এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৪:১৯395910
  • বেশ ম্যাসকুলিন নাম কিন্তু ড্রাগটার। ঃ-)
    কিন্তু ছোকরা তো পারল না বানাতে! খোলা হাওয়ায় তো হল না!!!! হায় হায়।
  • paps | ১৩ জুন ২০১৮ ০৪:০৭395909
  • Mescalin হল গিয়ে একটা recreational drug. এটা দিয়ে মুখে খড়ি হয় ড্রাগ অ্য়াডিক্টদের।
  • paps | ১৩ জুন ২০১৮ ০৪:০০395908
  • এক জার্মান মাস্টারস সটুডেণ্ট(ধরুন নাম এক্স) একদিন সকাল ১১টা নাগাদ আমাকে শুধাল যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আলফা-বিটা আনস্য়াচুরেটেড নাইট্রাইলকে কমপ্লিট রিডাকসন করে অ্যামিন কিভাবে বানাতে হয় (লক্ষ্য় করুন ছেলেটি আমাকে প্রশ্ন করছে একেবারে জেনেরিক ফর্মে)। আমি একবার হাল্কা করে জিজ্ঞাসা করলাম যে মলিকিউলের একজ্য়াক্ট স্টরাকচারটা কি যাতে করে ছোকরাকে ভালোভাবে একটা রাস্তা বাতলাতে পারি। কিন্তু ছেলেটি এড়িয়ে যেতে চাইছে সেটা বুঝতে পেরে আমি আর জোর করলাম না। আমি ভাবলাম যে নিজের প্রজেক্টের গোপনীয়তা রক্ষার্থে ছোকরা মলিকিউলের একজ্য়াক্ট স্টরাকচারটা বলতে চাইছে না। তো আমি বললাম যে সাব্স্টরেট নিয়ে ড্রাই টিএইচফ(সলভেণ্ট বিশেষ) গুলে মেটালিক সোডিয়াম অ্যাড করে তেড়ে হীট করতে ওভারনাইট। প্রসঙ্গতঃ আমি কিনতু এক্স এর কাজ দেখশোনা করার দায়িত্বে ছিলাম না, ওটা ছিলো একটা পিএইচডি সটুডেণ্ট(ধরুন নাম ওয়াই) এর দায়ীত্ব। ঘটনাক্রমে ঐ সময় ওয়াই বিদেশ গিয়েছিল কনফারেন্স আ্য়াটেন্ড করতে (পড়ুন মদ গিলতে) এবং দায়ীত্ব দিয়ে গিয়েছিল আর এক জন কে (ধরুন নাম জেড)। ঘটনার দিন জেড অনুপস্থিত সিজিন্যাল জ্বর হওয়ায়। এর আগে দুইবার এক্স তার প্রজেক্ট সংক্রান্ত জটিলতা নিয়ে আমার কাছে হাজির হয়েছিল এবং দুবারই আমার দেওয়া টিপস কাজে লেগে যায় আমি প্রথম শ্রেণীর কেমিষ্ট না হওয়া স্বত্বেও। আর এক্স ও আমাকে সুপার কেমিষ্ট ভেবে নিয়ে আমাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডাকসন এর পদ্ধতি জিজ্ঞাসা করে। আমার সন্দেহ হওয়া উচিত ছিল ছোঁড়া কি করতে চাইছে সেটা খুলে না বলে এড়িয়ে যেতে চাইছে দেখে। যাইহোক, সন্ধ্যার দিকে দেখা গেল ২ লিটার এর ফ্লাস্কে ইয়া বড় বড় সোডিয়ামের চাঁই টগবগ করে ফুটছে, এদিকে রিয়্য়াকশন ভেসেল খোলা। বোঝা গেল যে এই রিয়্য়াকশন করছে তার কোনো এক্সপিরিয়েন্স নেই কারণ এই ধরণের রিয়্য়াকশন নাইট্রোজেন বা আর্গন অ্য়াটমোসফিয়ারে ক্লোজড ভেসেলে করা হয়। তো রিয়্য়াকশন মিক্সচার আ্নালিসিস করে বোঝা গেল যে ছোকরা (এক্স) মেসক্য়ালিন বানাতে গেছিল। এক্স জেরায় কবুলও করে সেকথা।
  • S | ১৩ জুন ২০১৮ ০৩:৩০395907
  • চেন্নইয়ের লোকেদের যে আমরা ডাকাত ডাকাত বলছি, এর মধ্যে আমি জাতি বিদ্বেষের গন্ধ পাচ্ছি।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৩:২৪395906
  • ডাকাতেরা সায়ানাইডে মরে না। ওই দোকানগুলো ডাকাতদের দোকান। ঃ-)
    ওরা মু হা হা হ্হা হা অট্টহাসি হাসতে হাসতে বলে, "সায়ানাইডে মরি না আমরা বোমা নিয়ে ঘর করি/ বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে স্বর্ণের টিকা পরি" ঃ-)
  • S | ১৩ জুন ২০১৮ ০৩:১৮395905
  • ওশেন এইটের নকলে একটা গল্প লিখবো যেখানে এক্দল মহিলারা সায়নাইড লবন দিয়ে তৈরী রান্না খাইয়ে চেন্নইয়ের সোনার দোকানগুলো লুঠ করবেন। এরকম সেক্সিস্ট গল্পে কে কে অংশ নেবেন হাত তুলুন।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০২:৫৪395904
  • এখন আর রেসিপি চাই না। তখন মন আনচান করতো। তখন টীনেজ ব্রেন ছিল কিনা, তাই সদাই "তুঁহু মম মাধব তুঁহু মম কেশব" অবস্থা ছিল। আমাদের পার্লিনের ভাষায়, কানে ঢোকা তুলো কানের ভেতরে থেকে গেলে যেমন ফরফর ফরর করে, তেমন। এখন ব্রেন আর অমন রোমান্টিক নেই। ঃ-)
    আপনার ড্রাগের গল্পটা বলুন। ঃ-)
  • paps | ১৩ জুন ২০১৮ ০২:৪৪395903
  • Atoz, আপনার কি NaCN হলে চলবে? আপাতত একটা গ্যারাণ্টিড রেসিপি বলতে পারি, কিনতু বলা উচিৎ হবে কিনা বুঝতে পারছিনা। আমার আবার যা ফাটা কপাল! যাই করে বিতর্ক পিছু ছাড়ে না। আফটারঅল NaCN একটি বিষ বই তো কিছু নয়। তাই ভয় পাচ্ছি। আসলে রেসিপিটি আপনিও জানেন যদি আণ্ডারগ্র্যাড লেভেলে অন্তত মাইনর সাবজেক্ট হিসাবে কেমিস্ট্রি পরে থাকেন।

    PS: ফাটা কপাল এর গল্পটা পরে বলব। মনে করিয়ে দেবেন একদিন। এট ড্রাগ সংক্রান্ত।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০২:৩৭395902
  • উনি যদি সত্যেন দত্ত জানতেন, তাহলে বলতেন, "মন কাতরায়/ মেঘ সাঁতরায়/ আলকাতরায়/ দশ দিক ছায়"
    ঃ-)
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০২:৩৬395901
  • আর ওই ইউরে মিলারের কথা আর বলবেন্না। মহোৎসাহে ডিগ্রাস টাইসনবাবু তো গেলেন বানাতে। বেশ কিছু অ্যামিনো অ্যাসিড ও হল। এইবারে আস্তে আস্তে আরেনে ডিএনে হবে, এই আশা। অ মা, সব আলকাতরা হয়ে গেল।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০২:১২395900
  • কয়লার গুঁড়ো আর নুন নাহয় ভালো করে মেশালাম, কিন্তু হাওয়ার নাইট্রোজেন দেওয়া বড় কঠিন। তাও নাহয় হারমোনিয়মের সঙ্গে টিউব লাগিয়ে হারমোনি বাজিয়ে বাজিয়ে হাওয়া ঢোকালাম মিক্সচারে। ঃ-) কিন্তু নাইট্রোজেন অ্যাটমগুলো একেবারে গীতার সাধক, দুঃখে অনুদ্বিঘ্নমন, সুখে বিগতস্পৃহ, কিছুতেই মিশতে চায় না। ঃ-)
  • paps | ১৩ জুন ২০১৮ ০১:৩৮395899
  • Atoz, দেখুন আপনার আইডিয়াটা মোটেই ফেলে দেওয়ার মত নয়। ক্লাস নাইন-টেন এ পড়া ইউরে-মিলার পরীক্ষা যেটা chemical genesis of life এর ব্যাখ্যা দেয় অনেকটাই এইরকম। কি আয়রনি দেখুন, HCN যেটা কিনা প্রাণঘাতী বিষ সেটাই কিনা প্রাকপ্রাণ পৃথিবীতে পরাণের উদ্ভবে দারুণ গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিল!
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০১:১৭395898
  • আরে আমি তো একবার মরীয়া হয়ে ভাবলাম কয়লার কার্বন, বাতাসের নাইট্রোজেন আর সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম খুলে নিয়ে এই তিন মিশিয়ে সোডিয়াম সায়ানাইড বানাবো। পটাশিয়াম কোথায় পাবো, এই যা হোক সোডিয়াম দিয়েই একটা নিদেনপক্ষে ট্রাই করা যাক। কিন্তু অ্যাটমগুলো খুব ঘাড়ত্যাড়া, মিশলো না। অথচ দেখুন নাট্রোজেন তিন হাত বাড়িয়ে কার্বনের তিনটে হাত ধরে নিয়ে "আয় তবে সহচরী" করে করে সোডিয়ামকে ডাকতে পারতো। কার্বনের ঐ খোলা হাতটা সে এসে ধরে নিত। জালিম দুনিয়া, হল না অমন।
  • paps | ১৩ জুন ২০১৮ ০১:১১395896
  • হানুদা, না আমি ইন্দ্রাণীদি কে চিনিনা তো! তবে আমরা অর্থাৎ আপনি এবং আমি তো একই স্কুলের প্রোডাক্ট। আপনি তো শানতিনিকেতনে পড়াশুনা করেছেন তাই না? আমি ভদ্র হলাম কি হিসাবে? এত অসইব্য অসইব্য কথা বলেও 'ভদ্র'লেবেল পাওয়া যায়?
  • paps | ১৩ জুন ২০১৮ ০১:১১395897
  • হানুদা, না আমি ইন্দ্রাণীদি কে চিনিনা তো! তবে আমরা অর্থাৎ আপনি এবং আমি তো একই স্কুলের প্রোডাক্ট। আপনি তো শানতিনিকেতনে পড়াশুনা করেছেন তাই না? আমি ভদ্র হলাম কি হিসাবে? এত অসইব্য অসইব্য কথা বলেও 'ভদ্র'লেবেল পাওয়া যায়?
  • paps | ১৩ জুন ২০১৮ ০০:৫৯395895
  • সেকেন্ড পোস্টডক করাকালীন সময়ে এক চৈনিক বালিকার মাস্টারস প্রজেক্টের কাজ সুপারভাইজ করতে হয়েছিল। একবার কাজের প্রয়োজনে মেয়েটির পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করার দরকার হয়। আমার তো রাতের ঘুম উড়ে যাবার অবস্থা! কারণ মেয়েটি মাস্টারস স্টুডেণ্ট হওয়ায় তেমন এক্সপিরিয়েন্স্ড নয়। যাই হোক সেদিন নিজের এক্সপেরিমেন্ট সম্পূর্ন বন্ধ রেখে সারাদিন চৈনিক বালিকার পাশে দাঁড়িয়ে থাকতে হল।
  • paps | ১৩ জুন ২০১৮ ০০:৪১395894
  • ইন ফ্য়াক্ট যে কোনো আয়োনিক সায়ানাডই ফ্যাটালি পয়জনাস। আসলে সায়ানাইড আয়নটাই হল গিয়ে বিষ, মেটাল কাউন্টারপার্ট সোডিয়াম না পটাশিয়াম না অন্যকিছু সেটা ইমপর্ট্য়ান্ট নয়। সব থেকে খতরনাক চিজ হল হাইড্রোসায়ানিক অয়াসিড, কারন ইনি খুব ভোলাটাইল। এজন্য সায়ানাইড সল্ট ব্য়বহারকালে খুব সতর্ক থাকতে হয় যে সায়ানাইড সল্টে কোনোভাবে যেন মিনারেল অ্য়াসিড না পড়ে যায়।

    Atoz, কিছু দেখার মত জিনিস নয়। দেখতে নুনের মতই। আর প্লীজ ওটি সংগ্রহ করার চেষ্টা করবেন না। :-)
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০০:২২395893
  • সোডিয়াম একা একা নিজেও সাংঘাতিক। কাগজে করে একটুকরো দিত। হাতে ধরা বারণ ছিল। সোজা টেস্ট টিউবে ফেলতে হবে। একজন না জেনে টুকরোটা হাত দিয়ে তুলতে গিয়ে দ্যাখে, ওরে বাবা! ছ্যাঁকা মারে!
    অমন শান্ত নিরীহ চেহারার সোডিয়াম যে অমন অ্যাকটিভ, সে কে জানতো? ঃ-)
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০০:১৭395891
  • করেছেন? ব্যবহার করেছেন? ঈশ। একসময় আমার খুবই আগ্রহ ছিল জিনিসটা দেখার আর সংগ্রহে রাখার।
  • paps | ১৩ জুন ২০১৮ ০০:১৩395890
  • একটা সময় গ্রাম গ্রাম ব্যবহার করেছি পটাশিয়াম সায়ানাইড। তবে খেতে বললে একটু ভয় পাব বোধ হয়। :-)
  • pi | ১৩ জুন ২০১৮ ০০:১১395889
  • সোডিয়াম সায়ানাইড ও টক্সিকই।
  • Ishan | ১৩ জুন ২০১৮ ০০:০৯395888
  • এই ব্যাপারে আমি যা জানিঃ
    সোডিয়ামের জায়গায় পটাশিয়াম, আর ক্লোরাইডের জায়গায় সায়ানাইড চলে এলে ব্যাপারটা বিপজ্জনক হয়ে যায়। স্বাদটাও খারাপ হয়ে যায়। তাই সোডিয়াম ক্লোরাইডই খান।
  • paps | ১৩ জুন ২০১৮ ০০:০৪395887
  • ~, কাঁচা নুন সম্পর্কিত একটা আলোচনায় আামি অংশগ্রহন করেছিলাম, কিনতু নুন রান্নার ইনগ্রেডিয়েন্টের সাথে আদৌ রিআ্যকশন করবে না এমন তো বলি নি। আপনি ভাটিয়া৯ Date:18 Apr 2018 -- 01:16 AM দেখুন।
    আমি বলেছিলাম "মুশকিলটা এখানেই। লোকজন সস্তা কথা শুনে বেশি হাততালি দেয়। যে কথা বুঝতে মস্তিস্কের পরিশ্রম হয় সে কথা শুনতে চায় না। সেদিন যেমন ছোট থেকে বিজ্ঞানমণ্চ করা এক ইনজিনিয়ার বন্ধুর দাবি হাইপরেশারের রুগিরা কাঁচা নুন না খেয়ে একটু সাঁতলানো নুন খেলে ভাল। তাকে শত চেষ্টা করেও আমি বোঝাতে পারলাম না যে সাঁতলানো নুনও সেই সোডিয়াম ক্লোরাইডই, অর্থাৎ সাঁতলানোর ফলে নুনের রাসায়নিক এমন কোনো পরিবর্ত্তন ঘটে না যে সেটা এক ধাক্কায় কম ক্ষতিকর হয়ে যাবে। এমনকি তাকে হায়ার সেকেণ্ডারিতে পড়া ফান্ডা মনে করালাম যে the properties of a compound remain the same irrespective of its source and method of preparation. তো সব শুনেটুনে বন্ধুবরের আমোঘ যুক্তি "ভাবিস না যে সায়েন্স সব জেনে বসে আছে"। এরপর আর কোনো যুক্তি দেওয়া চলেনা। এই হল আমাদের দেশের 'শিক্ষিত সম্প্রদায়' এর নমুনা। সব মিলিয়ে বড় হতাশা জাগে।"

    দেখুন রান্না করা তরকারি থেকে রান্নায় ব্য়বহৃত নুনের বেশিরভাগটাই রিকভার করে প্রমাণ করে দেওয়া সম্ভব যে রান্নার পর সোডিয়াম ক্লোরাইড কোনো উপকারি বস্তুতে পরিণত হয় না। ঘটনাক্রমে এর মত আয়নিক সল্টগুলোর থারমাল স্টেবিলিটিও খুব বেশি। সুতরাং রান্নার তাপমাত্রায় থারমাল ডিকম্পোজিশন প্রায় হয়না বললেই চলে। শুধু বিস্ময়সূচক ইমোজি রাখলে চলবে না। নিজের বক্তব্যটাও লিখুন, কিন্তু সেটা যেন লজিক্যাল হয়। অর্থাৎ, আমার ঐ বন্ধুর মত "ভাবিস না যে সায়েন্স সব জেনে বসে আছে" টাইপের না হয়।
  • pi | ১২ জুন ২০১৮ ২৩:৩২395886
  • ঃ)))
  • Atoz | ১২ জুন ২০১৮ ২৩:২৩395885
  • উদয়নের বই বুধাদিত্যের ঘাড়ে ! ঃ-)
  • h | ১২ জুন ২০১৮ ২৩:২১395884
  • এই রে কেস খেয়ে গেছি, কিন্তু কারো একটা বইয়ে ছিল, মাইরি বলছিঃ-((((((( সেটা তোদের বই না তো কি হয়েছে, একটা কালেকটিভ বান্গ্লা পোকাসনাগত যৌথ দায়িত্ত্ব ইত্যাদিঃ-)))))) থাকঃ-)))))===
  • pi | ১২ জুন ২০১৮ ২৩:১৭395883
  • ধুর, উড়ে গেল!

    বলছিলাম যে চাটলেও তো স্যালাইভাতে নুন আয়নে ভাঙবে!!
  • pi | ১২ জুন ২০১৮ ২৩:০৬395881
  • কিন্তু হানুদা, গুরুর বইয়ে তো এম্নি কখনো লেখা হয়নি!! তুমি এবারে জায়গার সাথে সাথে বইও গুলিয়েছ নিগঘাত!
  • pi | ১২ জুন ২০১৮ ২৩:০৬395882
  • কিন্তু হানুদা, গুরুর বইয়ে তো এম্নি কখনো লেখা হয়নি!! তুমি এবারে জায়গার সাথে সাথে বইও গুলিয়েছ নিগঘাত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত