এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ জুন ২০১৮ ২২:৩৯396000
  • এইযে প্রধানসেবকের বাড়ির কাছে উফোঃ

    https://www.firstpost.com/tech/news-analysis/ufo-sighted-near-narendra-modis-delhi-residence-nothing-to-worry-says-security-officer-4510519.html

    তবে উফোটা কেমন, সরল গোলগাল নাকি জিলিপির মতো প্যাঁচানো, সে এখনো জানা যায়নি। পুনে পুলিশকে তদন্তে ডাকা হয়েছে, আশা করা যাচ্ছে দুয়েকদিনেই মাওবাদী যোগের খবর পাওয়া যাবে। তখন সেটার নাম দেওয়া হবে উমো।
  • π | ১৪ জুন ২০১৮ ২২:২৭395999
  • দুই প্রতিবেশী প্রতিযোগিতায় নেমেছে, এইসব খুনের।

    এই খবরটা কি ঠিক?

    http://parstoday.com/bn/news/india-i58960
  • Atoz | ১৪ জুন ২০১৮ ২২:০১395998
  • ডিসি, প্রধানসেবকের ইউএফো এর খবরটা কোথা থেকে পেলেন? কীরকম ইউএফো? ভিজিটর ছিল ?
  • সিকি | ১৪ জুন ২০১৮ ২০:১১395997
  • রাইজিং কাশ্মীরের সম্পাদক শুজাত বুখারিকে শ্রীনগরে আজ একটু আগে গুলি করে মারা হয়েছে।
  • বিধুশেখর | ১৪ জুন ২০১৮ ১৯:৪৯395996
  • T | ১৪ জুন ২০১৮ ১৮:১১395995
  • ওটাকে নিতে এসেছিল বোধহয়। :)
  • | ১৪ জুন ২০১৮ ১৮:০২395994
  • লোকটা হ্যালুসিনেট করছে। কে একজন লিখেছে দেখলাম ওত শ্রুম খাবার ফলে।
  • dc | ১৪ জুন ২০১৮ ১৭:৫৭395993
  • ওদিকে প্রিয় প্রধানসেবকের বাড়ির কাছে উফো দেখা গেছে। কি গেরো রে বাবা!
  • h | ১৪ জুন ২০১৮ ১৭:৫১395992
  • ইন্দ্রাণীদি ভালো লাগলো।
  • i | ১৪ জুন ২০১৮ ১৫:৪৭395991
  • ফুটকি,
    তোমার দেওয়া লিংক দেখে উঠলাম। ভালো লেগেছে।
    অনেক ভালোবাসা-
  • i | ১৪ জুন ২০১৮ ১৫:৩১395990
  • ঋতজার ঘোরতর ভক্ত দীর্ঘদিন। কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আত্মীয়তা পরে জানি।
    আমি তিনখানি লিংক দিবঃ




  • | ১৪ জুন ২০১৮ ১৫:৩০395989
  • হয়ে গেল! এখনই শীতের দিনে বাজার বসে যায় পুরো, আরো হাল খারাপ হবে
  • abcd | ১৪ জুন ২০১৮ ১৪:৪৫395988
  • সেটিংসে বাংলা কীবোর্ড কিভাবে জোড়ে, কিছুই জানি না। দয়া করে বিস্তারিত বলেন, বা সহজবোধ্য, লেম্যান-সাধ্য লিংক টিঙ্ক দেন।
  • বাঙাল | ১৪ জুন ২০১৮ ১৪:৪০395987
  • সেটিংসে একটা বাংলা কিবোর্ড জুড়ে দিলেই হয়।
  • abcd | ১৪ জুন ২০১৮ ১৪:৩৫395986
  • আপনাদের আড্ডার মধ্যে অপ্রাসঙ্গিকভাবে নাক গলাচ্ছি বলে দুঃখিত। কোথায় লিখব জানি না। কোনো প্রাসঙ্গিক টই নজরে পড়লো না। গাড্ডায় পড়েছি বলেই আপনাদের আড্ডায় অনুপ্রবেশ।
    একটা জিনিস জানতে চাই। কম্পিউটারে বাংলা লেখা সংক্রান্ত।

    আমার অফিসের কম্পিউটারে ডেবিয়ান ওএস আছে। জিনোম। বাংলা লেখার জন্য অভ্র সফ্টওয়ার কিছুতেই ইনস্টল করা যাচ্ছে না। কেন যাচ্ছে না জানি না। এমনিতেই কম্পিউটারের জিনিসপত্র ভালো বুঝি না, তায় এটা আবার লিনাক্স। অফিসে আর কেউ অভ্র ব্যবহার-ও করে না। তাই বাধ্য হয়ে আমি অভ্র-র বিকল্প খুঁজছি। ইউনিকোড ইত্যাদি প্রভৃতি সব অভ্রর মতোই হবে। ফ্রি-ও হতে হবে। পোর্টেবল এডিশন টাইপের হলেই ভালো হয়। কারণ এখানে ইনস্টল করা আরেক সমস্যার। আমি নিজে কিছু ইনস্টল করতে পারি না। সেন্ট্রালি টেকনিক্যাল স্টাফদের দিয়ে করতে হয়। তাঁরা বহু চেষ্টা করেও অভ্র ইনস্টল করতে পারেননি।

    অনলাইন এপ্লিকেশন যেমন, avro.im ব্যবহার করে আমি সুবিধা করতে পারবো না। আমাকে যা লেখার libre word-এ লিখতে হবে। কখনো ল্যাটেক্সেও বাংলা লিখতে হয়। এইসব অভ্র দিয়ে অতি সুন্দরভাবে করা যেত।

    সেইজন্য একটা মোক্ষম দেখে অভ্রর বিকল্প চাইছি। কেউ সাহায্য করলে সুবিধা হয় খুব। আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখি।
  • h | ১৪ জুন ২০১৮ ১৩:৪৪395985
  • সত্যি মাইরি। আমি ও জানো ভাবতাম। একটা লোক সারা পৃথিবীতে যে দেশে সবচেয়ে বেশি পোলিটিকাল লিটেরেচার হয়েছে, সে দেশের লোক, ফ্রান্সে থেকেছে ৪০স, রেজিস্টান্স এর সময়ে, আলজেরিয়ার স্বাধীনতা নিয়ে এত উথাল পাথাল, প্যারিস ৬৮, এসব কিছু নিয়ে বসের কোন বক্তব্য কিসু নাই? আর ভাবতাম আমার নাটক দেখার অভিজ্ঞতা এত কম, আমি নিশ্চয়ি ভাষাটাই বুজছি না। সুদু পড়ে হয় না, পারফরমান্স দেখতে হবে। কয়েকটা কেসে সত্যি প্রমাণিত ও হল, পড়ার অনেক দিন বাদে নাটক দেখে মালটা হয়তো অল্প হলেও বুঝলাম। তাই বেকেট বরাবরি সর্ট অফ ইন সাসপেন্সন ইন মাই হেড, দারুণ লাগলো লেখাটা। তুমি না বলে দিলে পড়াই হত না।
  • সৈকত | ১৪ জুন ২০১৮ ১৩:০৭395984
  • বোধিকে, হ্যাঁ লেখাটা খুবই ভাল। আমার প্রায়ই মনে হত, বেকেটের এই এত লেখা, শুধুই ব্যাক্তিগত ক্রাইসিস দিয়ে পড়া, মেনে নেওয়া চাপের। লেখাটা/বইটা এই জায়্গাটা ধরিয়ে দেয়। আর হিলারিয়াস হল, OAS এর সদস্যর পদবীটা, গোডো !! এ মানে এক অদ্ভুত ব্যপার, ঈশ্বর থেকে ক্লাউন, সবাইকেই গোডোর মধ্যে ধরিয়ে দেওয়া যায়।
  • h | ১৪ জুন ২০১৮ ১২:৪৫395983
  • সত্যি লেখাটা ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সৈকত। ১০০০০ শব্দের উপরে প্রবন্ধ, পড়েও সুখ।
  • | ১৪ জুন ২০১৮ ১১:৪৫395982
  • আচ্ছা বি-এর পাসপোর্ট পিভির কিছু সুরাহা হল? না গ্রিভ্যান্স সেলের মেল আইডিটা খুঁজে দেব?
  • h | ১৪ জুন ২০১৮ ১১:০৬395981
  • সৈকত - অনেক ধন্যবাদ ভালো জিনিস পড়ালে। পোলিটিকাল বেকেট।
  • S | ১৪ জুন ২০১৮ ১০:৫২395980
  • কেমিস্ট্রিতে চিরকাল কাঁচা। অতেব জানিনা। তবে সোডিয়াম থাকলে বোধয় নোনতা হয়। নুন খেতে বারণ করা হয় এই সোডিয়ামের জন্যই। রান্না করলেও সোডিয়াম আল্টিমেটলি পেটেই যায়। এসেম কি বলেন?
  • ~ | ১৪ জুন ২০১৮ ১০:৪৫395979
  • কটা রাসায়ানিক যৌগের টেস্ট জানি আমরা?
  • S | ১৪ জুন ২০১৮ ১০:৩১395978
  • রান্নার ফলে নুনের রাসায়ানিক পরিবর্তন ঘটলে খাওয়ার সময় নোনতা লাগছে কেন? তাহলে কি যে কেমিকালে পরিণত হচ্ছে সেটাও নোনতা?
  • ~ | ১৪ জুন ২০১৮ ১০:০২395977
  • paps, সাঁতলানোর ফলে নুনের রাসায়ানিক পরিবর্তন ঘটে না, বা রান্না করা তরকারি থেকে রান্নায় ব্যবহৃত নুনের বেশিরভাগটাই রিকভার করা সম্ভব - এসব বাক্যের প্রেমিস একটাই, রান্নার সময় নুন রাসায়ানিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না। সেটা কি আপনি মনে করেন? কনফার্ম করুন। আমার বক্তব্য ছিল রান্নায় ব্যবহৃত নুন অনেকটাই বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম এর ও ক্লোরিনের অন্যান্য যৌগে পরিণত হয়। যেটা কাঁচা নুন খেলে হওয়ার সম্ভাবনা কম।

    দুই, বিভিন্ন রান্নার সময়কার রাসায়ানিক বিক্রিয়াদি নিয়ে যথেষ্ট পরিমাণ প্রামান্য গবেষনা তথ্য কি পাওয়া যাচ্ছে? (এইটা আপনার বন্ধুর বক্তব্যকে সাবস্ট্যানশিয়েট করার জন্য)

    তিন, ইংরিজি কোটেশন টা মিসকোট। সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়েছে সে নিয়ে কথা হচ্ছে না যে তৈরি হওয়ার পদ্ধতির উপর যে তার ধর্ম নির্ভর করে না সেটা প্রমাণের দরকার আছে। সে রান্নার সময় বিক্রিয়া করে অন্য যোগে পরিণত হচ্ছে এটাই বক্তব্য। তাকে কোটেশনটা কাউন্টার করছে না।
  • h | ১৪ জুন ২০১৮ ০৭:২৭395976
  • হ্যা আমারো খুব ভালো লাগলো। আমার অল্প সিনিয়র বন্ধুদের মেয়ে।
  • Atoz | ১৪ জুন ২০১৮ ০২:২৯395975
  • নিতেও হবে না, শুধু গাঁজাবাগানে খানিকক্ষণ ঘুরে এলেই মনটা ফুরফুর করবে। ঃ-)
  • Atoz | ১৪ জুন ২০১৮ ০২:১৬395974
  • তবে মর্ফিন বলুন আর মেসকালিন বলুন আর এল এস ডি বলুন, বাগানে গাঁজাগাছ লাগাতে পারলে তার কাছে এসব কিছুই না। ও গাছের একেবারে আগাগোড়া নেশা। পাতা ফুল শিকড় সর্বত্রই নাকি তুমুল নেশা, ল্যাব লাগলো না, প্রকৃতির নিজের ল্যাব, খরা পড়লে শুধু একটু জল দেবেন। ঃ-)
  • Atoz | ১৪ জুন ২০১৮ ০২:১১395973
  • দেখুন দিকি কী কান্ড! একেই বলে সমাপতন। ঃ-)
  • paps | ১৪ জুন ২০১৮ ০২:১০395972
  • Date:14 Jun 2018 -- 02:00 AM এর পোস্টটি আটোজ এর উদ্দেশ্য়ে....
  • Atoz | ১৪ জুন ২০১৮ ০২:০৯395971
  • কারা যেন ল্যাবে এল এস ডি তৈরী করে অরেঞ্জজুসে মিশিয়ে খেত ষাটের দশকে? তারপরে নাকি নানাবিধ পুরনো স্মৃতি একেবারে জলজ্যান্ত দেখতো। সুনীল গঙ্গোপাধ্যায় একবার তার বন্ধুদের সঙ্গে খেয়েছিলেন(একজন পাহারায় ছিলেন, সম্ভবত তারাপদ, তিনি খান নি, এরা যাতে কেলেঙ্কারী পপাত চ মমার চ না করেন এইজন্য পাহারা দিচ্ছিলেন )। তো, সুনীল দেখলেন একটা ছোট্টো ছেলে খেজুর না কোন্‌ গাছে উঠছে। পরে জেগে উঠে বুঝলেন ওটা উনি নিজেই, ছোটোবেলার উনি। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত