এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৩ জুলাই ২০১৮ ২৩:২৭396389
  • অটলবাবু তুলনামূলকভাবে অনেকটাই ভালো ছিলেন। কিছু কিছু কাজ অন্তত হয়েছিল।
    এই নরেনবাবু তো কেবল বিশ্বভ্রমণ করে বেড়ান, দেশে থাকেনই না! কালাধন ফিরিয়ে আনারই বা কী হল?
  • Ekak | ০৩ জুলাই ২০১৮ ২৩:২৭396390
  • হ্যা এইতো। দ্য প্রোগ্রাম হুইচ রান্স বেস্ট ইন ইন্ডিয়া --- বিয়ের "প্রোগ্রাম " !!
  • Du | ০৩ জুলাই ২০১৮ ২৩:২৬396388
  • ঃ))))))
  • lcm | ০৩ জুলাই ২০১৮ ২৩:২৩396387
  • यदिदं ( हृदयं.सम("मम"))
    तदस्तु { हृदयं = "तव"; }
  • একক | ০৩ জুলাই ২০১৮ ২৩:০৮396386
  • আরে অটল তবু চাট্টি রাস্তাঘাট বানিয়েছিল ! এ হতভাগা একটা প্রজেক্ট ও প্রপারলি এক্সিকিউট করেনি শুরু থেকে। স্মার্ট সিটি যেগুলোতে হাত দিল, ছড়িয়ে চিত্তির হয়ে পড়ে আছে। রেলওয়ে টা হাঁসের পেছনে :|

    অটল বোরিং ছিল, বাজে কবিতা লিখত, কিন্তু শুরু থেকে শেষ ঢপলিং ছিল না :|
  • Atoz | ০৩ জুলাই ২০১৮ ২৩:০৩396385
  • আগেরবারেও মানে অটলবাবুর আমলেও এরকম করত। সংস্কৃত দিয়ে কোডিং আর নস্ত্রাদামুস(তিনি নাকি বলে গ্যাছেন হিন্দুশাসিত পৃথিবী আসছে, তিন ধারা যেখানে মিলেছে সেখানেই নাকি নবনায়ক জন্ম নেবেন ঃ-) )-এই দুটো এদের প্রিয় টপিক। তবে তখন কাগজে টাগজে প্রবন্ধ ট্রবন্ধ লিখতো, তখন তো আর এত ফেবু টেবু ছিল না, তত ছড়াতে পারে নি। এখন এইসব সোশ্যাল নেটোয়ার্ক হয়ে এদের সংস্কৃতে কোডিং আর নস্ত্রাদামু ও বেড়ে গ্যাছে। ঃ-)
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২৩:০০396384
  • ওই "কেন বলবো না" বলে একটা অ্যাড সিরিজ ছিলো রেডিওতে - সেটা দিয়ে শুরু।
  • একক | ০৩ জুলাই ২০১৮ ২২:৫৬396383
  • না কোডিং এর সম্পর্ক নাই। এই কোডিং ফোদিং জুড়ে দেওয়াটা রিসেন্ট শুরু হয়েছে। আইটি কুলি বিজেপিদের আমদানি। মিশনে শুনতুম সংস্কৃত ব্যবহার করে ইন্সট্রাকশনাল ল্যন্গুএজ বানানোর কথা। যদিও কেও কোনকালে উদ্যোগ নেয় নি :)) কোডিং এর পুরো ঢপ টা কিছু আইদার হারামি অর ছাগল জনতা সোশাল মিডিয়ায় ছড়িয়েছে :))
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২২:৫২396382
  • মানে কম্পাইলার লিখতে বলায়।

    হ্যাঁ, যেহেতু খুব রিজিড গ্রামার, তাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ (ইন্সট্রাকশন দেওয়ার ক্ষেত্রে) হিসেবে কাজ হতে পারতো। কিন্তু তার জন্যে আর যা দরকার সেটা কেউ করবে না, পোষাবে না জাস্ট।

    কিন্তু এর সাথে কোডিং মোডিং এর কোনো সম্পক্কো নাই।
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২২:৪৯396380
  • এইটা একজনকে বলায় সে আমায় হেক্সাগনাল আর অক্টাগনাল নিয়ে জ্ঞান দিছিলো। মাইরি, সিরিয়াসলি।
  • Atoz | ০৩ জুলাই ২০১৮ ২২:৪৯396381
  • এ সেই শিবের শ্বশুরমশাইয়ের পিরামিড বানানোর মতন। ভাষা থেকেই নাকি বোঝা যাচ্ছে দক্ষেরা সবাই বিতাড়িত হয়ে মিশরে চলে গিয়ে পিরামিড বানালেন। (আর ইমহোটেপ অবাক হয়ে বললেন, উঃ, করেছেন কী মশাই? মাথা ঝিমঝিম করছে। ) ঃ-)
  • একক | ০৩ জুলাই ২০১৮ ২২:৪৮396379
  • সংস্কৃত দারুন স্ট্রাকচারড ভাষা। হয়ত ইন্স্ত্রাক্ষনাল ল্যন্গুএজ হিসেবে ব্যবহার হতে পারতো। কিন্তু ফীসিবিলিটি লো। আজ ন্যাচেরাল ল্যন্গুএজ নিয়ে যা কাজকর্ম এগিয়েছে তারপর কে আবার সংস্কৃত নিয়ে কেঁচে গন্ডুষ করবে :)) আমি যদ্দুর ঘেঁটে দেখেছি বা মোটামুটি ২০ বছর কোড লিখছে + সংস্কৃত জানে এমন তামিল বন্ধু আছে, আলাপ আলোচনা করে, যে সংস্কৃত ব্যবহার করে তুমি একটা রোবটিক সিস্টেম কে বেটার ইন্স্ত্রাক্ষণ দিতে পারবে। মাচ বেটার দ্যান ইংলিশ। ন্যাচেরাল ল্যন্গুএজের গুষ্টির এম্বিগুইটি আছে যা থেকে সংস্কৃত অনেকটা মুক্ত।

    কিন্তু, লোকজন কী এবার রোবট কে ইন্সট্রাকসন দেওয়ার জন্যে সংস্কৃত শিখবে নাকি ?? :((( যত পাগলের প্রলাপ। সেটা বাজারে ছড়াতে যা হ্যাপা সামলাতে হবে তার চে কম হ্যাপায় মানুষ কে রিভার্স প্রসেস করে একটা রোবটিক আর মানুষিক এর মাঝামাঝি ভাষায় ট্রেইন করে নেওয়া যাবে। কোনো দিক দিয়েই এই সংস্কৃত উদ্যোগ ফীসিবল বলে মনে হয়না।
  • র২হ | ০৩ জুলাই ২০১৮ ২২:৩৯396378
  • একদম, সেটাই, এদ্দিন হয়ে গেল কম্পাইলারটা লিখে ফেললেই হতো।
  • র২হ | ০৩ জুলাই ২০১৮ ২২:৩৮396377
  • হ্যাঁ, ওইজন্যেই খুঁজছি। না প্রোগ্রামিং জানি, না সংস্কৃত, তাই একটু পড়ে নিতে চাইছি।

    পরিতাপ কি এতটুকু, বাঘা বাঘা টেকি লোক এসব বলে বেড়ায়। আরে বাপু তাহলে এদ্দিনে কম্পাইলার লিখে ফেললেই পারতে। নাকি এরাও আসলে কিছু জানেনা? বুঝিনা।
  • একক | ০৩ জুলাই ২০১৮ ২২:৩৭396376
  • এদের সঙ্গে তর্ক করে লাভ হয়না। বলো যে : সংস্কৃত দুর্দান্ত ল্যাঙ্গুয়েজ, আপনি একটা কম্পাইলার লিখে ফেলুন না :) আমরা সবাই ব্যবহার করব।
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২২:১২396375
  • কিছু গর্বিত ভারতীয় গোবৎস আবার এই নিয়ে হল্লা শুরু করেছে।
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২২:০০396373
  • এবং ফোর্বস ম্যাগাজিনে ১৯৮৭ সালে নাকি এই মর্মে লেখা বেরিয়েছিলো - যদিও তার কোনো হদিস কখনো পাওয়া যায়নি।
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২১:৫৮396372
  • রিক ব্রিগস
  • Hrym | ০৩ জুলাই ২০১৮ ২১:৫২396370
  • গুচ্ছ আছে। একটু নেট ঘাঁটলেই পাবে।
  • র২হ | ০৩ জুলাই ২০১৮ ২১:২২396369
  • এই যে সংস্কৃত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা ইত্যাদির একটা মিথ বাস্টার হয়?
  • সিকি | ০৩ জুলাই ২০১৮ ১৯:১১396368
  • মেয়েটি বেঁচে আছে, গতকালই সে আইসিইউ থেকে ছাড়া পেয়েছে। সুস্থ হয়ে উঠছে দ্রুত।
  • OMG | ০৩ জুলাই ২০১৮ ১৭:১৩396367
  • মির্চি-র OMG - O Maa Go সিরিজটা খুব উপভোগ্য হচ্ছে।
  • pi | ০৩ জুলাই ২০১৮ ১৫:৪২396366
  • ফেক। দয়া করে এই গুজবটি কেউ ছড়াবেন না।
  • একক | ০৩ জুলাই ২০১৮ ০৭:২৫396363
  • ছোটাইএর গল্প পড়লুম। এই সাইট টায় আগেও দু একটি ভালো লেখা পড়েছি। নতুন হয়েছে বোধ হয়। পরিনতিটা আমার ভারী ভাল্লেগেছে। আর যেটা খুব মজারু, ছোটাই যা পরিমিতিজ্ঞানে লেখেন নি, কিন্তু তাও পারফিউমের সেকেন্ডারী নোট্ হয়ে থেকে যায় তা, রোল এর লোভে বাপ মেয়ে একটা ট্রেন মিস করলো। অন্তত সেইদিনের জন্যে। এই লোভটা আমার বড় প্রিয়। স্যস, কাঁচা পেয়াঁজ এর ঝাঁঝ, ব্যাকগ্রাউনড এ ট্রেন বেড়িয়ে যাচ্ছে।

    ভালো হয়েছে। গল্প তো যা লেখা হলোনা, সেটা ই।
  • Atoz | ০৩ জুলাই ২০১৮ ০৪:১৬396362
  • ছোটাই, সেইদিন তোমার দেওয়া লিংক থেকে "একটি জীবন" দেখতে বসে যে অংশটা সবচেয়ে ধাক্কা দিল, সেটা হল অবিভক্ত দেশ। খুলনা থেকে কয়েক ঘন্টায় কলকাতা চলে আসছেন ভদ্রলোক, মাঝে কোনো বাধা নেই। আর কল্লোল পত্রিকা যে অত আগে থেকেই ছিল, সেটাও নতুনভাবে জানা হল।
  • i | ০৩ জুলাই ২০১৮ ০৩:৫১396361
  • থ্যাংকু ডিডি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত