এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১১ জুন ২০১৮ ০৯:২১395790
  • উসমান স্ট্রিট কোন জায়গাটা? টি নগর তো? চেন্নাই সিল্ক, পোতি'জ, নাল্লি আর তার সাথে সাথে পাঁচ তলা ছ তলা সোনার দোকান?
  • S | ১১ জুন ২০১৮ ০৮:৪৯395789
  • চেন্নই এর সোনার দোকান বিশাল ব্যাপার। শাড়ির দোকানও।
  • dc | ১১ জুন ২০১৮ ০৭:৫৫395788
  • চেন্নাইতে বড়ো ঘরের বিয়েতে কি পরিমান টাকা খরচ হয় ভাবতে পারবেন না। পনেরো কিলো সোনার হিসেব তো অনেক পরে, সিনেমার ডিরেক্টর ভাড়া করে এনে মন্ডপসজ্জা, বর-বৌ এর হাঁটাচলা, গেস্টদের সাথে কথাবার্তা ইত্যাদি প্ল্যান করা হয়।

    আর সোনার কথা শুনুন। এখানে উসমান স্ট্রিট বলে একটা রাস্তা আছে। সেই রাস্তার দুপাশে পরপর সোনার দোকান। সেই দোকানগুলোর সাইজ কিঅরকম? একেকটা দোকান আসলে একেকটা মাল্টিস্টোরি বিল্ডিং, একেক তলায় একেকরকম গয়না। প্রতিটা দোকান প্রায় বিগ বাজার সাইজের, পুরো রাস্তাটায় পরপর এরকম দোকান। পনেরো কিলো সোনা বোধায় একেকটা ফ্লোরে প্রতি ঘন্টায় কেনাবেচা হয়।
  • T | ১১ জুন ২০১৮ ০৬:৩৭395787
  • paps আপনারা ধারণা ভুল। দক্ষিণ এবং রাঢ় বঙ্গে প্রচুর শব্দ আছে যা মেইন্সট্রীম কলকাত্তাইয়া বুলিতে চলে না। কিন্তু আছে।
    'ক্ষীরা' বা 'খিরা' শব্দটা বাঙালদের এক্সক্লুসিভ না। মঙ্গলকাব্যে আছে। 'বিলাই' ও নয়।
  • Atoz | ১১ জুন ২০১৮ ০৫:৩৭395786
  • হ্যাঁ, কালাবাউশ মাছ। কালবোশ মাছ। ক্ষীরা হল শসা।
  • S | ১১ জুন ২০১৮ ০৫:০২395785
  • বিলাই মানে বিড়াল? জাম্বুরা মানে বাতাবী লেবু। বাকি গুলো কেমন মনে পরছে না। কালাবাউশ কি মাছ? ক্ষীরা মানে কি শসা?
  • S | ১১ জুন ২০১৮ ০৫:০১395784
  • ক্যাড়া কথাটাও মনে হয় বাঙাল। অর মাথায় ক্যাড়া হইসে।
  • Atoz | ১১ জুন ২০১৮ ০৪:০৮395783
  • এইসব এত দামী যৌতুক টৌতুক- এসবের হিসেব টিসেব থাকে? মনে, এই পরিমাণ অর্থ কোথা থেকে এল, কীভাবে অর্জিত হল, এইসব আরকি। যদি হিসেব না থাকে, তবে এসবও তো "কালা ধন", এগুলো নিয়ে মহান মোদিজীর সরকারের মুভ কী?
  • Atoz | ১১ জুন ২০১৮ ০৪:০১395782
  • পনেরো কেজি সোনার গয়না নিয়ে এরা কী করে? এত তো পরা যায় না! ধরা যাক এক কেজি পরল। বাকী চোদ্দো কেজি কি তিরুপতি মন্দিরে গচ্ছিত রাখে?
  • Atoz | ১১ জুন ২০১৮ ০৩:০৬395781
  • আরো অনেক আছে। মেকুর, বিলাই, ক্ষীরা, জাম্বুরা, বাঘডাইয়া, কালাবাউশ ইত্যাদি ইত্যাদি। ঃ-)
  • paps | ১১ জুন ২০১৮ ০০:০৮395780
  • গত দুইদিনের ভাট থেকে যা বুঝলাম তার সারমর্ম হল: আমাদের অর্থাৎ ঘটিদের ভোকাবুলারি বেশ দূর্বল। বাঙাল ভাষায় কতরকমের ওয়ার্ড: হান্দায়া, হুড়ুম, ফাল দেওয়া!
  • | ১০ জুন ২০১৮ ২৩:৪৩395779
  • নাহ গান্ধীর ছপিওলা কাজক আজকাল আর চায়ফায় না। আশেপাশে যা শুনলাম। আমি অবশ্য প্রথপমবারেও দিই নি।
  • b | ১০ জুন ২০১৮ ২৩:০৯395778
  • ভেরিফিকেশন নম্বর তো নেই নি। এমনকি যে হয় এই প্রথম জানলাম।
    সব কাগজপত্তর বেশ ভালো করে গুছিয়ে নে গেলো। এমনকি আমি বল্লাম আরো কিছু সরকারী কাগজ(উহ্যঃ গান্ধীর ছবিওয়ালা) লাগবে কি না, তা জোরে ঘাড় নাড়তে নাড়তে বেরিয়ে গেলো।
  • Atoz | ১০ জুন ২০১৮ ২৩:০৪395777
  • ডাকতে সুবিধা হয়। শেষে আ থাকলে প্লুতস্বরে ডাকা যায় দূর থেকে। পরকাইশ্যা আ আ আ
    ঃ-)
  • Du | ১০ জুন ২০১৮ ২৩:০০395776
  • ব্রাহ্মনবাইর‌্যা ঃ)
    অবশ্য সবেতেই ইয়া, যেমন প্রকাশকে ডাকা হত পরকাইশ্যা বলে।
  • | ১০ জুন ২০১৮ ২২:৫৯395775
  • পুলিশের থেকে ভেরিফিকেশন নাম্বরটা নিয়েচেন? এমোনিতে দুদিনেই হোয়ে যবর কোথ, অর্থাৎ কালকের মধ্যে। ত কি একটা আইডিতে মেল করকে ওরা সেটা গ্রিভান্স হিসেবে অ্যাকনলেজ করে বেশ ঝতপট সোব ওকে করিয়ে গ্রিভন্স ক্লোজ বলে দেখয়।

    এই ফেব্রুয়রীতে আমার সেরকম হল। অবশ্য সেকেন্ড রিনিউ ছিল আর কভার কিনতে রাজী হৈ নি বলে সম্ভবত পিভি ইনিশিয়েট করে দিয়েছিল। ফার্স্ট রিনিউয়ের সময় পিভি হয় নি। পুলুশ অফিসার ভদ্রলোক খুবই অবাক হয়ে জিগালেন আপনার ঠিকানা বদলায় নি তহলে পিভি ইনিশিয়েট করেছে কেন? আমি বললাম আমারো সেই একই প্রশ্ন। তখন উনি বললেন নির্ঘাৎ ওদের কভার কেনেন নি, ই যে কি একটা কোম্পানির ছেলেরা বসে? (টিসিএস) বললাম নাহ। উনি মুচকি হেসে বললেন তবে আর কি, এই এই এই জেরক্স দিয়ে যান।
  • b | ১০ জুন ২০১৮ ২২:৪১395774
  • একখানা প্রশ্চেন ছিলো। সম্প্রতি পাসপোর্ট পেয়েছি, "পোস্ট ইস্যুয়ান্স পোলিস ভেরিফিকেশন" মোডে। সেইমত পুলিশের সাথে দেখা করে প্রয়োজনীয় কাগজপত্তর গত পরশু দিয়ে এসেছি। তবে এখন কি ট্র্যাভেল করতে পারবো? কি ভাবে জানবো যে পুলিশ রিপোর্ট ঠিকঠাক হয়েছে?
  • Atoz | ১০ জুন ২০১৮ ২২:৪০395773
  • আমরি? আম্রি? সেই যে নার্সিং হোম? ঃ-)
  • sm | ১০ জুন ২০১৮ ২২:৩৭395772
  • আমরি, বাঙালের ভাষা,
    মোদের গরব, মোদের আশা!
    আমরি বাঙালের ভাষা!
    শেষ করার আগে। ডিয়ার মেশো মশাই --
    ঙ, দের কষ্ট দেবেন না। ওরা কোন শব্দের শুরুতে থাকে ন।
  • Atoz | ১০ জুন ২০১৮ ২১:৩২395771
  • ফাল দেওয়া(লাফ দেওয়া অর্থে ) শুনেছি। এমনকি "বেশি ফালাফালি করিস না, পইড়া হাত পা ভাইঙ্গা লুলা হইয়া থাকবি" এও শুনেছি।
    আর একটা পরিচিত শব্দের অদ্ভুত অর্থ একবার শুনেছিলাম। "ও পিঠার গোলা লাফাইয়া দিল", পরে বোঝা গেল ঐ "লাফাইয়া দিল" মানে লাফঝাঁপ করল না, ফ্যাটাইয়া দিল( ফেটিয়ে দিল), খুব করে মিক্স করে দিল, যাতে পিঠে ভালো হয়। ঃ-)
  • Atoz | ১০ জুন ২০১৮ ২১:২৪395770
  • এ সিনেমা তো দেখতেই হবে মনে হচ্ছে। ঃ-)
  • π | ১০ জুন ২০১৮ ২০:২৭395769
  • হুম্ম।
  • T | ১০ জুন ২০১৮ ২০:২৫395767
  • এদিকে হাপ টাইম অবদি ব্রাজিল এক গোলে এগিয়ে আচে। সবাই বলো ইয়ে...ঃ)
  • S | ১০ জুন ২০১৮ ২০:২৫395768
  • কেন লোকে খুব কাঁদছে?
  • S | ১০ জুন ২০১৮ ২০:২৪395766
  • ফার্স্ট বয় কে? সৃজিত?
  • T | ১০ জুন ২০১৮ ২০:২২395765
  • উমা হচ্ছে সৃজিতবাবুর নতুন সিনেমা। খবর ৩৬৫ দিন যার জন্য ওঁকে অস্কার দেওয়ার দাবী জানিয়েছে।
  • π | ১০ জুন ২০১৮ ২০:২১395764
  • বাংলা সিনেমার ফার্স্ট বয়ের নতুন সিনেমা, যা দেখতে গিয়ে রুমালের ব্যবসা বেড়ে গেছে।
  • dc | ১০ জুন ২০১৮ ২০:১২395763
  • না, ম্যানেজার আমার সাথে খুবই একমত হয়েছে। আরও অনেকেই নাকি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমি একা না, সরকারকে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের সামনা করতে হবে।
  • S | ১০ জুন ২০১৮ ২০:০৮395762
  • উমা কে?
  • π | ১০ জুন ২০১৮ ২০:০৭395760
  • :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত