এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ০৬ জুলাই ২০১৮ ২১:৪৫396480
  • ফেবুতে একটি গ্রুপ আছে, মূলত ভারত ও বাংলাদেশের ধর্মীয় রাজনীতির তরজা হয়, সাথে অজস্র ফেক নিউজ ও ফেক আইডি। তার নাম হলো গঠনমূলক আলোচনা। সেরম ব্যাপার হয়ে যাচ্ছে।
    কোথায় যেন পড়লাম, ভক্ত কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের নয়, ভক্ত একটি মানসিক অবস্থা। সেই অবস্থায় অনুভূতি সারাক্ষণ আহত হওয়ার জন্য তৈরি থাকে, এবং আহত হলেই লাফিয়ে আক্রমণ করতে হয়। লেখা, সিনেমা, ফুটবল ক্রিকেট আইকন - কিছুকে খারাপ বললেই ফোঁস। এমনকি আমি আংটি পরে বা হোমিও খেয়ে উপকার পেয়েছি, সে পোস্টেও শুধু বলতে হবে 'বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি'। ন্যূনতম সন্দেহ দেখালেই শেষ।
  • pi | ০৬ জুলাই ২০১৮ ২১:৩৩396479
  • শেষের কবিতা নিয়ে কিছু বলল্স বোধহয় তিনদিনের ফাঁসি, আজীবন নির্বাসন দেবে!

    লেটেস্ট শুনলাম, খিল্লি, ব্যংগ হল কুরুচিকর, অসুস্থ ব্যাপার। মানে যখন জিগালাম, খিল্লি করা যাবেনা, নিয়মে তো লেখা নেই, তো কোন নিয়মে কমেন্ট অওহ হয়। শুনলাম, ঐ যে লেখা পিএ করা যাবেনা। বললাম, লেখা নিয়ে সমালোচনা মানে লেখকে পি এ? তো, শুনলাম, ঐ যে বলা আছে, সুস্থ আলোচনা করবেন, কুরুচিকর না!
  • | ০৬ জুলাই ২০১৮ ২১:২৩396478
  • আইব্বাস!! ৎ য় র'ফলা! দেখতেও দিব্বি।
  • | ০৬ জুলাই ২০১৮ ২১:২২396477
  • সেকালে গুরুতে আমরা সিরিয়াসলি আলোচনা করতাম দাদুর আড়াইটা উপন্যাস উৎ্রেছে নাকি সাড়ে তিনটে? কেউ আঁতকে উঠত না, কেউ মুচ্ছো যেত না -- ভাবা যায়!
  • | ০৬ জুলাই ২০১৮ ২১:১৮396476
  • দাদুকবি হলে নৌকাডুবি হবার চান্স খুব বেশ্যি
  • %ঁৎ*৳(**% | ০৬ জুলাই ২০১৮ ২০:৫৭396475
  • কিসি কিসি বঙ বঙ
  • Ekak | ০৬ জুলাই ২০১৮ ২০:৪২396474
  • একটা ন্যাকা নাইকা বানাতে হবে যার লালায় বিষ। শ্বশুর বাড়ি গিয়ে যাকে চুমু খাবে সেই অক্কা।এদিকে কেচ্ছার ভয়ে কনজারভেটিভ শ্বশুর বাড়ি পুলিশেও জানাতে পাড়ছে না
  • avi | ০৬ জুলাই ২০১৮ ২০:৪১396473
  • সোভিয়েত দেশে জব্বর সব রসিকতা কিভাবে হয়েছিল বুঝতে পারছি। আমাদের দেশেও এবার সাটল রসিকতার স্বর্ণযুগ আসবে।
  • avi | ০৬ জুলাই ২০১৮ ২০:৪০396472
  • ভাবতেন, হিন্দুয়ানী ছাড়া সবই ব্যানড,
    ওদিকে নিজেই আয়ারল্যান্ড।
    কিন্তু মেমপ্রেমী জনগণ গোরা অনুধাবন করে চলেছে, ইটি তত মাথায় আসে নি।
  • pi | ০৬ জুলাই ২০১৮ ২০:৩৭396471
  • কুমুদি, আরেকটু লেখো তো!

    ওহ, আমাকে জাননো হয়েছে ঐ পোস্টটা লেখকের প্রতি ব্যক্তিআক্রমণ!! লেখা নিয়ে খিল্লি মানেই লেখককে পি এ করা! সেসব চলবে না।

    যা বুঝলাম, সমালোচনা করতে হলেও নতুন বউ এর মত নতুন শাড়ি ঘোমটা দিয়ে পরে পেন্নাম ঠুকতে ঠুকতে করতে হবে। মনে মনে।

    পেন্নাম ঠোকার সময় চিমটি কেটে পিঁপড়ে কামড়েছে বলে চালাতে আরকি।
  • pi | ০৬ জুলাই ২০১৮ ২০:৩২396470
  • যাক, তিন চান্সেই বলে দিল!
  • avi | ০৬ জুলাই ২০১৮ ২০:২৩396469
  • দাদুর উপন্যাস? তাইলে তো বারো তেরো চান্সেই ষাঁড় চোখ মেরে দেওয়া যাবে। বলো, রাজর্ষি? বৌঠানের হাট? গোরা? করুণা? নষ্টনীড়? চোখের বালি? প্রজাপতির নিবন্ধ? নৌকাডুবি? যোগাযোগ? ঘরে বাইরে? চতুরঙ্গ? চার অধ্যায়? দুই বোন? মালঞ্চ? শেষের কবিতা? :)))
  • কুমু | ০৬ জুলাই ২০১৮ ২০:১৫396468
  • নিমাই ভট্টা ন‍্যাকামোর শেষ কথা।সবচেয়ে জঘন‍্য নাইকা নতুন শাড়ি পরে বাড়িশুদ্ধ সবাইকে প্রণাম করে, হবু বর কাজে গেছে, পেন্নাম করা হল না বলে কাঁদতে বসে।
  • | ০৬ জুলাই ২০১৮ ১৯:৫৭396467
  • আরে বাহ। দারোগা হও বাছা। ঝপাঙ করে কিনে ফেলি গে
  • saikat | ০৬ জুলাই ২০১৮ ১৯:২৩396466
  • দ কে - বইটাতে ছবি নেই, লেখা আছে শুধু।

    বোধিকে - সাব্স্ক্রিপশান নেই। পড়তে পারলাম না। পিডিএফ থাকলে পাঠিও।
  • সিকি | ০৬ জুলাই ২০১৮ ১৮:৩৮396465
  • শেষের্কবিতা?
  • pi | ০৬ জুলাই ২০১৮ ১৮:৩৬396464
  • ওদিকে খিল্লিমূলক সমালোচনা বইপোকায় চলবেনা বলে জানিয়েছে। যদিও নিয়মে কোথাও নেই। বইপোকায় কমেন্টস অফ। ব্যানও করতে পারে।
  • pi | ০৬ জুলাই ২০১৮ ১৮:৩৫396463
  • এহে! এখনো হয়নি!

    এই দ্যাখো দমদি, কোনগুলো না তো বলে দিচ্ছি!

    যাহোক, পিটুনি খাওয়ার ভয়ে হিন্ট দিয়ে দিলাম। দাদুর।
  • Tim | ০৬ জুলাই ২০১৮ ১৭:৫৫396462
  • মেসিকে ঐ বাক্য থেকে মুক্তি দিয়েছি। ঃ-)

    ইউটিউবে দেখা যায় এরকম ভক্তদের লবি আছে। একদল মেসিভক্ত, একদল রোনাল্ডোভক্ত, একদল তারকাপ্রথার অপলাপে বদ্ধপরিকর এই নানা ফ্যাকশন সর্বক্ষণ খেয়োখেয়ি করে যাচ্ছে। মেসি ডাইভিং কম্পাইলেশন রোনাল্ডো চিট কম্পাইলেশন নেইমার ফেকস এইরকম একটা করে ভিডো দিয়েই তার নিচে তর্জা। ফুটবলেও মেরুকরণ খুব বাড়াবাড়ি রকমের, এবং সেটা ক্লাব ফুটবলের রেভিনিউ বাড়াতে আরোপ করা হয়েছে।
  • | ০৬ জুলাই ২০১৮ ১৭:৩০396461
  • টিমি, বুঝলাম।
    আমি কিন্তু মেসিভক্ত কিম্বা মেসিহেটার কোনওটাই নই। মানে সেদিন বেমক্কা 'মেসিহেটার' তকমা পেয়ে গেছি কিনা তাই জানিয়ে রাখলাম।

    আর পাইকে ধরে আমি ইড়িমিড়িকিড়ি করে দেব। একটা করে প্রশ্ন করে তারপর সেটার উত্তর আর বলে না, খালি ঘোরাতে থাকে। :-X

    হ্যাঁ হিকি'র বেঞ্গল গেজেট নিয়ে একটা ভাল বই বেরিয়েছে। সেটার কিন্ডল কপি ৯৯/- পাওয়া যাচ্ছে। এদিকে হার্ড কপি ৬৭৪/- না কত যেন। তা ছবিছাবা, সেইসময়কার সংবাদপত্রের ব্লক ইত্যাদি ভেতরে আছে কিনা কেউ জানেন? না থাকলে কিন্ডল কিনব আর থাকলে হার্ড কপি।
  • h | ০৬ জুলাই ২০১৮ ১৭:০৯396460
  • ও যেটা বলতে গিয়ে ভুলে গেলাম, আমার বইয়ের রিভিউ তে শুধু টেক্স্ট এর আলোচনা ধুর লাগে, মানে গল্পের বই হলেও, বা এক ধরণের পিয়োর সাহিত্যালোচনা শেখানো হয়, যেখানে লেখাটা একটা কুস্তির প্যাঁচ মাত্র, অমুকে ওটা করে দেখিয়েছেন, ইনি এটা করে দেখালেন, অথবা ছেন্ছিটিব হলে, অনুভূতির একটা কোণা মাত্র, কিন্তু সময়টা বা লেখকের নিজের ট্রানজিশন গুলো কিরকম ভাবে হচ্ছে, ভাষায় তার কি প্রতিফলন হচ্ছে, সেটার আলোচনা না থাগলে আমার আগ্রহ বেশিক্ষন থাকে না। ঐ জন্য আমি যাকে ধরি লম্বা কইরা ধরি।

    বাই দ্য ওয়ে, আমি রিজনেবলি ইন্টারেস্টিং সব লেখক খুঁজে পাচ্ছি বীরভুমের। এবং আরো বিচিত্র খবর হল, অসীমের ই একটা শ্যামতিল বলে একটা গল্প এবং কথামালা বলে একটা একটা ডেলিবারেটলি কম ভারবোজ গদ্য সিরিজ পেয়েছি, যার মধ্যে কিছু কবিতাও রয়েছে, বেশ ইন্টারেস্টিং। মানে ওনার কিসুই মনে ছিল না, ওনার এক ছাত্র উদ্ধার করেছে।
  • Tim | ০৬ জুলাই ২০১৮ ১৬:৪৭396459
  • আমার মনে হয় ন্যারাক স্যানকেট
  • T | ০৬ জুলাই ২০১৮ ১৬:৪৩396457
  • জনপ্রিয়তম উপন্যাস হচ্চে বালিকা বধূ।
  • pi | ০৬ জুলাই ২০১৮ ১৬:৪৩396458
  • হয়নি। হয়নি। ফেল!
  • h | ০৬ জুলাই ২০১৮ ১৬:৪১396456
  • সৈকত (২য়), সেদিন ফিনটান ও'টুল এর বেকেট পড়িয়েছিলে, দুর্দান্ত লেগেছিল। আজ বার্নার্ড শ এর একটা নতুন ফ্র্যাংক অ্যাপ্রাইজাল, 'জাজিঙ্গ শ' বলে ওটুলের একটা বই য়ের টেরি ইগলটন এর করা একটা রিভিউ পড়লাম। এল আর বি তে। শ ইত্যাদি তো যা অছে আছে, আয়রল্যান্ড এর ইংরেজি সাহিত্য সম্পর্কে কতগুলো হিলারিয়াস সুইপিং কমেন্ট আছে, পড়ে দেখতে পারো। প্রচন্ড মজার, আইরিশ হিউমর এ ভর্তি একটা উদা হল, সেই বোর্স্টাল বয়েজ খ্যাত ব্রেন্ডান বেহান নাকি বলতেন, উনি নিজে, আ ড্রিংকার উইথ আ রাইটিং প্রবলেম ঃ-)) আমি ইগলটনের থিয়োরি র সরু এক দুটো বই পড়ে দেখেছি, মানে ভদ্রলোকের হিউমর টা সত্যি মাস্টারক্লাস। এবং আইরিশ গোমড়া লেখক খুঁজে পাওয়া মুশকিল।

    https://www.lrb.co.uk/v40/n12/terry-eagleton/a-row-of-shaws
  • বাঙাল | ০৬ জুলাই ২০১৮ ১৬:৩৯396455
  • নামাঞ্জলি আরো সরেস, তার বোধহয় তিনখন্ড বেরিয়ে গেছে।
  • Hrym | ০৬ জুলাই ২০১৮ ১৬:১৭396454
  • ম্যাডামের কবিতার বই নির্ঘাৎ। কথাঞ্জলী হবে।
  • avi | ০৬ জুলাই ২০১৮ ১৬:১৫396453
  • চৌরঙ্গী? সাহেব বিবি গোলাম?
  • Tim | ০৬ জুলাই ২০১৮ ১৬:০৯396452
  • দমদি,
    আমিই লিখেছি। মেসি সম্পর্কে এই কথাটা একেবারে খাটেনা তা নয়, তবে খুব বিরল। ওটা অবশ্য কোন স্ট্যাট নির্ভর স্টেটমেন্ট না। আসলে তারকাদের নিয়ে কথা হচ্ছিলো, তাই এইভাবে লেখাটা হয়ে গেছে। এই আলোচনায় মেসিকে না আনলেও চলত শুধু ফাউলের গিরুত্ব বোঝাতে আনা।
  • pi | ০৬ জুলাই ২০১৮ ১৫:৫১396451
  • গেস, গেস!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত