এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rivu | 85.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৬520054
  • হাঁ ঠিকই। ওটা পড়তে গিয়েই লেখকটির সন্ধান পাই :)
  • riddhi | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২520055
  • ওর্কুট জমানায় একটা সাইট খুব চলত। কিছু প্রশ্নের ভিত্তিতে লোককে matrix এ একটা পেয়েন্ট এসাইন করা হত। হরিজন্টাল ডিরেক্সনে থাকত ইকনমিক লিবেরালিস্জমের একসিস। ভার্টিকালে সোস্যাল লিবেরালিস্ম। এটা প্রচুর লোকে খেলত। এখন সার্চ করে নোলান চার্ট বলে একটা জিনিস পাচ্ছি- একি কন্সেপ্ট, কিন্তু ঐ প্লট টা পাচ্ছি না।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩520056
  • RR
    আমার খুব specific বক্তব্য আছে। আগাগোড়াই মমতা এমন করে ঝামেলা করছেন সেটাকে আন্দোলন বলতে দ্বিধা হয়। যদি কেউ ভোটে বিশ্বাস করে তাহলে সে অনুমতি ছাড়া মহাকরণে/বিধানসভায় ঢুকতে পারেনা। ২১ শে জুলাইয়ের মুল স্লোগানটাই ছিল মহাকরণ "দখল" করা, "অভিযান" নয়। এই শ্লোগান দিয়ে কেউ ব্রিগেডে মিটিং করতেই পারে কিন্তু পেটো-পাইপগান মাতাল ছাতাল নিয়ে মহাকরণে ঢুকে পড়ার মত অবস্থা তৈরি করতে পারেনা।

    আমার কাছে তৃণমুল আর বামদলগুলি এক নয়। আমার মতে মমতা কোন কালেই "মানুষের জন্য" আন্দোলন করেননি-করবেনও না। তাঁর agenda অন্যকিছু। মমতা, এখন যা মনে হচ্ছে, আদতে একধরণের নৈরাজ্যবাদে বিশ্বাস করেন-তেরঙ্গা পতাকাটা ভেক মাত্র। দরকার মত ওটাকে তিনি গেরুয়া বা লালেও বদলে নিতে পারেন। এমনকি ভেক ধরা painter-ও হতে পারেন। রাজ্যের জরুরী কাজকম্ম বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকার পেছনে ব্যয় করছেন।

    আমার মনে হয় জোর করে বামেরা খারাপ প্রমাণ করার জন্য আপনি প্রেক্ষিত বাদ দিয়ে কিছু উদাহরণ তুলে আনছেন। যেমন দিল্লীতে পুলিশ জনতার হাতে মরেনি-তার heart-attack হয়েছিল। "লালা বাংলা ছেড়ে পালা" - কোন মুখ্যমন্ত্রী বলেননি। বিধানসভার ভেতরে দাঁড়িয়ে "বিচারকরা পয়সা খেয়ে রায় দেয়" এই কথাটা একমাত্র নৈরাজ্যবাদী মমতাই বলতে পারেন। জ্যোতিবাবু-বুদ্ধবাবু অনেক বারই ভুল স্বীকার করেছেন -সেটা যদিও এখন ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বামেরা বরাবরই রাজ্যপালের পদটাকেই তুলে দেওয়ার পক্ষে, এবং তারা রাজ্যপালকে কেন্দ্রের টিকটিকি বলে মনে করে-এখনো করে। সুব্রত বাবুরা তো চিরটাকালই রাজ্যপালের পদটা রেখে দেওয়ারই পক্ষে কথা বলেছেন-এখন লাল কার্ড দেখালে চলবে কেন?

    আমরা যেহেতু এখনো রাষ্ট্রহীনতা প্র্যাকটিস করে উঠতে পারিনি তাই খুব খারাপ হলেও একটা রাষ্ট্র আমাদের এখনো দরকার। নাহলে মেদিনীপুরের ক্ঙ্কাল বা দিল্লীর ধর্ষিতা কেউই ন্যুনতম সুবিচারও পাবে না।

    b
    আমাকে সিপিএমের দালাল বা নিদেন অন্ধ সমর্থক ধরে নিলে আমার কথা গুলো চিরকালই বুঝতে অসুবিধে হবে।

    kd
    যে মমতা জমি অধিগ্রহণের মত অত্যন্ত জরুরী একটি বিষয়ে সরকারের ভুমিকা শুন্য হওয়া উচিৎ বলে মনে করেন তিনি কি করে বামপন্থী হন? বামেরা তো যতদূর জানি সরকারের ভুমিকাকেই সব বিষয়েই প্রাধান্য দেওয়ার কথা বলে।
  • SC | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫১520057
  • কিন্তু মমতা তো আর সব বিষয়ে সরকারকে চান। মামাটি উত্সব, ফিলিম ফেস্টিভাল, এইসব।
    গরিবের বন্ধু সরকার, কৃষকের ঋণ মাফ করে দেবে, এসব বলেন, গরিবের অসুবিধার জন্য রেলের ভার বাড়াতে দেন না।
    এবার ভাববেন না আমি মমতাকে আদর্শ বামপন্থী বলছি।
    আমি বলছি, মমতা যেটা বলেন, সেটা মোটা অক্ষরে বামপন্থী কথাবার্তা।
    কংগ্রেসও তাই। সিপিএম তো বটেই। ভারতের মাটিতে দাঁড়িয়ে ফ্রি মার্কেট রাজনীতির কথা বিশেষ কেউ মুখে বলেন না মনেহয়। একমাত্র অরুণ Shouri বলেন কিছুটা। বিজেপিও বলবে না।
    ভারতের সব রাজনৈতিক দলই সরকারকে গরিব মানুষের বন্ধু বলে প্রচার করে। কেউ যদি বলে আসে, গরিব মানুষ নিজে করে খাক বাজারের আপন ছন্দে, তাহলে মনে হয় জামানত বাজেয়াপ্ত হবে। (আমি এক্ষেত্রে মনেকরি howai উচিত)।

    কিন্তু আরো দুটো বাস্তব আছে। প্রথমত, এই সব ভাষণের শেষেও কিন্তু সরকার ধীরে ধীরে হাত গোটায়, কারণ কর্পোরেট লবি। আবার কিছু অপ্রয়োজনীয় বিষয়েও সরকার মাথা গলায়, কারণ কন্ট্রোল। বাঙালি আজ যদি ছবি আঁকা, নাটক করা, আঁতেল সিনেমা বানানো এসবে সরকারী অনুদান না থাকে, পরশুই বুদ্ধিজীবী বাহিনী ফুস করে হাপিস হয়ে যাবে। সরকার যত বেশি জায়গায়, তত ক্ষমতা, তত চেলা চামুন্ডা, তত শুভদা, কুনাল ঘোষ।
  • lcm | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫২520058
  • ধুস, তা বললে হয়।
    সরকার যখন চাষীদের থেকে জমি কিনে টাটা-দের দিচ্ছিল, তখন মমতা অনিচ্ছুক চাষীদের হয়ে প্রতিবাদ করল - সেই যে বাম-পনা তে সিপিএম-কে টেক্কা দিয়ে বেরিয়ে গেল - ব্যস্‌
  • | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০০520059
  • PT দা এই রকম বলছেন কেন? আপনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি তাই আপানার পয়েন্ট গুলো ঠিক্ঠাক বোঝার চেষ্টা করি।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০520060
  • মমতা সব বিষয়ে "সরকার"-কে চান কিনা সেটাই আমার প্রশ্ন। তিনি নিজেকে চান -সব বিষয়ে। তিনি যাতে প্রচারের কেন্দ্রে আলোকবৃত্তের মধ্যে থাকেন সেটাই উদ্দেশ্য। শুধু বুকনি দিয়ে বিচার করলে হিটলারও বাম। নাহলে মাটি উৎসব তো কৃষি দপ্তরের কাজ -বেচাবাবুকে কি দেখা গেল কোথাও? দীঘা উৎসবে পর্যটন মন্ত্রী ছিলেন না তো!! অবিশ্যি দলের অন্যরাও তাই চায়-কেননা নেত্রী না থাকলে দলটিই উঠে যাবে।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৫520061
  • lcm
    মমতার ওটা বামাভাব - মানে বাম বাম ভাব বা বামের অভাব। সরকারি বামেদের চাপ দিয়ে জমির দাম ৮ লাখ থেকে ১৩ লাখে তোলা গিয়েছিল। আরও চাপ দিলে ওটা ২০ লাখে উঠত। তাতে চাষীর উপকার হত-কারখানাও হত। এর কোনটাই মমতার উদ্দেশ্য ছিলনা-তাঁর উদ্দেশ্য ছিল লালবাড়ি। তাই তিনি পেয়েছেন-চাষী ও পঃ বঙ্গ দুটোরই সর্বনাশ করে।
  • lcm | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২520063
  • ভারতের পলিটিক্যাল পার্টিগুলির অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিতে একদম র‌্যাডিক্যাল রাইট বলে কিছু আছে কি?

    ১৯৩১ থেকে ল্যান্ড রিফর্ম-এর কথা হচ্ছে -
    ... The Indian National Congress in its Forty Firth session in March 1931 at Karachi indicated for the first the importance of land form measures in the context of bringing in structural changes in agrarian society to productive capacity and initiative of the actual cultivators.
    ...
    কল্লোলদার ফেভারিট গ্রামীন কোঅপারেটিভ-এর আইডিয়া নেহেরু একসময় দিয়েছিলেন -
    ...Nehru as a chairman of a Special Committee appointed by the Indian National Congress in 1947 made recommendations for imposition of ceiling in agricultural holdings in these words "the maximum size of holding should be fixed. The surplus land over such a maximum should be acquired and placed at the disposal of village co-operatives. Small holdings should be consolidated and steps taken to prevent further fragmentation."
    ... Kumarappa Committee gave a clear and positive view that there should be a ceiling on the size of holding which an individual farmer should own and cultivate...

    প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা-তেও লেফ্টিস্ট কথাবার্তা, এই যেমন -
    ...A land policy which reduces disparities in wealth and income, eliminates exploitation, provides security for tenants and workers, and finally promises equality of status and opportunity to different sections of rural population...
    - এ তো পুরো বাম-পনা!
  • SC | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৬520064
  • ভারতের রাজনীতির ইন্টেলেকচুয়াল উত্তরাধিকার বিলিতি সমাজতন্ত্র থেকে, তা সে নেহেরুই হোক, বা জ্যোতি বসু। স্বাভাবিকভাবেই সেকুলারিসম, কিংবা লেফট রাইট ওরিয়েন্টেশন, সবই বিলিতি সমাজতন্ত্রের দান।
  • | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৬520065
  • শুভজিত আছো কেমন? অনেক দিন দেখি না তোমাকে...
  • T | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৮520066
  • @রঞ্জনবাবু, আমি যে যুক্তি দিলাম সেই যুক্তিই এখন তৃণমূল ব্যবহার করছে বুঝি! বোধহয় আমারই ভুল। সেদিন, ঐ যাকে মদনবাবু বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশ, সেইরকমই চলছিল হয়তো। জ্যোতিবাবুর দুম করে খেয়াল হল একটু চাঁদমারি করি, একটু ক্ষমতার ভাষা দেখাই। ফলে পুলিশ পাঠিয়ে গুলি চালাতে বললেন। যুব কংগ্রেস কর্মীরা মহাকরণের সামনে দাঁড়িয়ে সেই সময় কৃষ্ণনাম করছিলেন। নিরীহ জনতার উপর গুলি চলল। আর শদুয়েক পুলিশ এ ওকে খিমচে হাসপাতালে আহা উহু করতে করতে ভর্ত্তি হয়ে গেল। এইরকমই ঘটে ছিল বোধহয়। তাই তো?

    আসলে পুলিশ মাত্রেই খারাপ। বিচ্ছিরি। ওদেরকে গুলি টুলি করা যায় না। মুখে রং বা গায়ে চিলি চিকেন ঢালা যায় না। পকেটে বন্দুক নিয়ে কি র‍্যালা মাইরি। আবার এত্ত সাহস যে গুলি চালাচ্ছে!

    ক্ষমতার ভাষা ইত্যাদি নানান যুক্তির মাঝখানে শুধু ঠিক 'কটা পাইপগান মিললে পরে দখল বলা যায়' ইত্যাদির উত্তর পেলাম না। পাবও না জানি অবশ্য। উগ্র জনতা কি আর ভায়োলেন্স করতে পারে? সোনামুখো ছেলেপুলে সব, লাঠি সোঁটা পাইপগান পেটো নিয়ে শান্তিপূর্ণ জমায়েত করছিল। মাঝে মাঝে পেটো ছুঁড়ে দেখছিল কতটা আওয়াজ হয়। সেই জনতার উপর গুলি। ছি ছি ছি।

    খালি এই শান্তিপূর্ণ জনতা একটাই ভুল করেছিল। পুলিশের বন্দুকে যে নিরোধ লাগানো নেই সেটা ভুলে যাওয়া।

    আর দয়া করে এই বক্তব্যের সাথে মজিদ মাস্টার ইত্যাদি টেনে আনবেন না। আমার খেয়ে দেয়ে কাজ নেই যে, সিপিয়েমের সমস্ত অপকীর্তিকে জাস্টিফাই করতে যাব। বামেদের ঐতিহাসিক ভুল, ভৌগোলিক গোষ্ঠীদ্বন্দ্ব, জ্যামিতিক অত্যাচার, অ্যারিথমেটিক রিগিং, ইত্যাদি নানান বিষয় নিয়ে লোকে নিরন্তর খিস্তি মারে। সিপিয়েম তথা বাম্ফ্রন্টকে নিরীহ শিশু বলে কে দাবী করেছে?

    বক্তব্য সিম্পল, ক্যালাতে চাইলে পাতি ক্যাল খাবার জন্য তৈরীও থাকতে হবে। খেলার নিয়ম। তখন অন্যপক্ষ কেন গুলি ছুঁড়ছে বা ওসব বললে কেউ শুনবে না।
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৭520067
  • কেন, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কি কখনও গুলি চালায় নি? বহু বহু উদাহরণ আছে। আর সব জায়গাতেই পুলিশ গুলি চালানোর পর অজুহাত দেয় যে তাদের উপর আক্রমণ হয়েছিল ইত্যাদি। 'আহত' বলে হাসপাতালে ভর্তি হতে কী লাগে? আর কয়েকটা পাইপগান পাওয়া গেছে দেখাতেই বা পুলিশের কী অসুবিধে? পুলিশের বয়ান অনুযায়ী অস্ত্র পাওয়া যাওয়াকে যদি সবসময় ধ্রুব সত্য ধরতে হয় তাহলে এখনও অব্দি সিপিএম সমর্থকদের বাড়ী থেকে অস্ত্র উদ্ধারের যাবতীয় ঘটনাকে সত্যি বলে ধরতে হয়। সব সময়েই 'আমাদের' পুলিশ গুলি চালালে জাস্টিফায়েড, আর 'ওদের' পুলিশ গুলি চালালে ফ্যাসিজম। তাই এই তক্কোগুলো করার কোনো মানেই নেই। সবাই সবার রাজনৈতিক বায়াস অনুযায়ী ইন্টারপ্রেট করে, সিদ্ধান্ত নেয়। সত্যি মিথ্যেও সংখ্যার জোর দিয়ে প্রতিষ্ঠা হয়। সিপিএম সংখ্যাগরিষ্ঠতা পেলে সিঙ্গুরে কোনো অনিচ্ছুক নেই, তিনোমূল পেলে আছে - ইত্যাদি, ইত্যাদি। কী লাভ, সো-কলড 'অবজেক্টিভ' হওয়ার এই ভান করে?
  • T | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১০520068
  • কোনো শান্তিপূর্ণ সমাবেশ পুলিশ গুলি চালিয়েছিল তার বহু উদাহরণ থাকলে থাকবে। তো কী? স্পেসিফিক্যালি ২১ শে জুলাই নিয়ে কথা হচ্ছিল।
    ১) ওটা কি শান্তিপূর্ণ সমাবেশ ছিল?
    ২) ২১ শে জুলাই এ প্রাপ্ত পাইপগান চপার, ড্যাগার, বোমা, ইত্যাদি পুলিশ কি নিজেরাই ওখানে রেখে দিয়েছিল? মানে 'সাজানো ঘটনা'?
    ৩) বোমার স্প্লিন্টার ইত্যাদিতে জখম লোকজন ও পুলিশ কি সাজানো?
    ৪) পুলিশ হাসপাতাল থেকে জখম হওয়া পুলিশদের চিকিৎসার নথিপত্র নষ্ট করে ফেলার কারণ? যা কিনা গতবছরই ঘটেছে।
    এই যে লিঙ্ক http://www.anandabazar.com/archive/1130206/6cal6.html

    এসবই কি সাজানো? হবে হয়তো। আমি তো আর প্রত্যক্ষদর্শী নই। তবে এতকিছু পুলিশ সাজিয়ে করেছে মানে মাইরি তাদের ক্যাপা আছে। ঘটনার দিন সকালে চাঁদুদার দোকানে খাতা কিনতে বেরিয়েছিলাম। বাইকে করে লাঠি হকিস্টিক 'সোড' ইত্যাদি নিয়ে যারা শ্লোগান দিতে দিতে যাচ্ছিল তারা একসময়ের আমাদের মধ্য হাওড়ার কংগ্রেসী বিধায়কের ঘনিষ্ট গুন্ডার দল। তারা কোথাও গিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। পিনাকীদা সন্দেহ করতে চাইলে করুন।

    এরপর বিবিধ জেনারেলাইজেশন প্রসঙ্গে,

    "সব সময়েই 'আমাদের' পুলিশ গুলি চালালে জাস্টিফায়েড, আর 'ওদের' পুলিশ গুলি চালালে ফ্যাসিজম।" একটু দেখিয়ে দেবেন, কোথায় এ ধরণের বক্তব্য বলেছি বা লিখেছি। জোর করে আরোপিত করার কোনো মানে নেই। অবশ্য যদি আমার উদ্দেশ্যে না বলে থাকেন তাহলে সমস্যা নেই।

    "সবাই সবার রাজনৈতিক বায়াস অনুযায়ী ইন্টারপ্রেট করে, সিদ্ধান্ত নেয়। সত্যি মিথ্যেও সংখ্যার জোর দিয়ে প্রতিষ্ঠা হয়। সিপিএম সংখ্যাগরিষ্ঠতা পেলে সিঙ্গুরে কোনো অনিচ্ছুক নেই, তিনোমূল পেলে আছে - ইত্যাদি, ইত্যাদি। কী লাভ, সো-কলড 'অবজেক্টিভ' হওয়ার এই ভান করে?" কে কী ভান করছে জানি না, পাতি মনে করি গাদা গুচ্ছের বোমা ছুঁড়ে গুলি চালিয়ে কেউ মহাকরণ দখল করতে এলে সটান প্যাঁদানো উচিত। বাদবাকী সিঙ্গুর / সংখ্যাগরিষ্ঠ/ সিপিয়েম/তিনোমূল/ভান/অবজেক্টিভ/আমাদের পুলিশ/ওদের পুলিশ ইত্যাদি নানান গুরুতর বিষয়ে আপাতত কোন বক্তব্য নেই।
  • | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৬520069
  • :-)
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৫520070
  • ২১ শে জুলাই আমিও ছিলাম না। কাজেই সে দিন নিয়ে স্পেসিফিক বক্তব্য রাখা সম্ভব নয়। সমাবেশ খুব শান্তিপূর্ণ না-ই থাকতে পারে। প্রচুর বোমাও পড়ে থাকতে পারে। যুব কংগ্রেসের গুন্ডামো, বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা - ইত্যাদি সত্যি হতে পারে। তাদের চরিত্র অজানা নয়। কিন্তু এসবের পরেও বিক্ষোভকারীদের গুলিতে কোনো পুলিশ আহত বা নিহত হয়েছে - এমন খবর পড়ি নি। একটা বিক্ষোভে বোমা পড়লেই যদি অত জনকে গুলি করে মেরে ফেলতে হয়, তাহলে সেটা পুলিশের অপদার্থতাই প্রমাণ করে। আর আহত পুলিশ, পাইপগান - ইত্যাদি সত্যিও হতে পারে, ঢপও হতে পারে। নিজের নিজের ধারণা ছাড়া সেটা প্রমাণ করার অন্য কোনো পথ খোলা আছে কি? কেউ কেউ পুলিশের বয়ানকে সত্যি ভাববেন, কেউ মিথ্যে। সেটা তাঁর রাজনৈতিক বায়াস দিয়েই ঠিক হবে। এটুকুই বলতে চেয়েছি। আর বলতে চেয়েছি এসব ক্ষেত্রে 'এইরকমই ঘটেছিল' দাবী না করে বলা ভলো 'আমার ধারণা এইরকমই ঘটেছিল'।
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১০520071
  • আর 'সটান প্যাঁদানো' আর মেরে ফেলার মধ্যে আকাশ-পাতাল তফাৎ।
  • চান্দু মিঞাঁ | 127.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮520072
  • পুলিশের সেই কাজের বিচার হতে পারে কিন্তু দায়িত্ব জ্ঞানহীন লোকক্ষ্যাপানোর বিচার হবে না। এই যে কোন রকম এজেন্ডা
    ছাড়াই সরকারে এসে সামগ্রিক অপচয় এর দাম কে দেবে?
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৮520074
  • পুলিশকে "চাব্কাবো" বলার পরে এবারে নেত্রী সাংবাদিকদের দিকে তেড়ে গিয়ে-"এক থাপ্পর মারব, অসভ্যগুলো"-বললেন-মাটি উৎসবে। http://timesofindia.indiatimes.com/city/kolkata/I-will-slap-you-Mamata-Banerjee-now-threatens-photo-journalists/articleshow/18430979.cms

    এই মুখ্যমন্ত্রী মানুষের জন্য "আন্দোলন" করে ক্ষমতায় এসেছেন? বিশ্বাস হয়্না। হয়্ত আমার রাজনৈতিক "বায়াসের" কারণেই হয়্না।
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩২520075
  • সবই ঠিক আছে। কিন্তু খেয়াল রাখা ভালো যে যেকোনো অ্যাডজেক্টিভেরও 'আমরা-ওরা' আছে। কোনটা 'দায়িত্বজ্ঞানহীন লোকক্ষ্যাপানো' আর কোনটা 'স্বতস্ফূর্ত গণজাগরণ' সেইটা আমাদের চশমা দিয়েই আমরা বিচার করি। সেটা অত অ্যাবসলিউট কিছু নয়।

    যেমন ধরুণ এইটা-
    http://en.wikipedia.org/wiki/Bloody_Sunday_%281905%29

    এইটা কি 'দায়িত্বজ্ঞানহীন লোকক্ষ্যাপানো'? জারকে জিজ্ঞেস করলে সে কিন্তু তা-ই বলবে। আবার ভাববেন না আমি এটাকে আর যুব কংগ্রেসের বাওয়ালকে এক করে দেখছি। যেটা বলতে চাইছি সেটা হল আলোচনাটাকে রাষ্ট্রের ভার্শন ডিপেন্ডেন্ট করে চালালে মুশকিল আছে। সবসময় সেটা নিজের পক্ষে যাবে এমন নয়। বরং কখনো নিজের পশ্চাতেই বাম্বু হয়ে ঢুকবে।
  • Sibu | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৩520076
  • কিন্তু ২১শে নিয়ে পুলিশি রিপোর্ট যদি মিথ্যে হয় তো সে কথা মনীশবাবু সোজাসুজি বলছেন না কেন? দুষ্টু সিপিএম কিভাবে পুলুসের ওপর অত্যাচার করে মিথ্যে রিপোর্ট লিখিয়েছিল সেটা বেশ রোমহর্ষক গল্প হত।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৭520077
  • রাষ্ট্রের version শোনার দরকার নেই। এইসব কাণ্ডের মাধ্যমে যিনি ক্ষমতায় এসেছেন তাঁর বর্তমান কার্যক্রমের সঙ্গে বিরোধী নেত্রী হিসেবে তথাকথিত "আন্দোলনে"-র তুলনা করে দেখুন। সেই গলায় চাদর দিয়ে আত্মহত্যার ভয় দেখানো থেকে শুরু করে কালকের "থাপ্পর মারব" পর্যন্ত। একটা অস্থির এবং আত্মকেন্দ্রিক মানসিকতার প্যাটার্ন পাওয়া যাবে। ইনি লোক ক্ষ্যাপাতে পারেন-মোটেই গণজাগরণের নেতৃত্ব দিতে পারেন না।
  • চান্দু মিঞাঁ | 127.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৫520078
  • সেদিন বলা না গেলেও আজ আমরা সুনিশ্চিত ভাবেই বলতে পারি যে ওটা দায়িত্বজ্ঞানহীন লোক ক্ষ্যাপানো ছাড়া কিছু ছিল না।

    মহাকরণ তো দখল হয়েছে আপনি কোন এজেন্ডা দেখছেন নাকি। যদি দেখেন আমাদের আলোকিত করুন আর নইলে সাদা কে সাদা কালো কে কালো বলতে বাধা কোথায়।
  • T | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩৫520079
  • ওঃ সব ছেড়ে শব্দের পেছনে পড়েছেন। বেশ 'সটান প্যাঁদানো' প্রত্যাহার করে নিলাম। পুলিশকে মারতে এলে পুলিশ যদি মনে করে নিজেকে বাঁচাতে গুলি চালাতে হবে, লাঠি চার্জ, টিয়ার গ্যাস জলকামান রাবার বুলেট কিস্যুতে কাজ দিচ্ছে না, তবে একশোবার চালাবে।
    আর ঘটনা পরম্পরা একটু ভাল করে পড়ে দেখুন। যেন মনে হচ্ছে কার্জন পার্কে কিছু লোক মিটিং করছিল, একটা সাইডে এসে কিছু লোক পেটো চার্জ করল আর অমনি রাইটার্স থেকে হুড়মুড়িয়ে পুলিশ বেরিয়ে গুলি চালিয়ে দিল। ডায়মন্ডহারবার রাণাঘাট তিব্বত ব্যাস।

    আর ঐ পার্স্পেক্টিভ ইত্যাদি সর্বদাই থাকবে। সাদাও ভালো কালোও ভালো। বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদেরকে ক্ষ্যাপানোও হতে পারে আবার স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনও হতে পারে। সব ঢপও হতে পারে আবার সত্যিও হতে পারে। পুলুশ বলেছে হয়েছে, এদিকে কেউ যুক্তিটুক্তি দিয়ে দেখাচ্ছে না যে হয়নি। তা কী আর করা যাবে। যে যেটা বিশ্বাস করবে। তদন্ত কমিশন বসেছে। নিশ্চয়ই মনোমত কিছু একটা বেরোবে। আপাতত পুলিশদের চিকিৎসা সংক্রান্ত ফাইলপত্তর উড়িয়ে দেওয়া গেছে, চিন্তা কী।

    আর আগে যা লিখেছি তার সাথে অ্যাড করে দিলাম, রাষ্ট্র/ভার্সন/ডিপেন্ডেন্ট/ইন্ডিপেন্ডেন্ট/জার/পেছন/বাম্বু ইত্যাদি মহতী বিষয়ে আপাতত কিস্যু বক্তব্য নেই।
  • a | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫০520080
  • তো এখন তো তিনোমুল সিঙ্গুরে জিতেছে, রাজ্যেও। তাও তো অনিচ্ছুক চাষী পাওয়া যাচ্ছে না। এটাতো ঘটনা, বায়াসবিহীন।
    তো যে বা যারা এখানে সিঙ্গুর নিয়ে বিশাল গলা ফাটিয়েছিলেন, অনিছুক/৮০০ একর/১০০০ একর কেন লাগে না/টাটা কেন খারাপ ইত্যাদি নিয়ে, তাদের তো এখানে বহুদিন কিছু বলতে শুনি না। তারাও কি দিদির মত সুপ্রীম কোর্টের রায়ের অপেক্ষায়।
    বায়াস নিয়ে সবাই কথা বলে, সবাই লিং দেয়। বাট এন্ড অফ দা ডে, কাজের কাজ কিছু হল কি না সেটা হল কথা। সিঙ্গুরে তো না একূল রইল না ওকূল। তো লাভ কি হল?
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৭520081
  • এখন ২০১৩ তে এসে দিনকে রাত করে তো লাভ নেই। ২০০৬ এর ২৫ এ সেপ্টেম্বার পুলিশ নামিয়ে জমি অধিগ্রহণ হয়। তারপরে ২ রা ডিসেম্বরের সরকারি স্ট্যাটাস রিপোর্টেও দেখা যাবে ৩৬২ একরের জমির মালিক ক্ষতিপূরণের চেক নেন নি। বাকি যে ৬৩৫ একর জমির মালিক চেক নিয়েছিলেন তাঁদের মধ্যেও একটা বড় অংশ ভয়ে। কেউ কেউ ভেবেছিলেন এর পর জমিও যাবে, টাকাও পাওয়া যাবে না। সিপিএমের তরফে এই প্রচারটা ছিল। এবং তারপর থেকে আজ অব্দি আন্দোলন যে যে মাত্রায় কানাগলিতে ঢুকেছে, লোকের মনে জমি ফেরৎ পাওয়ার আশা কমেছে সেই সেই মাত্রায় লোকে চেক নিতে নিতে গেছে। তাই সংখ্যাটা কমে আজ চল্লিশ একর। এইটা দিয়ে যদি কেউ প্রমাণ করার চেষ্টা করেন ওখানে অনিচ্ছুক ছিল না, তিনি হয় ছাগল, নয় মিথ্যেবাদী।
  • Blank | 69.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৩520082
  • অথবা যারা সত্যি ভাবে সেখানে ৪০০ একর জমি নিয়ে ডিসপুট ছিল, তারা ধান্দাবাজ, তৃনমুলের কাছে বা নিজের কাছে।
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২১520083
  • হুম্ম, বোঝা গেল বাম সরকারই ধান্দাবাজ। কারণ ২ রা ডিসেম্বরের বাম সরকারের স্ট্যাটাস রিপোর্টেই ছিল ৩৬২ একর জমির মালিক ক্ষতিপূরণ নেন নি। ;-)
  • kc | 188.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৯520085
  • ইয়ে, কত একর জমির আবার মালিকানা নিয়েই গন্ডোগোল ছিলনা? ব্রেনোলিয়া ক্ষি এখন পাওয়া যাচ্ছেনা কমরেড?
  • pinaki | 132.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৮520086
  • তা কমরেড আপনার স্মৃতিশক্তি কি কয়? ৩৬২-৪০=৩২২ একরের জমির মালিকানা নিয়ে গন্ডগোল আছিল? আর ২রা ডিসেম্বরের হিসেব মত যদি ৬৩৫ একরের মালিক ক্ষতিপূরণ নিয়ে থাকেন, তাইলে পুলুশ নামানোর আগে, মানে ২৫শে সেপ্টেম্বরের আগে কত একরের মালিক 'ইচ্ছুক' ছিলেন?

    হিসেব মিললে কইবেন। আইস্যা দেইখ্যা লমু'খনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন