এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paps | ১৪ জুন ২০১৮ ০২:০০395970
  • কাল ভুলে গেছিলাম বলতে। আপনি তপনবাবুর লেখা বাঙালনামা যদি পড়ে থাকেন 'মেসকালিন' এর নামের সঙ্গে নিশ্চয় পরিচয় হয়ে গেছে আপনার। যতদুর মনে পড়ে লাইনটা এরকম ছিল...."এক ডাক্তারি ছাত্রের পাল্লায় পড়ে মেসকালিন পর্যন্ত নিয়েছিলাম"। বইটা হাতের কাছে নেই, তাই নিশ্চিতভাবে বলতে পারবনা যে লাইনটা ঠিক এরকম ছিল কিনা।
  • paps | ১৪ জুন ২০১৮ ০১:৫৩395969
  • হানুদা, আমাদের শান্তিনিকেতনের মেয়েটি বেশ গায় তো! এদিকে সাহানা বাজপায়ী কয়েকদিন আগে বস্টনে গান গাইতে গেছিল। এক বন্ধুর ফেসবুক পোস্ট থেকে জানলাম।
  • S | ১৪ জুন ২০১৮ ০১:৩৭395968
  • ফেড ইন্টারেস্ট রেট বাড়ালো ২৫ বেসিস পয়েন্টস। রেট গিয়ে দাঁড়াবে ১.৭৫% থেকে ২%। আগে ছিলো ১.৫% থেকে ১.৭৫%। বলেছে আরো দুবার বাড়ানো হবে এই বছরে। মনে হচ্ছে আরো ৫০-৭৫ বেসিস পয়েন্ট বাড়বে এই বছরে। ইনফ্লেশনের প্রোজেকশন বাড়নো হয়েছে ১.৯% থেকে ২.২%।

    ইকনমি গ্রোথ রেটের ফোরকাস্ট বাড়ানো হয়েছে ২.৮%। মার্চে বলেছিলো ২.৭%। বলেছে আনএমপ্লয়মেন্ট রেট কমবে ৩.৬%। এখন ৩.৮%। ২০১৯ আর ২০২০ তে কমে হবে ৩.৫%। বিগত সাড়ে সাত বছর ধরে এমপ্লয়ররা লোক নিয়েছে প্রতি মাসে (রেকর্ড)। বিগত ২০ বছরে এই প্রথম যত লোক কাজ খুঁজছে, তার থেকে বেশি কর্মখালি আছে।

    ফলে সবই খুব ভালো খবর। ইনফ্লেশনও কন্ট্রোলে থাকছে। গ্রোথও হচ্ছে। আনএমপ্লয়মেন্টও কমছে। রেটও বাড়ানো যাচ্ছে। ২০১৯ আর ২০২০র জন্যও খুব ভালো ফোরকাস্ট রয়েছে। কিন্তু ট্রেড পলিসির পরিবর্তন সব গন্ডগোল করে দিতে পারে।
  • h | ১৩ জুন ২০১৮ ২৩:৪৪395967
  • রিতজা চৌধুরী
  • paps | ১৩ জুন ২০১৮ ২০:৫৫395966
  • বাঙাল, সব বলে দিলে হবে?
  • paps | ১৩ জুন ২০১৮ ২০:৫৪395965
  • T, :-) :-)
  • paps | ১৩ জুন ২০১৮ ২০:২৬395964
  • হ্যাঁ, আয়ন-ডাইপোল ইন্ট্যার্যাকশনটাই সঠিক টার্ম।
  • pi | ১৩ জুন ২০১৮ ১৮:৩৪395963
  • পাপস, হুম।

    তবে নতুন বণ্ড বলব কি? আয়ন ডাইপোল ইন্টার্কশন হচ্ছে বলা যায়। কিছু হাইড্রোজেন বন্ড ভেঙ্গে।
  • T | ১৩ জুন ২০১৮ ১৭:৪৫395962
  • হ্যাঁ এইটে নিয়ে তীব্র মতবিরোধ হয়েছিল এককালে। খোলসা করুন, জাতি জানতে চায়।
  • বাঙাল | ১৩ জুন ২০১৮ ১৭:১১395961
  • আপনি স্যার তাহলে চাল থেকে ভাতটা কি পরিবর্তন সেটাও বলে দিন।
  • paps | ১৩ জুন ২০১৮ ১৪:৫৩395959
  • নেটে পেলাম এক জায়গায়। এখানে বলছে সুক্রোজ ডাইজেস্ট হয় ক্ষুদ্রান্তে। চিনির সলিউশনে এইচসিএল অ্য়াড করে ওটাকে গ্লুকোজে কনভার্ট করে এস্টিমেট করতে হতো মনে পড়ে। স্টমাকে যেহেতু এইচসিএল আছে তাই আমি দুইয়ে দুইয়ে চার করে বলেছিলাম যে সুক্রোজ স্টমাকে ভাঙ্গে। ভুল জানতাম।

    Sucrose digestion does not begin until the sugar reaches the small intestine. Your body cannot absorb polysaccharides as is, so it must first break sucrose down into its component parts. Through a process called hydrolysis, water assists in severing the glycosidic bond to separate the glucose and fructose molecules; one molecule of water is needed for each molecule of sucrose. However, this reaction naturally occurs very slowly. The presence of sucrase, an enzyme in the small intestine, accelerates this reaction.

    Source: http://healthyeating.sfgate.com/digestion-absorption-sucrose-3680.html
  • paps | ১৩ জুন ২০১৮ ১৪:৩৬395958
  • ক্লাস নাইন-টেন এ ফিজিক্যাল আর কেমইক্যাল চেইন্জের যে ডেফিনিশন শেখানো হয় তার ভিত্তিতএ দেখলে সোডিয়াম ক্লোরাইডের ডিসোলিউশন ফিজিক্যাল চেইন্জ কারণ আপনি ইচ্ছা করলে সলভেণ্ট অরথাৎ জল তাড়িয়ে সোডিয়াম ক্লোরাইড ফিরে পাবেন ওজনে ও তার প্রপারটিস অপরিবর্তিত অবস্থায়। কিনতু আন্ডারগ্রাড বা মাস্টারস আমরা যে সমস্ত বিষয়বষ্তু জেনেছি তার আলোকে দেখলে এটি অবশ্যই কেমইক্যাল চেইন্জ কারণ এখানে নুতন বণ্ড ফর্মেশন হচ্ছে তা কোভ্য়ালেণ্ট বা ইলেক্টরোস্টয়াটিক না হলেও।
  • pi | ১৩ জুন ২০১৮ ১৪:২৩395957
  • হুম, কৈশোরকালে আর্মিতে ছিলেন।

    আর চিনি মানে সুক্রোজ মোনোস্যাকারাইড হয়না, কিন্তু নানা মাইক্রোএনজাইম দিয়ে ফার্মেন্ট হয় তো। দাঁতে ক্যারিস যে হয়, চিনি দেওয়া খাবার কম্ম খেতে বলে, খেলেই ব্রাশ করতে বলে, সেসবের জন্যই তো মনে হয়। মুখে চিনি নিলে স্টমাকে যাবার আগে কোন রাসায়নিক পরিবর্তন হবেনা, এমনটা নয় মনে হয়।
  • pi | ১৩ জুন ২০১৮ ১৩:৫৬395956
  • কিন্তু সল্যুশনে আয়নের হাইড্র্শন হচ্ছে। মাবে সল্যুশাবে আয়োনাইজেশন জল ধরেই মিন করা হয়।
    সল্যুশানের আয়োনাইজেশন মানে সলিডের থেকে পুরৈ আলাদ। সোডিউআম আর ক্লোরাইড আয়ন একে অন্যের থেকে অনেক দূরে। হাইড্রেশন নাম্বার, আকটিভিটি কোএফিশিয়েন্টের কীসব গল্প ছিল।

    ইন্ভিজ্যুয়াল আয়ন তো বলেই না মানে সল্যুশনজে তো এন প্লাস, সি এল মাইনাস এভাবে দেখেনা। তার ক্রিস্টাল ল্যাটিস ভেঙ্গে জল ঢুকছে। হাইড্রেহন শে'ল্ল তৈরি হচ্ছে আলাদা আলাদা সোডিয়াম আর ক্লোরাইডকে ঘিরে। একটা পুরো কন্ডাম্টিং সিস্টেম তৈরি হল। ড্রাই ফর্মে কন্ডাক্টিঙ্গ না, জলের ইলেক্ট্রোস্ট্যাটিক আট্রাকশনে জুড়ে যাওয়ার গল্প নেই, এটা কেমিকাল চেঙ্গ না?
  • paps | ১৩ জুন ২০১৮ ১২:২৬395955
  • ঐ আমেরিকান প্রফ স্বয়ং আর্মিতে ছিলেন? আর মারবার্গ সুন্দর জায়গা বলেই শুনেছি, নিজে যাই নি কখনো। তবে আমার ওভারঅল জার্মানি দারুণ লাগে।
  • paps | ১৩ জুন ২০১৮ ১২:১৩395954
  • পাই, কিছু ভুল বলে থাকলে শুধরে দেবেন প্লিজ, একদম ইতস্তত করবেন না। ভুল জেনে থাকার চাইতে সময় থাকতে সংশোধিত হয়ে যাওয়া ঢের কাঙ্খিত।
  • paps | ১৩ জুন ২০১৮ ১২:০৬395952
  • এবার সুগার এর ব্য়াপারে বলি। চিনি স্যালাইভাতে ভাঙ্গে না। স্যালাইভাতে যে এনজাইম থাকে সেটি স্টার্চকে ভাঙ্গে এবং মল্টোজ নামের একটি ডাইস্যাকারাইড(২ ইউনিট গ্লুকোজ এর ডাইমার) তৈরি করে। এজন্য শুকনো পাঁউরুটি (স্টার্চ) চিবোলেও মিষ্টি লাগে। চিনি হল গিয়ে সুক্রোজ যেটা ১ ইউনিট গ্লুকোজ আর ১ ইউনিট ফ্রুকটোজ এর সম্মীলিতরূপ। চিনিতে ফ্রুকটোজ আর গ্লুকোজ ইউনিট গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে একে অপরের সাথে আবদ্ধ থাকে। গ্লাইকোসাইডিক বন্ধনীটি খুলতে হলে অ্য়াসিডিক মিডিয়ামের প্রয়োজন হয় যেটা জোগায় স্টমাকের হাইড্রোকলোরিক অ্য়াসিড। অরথাৎ আমি বলতে চাইছি যে সুক্রোজ পাকস্লিতে গিয়ে বিয়োজিত হয়ে ফ্রুকটোজ আর গ্লুকোজ দেয়।
  • pi | ১৩ জুন ২০১৮ ১২:০৬395953
  • মারবার্গের কথা শুনে একটু মেদুত হয়ে পড়লাম। ঐ অল্প দেখাতেই জায়গাটা পছন্দ হয়ে গেছিল খুব। যাওয়ার সেরকম কোন পরিকল্পনাই ছিল না, ওয়ার্কশপ সেমিনারের পর, জার্মান একজন ওখান থেকে ছিলেন, ফিরবেন, তো ক্যাসেল আছেন শুনে দুম করে চলে গেলাম ওনার সাথে কিছুটা, তারপর নিজে নিজেই ক্যাসল খুঁজে ঘোরা, ফেরা। একা একা ঘোরার একটা আলাদাই মজা আছে। একা একা ছবি তুলছিলাম, এত সুন্দর ভিউ মারবার্গ ক্যাসলের উপর থেকে পুরো শহরের। তো, এক বয়স্ক দম্পতি নিজেরাই এসে আলাপ করকেন, বললেন পিছনে ঐ ভিউ নিয়ে তোমার ছবি তুলে দি? তুলে তো দিলেন, তারপর গল্পও করলেন অনেক। আমেরিকান। বললেন এই শহরে দ্বিতীয়বার। প্রথমবার এসে পুরো শহর গুঁড়িয়ে দিয়েছিলেন। তাঁদের বাহিনী। মিত্রবাহিনী।
    পরে আমেরিকাতে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হয়েছিলেন, ভিশন নিয়ে কাজ করেছেন। অবসরের পর পাততাড়ি গুটিয়ে নিউজিল্যান্ডে ডেরা বেঁধেছেন। আমেরিকার উপর বীতশ্রদ্ধ। বুশ জমানা। প্রচুর গাল দিয়েছিলেন। ফরেন পলিসি নিয়ে। অনেক গল্প করেছিলেন। দুঃখ, হাহুতাশও। ইউরোপে এসেছেন, বললেন ঘুরে ঘুরে সেই সব জায়গা দেখছেন, যুদ্ধে যেগুলো নষ্ট হয়েছিল।
  • S | ১৩ জুন ২০১৮ ১১:৫৮395951
  • ট্রাম্প উত্তর কোরিয়ার সী বীচে কন্ডো আর হোটেল বানাতে চায়।
  • paps | ১৩ জুন ২০১৮ ১১:৪৩395950
  • নুনতো সলিড অবস্থাতেও আয়নসমষ্টি হিসাবেই থাকে ফেস সেন্টার্ড কিউবিক ল্য়াটিস গঠনের মধ্য়ে, তাই না। এই ফেস সেন্টার্ড কিউবিক ল্য়াটিস গঠনের মধ্য়ে প্রতিটা সোডিয়াম আয়নকে ঘিরে থাকে ৬ টি ক্লোরাইড আয়ন, আর প্রতিটা ক্লোরাইড আয়নকে ঘিরে থাকে ৬ টি সোডিয়াম আয়ন। সুতরাং, সলিড অবস্থতেই তো Na+Cl- হিসাবে রয়েছে। স্যালাইভাতে যেটুকু পরিবর্তন হয় সেটাকে হাইড্রেশন অফ আয়নস বলা যায়।
  • pi | ১৩ জুন ২০১৮ ১১:২৩395949
  • হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রির দল ভারি হওয়া ভারি ভাল ব্যাপার।

    আচ্ছা, স্যালাইভাতে নুন কে ফিজিক্যাল চেন্জ বলব কী,
    সেকথা ওমাঅথ বলল না কিন্তু। আয়নাইজেশন হয়ে যাচ্ছে। চিনি জলে গোলার থেকেও আলাদা। মুখে নিলে মানে স্যালাইভাতে চিনি গেলেও অবশ্য রাসায়নিক পরিবর্তনই হবে। আয়োনাইজেশন এর থেকে বেশিই। কিন্তু সেরকম কোন পরিবর্তন তো নুনের জন্য স্যালাইভা হোক কি রান্নর তাপে, হয় কি?

    রান্নার সময় নুন এই আয়োনাইজ হয়ে থাকা ছাড়া কী কী রাসায়নিক পরিবর্তন হয়?
  • Paps | ১৩ জুন ২০১৮ ১০:০৮395948
  • পড়েছি মানে কত্তবার যে পড়েছি তার ঠিক নেই। এতবার পড়েছি যে মুখস্ত হয়ে গেছে। আমি কিন্তু নতুন নই এখানে। নীপা হিসাবে আমার এখানে আগমণ ৮-১০ বছর আগে থেকে। আর আড্ডায় কমেন্ট করা শুরু করি বছর দুই আগে।
  • kumu | ১৩ জুন ২০১৮ ০৯:৪৭395947
  • অনেক শুভেচ্ছা নেবেন প্যাপস।তিনটে পর্বই পড়েচেন?খুব ভাল লাগল।
  • Paps | ১৩ জুন ২০১৮ ০৯:২৬395946
  • কুমুদি আপনাকে ধন্যবাদ।আপনার কেবলি আর গোবুর কাহিনী ব্ন্ধুদেরকে ডেকে ডেকে পড়িয়েছি আর গর্বের সাথে বলেছি কেমিস্টরা কত্তো ভালো সাহিত্যিক ও হয়।
  • kumu | ১৩ জুন ২০১৮ ০৮:৫৩395945
  • paps দেখচি কেমিস্ট্রির লোক।ওয়েলকাম।
    আপনি একদম ঠিক বলেচেন,এইচ সি এন হোলো সবচেয়ে খতরনাক।
  • অভি | ১৩ জুন ২০১৮ ০৮:৪৩395944
  • হ্যাঁ, হ্যাঁ, ওঁরাই মনে হয় নিপার আদি ক্যারিয়ার।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৭:২৯395943
  • বাদুড়-মায়েরা ওদের খাইয়ে দাইয়ে বাঁচাল।
  • Atoz | ১৩ জুন ২০১৮ ০৭:২২395942
  • বালখিল্যমুনি
  • অভি | ১৩ জুন ২০১৮ ০৭:১৫395941
  • হুঁ। কহোড়ের বেদপাঠে ভুল ধরিয়েও দিয়েছিলেন সম্ভবত। তার পরেই তো অভিশাপে অষ্টাবক্র।
    আর ওই অঙ্গুলীপ্রমাণ ঋষিদের গ্যাং যেটা? কী যেন নাম ছিল। তাঁরা তো সব জন্মের আগেই সংগঠিত বিদ্রোহ করে একসাথে বেরিয়ে এলেন সবাই মিলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত