এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Monkey | ০৪ জুলাই ২০১৮ ০৮:৫৮396420
  • Test test test
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৫:৫৮396419
  • প্রথমে শুনে আমি ভেবেছিলাম বাবাগণেশ, ছোট্টো হাতির আকারের কোনো খাবার বুঝি। ঃ-)
  • একক | ০৪ জুলাই ২০১৮ ০৫:৫৩396418
  • বাবাগানুশ শুনলেই মনে হয় একটা সন্দেশের তৈরী বাচ্চা, তাকে সবাই হাত -মাথা -ছোট ছোট পায়ের পাতা বেশ কুমকুম করে খাচ্ছে।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৫:৪৮396417
  • নামের ব্যাপারটা সত্যি ইম্পো। বেগুন মোটে খেতে চায় না এমন লোকেও "বাবাগানুশ" দিব্যি আগ্রহ করে খেয়ে নেয়। ঃ-)
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৫:২৩396416
  • হ্যাঁ, সেদিন দেখ্লাম একজন ডিমের পায়েস এর রেসিপি দিচ্ছিলেন। বেশ সম্ভাবনাময় মনে হল। দারচিনি এলাচ দিয়ে ফুটিয়ে ঘন করে রাখা দুধ আবার উঁচু আঁচে বসিয়ে ডিমের সাদা অংশটার গোলা আস্তে আস্তে গরম দুধে দিয়ে নাড়তে হবে।
    ঃ-)
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৪:৫৬396415
  • নাম একটা ফ্যাক্টর। লোকে পরিচিত নামের জিনিষকে স্বাদ পাল্টে দিলে বিশাল শক খায়। পরীক্ষা করার জন্যে নাম টা পাল্টান। দুটো হাবিজাবি ইতিহাস জুড়ে দিন। সোনামুখ করে না হলেও, খেয়ে নেবে।

    আরেকটা খুব বেসিক ব্যাপার আছে। রং বা ছন্দের মতোই স্বাদের জগতেও কিছু কানেক্টর হয় যে কোথায় মিশছে বা মিসছেনা। চিলি চিকেন তুলে রাবড়িতে ডুবিয়ে খেলে ভাল্লাগবেনা। দুটো স্বাদের প্যারামিটার গুলো ধরে ধরে ভাবলে হয়তো দেখবেন, রাবড়ির দুধ টা রসুন দিয়ে ফোটালে আর সামান্য সিনামন দিলে, মিষ্টি টা একটু কমালে ওদিকে চিকেনটাকে বালসামিকের বদলে হোয়াইট ওয়াইনে ম্যারিনেট করলে, কারী পাতার জায়গায় বাসিল দিলে ফাইনালি একটা জায়গায় এসে দুদিকের দুটো স্বাদ হাতে হাত রাখলো :) এই গোল্ডেন পয়েন্ট টা খুঁজে বের করা মজার। এটা র সঙ্গে ওটা মেশালেই এক্সিডেন্টালি সুস্বাদু "সেটা" হবে এমন না :)
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৪:৪৩396414
  • এর বেশিরভাগ আছে অলরেডি। নামগুলো অন্যরকম বলে খেয়াল হয়না।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৪:২৮396413
  • ঝাল তরকারির পুর দেওয়া পাটিসাপ্টা, গোলমরিচগুঁড়ো দেওয়া আমসত্ত্ব, লংকাগুঁড়ো মেশানো চা, তেঁতুলের আচার দিয়ে কড়কড়ে মৌরলা মাছভাজা, ডালভাতের সঙ্গে একটু একটু কলার টুকরো, কাঁচালঙ্কা দিয়ে কাঁচাগোল্লা ---এসব ট্রাই করা উচিত। মিষ্টিতে ঝালে টকে নুনে একেবারে আস্তিকে নাস্তিকে ভুতে ভগবানে ছয়লাপ কান্ডের মতন হবে। ঃ-)
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৪:০৫396412
  • আহ, মরিচ দেওয়া আমসত্ত্ব। সুপার্ব!!!!! ঃ-)
  • একক | ০৪ জুলাই ২০১৮ ০৩:৫৬396410
  • যাক, থিন্কস এলাইক :)) ওই বেলনটাকে শুইয়ে ই ভাবছিলুম।
  • একক | ০৪ জুলাই ২০১৮ ০৩:৫৬396411
  • সিলিন্ডার টা ভার্টিকাল কেন রাখবেন। রুটির বেলুন ভাবুন। বেলুনের গায়ে মাখিয়ে বেলুনটার দুপাশে দুটো হিঞ্জ দিয়ে দিলেই হবে। দ্বিতীয়ত, আমসত্বের মাতেরিয়াল একটু স্টিকি করে বানিয়ে নিতে হবে। তৃতীয়ত ঝরে পরে যাওয়ার পর যেটুকু গায়ে লেগে থাকবে ওই পাতলা ফিল্ম টাই চাইছি। এতে খুব পাতলা আমসত্ব পাবেন। আর প্রচুর ভ্যারিয়েশন ও। লেয়ার বাই লেয়ার আলাদা আলদা মশলা ওয়ালা আমসত্বের মাতেরিয়াল ব্রাশ করতে পারেন। একটা মিষ্টি, একটা টক, একটায় মরিচ বেশি এরকম। কামড়ে কামড়ে টেস্ট বদলাবে।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৩:৫৪396409
  • রুটিবেলার যে বেলন, সিলিন্ড্রিকাল। ট্রাই করা যায়।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৩:৫১396408
  • সিলিন্ডারটা শুইয়ে দিলে অবশ্য অতটা পড়বে না।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৩:৫০396407
  • গড়িয়ে পড়ে যেতে পারে, ভার্টিকাল সারফেসের গায়ে রস রাখা খুব ট্রিকি। মাধ্যাকর্ষণ।
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৩:২৩396406
  • কিন্তু, আটোজের কথা শুনে আরেকটা প্রসেস মনে হলো।

    ধরো একটা কাঠের সিলিন্ডার নিলে। তার সারা গায়ে এট্টু ঘি মাখিয়ে তার ওপর আমসত্বের মেটেরিয়াল পাতলা করে দিয়ে মাইক্রো করলে। মাল্টা ওইদিন ফিউ সেকেন্ডস হয়ে যাবে। এবার বের করলে। আরেক লেয়ার ঘি মাখালে। আবার আমসত্বের মেটেরিয়াল মাখালে। আবার মাইক্রো করলে। এইভাবে ক্রমাগত লেয়ার আফটার লেয়ার করেই যেতে পারো। থালা ফলে চেঞ্জ করতে হবেনা। যথেষ্ট মোটা হয়ে গেলে আমসত্বের সিলিন্ডার তা ছুরি দিয়ে সারফেস বরাবর ভার্টিকালি চিরে দিলে পুরো মাল্টি লেয়ার আমসত্ত্ব তা বেরিয়ে আসবে। ব্যাস।
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৩:১৮396405
  • না। হেয়ার ড্রায়ার দিয়ে ফ্রিজে জমে থাকা মাছ মাংস কে দ্রুত স্বাভাৱিকিফাই করি। আমসত্ব ট্রাই করিনি। শুড ওয়ার্ক। কিন্তু সে তো বিশাল হ্যাপা অনেক্ষন অনেকটা এরিয়া জুড়ে :((((
  • Tim | ০৪ জুলাই ২০১৮ ০৩:১৬396404
  • হেয়ার ড্রায়ার দিয়ে চেষ্টা করেছো?
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৩:১৪396403
  • ঠিক। বারবার ব্যাচ রান করাতে হবে।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৩:১৩396402
  • খুব অল্প আম্সত্ত্ব করতে হবে তাহলে।
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৩:১০396401
  • মাইক্রোতে অত বড় ট্রে বসবে কোদ্দিয়ে ? :(
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০৩:০৫396400
  • বড়ো ট্রেতে খুব পাতলা করে ছড়িয়ে দিলে?
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০৩:০২396399
  • ওটা আগে ট্রাই করেছি। ইভাপোরেট করলে লেয়ারী হয়। ওরকম কিউবে ঢেলে মাইক্রো করলে বাচ্চাদের ম্যাংগো জেলী কিউব বেরিয়ে আসবে। আমসত্ব হবে না।
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০২:৫৭396398
  • ঘর রস না, আমের ঘন রস ঃ-)
  • Atoz | ০৪ জুলাই ২০১৮ ০২:৫৩396396
  • মাইক্রো-ওয়েভে হবে না? চৌকো চৌকো খোপওলা চিনেমাটির ট্রেতে আমের ঘর রস ভর্তি ভর্তি করে দিয়ে মাইক্রোতে ঢুকিয়ে টাইমার সেট করে চালিয়ে দিলে?
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০২:৫৩396397
  • আই থিঙ্ক বাচ্চাদের অয়েল ক্লোথ এর ওপর পাতলা লেয়ার করে বিছিয়ে পাখার তলায় রাখলে রোদ্দুর লাগবেনা। থিকনেস তা কমিয়ে ফেলতে হবে।
  • Ekak | ০৪ জুলাই ২০১৮ ০২:৪৩396395
  • আচ্ছা এই আমসত্ত্ব থেকে রোদ্দুর ব্যাপারটা কাটানো যায় না ? কেও ট্রাই করেছেন কখনো অন্য কোনোভাবে সারফেস লেভেল এভাপোরেশন করার ?? চারপাশে বেজায় মেঘ রোদ্দুর এদিকে এবার আলফান্সোর সাপ্লাই প্রচুর। চাট্টি আমসত্ত্ব বানাতুম ......
  • Atoz | ০৩ জুলাই ২০১৮ ২৩:৩১396394
  • শেখার তো তেমন দরকার নেই। পুরোহিত জানলেই হল। আরে, সংস্কৃতে মন্তর পড়েই তো বিয়ে করলেন! ঃ-)
  • একক | ০৩ জুলাই ২০১৮ ২৩:৩০396393
  • ওসব রেসিস্ট সাউন্ডিং অশ্লীল ব্যাপারে খোঁজ আমি রাখিনা :|
  • lcm | ০৩ জুলাই ২০১৮ ২৩:২৯396392
  • সংস্কৃত কিস্যু শিখি নি, তার ফল এখন হাতে নাতে, যন্ত্র-শিক্ষা (machine learning) আর শেখা হবে না। যাগ্গে !
  • Du | ০৩ জুলাই ২০১৮ ২৩:২৮396391
  • এই যদি সেই যদি নয় ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত