এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৩ জুলাই ২০১৮ ০৩:২২396360
  • ফুটবলের(সকার) মধ্যে কিছু গানবাজনা গুঁজে দিলে পারে। ধরুন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দৌড়োচ্ছে, ক্যামেরা অনুসরণ করে দেখাচ্ছে তাকে, তখন ব্যাকগ্রাউন্ডে "রান রান রান" টাইপের একটা ব্যান্ডগান দিয়ে দিতে পারে। ঃ-)
    তারপরে ধরুন নেইমার পড়ে গেল, গড়াচ্ছে, তখন বাজিয়ে দিল, 'রোল রোল রোল" টাইপের একটা গান। ঃ-)
  • Ekak | ০৩ জুলাই ২০১৮ ০১:৪৭396359
  • মিউজিক কেটে এমপিথ্রি থেকে রিংটোন বানালে সাউন্ড টা কীরকম চেপে যায় কেন ?!! খী ব্রিয়োক্তিকররর :||
  • বকলম | ০২ জুলাই ২০১৮ ২০:১৫396358
  • আমার মনে হচ্ছে প্রশ্নটা এইরকম -
    "কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছি, গুরুচন্ডালির মডারেটেড বিভাগে ছাপা লেখা অ্যাকচুয়ালি একটা অন্য কোন পত্রিকায় প্রকাশিত লেখার জাস্ট একটা কপি।" - এরকম দুয়েকটা লেখার উদাহরন দিলে ব্যাপারটা হ্যান্ডেল করতে সুবিধে হবে।

    স্পষ্টতই সম্পাদিত বিভাগে মৌলিক লেখা রাখা সম্পদকেরও উদ্দেশ্য; তাই এরকম বিচ্যূতি হয়ে থাকলে কোথায় হয়েছে সেটা ধরিয়ে দিলে ভবিষ্যতে আরো সাবধান হওয়া যায়। দেখা যাচ্ছে সম্পাদক সম্পাদিত বিভাগে এই ত্রুটি নিয়ে বিষয়ে অবহিত নন, তাই কিছু কিছু লেখা নির্দিষ্ট করে দিতে অনুরোধ।

    ইত্যাদি।
  • h | ০২ জুলাই ২০১৮ ১৮:৫০396357
  • সৌজন্য তো বটেই। তবে, এখানকার লেখা অন্যত্র আলোচনার কথা যেটা বললি, সেটা তো পারসোনাল ইন্টারেস্ট এর ব্যাপার। দুটো আমি যে পারসপেকটিভ থেকে বলছি আনরিলেটেড। যাক গে ছাড়, কি আর হবে আলোচনা করে, কিসু তো বদলাবে না। মিনিমাম সেন্স, আজকে প্রায় সর্বত্র অনুপস্থিত।
  • π | ০২ জুলাই ২০১৮ ১৮:২৮396356
  • খারাপ তো অবশ্যই লাগে। তবে কেউ কেউ দেখেছি বা জেনেছি, যেখানে প্রথম প্রকাশিত তাতে বেশি কেউ পড়েননি ভেবে বা তার থেকে গুরুর পাঠক্বেস পুরো আলাদা ভেবে, এবং বেশ অনেকে, গুরুতে লেখা নিয়ে অনেক বেশি আলোচনা, সমালোচনা হয় বলে, অনেক বেশি ফিডব্যাক পাওয়া যায় বলে, অন্যত্র সেটা কম হয় বলে, ব্লগে অন্যত্র প্রকাশিত লেখা দিতে চান। এক দুটো দিলে, আর কোথায় প্রকাশিত উল্লেখ করে দিলে অবশ্য খারাপ লাগেনা, বিশেষ করে ভাল লেখা হলে, কিন্তু নিয়মিতভাবে এটাই প্র্যাকটিস হয়ে গেলে ( যা কারুর কারুর ক্ষেত্রে দেখেছি), আর এখানে কোন অরিজিনাল কন্টেন্ট না এসে শুধুই অন্য়্ত্র প্রকাশিত লেখা এলে, অবশ্যই খারাপ লাগে। বিশেষ করে ব্লগ আকসেস দেওয়ার সময় অরিজিনাল লেখার কথা যখন আলাদাভাবে বলে দেওয়া হয়।

    গুরুর লেখাপত্তরও না জানিয়ে বা কোন ঋণস্বীকার ছাড়া অন্য জায়গায় ছাপা হতে দেখলে খারাপ লাগে। প্লাস এক্ষেত্রে, এটা ঠিক নাও বলা যায়। প্রথম ক্ষেত্রে শুধু সৌজন্যের কাছে হাতপা বাঁধা। গুরুতে প্রকাশিত লেখাও গুরুর কোনোরকম উল্লেখ ছাড়া শেয়ারিং দেখলেও কিছুটা খারাপ লাগে, সেটাতেও অবশ্য সৌজন্য ছাড়া আর কিছু বলার নেই।

    আরেকটা জিনিসেও খারাপ লাগে, উচিত কিনা জানিনা। এই ধর, গুরুতে লোকে নানা লেখা, নিজের কি অন্যের, ভাল লাগা লেখা, ভাল লেখা শেয়ার করে, তাই নিয়ে আলোচনা করে। গুরুতে প্রকাশিত কোন লেখা ভাল লাগলে অন্য কোথাও সেই নিয়ে আলোচনা, শেয়ারিং, অন্যকে পড়ানো, হয় সেভাবে ? বা, বই নিয়ে ? খারাপ, ভাল যা হোক, আলোচনা, সমালোচনা ?
    গুরুর লেখা, বই, ভাল মনে হলে, সেটা পড়ানো ছড়ানোও এক দু'জন বাদ দিয়ে অনেকে মিলে মিলিয়েমিশিয়ে হলে হয়ত ভাল হত মনে হয়।
  • h | ০২ জুলাই ২০১৮ ১৬:৩০396355
  • আমি এখন ফেসবুকে কিসু দিন নেই, তাই উলটো ট্রাফিক টা বলতে পারছি না।
  • h | ০২ জুলাই ২০১৮ ১৬:১০396354
  • ব্লগে ছাপাও কি উচিত? এটা প্রোপ্রাইটির প্রশ্ন। পাঠকের প্রতি মিনিমাম রেসপেক্ট থাকলে এটা করা উচিত না, তবে এটা ভ্যালু পজিশন। তুই যদি সায়েন্স জার্নাল এর সম্পাদক হতি, তুই নিজের অন্য পত্রিকার লেখা ছেপে দিতি না অবশ্য ই। নট শিয়োর ব্লগের জগতেও, এগজ্যাক্ট একই ব্লগ, আবাপ/এই সময়/এল আর বি তে ছাপা ব্লগ, আজকাল/অপর কাগজ/এন ওয়াই আর বি নেবে?বা নিলেও বিনা প্রশ্নে নেবে? তাহলে ব্লগ এর বিশেষত্ত্ব কি? মানে হোয়ার ইজ দ্য ভ্যালু প্রপোজিশন?

    অনেক সময়ে হয়, একটা কাগজ, স্টেট্সম্যান প্রায় ই করতো, রিডিকিউলাস, লনডন টাইম্স এ বেরোনো একটা লেখা ছেপে দিল, নিচে লিখে দিল এটা লন্ডন টাইম্স এর থেকে নেওয়া। রিজ মগ বলে একজনের লেখা সম্ভবত এরকম করত। পারমিশন টা ইসু ই না, পত্রিকার সম্মন টা পাঠকের সম্মান টা ইসু। লন্ডন টাইম্স জীবনেও, বলবে না, আমি কলকাতা টেলিগ্রাফ থেকে নিয়ে মাল ছেপে দিলাম, কারণ তারা নিজেদের নেতা মনে করে আমরা নিজেদের অরিজিনাল কনটেন্ট প্রডিউস করতে সক্ষম বলে মনে করবো না কেন?

    পারমিসনের কথা বলি নি। পারমিসন সব লেখার আছে ধরে নিয়েই কথা টা বলেছি। আমার মতে এটা কনট্রিবিউটর এর প্রোপ্রাইটির প্রশ্ন। বাংলা কথা হল, মানুষ যদি এরকম করে, তাহলে সে সাইট গুলো এটাকে বন্ধ করতে পারবে না বা আগ্রহী নয় জেনে করছে।

    আমি বুলবুল ভাজা ব্লগ গুলিয়ে থাকতে পারি। আমার মনে মনে পুরোনো অভ্যেস রয়ে গেছে, এভরিথিং আদার দ্যান টই অ্যান্ড ভাট ইজ মডারেটেড। কোন লেখা গুলো তে বিরক্ত লেগেছে, একে একে খুঁজে বলছি।

    দেখ আলটিমেটলি এটা তোদের ব্যাপার, কিন্তু আই লাইক দিস প্লেস, আই ফিল দিস ইজ প্লেন ডজি বিহেভিয়র, টু ক্যাজুয়াল।
  • pi | ০২ জুলাই ২০১৮ ১৫:৫৯396353
  • এটা দ্বিতীয় পাতা, বুবুভার।

    http://www.guruchandali.com/default/2018/05.html

    দেখে জানিও একটু। কারণ আমাদের জ্ঞাতসারে এগুলো গুরুর জন্যেই লেখা, গুরুর জন্য লিখে পাঠানো বা গুরুর জন্য লিখতে বলা। পরে বা প্যারালালি অন্য কোথাও প্রকাশিত হলে জানা নেই।
  • h | ০২ জুলাই ২০১৮ ১৫:৫৬396352
  • থ্যাংক ইউ গবু। @02 Jul 2018 -- 03:54 PM
  • গবু | ০২ জুলাই ২০১৮ ১৫:৫৪396351
  • @h 10-11 am

    Audacity বা gnormalize চেষ্টা করতে পারেন। আমি কখনো করিনি, তবে এক পরিচিত নাট্যকার শব্দ প্রক্ষেপনের জন্যে ব্যবহার করতেন।
  • | ০২ জুলাই ২০১৮ ১৫:৫২396350
  • গুরুচন্ডালির মডারেটেড বিভাগ মানে বুলবুলভাজার প্রথম ১২ টা লেখা পর পর খুলে দেখলাম। একটাও অন্য কোথাও বেরোন এমন কিছু লেখা নেই তো। তবে মডারেটারগণ ভাল বলতে পারবেন। `

    হরিদাস পাল মানে ব্লগে লোকে অন্যত্র প্রকাশিত লেখা কপি করে তুলে রাখে। যেমন আজকেই কল্লোল লাহিR্হীর লেখাটা। ব্লগ তো আনমডারেটেড। আইডি বানানোর পর যা খুশী লিখে অপলড করা যায়।
  • pi | ০২ জুলাই ২০১৮ ১৫:৫১396349
  • হানুদা, এখানের লেখা? কোনটা? ঈদের কড়চার এক দুটো লেখা ব্যক্তিগত লেখাকে পরে লেখক এডিট করে কড়চায় পাঠান। এ বাদে কোন লেখা? আর জ্ঞাতসারে হলে গুরু থেকে যেখানে প্রকাশিত তার অনুমতি নেওয়া হয়।
    কিন্তু ছাপায় থিম সংখ্যা ছাড়া সেরকম কই?

    http://www.guruchandali.com/default/

    বুবুভা য় প্রকাশিত কিছু লেখা লেখকেরা ফেবু বা নিজের ব্লগ পেজে কখনো দেন, কখনো গুরুর লিন্ক ছাড়া, সেরকম কিছু বলছ কি?

    অন্যত্র প্রকাশিত লেখা এখানে দিলে আর সেটা না জানালে খুবই বাজে ব্যাপার, তাই লেখার উদাঃ দিলে বুঝতে সুবিধা হবে।

    উল্টোদিকে গুরুতে প্রকাশিত লেখা অন্য ম্যাগাজিনে গুরুতে পূর্বপ্রকাশিত লেখা ছাড়াই গেছে বা যাচ্ছে জান গেছে। কোথাও সংশোধনী এসেছে, কোথাও আসেনি। কোথাও হয়তো খবরই পাওয়া যায়নি, কারণ যেগুলোর খবর পাওয়া গেছে, তাও কোন পাঠক মারফতই।

    ব্লগের লেখায় দেখি অনেকে নিয়মিত অন্যত্র প্রকাশিত লেখা দেন, তবে উল্লেখ করে দেন। যদিও কিছু ক্ষেত্রে ( সেই লেখদের বেলায় না), গুরুর ব্লগে আগে প্রকাশিত লেখা অন্যত্র গেছে, উল্লেখ ছাড়া।
    এটুকু সৌজন্য তো আশা করা যায়, যাই হোক।

    তবে বুবুভা নিয়ে জানতে ইচ্ছুক।
  • h | ০২ জুলাই ২০১৮ ১৫:০১396348
  • পিপল গেট অ্যাওয়ে উইথ মার্ডার, আনবিলিভেবল।
  • h | ০২ জুলাই ২০১৮ ১৪:৫৮396347
  • আমার একটা জিনিস একটু অদ্ভুত লাগছে। বলছি।

    কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছি, গুরুচন্ডালির মডারেটেড বিভাগে ছাপা লেখা অ্যাকচুয়ালি একটা অন্য কোন পত্রিকায় প্রকাশিত লেখার জাস্ট একটা কপি। এটা আমার একটু বিচিত্র লাগে। ইন ফ্যাক্ট মনে হয় গুরুচন্ডালি, বিশেষতঃ তার পাঠকদের প্রতি ডিসরেসপেক্টফুল।

    এবার শেয়ারিং এর যুগে, একটা লিংক দেওয়া আর একটা কপি পেস্ট এর মধ্যে কেউ যদি পার্থক্য না পায় তাইলে কিসু বলার নেই।

    তবে ডিসক্লেমার আচ্ছে, সেটা বড় সড় ঃ-) এতে গুরুচন্ডালি ট্রাস্ট বা তার সম্পাদক দের কারো আপত্তি না থাকলে আমার এবং আমার পূজনীয় বাবার বা তৎ-পূর্বপুরুষের তেমন কিসু না ঃ-)

    এটা পার্সোনালি আমার অড লাগে। আমি গুরুচন্ডালি তে ছাপা লেখা অন্য কোথাও ইনট্যাকট দেওয়ার কথা ভাবতেও পারি না, যদি অন লাইন অফ লাইনের পার্থক্য থাকেও, পাঠক সেট সম্পূর্ণ আলাদা হয় তাও ভাবতে পারিনা, এটা শুধু পারমিসনের ইসু না, সেল্ফ প্ল্যাগিআরিজম এর ইসু। একটু বিচিত্র।
  • pi | ০২ জুলাই ২০১৮ ১১:২৫396346
  • একটা লেখা বাংলায় অনুবাদের জন্য আছে কেউ? প্রবন্ধ।
  • h | ০২ জুলাই ২০১৮ ১০:১১396345
  • একটা ওয়াভ ফাইলে দুটো হিউম্যান ভয়েস। একটা অতি জোরে একটা অতি আস্তে লো আওয়াজ, ব্যালান্স করার কোনো উপায় আছে নিখরচায় বা অল্প খচ্চায়?
  • dd | ০২ জুলাই ২০১৮ ০৮:৩১396344
  • ছোটাইএর টেখা হেব্বী হয়েছে। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
  • kumu | ০২ জুলাই ২০১৮ ০৭:৫৬396343
  • হ্যাঁ,ইন্দ্রাণী,একদমই তাই।এই টানগুলো আমাকেও খুব টানে।
  • i | ০২ জুলাই ২০১৮ ০৬:৩৬396342
  • প্রিয় কুমুদিদি,
    জীবন বড় বিচিত্র। মরো মরো হয়ে বেঁচে থাকার মধ্যেও জীবনের প্রতি টান, ছোটো ছোটো বিচিত্র আকাঙ্খা- সে হয়ত নিছক পিঠের ওপর রোদটুকু নিয়ে ব'সে শাক ভাত খাওয়া বা রোলের দোকানের ঝাল সস টুকু তারিয়ে তারিয়ে খাওয়া কিংবা...
    এই সব দেখি-
  • Atoz | ০২ জুলাই ২০১৮ ০৬:২২396341
  • এ হে হে হে হে, "জঙ্গলতরঙ্গ" নাম দিতে পারতো ! ঃ-)
  • Atoz | ০২ জুলাই ২০১৮ ০৩:৫৩396339
  • " কচু, হাতি, ঘন্টা" এই কথাগুলো কী করে গালাগাল হল? খুবই স্ট্রেন্ঞ্জ ব্যাপার!
    এই ঘন্টা সূত্রে একটা কথা মনে পড়ল। এক গ্রুপে তুমুল কান্ড চলছিল, একদল বলছিল টিপুবাবু মন্দির সারাই করে সাজিয়ে দিয়েছিলেন, আর অন্যদল বলছিল টিপুবাবু মন্দিরে একটা ঘন্টা দিয়েছিলেন মাত্র। ঃ-)
  • kumu | ০১ জুলাই ২০১৮ ১৮:২৫396337
  • ইন্দ্রাণী,গল্প ভালো,আবার বলো ইত্যাদি।
    এগ রোল খাওয়ার দৃশ্যটি অপ্রত্যাশিত, তাই সুন্দর।
    আমার ছোটমাসীর বিয়ের দৃশ্য অবিকল,মেসো সামান্য নার্ভাস,চেয়ার ইত্যাদি সব ঐ ঐ।
    আমার দুই গুণধর ভাই,হাপ্প্যান্ট,লাল মোজা,কালো জুতো,কোমরে হাত দিয়ে গম্ভীর ভাবে বর দেখছে,এখনও চোখে ভাসে।
  • i | ০১ জুলাই ২০১৮ ১৭:৫৪396336
  • দ,
    আরে রোল খাওয়ার ইচ্ছে হয়েছে মানেই লেখা সার্থক। থ্যাংকু।

    টি,
    থ্যাংকু ম্যাংকু।
  • T | ০১ জুলাই ২০১৮ ১৭:৩৯396335
  • ছোটাইদির গল্প পল্লাম। ভালো লেগেছে।
  • | ০১ জুলাই ২০১৮ ১৭:১৯396334
  • পড়েই মনে হল অনেকদিন এগ্রোল খাওয়া হয় নি ত! আজই বিকেলে মোড়ের মাথা থেকে আনতে হব্যা
    (হ্যাঙলা পাঠক)
  • | ০১ জুলাই ২০১৮ ১৭:১৭396333
  • গপ্পো তো আমি সক্কালেই পড়েছি বোনবন্ধুর সৌজন্যে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত