এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৮ জুলাই ২০১৭ ০৬:৪৪713638
  • বিজেপিকে আর কত সহজ ক্যাচ দেওয়া হবে?

    " গোলমালের জেরে স্নাতকোত্তরে অনির্দিষ্টকাল পড়ুয়া ভর্তিই স্থগিত হয়ে গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ে৷ কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, বি টেক -এ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ‘গেট ’ ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকাতে পাশ করলে তবেই এম টেক -এ ভর্তির ছাড়পত্র মেলে ৷ কিন্ত্ত শাসকদলের ছাত্র সংগঠনের একাংশ সে সব মানতে নারাজ ৷ বৃহস্পতিবার তারা বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখায় ৷ এমনকি গেটে তালাও লাগিয়ে দেয়৷ শেষমেশ ক্যান্টিনে উপাচার্য আবু তালেব খানকে তাদের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য করে৷ উপাচার্য সংবাদমাধ্যমকে জানান, সেই সময় পড়ুয়ারা তাঁকে ‘হেনস্থা ’ করেছে ৷ নানা রকম অঙ্গভঙ্গি করেছে ৷
    ********যদিও বিদায়ী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফের দাবি, এম টেক -এর পাঁচটি শাখায় ১৮টি করে ৯০টি আসন৷ এত দিন সংখ্যালঘু পড়ুয়ারাই ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে এসেছে ৷ এখন কর্তৃপক্ষ বলছেন, শুধুমাত্র ৩০টি আসন নাকি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত৷ বাকি আসনে সবাই ভর্তি হতে পারবে ৷ তা নিয়েই বিরোধ৷ ৷"*********
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=33488&boxid=134248567
  • sm | ২৮ জুলাই ২০১৭ ০৮:৫৭713639
  • পশ্চিম বঙ্গে এখন বিরাট সমস্যা হলো ফি বছর বন্যা।যদিও বাম আমলের চেয়ে অনেক উন্নতি লক্ষ্য করা গেছে তবুও এটা বিরাট সমস্যা। প্রচুর মানুষ, গবাদি পশু মারা যাচ্ছে।চাষের জমি নষ্ট হচ্ছে। সবজি বাড়ন্ত। রাস্তা ঘাট ভেঙে; চুড় মার্।
    মুখ্য মন্ত্রীর বক্তব্য হলো ব্যারেজ গুলোর সংস্কার হচ্ছে না ও নদী গুলোতে ড্রেজিং হচ্ছেনা। কেন্দ্রীয় সরকার কিছুই শুনছেনা। বক্তব্যের সারবত্তা আছে।
    কিন্তু অন্য কোনো উপায় আছে কি?
    যেমন প্রচুর পুকুর কাটা। কিন্তু এতে লাভ হয় কি?
    দুই, বৃহৎ বৃহৎ নতুন জলাধার তৈরী করা যায় কি?যাতে করে বর্ষার সময় এই ব্যারেজ থেকে ছাড়া জল সঞ্চয় করে রাখা যেতে পারে।
    হাজার হোক এসব হলো বৃষ্টির জল। মোটামুটি পরিশুদ্ধ। অতিরিক্ত এই বৃষ্টির জল অপচয় আমার মতে অপরাধ।
    কেউ কোনো আইডিয়া দিতে পারেন?এক্সপার্ট বা নন এক্সপার্ট?
  • PT | ২৮ জুলাই ২০১৭ ০৯:২২713640
  • "`যদিও বাম আমলের চেয়ে অনেক উন্নতি লক্ষ্য করা গেছে....."
    সব আলোচনাতে ইতিহাস বিকৃতি থাকতেই হবে? আগে বন্যা হলে ময়না ডুবত সবার আগে আর ঢাকুরিয়া স্টেশনে এসে ভীড় জমাতো মেদিনীপুরের মানুষেরা। সেসব বন্ধ হয়েছিল বহুকাল আগেই বাম আমলের প্রথম দিকেই।

    কথা হচ্ছে যে যারা বাম আমলে ডিভিসির জল ছাড়াকে "ম্যান-মেড বন্যা" আখ্যা দিয়ে তুর্কি নাচন নাচত তারা ক্ষমতায় আসার পরে গত ছটি বর্ষায় কোন কম্মটি করেছে? ডিভিসি প্রতি বছার জল ছ্ড়্বেই আর প্রতি বছর এই অবস্থাই হবে। ফালতু "ম্যন-মেড" বন্যার কাঁদুনি গেয়ে এই সমস্যার সমাধান হবেনা।

    তবে এই যদি অনেক "উন্নতি" হয় তাহলে তো দিল্লের দিকে তাকিয়ে গালি-বর্ষণ করা ছাড়া আর কিছুই করার নেই।
  • sm | ২৮ জুলাই ২০১৭ ০৯:৩৮713641
  • আপনি সেচ ব্যবস্থার হাল হকিকত সম্পর্কে অবহিত নন বোঝা যাচ্ছে। আপনার কোনো বনধু স্থানীয় ব্যক্তি যিনি ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করেন ; তাঁকে জিগাতে পারেন।
    বাং আমলে এই সংস্কার করা আরো সহজ ছিল। কারণ তখন ইউ পি এ সরকার চলতো বামেদের সাপোর্টের জেরে।
  • PT | ২৮ জুলাই ২০১৭ ১১:২৬713642
  • তা ঠিক, সেচ বুঝিনা। আপ্নেও সেচকারী কিনা কে জানে.....
    কিন্তু ঢাকুরিয়া স্টেশনে আশ্রয়প্রার্থী মানুষের আসা বন্ধ হয়েছিল সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ওঃ আরো একটা খবরঃ আমার জনা দুয়েক পিএইচডি ছাত্র ঐ ময়নার কাছকাছি জায়গা থেকে এসেছিল। তাদের মুখ থেকেই শোনা যে তাদের বাবারা ময়নার বন্যার গল্প বলত তাদের!!

    বাম সরকারের জোরে ইউপিএ চললে পবতে বন্যা বন্ধ করা যেত এমন উদ্ভট তত্ব শুধু "ম্যান-মেড বন্যা" তত্বের প্রবক্তার সমর্থকের মাথা থেকেই আসতে পারে। গুজরাটের বর্তমান বন্যা পরিস্থিতি ভয়াবহ। সেই রাজ্যে ও কেন্দ্রে একই দলের সরকার রয়েছে!!! বিজেপি এত্ত বোকা সেটা অবিশ্যি আমার জানা ছিল না!!
  • sm | ২৮ জুলাই ২০১৭ ১১:৩৫713643
  • লাও, চলে এলেন ব্যাখ্যা দিতে!গুজরাটের বন্যা হয়েছে অতি অতি বৃষ্টির জেরে।যেটা ওই রাজ্যে দশকে এক আধবার হয়।কারণ গুজরাট সুখা রাজ্য।এবার রাজস্থানেও বন্যা হয়েছে।
    পব তে বন্যা অতি বৃষ্টির জেরে হয় নি। এটা হয়েছে মূলত বিহার ও ঝাড়খণ্ডে অতি বৃষ্টি ও ব্যারেজ থেকে লক্ষ লক্ষ কিউসেক জল হঠাৎ হঠাৎ ছাড়ার জন্য। কারন আগেই বলা হয়েছে, বহু বছর যদি সংস্কার ও ব্যারেজ সংস্কার হয় নি।
    যেটা মূলত কেন্দ্রীয় সরকারের কাজ। পব ভুগছে তাঁর ভৌগোলিক অবস্থানের জন্য।অর্থাৎ অন্য রাজ্যের অতি বৃষ্টি পব এর বিপদের কারণ।
    প্রশ্ন ছিল এর থেকে কি ভাবে নিস্তার পাওয়া যায়?
  • de | ২৮ জুলাই ২০১৭ ১২:৩২713644
  • এতো জল জলাধারে ধরে রাখতে গেলে জলাধার তৈরীর জমিও তো চাই - তারচেয়ে নদী আর ড্যামগুলোর রেগুলার ড্রেজিং বেটার অপশন।

    এই পোকাশ আর বিন্দা এই দুই করাতেই সিপিয়েমকে কাটবে - আর কোন বিরোধীর দরকার হবে না!
  • PT | ২৮ জুলাই ২০১৭ ১২:৩৩713645
  • "বিহার ও ঝাড়খণ্ডে অতি বৃষ্টি ও ব্যারেজ থেকে লক্ষ লক্ষ কিউসেক জল হঠাৎ হঠাৎ ছাড়ার জন্য....."
    ও তো প্রতি বছরই হবে আর নিউটনের আপেলের কারণে জল পব-র ভেতর দিয়েই যাবে। সেটা প্রতিহত করতে তো তাহলে পন্ডিতের বক্তব্য অনুযায়ী মন্ত্রীসভায় "সেচ" শিক্ষিত লোকের প্রয়োজন। কিন্তু সেখানেও তো জল প্রচুর। একজনই অর্থ, সেচ, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃত, পুলিশ সব কিছুর দেখভাল করেন। তো এই ভেতরের জল আর বাইরের জল সামলে বন্যার উপসম হবে কবে? তার জন্যে আর কতকাল বামেদের বা নিদেন আপেলের দিকে আঙুল দেখানো চলবে?
  • Du | ২৮ জুলাই ২০১৭ ২২:১৫713646
  • কত বছর কেন্দ্রীয় সরকার বামেদের সমর্থনে চলেছিল ---৩৪ বছর নাকি?
    অতিবৃষ্টি অনাবৃষ্টি - যত দোষ কমুনিস্টি।

    যেটা লিখতে যাচ্ছিলাম লীনা ম্যাডাম সিরিয়ালে নারদার একটা ব্যাখ্যা করে দিয়েছেন হাতেনাতে ফল মহিলা কমিশন। দু;খের বিষয় সকল সৈনিকেরা পুরস্কার পায় না।
  • s | ২৯ জুলাই ২০১৭ ০৮:০২713647
  • মেয়েরা উচ্চশিক্ষার জন্য সরকারের কাছ থেকে ভাতা পাবে। রোজগারের কোনো বিধিনিষেধ নেই। বয়সের কোনো সীমারেখা নেই। পড়াশুনাটা চালিয়ে যেতে হবে। দিদি পুরো মহিলাদের নিশব্দ বিপ্লব করে দিলেন।
    শুধু সায়েন্সের থেকে আর্টসের মেয়েরা কম কেন পাবে সেটা বোঝা গেল না।
    পিটিদা আপনার বাম সরকার এসব ভাবতে পেরেছিল কখনও? এবার কি বলবেন?
  • PT | ২৯ জুলাই ২০১৭ ১০:০৩713649
  • কারো মনে হতে পারে যে "নিশব্দ বিপ্লব" হচ্ছে। আমার তা একেবারেই মনে হচ্ছে না। এগুলো দেখতে ও শুনতে ভাল লাগে। বোধহয় ভোটবাক্সেও তার প্রতিফলন হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়না। (বার্ষিক ম্যান-মেড বন্যা নিয়ে লাফালাফি করার মত!!)

    বছরে ৭৫০ হলে মাসে কত হয় সেটা হিসেব করলে বোঝা যাবে যে ব্যাপারটা আসলে উৎকৃষ্ট শ্রেণীর কাঁচকলা। একটি মেয়ে, যে বোড়ালে থাকে আর JU-তে পড়তে যায় তার শুধু যাতায়াতে দিনে কম করে ১৫+১৫=৩০ টাকা খরচা হয়। আরো একটা খবর মাথায় রাখা উচিতঃ "Only 12% of India's 355 million menstruating women use sanitary napkins (SNs)." এর আংশিক কারণ আর্থিক। কন্যাশ্রীর পয়সায় এই সমস্যারও সমাধান হবে না।

    বামেদের সময়ে বিধবা-ভাতা, বেকার-ভাতা ও মেয়েদের জন্যেও ভাতা (নামটা মনে করতে পারছি না) ছিল। তবে সেইসব ভাতার টাকার পরিমাণ নিয়ে কগজগুলো তো বটেই এমনকি বাম সমর্থকেরাও ঠাট্টা এয়ার্কি করত। এখন অবিশ্যি অম্বিকেশ-দাওয়াই-এর ভয়ে প্রকাশ্যে হাসাহাসি করার সাহস নেই কারো। সরকার চালানো আর মাদার টেরেসা ঢঙে দাতব্য করার মধ্যে বিস্তর ফারাক আছে।
  • PT ke | ২৯ জুলাই ২০১৭ ১২:৩৪713650
  • JU তে যে মেয়ে পড়তে যাবে, সে পাবে মাস এ দু বা আড়াই হাজার টাকা, বছরে ৭৫০ নয়।
  • S | ২৯ জুলাই ২০১৭ ১২:৫৩713651
  • খুব ভালো স্কীম।

    আগে এইসব নিয়ে কত আলোচোনা হতো। এখন দেখি কেউ আর কোনো কথাই বলেনা।
  • PT | ২৯ জুলাই ২০১৭ ১৪:২৭713653
  • PT ke কে ধন্যবাদ!
    আমার লেখায় বোড়াল থেকে যাদব্পুরের কোন কোন স্কুলে পড়তে যাওয়ার হিসেব ধরুন। গড়িয়া পর্যন্ত ধরলেও হবে। তাতে যাতায়াতে দিন পিছু ২০ টাকা লাগবে।

    আর তার পরের লেভেলের এককালীন ২৫০০০ টাকা বিয়ের পণ হিসেবে বেশী কার্যকরী হয়ে উঠেছে। ১৯-এর ধারে কাছের বয়সের মেয়েদের বিয়ের বিয়ের হিসেব থাকলে কোথাও সেটা পরিষ্কার হয়ে যাবে। ২০১৫-১৬-র হিসেব অনুযায়ী "Women age 20-24 years married before age 18 years (%): 27.7 (urban) 46.3 (rural) 40.7 (total)"
    http://rchiips.org/NFHS/pdf/NFHS4/WB_FactSheet.pdf

    আর ২০০০/২৫০০ টাকাটা যারা স্নাতোকোত্তরে (MA/MSc) যাবে তাদের জন্যে। অর্থাৎ কিনা বোড়াল থেকে যদি ঠিকমত গড়িয়া পৌঁছতে পারে তবে!!

    মেয়েরা টাকা পাক তাতে কোন আপত্তি নেই কিন্তু চালাকিটি দুর্বিষহ। দাতব্য বাদ দিলে সরকারের সরকার হিসেবে আসলে যেখানে মনযোগ দেওয়া দরকার সেটি যত দিন যাচ্ছে ফোঁপড়া হয়ে যাচ্ছেঃ
    "বরং ছাত্রের সংখ্যা ক্রমশ কমছে। ২০০৮-এ প্রথম শ্রেণিতে ছিল ২২ লক্ষের বেশি পড়ুয়া। ২০১৫-য় সেটা ১৭ লক্ষের কম। শুধু বীরভূমে গত তিন বছরে প্রথম শ্রেণিতে নাম-লেখানো পড়ুয়ার সংখ্যা কমেছে ১২ হাজারের বেশি। কেন, সরকারি তথ্যে তার কোনও ব্যাখ্যা মিলছে না।........
    .......অনেক ক্ষেত্রে শহরের উদ্বৃত্ত-শিক্ষক স্কুলও নতুন শিক্ষক পাচ্ছে, প্রত্যন্ত গ্রামের স্কুলের কপালে শিকে ছিঁড়ছে না। বহরমপুর স্পোর্টিং ক্লাব স্কুলে এগারো জন ছাত্র, এক জন শিক্ষক। ফের শিক্ষক পেয়েছে। সাগরদিঘির ইসলামপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় ১০৩ জন পড়ুয়া, এক জন শিক্ষক নিয়ে শূন্য হাতে বসে রইল। কোচবিহার শহর-লাগোয়া টাপুরহাটে বড়ুয়াবাড়ি প্রাইমারি স্কুল ষাট জন ছাত্র, পাঁচ জন শিক্ষক নিয়েও পেয়েছে নতুন এক জন। আর প্রত্যন্ত সিতাই-লাগোয়া, ধরলা নদী-ঘেঁষা দরিবস প্রাইমারি স্কুলে ছাত্র শ’খানেক, শিক্ষক এক জন। এ বছর প্রাপ্তি বলতে এক অস্থায়ী শিক্ষক।.....
    .........এ রাজ্যে ২০১০ সালে অষ্টম শ্রেণির যত ছাত্র ভাগের অংক কষতে পারত (৬৭ শতাংশ), ২০১৬ সালে পারছে তার অর্ধেক (৩২ শতাংশ)। "
    http://www.anandabazar.com/editorial/the-relation-between-education-with-a-teacher-is-not-understood-today-1.649352?ref=hm-new-stry

    শিক্ষার এই নিম্নগামীতা কন্যাশ্রী বা বিদেশী পুরস্কার দিয়ে ঠেকানো যাবে না। কে যেন বহু আগেই জানিয়েছিলেনঃ "চালাকির দ্বারা মহৎ কার্য সম্পন্ন হয়না"!!
  • s | ৩১ জুলাই ২০১৭ ০৬:৩৮713654
  • এটাকে কি দুক্ষজনক মৃত্যু বলা হবে?
  • PT | ৩১ জুলাই ২০১৭ ০৮:২৪713655
  • "প্রবল বিক্ষোভ, ঔরঙ্গাবাদে নেমেও ফিরে যেতে হল তসলিমাকে"
    বাত্তো-পোতুল-বিবশ-যায়-রোল দাদারা ও প্রেক্ষিত দিদিরা মোমবাত্তি মিছিল করবে না? কোন বাণী দেবে না? নাকি সব মেরুদন্ড জমা রাখা আছে ইদ্রিশ আলীর পদতলে?
  • amit | ৩১ জুলাই ২০১৭ ০৮:৪৯713656
  • গোল করবেন না। দিদি নিদ্রা গিয়েছেন।
  • d | ৩১ জুলাই ২০১৭ ১৩:১৫713657
  • PT | ০১ আগস্ট ২০১৭ ০৮:২০713660
  • "Minutes before Times Now was to break the report, its reporter Tamal Saha was served with a notice by Kolkata Police. Signed by the officer in-charge of Shakespeare Sarani PS, Saha was asked to present himself before sub-inspector H Dalapati."
    http://timesofindia.indiatimes.com/india/cloud-over-mamata-banerjees-nephews-link-with-tainted-realtor/articleshow/59855660.cms
    টাইমস অব ইন্ডিয়া খবরটা ছপিয়েছে। কিন্তু এই সময় ছাপাবে কি? অম্বীকেশ দাওয়াই-এর গোঁফ তো দেখাই যাচ্ছে।
  • dd | ০১ আগস্ট ২০১৭ ০৮:২৯713661
  • এটা তো আশ্চজ্জি যে ব্যাংগালুরুর কাগজে ভাইপোর খপর ছাপিয়েছে NDTV'র সাইটেও খবরটা আছে। কিন্তু আমি আবাপ এমন কি এইসময়ের নেট এডিশনেও এ নিয়ে কিছুই দ্যাখলাম না।

    আমি মিস করেছি? না ক্ষি আদৌ ছাপায়ই নি?

    বাংলা টিভি চ্যানেল গুলো'ও কি সাইলেন্ট ?
  • j | ০১ আগস্ট ২০১৭ ০৮:৫১713662
  • শুধু আবাপ কেন, এই সময় সেই সময় কারুরই সাহস হয় নি ছাপার উল্টে টাইমস নাওএর কলকাতার রিপোর্টারকে কপু থানায় ডেকেছে

    কি দম বাংলাবাজারের নিরপেক্ষ মিডিয়ার !
  • PT | ০১ আগস্ট ২০১৭ ০৯:১৫713663
  • সে একটা সময় ছেল বটে।
    যখন খবর ছাপা হত কাগজে, টিভিতে জরুরী অব্স্থার তরুণ তুর্কীর সঙ্গে অতিবামেরা চ্যানেলে চ্যানেলে একই সুরে গান গাইত, মোম্বাতি হাতে মিছিল হত, হাত্তালি দিয়ে রাস্তায় রোবিন্দ্শংগিত গাওয়া হত। এমনকি বিপ্লবের খোয়াবও ভাসত আকাশে বাতাসে......
    তারপরে প্রতিষ্ঠিত হল পরিবর্তন - সঙ্গে অম্বিকেশ দাওয়াই.......ও ইদ্রিশ আলীর পায়ে মেরুদন্ড সমর্পণ!!
    ব্যাস ওসব খবর-টবরের দিন শেষ!!

    প্রায় মাসখানেক মৃত্যুর সঙ্গে লড়ে আজ সকালে মারা গেলেন সন্দেশখালীর এক বৃদ্ধা। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করার জন্য মদ্যপানকারীরা তাঁকে গণধর্ষণ করে। তার পরে দিল্লী স্টাইলে অত্যাচার চলে যৌনাঙ্গে কাঁচের বোতল, গাছের ডাল ইত্যাদি ঢুকিয়ে......
    কোন মোম্বাত্তি মিছিল? নাঃ! কার ঘাড়ে কটা মাথা আছে?
  • ঘুগনি | ০১ আগস্ট ২০১৭ ০৯:৩৪713664
  • এঃহেহে পিটির গায়ের জ্বালা যে এতো বছরেও মিটল না!! বিছুটি পাতার জ্বলুনি কি সহজে কমে গো?
  • PT | ০১ আগস্ট ২০১৭ ০৯:৪২713665
  • ঐ অত্যাচারিতাকে একবার জিগিয়ে দেখবেন নাকি, ঘুগনি মশাই? বাঙালীর লজ্জাহীনতা কি এই পর্যায়ে নেমে এসেছে?
  • ঘচাং ফুঃ | ০১ আগস্ট ২০১৭ ১০:২৪713666
  • ভাইপোর খবরটা বহু পুরনো। ২০১৩ তে প্রথম উঠেছিলো, গৌতম দেব বলেছিলেন - যতদূর মনে পড়ে।
  • j | ০১ আগস্ট ২০১৭ ১৩:২১713667
  • পার্লামেন্টে আলুচানা হচ্ছে ভাইপোগেট নিয়ে

    বাংলা মিডিয়ায় কমপ্লিট ব্যাক আউট !!
  • j | ০১ আগস্ট ২০১৭ ১৩:২৬713668
  • * ব্ল্যাক আউট
  • quark | ০১ আগস্ট ২০১৭ ১৬:৪৬713669
  • আচ্ছা বুদ্ধবাবুর সময়ে কন্যারা মাসে ১০০০ টাকা ক'রে পেতেন, এ তথ্যটা কি ভুল? কেউ কোন লিং দিতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন