এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ জুন ২০১৮ ০৮:১৭396030
  • ইকিরে! এই অসভ্য লোকটা ব্যক্তিগত ঈর্ষার জ্বালা মেটাতে সচলকে, দুজন লোকজে গালিগালাহজ করে রে রেখেছে! আগে একবার এই একই জিনিষের প্রতিবাদ করেছিলাম বল্ব আমাকে জমাদার বলে গালি দেবার চেষ্টা করেছে!! কি লেভেলের ইতর মাইরি!
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৬:১১396029
  • দুধকলা দিয়ে ভাত খেলেই হয়। এত নুন এর কী দরকার? মধ্যে মধ্যে মুখ বদলাতে চিড়ে বাতাসা। ঃ-)
  • aka | ১৫ জুন ২০১৮ ০৫:২৯396028
  • ব্যাপার হল গিয়ে ব্লাড প্রেসার বাড়লে সবরকম নুন খাওয়া বন্ধ করলেই ভালো। কিন্তু আলুনি রান্না তো খাওয়া যায় না, তাই বলে ঐ রান্না ছাড়া অন্য ভাবে কাচা নুন খেও নি। নইলে কাচা বা পাকা নুন দুইই সমান ক্ষতিকর। রান্নাতেও যতসম্ভব কম নুন দিতে বলে - লো সোডিয়াম ডায়েট।

    রান্নার টেকনিকের ওপরেও নাকি নির্ভর করে যেমন রান্নার প্রথম দিকে বেশি নুন দিলে নাকি একই প্রিমাণ নোনতা হতে বেশি নুন লাগে, শেষের দিকে দিলে কম লাগে। আবার প্রথম দিকে না দিলে ফ্লেভার খোলে না। আজগাল আমি প্রথমদিকে অল্প একটু দিই আর শেষপাতে বেশিটা।

    এই হল গিয়ে গোদা বাঙ্গলা।
  • Paps | ১৫ জুন ২০১৮ ০৫:২২396027
  • এজন্য প্রবাদ অছে ‘ তাড়ি খেয়ে মাতাল হলো, আর তালগাছকে দোষ দিল’
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৪:৪৪396026
  • আরে মর্ফিন যে ব্যথা উপশমে ব্যবহার হয়, জানি। একটু ইয়ার্কি করলাম। চিকিৎসায় ব্যবহার হওয়া নানা ওষুধ আবার নেশাদ্রব্য হিসেবেও ব্যবহার হয়। বস্তু একই, ব্যবহার অনুসারে তার খেল। ঃ-)
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৪:৪২396025
  • আরে তাই তো। শার্লক তো কোকেন নিতেন। ঠিক। ভুল ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংকু। ঃ-)
  • paps | ১৫ জুন ২০১৮ ০৪:৩৯396024
  • শার্লক হোমস বহুযুগ আগে পড়া। তবে মনে হয় হোমস কোকেইন নিতেন, মর্ফিন নয়। আমি অবশ্য় ভুলও হতে পারি।
  • paps | ১৫ জুন ২০১৮ ০৪:৩৬396023
  • মর্ফিন নেশার জিনিস হলেও কিনতু পেইন ম্যানেজমেণ্টে খুব কাজের জিনিস। ডাকতাররা এটি prescribe করে থাকেন তেমন অবস্থা বুঝলে। ক্যানসার রুগিদেরকে বিশেষত যারা খুব কষ্ট পাচ্ছেন অনেক সময়ই মর্ফিন অ্য়াডমিন্সটার করা হয়ে থাকে। ইউ কে তে তো ক্ষেত্রবিশেষে হেরইন পর্যন্ত prescribe করা হয়। ইউ এস তে হেরইন বোধ হয় ডাকতাররা prescribe করতে পারেন না।
  • paps | ১৫ জুন ২০১৮ ০৪:২৬396022
  • Hervey, হ্যাঁ, সোডিয়াম আয়ন দায়ী। তবে সোডিয়াম আয়ন ছাড়াও আমরা অচল। আমাদের দেহের নিউরোনাল সিগন্যালিং মেকানিযমে সোডিয়াম আয়ন বিশেষ ভূমিকা পালন করে। কোষের বাইরে আর ভিতরে সোডিয়াম আয়নের কনসেনট্রেসন ডিফারেন্সের জন্য একটা ভোল্টেজ গ্রেডিয়েন্টের জন্ম হয়।
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৪:১৫396021
  • এইবারে ঐ মর্ফিন গবেষকেরা মর্ফিন নিতে শুরু করলেই ষোলোকলা পূর্ণ হবে। ঃ-)
    শার্লক হোমসও নাকি নিতেন, বুদ্ধির কাজ না পেলে বোর হয়ে যেতন কিনা, তাই বোরডম কমানোর জন্য মর্ফিন নিতেন। ওয়াটসন ডাক্তার ওকে খুব বকতেন এর জন্য, কিন্তু ওদের দেশে ব্যক্তিস্বাধীনতা খুব বেশি তো, তাই নেওয়ানো বন্ধ করতে পারতেন না।
  • paps | ১৫ জুন ২০১৮ ০৪:১২396020
  • আরে না না আমার আগের পোস্টটা পিওর ফুক্কড়ি, সিরিয়াস নয় আদৌ। হ্যাঁ মর্ফিন বানানো হয়েছে আমাদের ল্যাব থেকে দুদুটো অলটারনেটিভ রুটে। ঘটনাক্রমে, মর্ফিন বানানোর সবচেয়ে এফিসিয়েন্ট রুটটি (till date) আমাদের লয়াবে ডেভেলপড।
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৪:০৬396019
  • আদিতে গবেষকেরা ধরুন খুব সংযমী আর যুক্তিবাদী ছিলেন, ভালকানদের মতন। ক্রমে ল্যাবে অসংখ্যরকম নেশার অণু বানাতে বানাতে একসময় নিজেরাই নেশাগ্রস্ত হয়ে পড়লেন। তখন তাঁদের সবাইকে নিয়ে রাখা হল নেভারল্যান্ডে। ঃ-)
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৪:০০396018
  • আপনাদের ল্যাব কি হিপ্নোজেন এর ল্যাব? মর্ফিন টর্ফিন বানানো হয়? ঃ-)
  • Harvey | ১৫ জুন ২০১৮ ০৩:৫৭396017
  • বলছে যে সোডিয়াম আয়ন ব্লাড প্রেসারের জন্য দায়ী। ক্লোরাইডের কোন দায় নেই।

    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/7967382
  • paps | ১৫ জুন ২০১৮ ০৩:৫০396016
  • সিদ্ধি, ভাঙ, চরস ---এগুলোর পার্থক্য়, সোর্স, ধুমকির প্রাবল্য ইত্য়াদি নিয়ে কেউ আলোকপাত করুন প্লিজ। আর যদি এই নিয়ে কোনো টই আছে তো অনুগ্রহ করে তুলে দিন। একখান নেচার নামানোর তালে আছি এই টপিকের উপর :-)। আপনাদের জ্ঞান যদি এই গরিবের কাজে লাগে অাপত্তি কিসের। ভয় পাবেন না অথরশিপ পাবেন, ঠকবেন না :-)
  • paps | ১৫ জুন ২০১৮ ০৩:৩৭396015
  • ~, প্রথমে আমার বনধুর বক্তব্য ছিল হাইপরেশারের রুগিরা কাঁচা নুন না খেয়ে একটু সাঁতলানো নুন খেলে কম ক্ষতি হবে শরীরের। তার বক্তব্য "তাহলে ডাকতাররা বলে কেন যে কাঁচা নুন খাবেন না?" আমি জিজ্ঞাসা করলাম যে ঠিক পরের sentence-এ কোনো ফিজিসিয়ান বলেছে কিনা সাঁতলে দেদার নুন খাও। বহুক্ষণ এঁড়ে তরক করল এবং কিছুতেই মানবে না। আমি একান্ত বাধ্য হয়ে তখন NaCl এর থারমাল স্টেবিলিটি, Conjugate acid-base principle ইত্য়াদি যতটা সহজ করে বোঝানো সম্ভব বোঝালাম।
    তখন সে চালাকির আশ্রয় নেওয়ার চেস্টা করল। মেনে নিল যে সাঁতলানোর ফলে NaCl সেই সোডিয়াম ক্লোরাইডই থাকে কিনতু দাবী করে বসল NaCl এর ক্ষতিকর প্রভাব অনেকাংশে নষ্ট হয়ে যায় হিটিং এর ফলে। এজন্য আমাকে ছোটবেলায় পড়া Law of definite proportion (আপনি যেটাকে মিসকোটেড ইংরিজি কোটেশন আখ্যা দিয়েছেন) এর স্মরণ নিয়ে বনধুকে বোঝাতে হয় যে যতক্ষণ কোনো কম্পাউণডের মধ্যে উপস্থিত এলিমেন্ট-গুলোর stoichiometry অপরিবর্তীত থাকছে (অর্থাৎ কম্পাউণডটি একই থাকছে) ততকষণ কম্পাউণডটির প্রপার্টিও অপরিবর্তীত থাকবে। স্মরণ করুন আমার বনধু কিনতু ইতিমধ্য়েই মেনে নিয়েছে যে সাঁতলানোর ফলে NaCl অপরিবর্তীত আছে কিনতু মানতে চাইছেনা প্রপার্টি অপরিবর্তীত আছে।।
    Law of definite proportion এর ব্য়াখ্যা দিতে গিয়ে আমি জলের উদাহরণ দিয়েছিলাম বনধুকে। বলেছিলাম পিওর জল যে প্রসেসেই বানানো হোক না কেন উৎপন্ন জলের প্রপার্টি একই হবে। তা সে হাইড্রোজেন আর অক্সিজেন এর মিলন ঘটিয়ে করা হোক অথবা অ্য়াসিড-বেস এর বিক্রিয়া ঘটিয়ে হোক। এই প্রসঙ্গেই বনধুবরকে ছোটোবেলায় শেখানো তোতাপাখির বুলিটি মনে করিয়ে দিতে হয়: the properties of a compound remain the same irrespective of its source and method of preparation. আশা করি এবার ক্লিয়ার হয়েছে আমি এই ইংরিজি কোটেশন টা কোন context-এ ব্যবহার করেছিলাম।
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০৩:৩৪396014
  • আহা। এইবার বুঝেছি। আয়োডিন। এই আয়োডিনই হল আসল কালপ্রিট। থ্যাংকু paps ঃ-)
  • paps | ১৫ জুন ২০১৮ ০২:৩২396013
  • আয়োডিনে starch যোগ করলে গাঢ় নীল রঙ দেখা যায়-------এই ফাণ্ডা আয়োডিন এস্টিমেট করার জন্য যখন টাইট্রেশন করতে হয় তখন কাজে লাগে। starch কে এখানে টাইট্রেশন ইণ্ডিকেটার হিসাবে ব্য়বহার করা হয়। টাইট্রেশনের এণ্ড পয়েণ্টে নীল রঙ গায়েব হয়ে যায়।
  • paps | ১৫ জুন ২০১৮ ০২:২০396012
  • আপনি বোধ হয় এই টেস্টটা করেছেন আয়োডাইজড সল্ট নিয়ে। পিওর NaCl নিয়ে এই টেস্ট রিপিট করে দেখবেন এরকম কিছু ঘটছেনা। আয়োডাইজড সল্ট থেকে সিট্রিক অ্যাসিড মলিকিউলার আইয়োডিন লিবারেট করে। এছাড়া টেবল সল্টে অনেকসময় অ্য়ান্টিকেকিং এজেন্ট হিসাবে starch যোগ করা থাকে। এখন এই লিবারেটেড আইয়োডিন starch এর সাথে বিক্রিয়া করে নীল রঙের ইনক্লুশন যৌগ তৈরি করে। এজন্য় আয়োডাইজড সল্টে starch থাকলে গাঢ় নীল রঙ (ইনক্লুশন যৌগের কালার) দেখা যায়। আর যদি starch না থাকে সেক্ষেত্রে বেগুনি রঙ (আয়োডইনের কালার) দেখা যায়। আপনি যদি বেগুনি রঙ দেখতে পান সেক্ষেত্রে ঐ বেগুনি জিনিসটার উপর এক ড্রপ ভাতের ফ্য়ান (starch) ফেলে দিলে দেখবেন গাঢ় নীল রঙ।
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০১:৫৮396011
  • তাহলে লেবুর রস নুনের উপরে দিলে নুন নীল হয়ে যায় কেন? ঐ তিনটে হাইড্রোজেন কিছু করে না তো? সাইট্রিক অ্যাসিডের ঐ তিনটে আলগা-আলগা হাইড্রোজেন? ওরা হয়তো বেরিয়ে এসে ক্লোরিনগুলোকে নিয়ে ইলোপ করে? ঃ-)
  • paps | ১৫ জুন ২০১৮ ০১:৫৪396010
  • সোডিয়াম ক্লোরাইড কোনো অ্যাসিডএর সাথে বিক্রিয়া করতে পারে যদি অ্যাসিডটি সোডিয়াম ক্লোরাইডএর কনজুগেট অ্যাসিড তথা HCl এর চাইতে সট্রং অ্যাসিড হয়। সিট্রিক অ্যাসিড HCl এর চেয়ে আনেক উইক অ্যাসিড হওয়ায় NaCl কোনো বিক্রিয়া করবে না NaCl এর সঙ্গে।
  • paps | ১৫ জুন ২০১৮ ০১:৪৩396009
  • সিদ্ধি, ভাঙ, চরস--- এগুলো সব গাঁজা গাছের দান? জানা নেই। বেশ tough call! সিদ্ধি, ভাঙ, চরস এই তিনটির কি পার্থ্ক্য তাই জানি না। এগুলিকে চর্ম্যচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। গাঁজা পাতা দেখেছি অবশ্য। আর গাঁজা গাছের গল্পটা আর এক দিনের জন্য মুলতুবি থাক না হয়।
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০১:১০396008
  • paps,
    সাইট্রিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড কি কোনো রাসায়নিক বিক্রিয়া করে? পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে তো?
  • Atoz | ১৫ জুন ২০১৮ ০০:৫৪396007
  • গাঁজাগাছের গল্পটা বলুন। ঃ-) সিদ্ধি, ভাঙ, চরস --সবই কি গাঁজাগাছ থেকে পাওয়া যায়?
  • paps | ১৫ জুন ২০১৮ ০০:৫০396006
  • Atoz, sorry কাল আপনার কমেন্ট পড়ার আগেই বাইরে বেরিয়ে পড়েছিলাম। আপনি ঠিক বলেছেন। গাঁজা বেস্ট জিনিস, আফটারাঅল শিবুদার প্রসাদ। গাঁজাগাছ নিয়েও আমার একটা গল্প আাছে। পরে একদিন নিবেদন করা যাবে।
  • paps | ১৫ জুন ২০১৮ ০০:৪২396005
  • পাই, কুমুদি বা এখানে যদি আরো কোনো কেমিস্ট থাকেন আমাদের এই NaCl বিতর্কে অংশগ্রহন করুন। আপনাদের মতামত শুনতে চাই।
  • paps | ১৫ জুন ২০১৮ ০০:৩৫396004
  • ~, আমার বন্ধুকে কেন Law of definite proportion (অরথাৎ আপনি যেটাকে মিসকোটেড ইংরিজি কোটেশন বলেছেন) বোঝাতে হয়েছিল সেটা পরে বলছি। বাংলায় টাইপ করার অভ্য়াস নেই। হাত ব্যথা করছে আগের পোস্টটা টাইপ করার ফলে।
  • paps | ১৫ জুন ২০১৮ ০০:২৬396003
  • Date:15 Jun 2018 -- 12:22 AM এর পোস্ট ~ এর উদ্দেশ্যে।
  • paps | ১৫ জুন ২০১৮ ০০:২২396002
  • দেখুন আামি কুলিনারি কেমিস্টরি বা মলিকুলার গ্য়াসট্রোনোমি-এর স্পেসালিস্ট নই। কিনতু কেমিস্টরির এলিমেন্টারি জ্ঞান বলে আপনার দাবী সর্বৈব ভিত্তিহীন।
    আপনার বক্তব্য ছিল রান্নায় ব্যবহৃত নুন অনেকটাই বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম এর ও ক্লোরিনের অন্যান্য যৌগে পরিণত হয়। তো আপনিই বলুননা রান্নার উপাদানের সঙ্গে রিয়্য়াকশান করে টেবল সল্ট কি কি যৌগ তৈরী করে এবং কি ভাবে করে।
    1. আমি তো আগেই লিখেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড থারমালি ভীষণ স্টেব্ল। এতটাই স্টেব্ল যে ৮২০ ডিগ্রী সেলসিয়াসে ৩০ মিনিট হিট করার পরে ডিকম্পোজিসন মাত্র ০.০৬% a(তাও আবার ১৪০০ সি সি এয়ার কারেণ্ট স্ট্রিমb ব্য়বহার করে)।এখন ভাবুন ১-২ মিনিট সাঁতলানোর ফলে (হয়তো বা ৮২০ ডিগরির চাইতে কম তাপমাত্রায়)আরো কত কম অংশ ডিকম্পোজ করে। এছাড়া যেটুকু অংশ ডিকম্পোজ করে অ্য়ালকালাইন বস্তু্তে পরিবর্ত্তীত হচ্ছে সেটাও পেটে গিয়ে স্টমাকের এইচ সি এল এর সাথে বিক্রিয়া করে আবার সেই সোডিয়াম ক্লোরাইডে ফিরে যাবে। তাহলে সাঁতলে কি লাভ হলো?

    2. এখন আপনি নিশ্চয় দাবি করবেন না যে বাড়িতে যে ৮২০ ডিগরির চাইতে বেশি তাপমাত্রায় আপনি রেগুলারলি রান্না করেন। আর যদি করেনও তাহলে আরহেনিয়াস ইকোয়েশান প্রয়োগ করে দেখুন কতটা নেগলিজিবল % ডিকমপোজ করে। আর যেটুকু ডিকমপোজ করে সেটাও পেটে গিয়ে আবার NaCl-এ ফেরৎ!

    3. এছাড়া রান্নার সময় নুন সাধারণত যোগ করা হয় জল ঢালার পর। সুতরাং নুন যোগ করার পর স্ফুটনাঙ্কে পৌঁছালে মিশ্রণের তাপমাতরা ১০০ ডিগরি সেলসিয়াসের চাইতে সামান্য বেশি হতে পারে বড়জোর। (আপনি হয়ত শুধাবেন জল স্ফুটনাঙ্ক ১০০ ডিগরি সেলসিয়াসের চাইতে বেশি হবে কেন। উত্তরটা হল সলভেন্টের স্ফুটনাঙ্ক বাড়ে সলিউট যোগ করলে----এটা কলিগেটিভ প্রপার্টি।

    4. এবার আপনার হাইপোথিসিস নিয়ে দু এক কথা বলি। আপনার হাইপোথিসিস অনুযায়ী ব্য়বহৃত NaCl অনেকটাই বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম এর ও ক্লোরিনের অন্যান্য যৌগে পরিণত হয়। এখানে প্রশ্ন কার সাথে বিক্রিয়া করে NaCl? যদি উত্তরটা হয় রান্নার অন্যান্য ইনগ্রেডিয়েন্টের সাথে তাহলে বলতে হচ্ছে সে সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ % এর হিসাবে নেগলিজিবল। NaCl একটি লবন যা একটি স্টরং অ্য়াসিড (HCl) আর স্টরং বেস (NaOH) থেকে তৈরি, এজন্য ভীষণ স্টেব্ল। খুব স্বাভাবিক কারণেই এটা কোনো অ্য়াসিড-এর সাথে বিক্রিয়া করে না যদি না অ্য়াসিডটি HCl এর চাইতেও বেশি স্টরং হয়। আবার এটি কোনো বেস-এর সাথেও বিক্রিয়া করে না যদি না বেসটি NaOHএর চাইতেও বেশি স্টরং হয়। NaCl কেন বিক্রিয়া করে না অ্য়াসিড বা বেস এর সঙ্গে? Conjugate acid-base principle স্মরণ করুন। আপনি রান্নায় HCl এর চাইতে স্টরং অ্য়াসিড বা NaOH এর চাইতে স্টরং বেস ব্য়বহার নিশ্চিতভাবেই করেন না। এবার আপনি হয়ত বলবেন NaCl তো খাদ্য়দ্রব্যের অরগয়ানিক মলিকিউলের সাথে বিক্রিয়া করতে পারে। আজ্ঞে সে সম্ভাবনাও দুর অস্ত।

    আমাদের খাদ্য়দ্রব্যগউলিকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায় যথা ১) কার্বোহাইড্রেট, ২) প্রোটিন এবং ৩) ফ্যাট। এছাড়াও কিছু খাবারে সেলিউলোজ থাকতে পারে যদিও মানুষ সেলিউলোজ হজম করতে পারে না।
    কার্বোহাইড্রেটগুলোতে ফ্রী হাইড্রক্সিল গ্রুপ থাকে এবং এরা নুনের সাথে মোটেও কোনো রি্যাকশন করেনা। প্রোটিন হলো অ্যামিনো অ্য়াসিড পলিমার। এরাও নুনের সাথে বিক্রিয়া করে না। ফ্যাট হলো গিয়ে গ্লিসারল জাত এস্টার জাতীয় কম্পাউন্ড। এগুলিও নুনের সাথে কোনোরকম বিক্রিয়ায় যায় না। বাকী রইল সেলিউলোজ। সেলিউলোজ হল ডি গ্লুকোজ জাত পলিস্য়াকারাইড। অর্থয়াৎ এরাও সেই কার্বোহাইড্রেট পলিমার এবং স্বাভাবিকভাবেই NaCl এর সাথে বিক্রিয়ায় অনাগ্রহী।
    খাদ্য়দ্রব্য়ে উপস্থিত অরগয়ানিক মলিকিউল (কার্বোহাইড্রেট,প্রোটিন, ফ্যাট, সেলিউলোজ)- এর সাথে সাময়িকভাবে সুপ্রামলিকিউলার ইনট্য়ারাকশানকরতে পারে, তবে এই ইনট্য়ারাকশান গুলি কোভালেনট বন্ড বা আয়নিক বন্ড এর চাইতে দুর্বল হয়। এজন্য় এই ধরণের ইনট্য়ারাকশান সাধারণত রিভারসিবলি তৈরি হয় অরথাৎ সহজেই ভেঙে যায়। অরথাৎ তর্কের খাতিরে যদি ধরেও নি যে ইনট্য়ারাকশান হয় অরগয়ানিক মলিকিউল এবং NaCl এর মধ্যে তাহলেও কিছু লাভ হচ্ছেনা।
    এছাড়াও আর একটি পয়েন্ট হল আমাদের রান্না করা খাবারের একটি বিরাট অংশ থাকে জল। জলে নুন ভালমাত্রায় সলিউবল (solubility at 25 oC = 359g/L) হওয়ায় রান্নায় ব্য়বহৃত নুনের একটি বিরাট পারসেন্টেজ আমাদের শরীরে নুনজল হিসাবে ঢোকে।
    আমি সবগুলো সম্ভবনা নেগেট করলাম। এবার বল আপনার কোর্টে। আপনি যখন দাবী করছেন NaCl রান্নার সময় বিক্রিয়া করে তাহলে আপনিই ইন ডিটেইল বলুন কার সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে। আশা করি এড়িয়ে যাবেন না।

    তথ্য়সূত্র এবং ফুটনোট:
    a Decomposition of Alkali Chlorides at High Temperatures: F. C. Guthrie, J. T. Nance, Trans. Faraday Soc. 1931,27, 228-233.
    b সাঁতলানোর সময় আপনি বাড়িতে নিশ্চয় এয়ার কারেণ্ট স্ট্রিম ব্য়বহার করেন না। সেক্ষেত্রে ডিকম্পোজিসন পারসেন্টেজ আরো কম হবে। কেন হবে? Le Chatelier's principle স্মর্তব্য়।
  • Atoz | ১৪ জুন ২০১৮ ২৩:১২396001
  • থ্যাংকু ডিসি। ঈশ, ভেবেছিলাম কোনো এলিয়েন ভিজিটরের ছবি দিয়েছে বুঝি! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত