এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০১ জুলাই ২০১৮ ০৭:৩৫396330
  • এতে অবাক হওয়ার কি হলো, নতুন কি।
  • lcm | ৩০ জুন ২০১৮ ২২:৫৯396329
  • এ কি অবস্থা !! ভুগোলে ৬৫০০০!!
    ----
    ভূগোলে ৬৫০০০, ইংরেজি ১৬০০০, হাজার হাজার টাকা দিলেই মিলবে সিট!
    আনন্দবাজার, ৩০ জুন ২০১৮
    --
    হাতে কয়েকটি মার্কশিটের প্রতিলিপি। বুধবার ইউনিয়ন রুম কাঁপাচ্ছিলেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায়, ‘‘ভূগোল ৬৫ হাজার চলছে। সাংবাদিকতা ৩৫। ইংরেজি অনার্স ১৬ হাজারে হয়ে যাবে। যাঁদের চাই, এখনই বলুন। বেশি জায়গা ফাঁকা নেই কিন্তু!’’

    টাকার বিনিময়ে ভর্তিতে ইচ্ছুক পড়ুয়াদের হাত থেকে মার্কশিট নিয়ে এর পর গভীর মনোযোগে দেখতে শুরু করলেন তিনি। মাঝেমধ্যে বললেন, ‘‘এটা খুব কম নম্বর। হবে না বোন। তোর জন্য কিন্তু ভূগোলে ৯০ হাজার লাগবে। নয়তো ক্ষমা কর।’’ অন্য আর এক ছাত্রকে বললেন, ‘‘তোর তো ভাল নম্বর রয়েছে, আগে এলি না কেন' দাঁড়া, দাদাকে বলে দেখছি।’’ ওই ছাত্রের অভিভাবক বলার চেষ্টা করলেন, সময়েই এসেছিলেন তাঁরা। কিন্তু কলেজে ঢুকতে দেওয়া হয়নি। পাত্তা না দিয়ে রঞ্জিত বললেন, ‘‘শুধু নম্বরে এখন কিছু হয় না। টাকা লাগে।’’

    এর পর কয়েকটি মার্কশিট হাতে দোতলায় উঠে গেলেন রঞ্জিত। ফিরেও এলেন দ্রুত। অভিভাবকদের বললেন, ‘‘চিন্তার কিছু নেই। কাজ হয়ে যাবে। ক্যাশ সঙ্গে এনেছেন তো! কাজ হলেই ইউনিয়ন রুমে জমা দেবেন।’’

    বুধবার দুপুরে ছাত্রের অভিভাবক হয়ে কথাও (সেই কথোপকথনের ভয়েস রেকর্ডিং রয়েছে) বলা হয়েছিল রঞ্জিতের সঙ্গে। ইংরেজি অনার্সে ভর্তি করাতে চাই বলায় তিনি জানালেন, ১৬ হাজার টাকা লাগবে। টাকা নেই বলায় তাঁর প্রতিক্রিয়া, ‘‘অকারণে সময় নষ্ট করাবেন না। বহু লোক অপেক্ষা করছেন।’’ তার পরেই আত্মীয়কে সান্ধ্য বিভাগে ভর্তি করানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘‘১২ হাজারে হয়ে যাবে। ভূগোল যাচ্ছে ৬৫ হাজারে, ইংরেজি অনার্সের জন্য লাগছে ৩৫ হাজার।’’ কিন্তু ভর্তি করাতে টাকা দিতে হবে কেন' রঞ্জিতের জবাব, ‘‘দাদা নিজেই তো ১৫ হাজার নেবে। এখন সুপারিশে ভর্তি করানো বন্ধ করে দিয়েছে দাদা।’’ দাদাটি কে' ছাত্রনেতা বললেন, ‘‘দাদা মানে দেবুদা।’’

    এ দিন সুরেন্দ্রনাথ কলেজে ভাইয়েরাই দেখিয়ে দিলেন ‘দেবুদা’— তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। হাতে তাঁর কয়েক গোছা মার্কশিট। ছাত্র ভর্তিতে আপনি কেন' দেবাশিসবাবু বলেন, ‘‘ছেলে-মেয়েরা থাকতে অনুরোধ করে, তাই এসেছি। তবে ভর্তিতে আমি নেই।’’
    ...
    ...

    https://www.anandabazar.com/state/college-admission-racket-seats-are-getting-sold-in-exchange-of-huge-money-1.824548
  • | ৩০ জুন ২০১৮ ২১:৫৪396328
  • ট্যু কিল আ মকিঙবার্ড - বাংলাদেশে অনুবাদ পাওয়া যায়।
    সেভেন ইয়ার্স - জানি না, দেখি নি।
  • ?? | ৩০ জুন ২০১৮ ১৯:৩৬396327
  • টু কিল এ মকিংবার্ড, আর সেভেন ইয়ার্স ইন টিবেট এ দুটোর বাংলা অনুবাদ হয়েছে কোথাও?
  • Du | ৩০ জুন ২০১৮ ০৯:৫৩396326
  • রঙ্গ রসিয়াতে দেখছি তখনকার শিভ সেনা হেড রভি ভর্মাক্র বলছে, জন্তা তুম্হে সাজা দেগি।
  • Ekak | ৩০ জুন ২০১৮ ০১:৪৬396325
  • এইযে, এটা :
  • Ekak | ৩০ জুন ২০১৮ ০১:৪৪396324
  • দেও না লাই। মা নয় :) নেপালি গান। হিমালয়ান ব্যান্ডের। হিন্দি গানে কোনো অজ্ঞাত কারণে ভাষাটা ঘেঁটেছিলো।
  • Binary | ৩০ জুন ২০১৮ ০১:৩০396323
  • ২০ *
  • Binary | ৩০ জুন ২০১৮ ০১:২৯396322
  • ছেলেধরা গুজব ছড়ানোর জন্য শুনলাম সরকার সিপিএম কে আইডেন্টিফাই করেছে। কেস টা কি ? টো জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ১৯ জন নাকি সিপিএম। মানেটা কি ? পাকড়াও করে জিজ্ঞেস করা হচ্ছে সিপিএম কিনা ?
  • Binary | ৩০ জুন ২০১৮ ০১:১৬396321
  • একটা পুরোনো গান মনে হল। 'মুসু মুসু হাসি দেও মালাই লাই '
  • paps | ২৯ জুন ২০১৮ ২২:৪২396320
  • না চিনে নয়, জাপানি। h 'কারপর নাই গুশি' হয়েছেন জেনে জাপানি ভাষায় একটু আভিনন্দন জানানোর লোভ সামলাতে পারলাম না। অবশ্য সবই গুগল ট্রান্সলেটরের সৌজন্যে।
  • Ishan | ২৯ জুন ২০১৮ ২২:৩৫396319
  • এটা কী ভাষা? চিনে?
  • paps | ২৯ জুন ২০১৮ ২২:১৭396318
  • h, おめでとう
  • Atoz | ২৯ জুন ২০১৮ ২১:৫৭396317
  • হুরু হুরু গুশি গুশি মুশি মুশি ঃ-)
  • Du | ২৯ জুন ২০১৮ ২১:৩৭396316
  • কি গুলোর লেফট টা একটু কম সেন্সিটিভ বানালে পারে। অবশ্য আম্রুরা আবার বেশিরভাগটাই বাঁহাতি।
  • Du | ২৯ জুন ২০১৮ ২১:৩৫396315
  • হুরুটা তো এখনই ট্রেড্মার্ক করতে হবে
  • Ekak | ২৯ জুন ২০১৮ ২০:২৩396314
  • নাই গুশি টাই তো বেটার হয়েছিলেন। বোরিঙ্গ পাঠ প্রতিক্রিয়ার জগতে হুরুর কপালে একটু জাপানি আশীষ জুটতো না হয় ঃ)
  • h | ২৯ জুন ২০১৮ ২০:১৭396313
  • ধুর। এ বাবা। 'বোল পুরের বইয়ের দোকানে গুরুচন্ডালির বই দেখে যারপর নাই খুশি হয়েছি'।
  • h | ২৯ জুন ২০১৮ ২০:১৩396312
  • বোলপুরের নইয়ের দোকানে হুরুচন্ডালির নই এখে কারপর নাই গুশি গয়েছি।
  • Ishan | ২৯ জুন ২০১৮ ১৯:৩৫396311
  • তবে এখন হোয়াটস অ্যাপ হয়ে এসব মহামারী হয়ে গেছে, সে নিয়ে বিশেষ সন্দেহ নেই। আগে এই গতিতে গুজব ছড়াতনা। সাধারণভাবে স্থানীয় এলাকায় সীমাবদ্ধ থাকত। সে আর কী হবে, ব্রিটিশরা রেললাইন পাতায় মহামারী ছড়ানোর সুবিইধে হয়েছিল, জুকু হোয়াটসায়াপ কেনায় গণপিটুনিতে সুবিধে হচ্ছে। সবই সভ্যতার অভিশাপ আর কি।
  • | ২৯ জুন ২০১৮ ১৯:৩৩396310
  • Ishan | ২৯ জুন ২০১৮ ১৯:৩২396309
  • গণধোলাই নতুন ঘটনা না। গণধোলাই মানসিকতাও নতুন না। কিন্তু অ্যাপারেন্টলি আমি, শৈবাল মিত্র আর চন্দ্রিল ছাড়া এই নিয়ে বিশেষ কেউ চিন্তিত ছিলনা কখনও। এখনও চিন্তিত বোধ হয়না। বিজেপি জমানায় হলে রাজনৈতিক কারণে একটু হইচই বেশি হয়। সিপিএম জমানা হলে আবার সিপিএমের বিরোধীরা চেঁচামেচি করে। চেঁচামেচি করা খারাপ না, কিন্তু দলীয় রাজনীতির ক্যাচরার দিকে চলে গেলে জিনিসটায় আস ফোকাস থাকেন আর কী। ফ্যাক্ট হল সব দলই এবং বেশিরভাগ মানুষই 'জনরোষ' এ আস্থা রাখেন, প্রয়োজনে তোল্লাই দেন এবং বিরোধীপক্ষের জমানায় হলে নিন্দে করেন।
  • Du | ২৯ জুন ২০১৮ ১৯:২৭396308
  • দৈনিক সংবাদে (নীচে) বাংলায় বিশদে ঘটনাটি দেওয়া হয়েছে।
  • r2h | ২৯ জুন ২০১৮ ১৮:৫৯396307
  • এটা একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছে।
    দশ এগারো বছরের একটি ছেলে খুন হয় মঙ্গলবার, তার মৃতদেহ বাড়ির কাছেই জঙ্গলে পাওয়া যায়, কোমরের কাছে গভীর আঘাত ছিল; গ্রামবাসী/ পরিবারের লোকেরা কিডনি চুরি হয়েছে বলে সন্দেহ/ অভিযোগ করে, আইনমন্ত্রী অন ক্যামেরা বলেন শিশুপাচার চক্র, কিডনি চুরি হয়েছে, এবং অডিও ভিশুয়াল মিডিয়াও তাই সম্প্রচার করতে থাকে, পরদিন সব প্রধান খবরের কাগজেও সেটাই বলা হয়, অন্তত হেডলাইনে। এবং, রাজ্যে শিশুপাচারচক্র ঘুরছে বলে গুজব ছড়িয়ে পড়ে দবানলের মত, হোয়াটস অ্যাপ, ফেসবুকের মাধ্যমে অনেকখানি।

    এরমধ্যেই, মানে যেদিন প্রিন্ট মিডিয়াতে এই খবর বেরোয়, সেদিন সকালেই পোস্ট মর্টেমে দেখা যায় শরীরে আভ্যন্তরীন অঙ্গ সব যথাযথ আছে, এবং সেইদিনই আসল অপরাধী, দুজন অপ্রাপ্তবয়স্ক, যারা নিহত বালকের নিকটাত্মীয়।

    কিন্তু ততক্ষণে ছেলেধরা সন্দেহে ব্যাপকহারে গণধোলাই শুরু হয়ে গেছে রাজ্যজুড়ে। রিপোর্টেড নিহত আপাতত বোধয় চার, আহত অনেক, নিহতদের মধ্যে ফেরিওয়ালা, গুজব আটকাতে যাওয়া সরকারী কর্মচারী। একজন মহিলা ও তিনজন পুরুষ। গণধোলাইয়ে গুরুতর আহতদের হিসেব আলাদা।

    বিজেপির দাবী সিপিএম নাকি গুজব ছড়িয়েছে। যদিও বর্তমান আইনমন্ত্রী নিজে অন ক্যামেরা গুজবকে মান্যতা দিয়েছেন প্রথম দিনেই, শুরুতে যেটা লিখলাম।
    সঙ্গে মিডিয়া তো ছিলই।
  • বা | ২৯ জুন ২০১৮ ১২:৪৯396306
  • লিঞ্চিং মানে কি?
  • | ২৯ জুন ২০১৮ ১০:৫৩396305
  • বিজেপী শাসিত রাজ্যে লিঞ্চিং তো হয়েই থাকে। এটা ওদের যাকে বলে মাস্টারস্ট্রোক।
  • র২হ | ২৯ জুন ২০১৮ ১০:৩০396304
  • র২হ | ২৯ জুন ২০১৮ ১০:২০396303
  • হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার চলছে...
  • Du | ২৯ জুন ২০১৮ ০৯:১০396302
  • ত্রিপুরায় লিঞ্চিং।
  • Ekak | ২৯ জুন ২০১৮ ০০:৫০396301
  • বোম্বেতে আবার প্রাইভেট জেট শুদ্ধু কোঠারীরা সপরিবারে হুশ। জেট চাপা পরে কতজন গেলেন কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত