন্চ করার কল দিচ্ছে!
    এ মাইরি সত্যি।।।
  • b | ১০ জুন ২০১৮ ১০:৫৫395747
  • ওটাকে বলে বর্ণ বিপর্যয়।
    কাল আসামে দুজন ২০/২২ বছরের ্ছোকরাকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে পিটিয়ে মেরেছে লোকজন। তার মধ্যে একজন পেশাদার মিউজিশিয়ান, আরেকজন ছাত্র। ছোকরাদ্বয়ের আর্তনাদ, প্রাণভিক্ষা ইত্যাদি যত্ন সহকারে ভিডিওতে তোলা হয়েছে।
  • S | ১০ জুন ২০১৮ ১০:৪৭395746
  • বাঙালদের মধ্যে এরকম শব্দের মধ্যে অক্ষরের অদলবদল খুব আছে; এমনকি উল্টে দেওয়াও আছে। অপভ্রংস না কি একটা বলতো, এগুলো বোধয় অপভ্রংস+।

    যেমন হনুমান = হুমুইন্যা (ম আর ন এর অবস্থান পাল্টানো হয়েছে)। আবার মুড়ি = হুড়ুম ভাজা (দেখুন ম আর ড় এর অবস্থানের পুরো উল্টো সিকোয়েন্সে)। এদুটো খুব মনে আছে।
  • S | ১০ জুন ২০১৮ ১০:৪২395745
  • লাফ দিলো = ফাল দিলো
    লাফ দিলো = লাইফ দিলো
    লাইফ দিলো = ফাইল দিলো
  • | ১০ জুন ২০১৮ ০৯:৪৫395744
  • আমাদের বাড়িতে ফাল দেওয়া বলত। তবে কেউ কেউ মানে অন্হয কোন অঞ্চলে য়ত ফাইলও বলতে পারে।

    আমাদের বাড়ি মানে ময়মনসিংহ
  • kumu | ১০ জুন ২০১৮ ০৯:৩৬395743
  • ঠিক ত,বড়েস?সেই আমি কীসের জন্য যেন আপনাকে তাড়া দিতাম,পাইএর কথাতেই দিতাম অবশ্য,আশা করি তার পিতিশোধ নিচ্চেন না।
  • T | ১০ জুন ২০১৮ ০৯:৩৫395742
  • ফাইল দেওয়া বা ফাল দেওয়া মানে খুব সম্ভবতঃ বাওয়াল দেওয়া।
  • S | ১০ জুন ২০১৮ ০৯:১৪395741
  • ফাইল দেওয়া মানে লাফ দেওয়া। লাফ থেকে লাইফ, সেটাকে উল্টে দিলে ফাইল।
  • b | ১০ জুন ২০১৮ ০৯:০৩395740
  • দেবব্রতর লাইভ রেকর্ডিং, ১৯৬০ সালের।
  • Hrym | ১০ জুন ২০১৮ ০৮:১৯395739
  • সে না হয় ছোট ছোট লিস্ট বানানো হল, কিন্তু ইন্ডিভিজুয়াল আইডেন্টিফায়ার বের করবে কে?
  • Hrym | ১০ জুন ২০১৮ ০৮:১৬395738
  • wget ব্যাপারটা অত সহজ নয়। যা নামানো হবে সবের আইডেন্টিফায়ার একটা ফাইলে রেখে wget চালাতে হবে। এবার চোদ্দ ঘন্টা আপিস (যাতায়াত নিয়ে) সামলে এতটা সময় কে পায়? তাছাড়া বাড়িতেও কাজ, পোঁটলাপুঁটলি থাকলে কথাই নেই।

    তার পর হল ভল্যুম। এক রাতে না নামলে wget এ হবে না, ওটা রিজিউম করে না। তখন rsync এর ব্যবস্থা আছে কিনা দেখতে হবে।
  • kumu | ১০ জুন ২০১৮ ০৭:৫৭395737
  • ফাইল দেওয়া -বাঙাল কথা,এর মানে কী?লাফ দেয়া?
  • h | ১০ জুন ২০১৮ ০৭:১৭395736
  • ঃ-)))))))
  • সিকি | ১০ জুন ২০১৮ ০৬:১৯395735
  • ঐশ্বর্য, ক্যাট্রিনা আর মাধুরী অবধি চলুক খিল্লি। আপত্তি নেই। ভুলেও যেন ডিপসকে এসব আলোচনায় না টানা হয়। মর্মপীড় কুপিত হবেন।
  • aka | ১০ জুন ২০১৮ ০১:৪০395732
  • কি যে আইপি এনকোডিং হল কে জানে। মোদীজী তো সবই জানেন দেখি।
  • aka | ১০ জুন ২০১৮ ০১:৪০395733
  • হানু কইলাম না, প্রফেসর সাহিবার কড়া নির্দেশ। আমি মনে করি টেলিভিসন খুব ভালো, বিশেষত চিত্রহার, রঙ্গোলি, সুপার হিট মুকাবিলা ইত্যাদির জন্য। আর এই এডুকেশন ফেশন ভাল্লাগে না। সেই তো শালা বড় হয়ে জাবর কাটা। আজ চতুর্থ উইকেন্ড নিজে কাজ করছি, লোককে করাচ্ছি। ধুর বা*
  • ঃ( | ১০ জুন ২০১৮ ০১:২৭395731
  • দেখেছ আইপি কোডিং এ দুয়েকটা * ক্যারেকটার না রাখলে কি হয়? সিকিউরিটি ব্যপারটা মামু কবে সিরিয়াসলি নেবে কে জানে? গুরুতে মতামত লেখার জন্য দুয়েকটা লাশ না পড়া অবধি মনে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত