এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ জুলাই ২০১৮ ১৮:২৭396538
  • হানুদা, :))

    কিন্তু সিরিয়াস্লি, কিছু লেখাপত্তরে এই ব্যাদে সব ছিল, বাংলায় সব ছিল, তাও আবার তথ্যসূত্রের তথাকথিত তথ্যপ্রমাণ সহ, এসব দিয়ে সাকসেসফিলি ঘেঁটে দেওয়া দেখে ঘঁটেই যাচ্ছি। এগুলো নিছক ব্যক্তিকল্পনা খেয়াল নাকি বৃহত্তর আজেন্ডার অংশ?

    যাহোক, এটা দেখে মনমেজাজ একটু ঠিক হল। আর উদয়ন ঘোষ পড়ে। এতদিন কেন পড়িনি!

    https://m.facebook.com/story.php?story_fbid=216877302461094&id=203291473819677
  • b | ০৮ জুলাই ২০১৮ ১৬:১৪396537
  • হান্ড্রেড ইয়ার্স ওয়ার এর শেষদিকে ফরাসী আর্টিলারি বাহিনী ভয়াবহ উন্নতি করে ইংরেজদের ফ্রান্স থেকে পেঁদিয়ে তাড়ায় এরকম শুনেছিলাম।তার আগে ইংরেজদের লং বো-র সামনে পড়ে ফরাসীরা বিশেষ সুবিধ কত্তে পারছিলো না।
  • একক | ০৮ জুলাই ২০১৮ ১৫:৪২396536
  • ঢেকি নয় ঢেঁকি, ঢেঁকি। হেই হাপ্নেরা ব্যাং কে বলবেন বেং অথচ ভেক কে বলবেন ভ্যাক, এই নিয়ে আর পারা যায়না :((
  • h | ০৮ জুলাই ২০১৮ ১৩:৪৪396535
  • গেল, এবার আদি বাঙ্গালির উন্নত ঢেকি আবিষ্কার নিয়ে মনোজ'ণ পোবোন্দো বেরোবে।
  • Ekak | ০৮ জুলাই ২০১৮ ১২:৫৯396534
  • পা ভেঙে যাওয়ার মতো মোমেন্টাম দিয়ে ছুঁড়তে গেলে তো নরমাল গুলতি টাইপ জিনিস এ হবেনা। বেশি টেনশন লাগবে। ঢেঁকি ব্যবহার করতো নাকি ধাক্কা দেওয়ার জন্যে ? স্প্রিং তখনো আসেনি, লিভার সিস্টেম ই হবে।
  • h | ০৮ জুলাই ২০১৮ ১০:৪১396533
  • পাই কথায় কথায় বাণ্গালির জাতি গর্ব, মার্শাল রুট হ্যান্ডল করতে করতে ক্লান্ত হয়ে ক্লাসিক প্রাইমারি টেক্স্ট এর নোট জোগাড় করছে মাইরি
  • pi | ০৮ জুলাই ২০১৮ ১০:১৯396532
  • হুম্ম
  • দ্রি | ০৮ জুলাই ২০১৮ ০৯:৫৫396531
  • কিন্তু বাঙ্গালীরা সম্ভবত ব্যালিস্টা ব্যবহার করেছিল পাথর ছোঁড়ার জন্য। বাঙ্গালীদের ছোঁড়া পাথরে এক মাঝির পা ভেঙ্গে যাওয়ার নদী পার হওয়ায় ডিলে হওয়ার কথা আছে বাবরনামায়।
  • দ্রি | ০৮ জুলাই ২০১৮ ০৯:৫২396530
  • না, না বাঙ্গালীরা ব্যাবহার করেনি একেবারেই। করেছিল বাবরের আর্মি। যেমন এই যুদ্ধে আলি-কুলী ছিল বাবরের সেনাপতি। কিন্তু সেই কামানের মশলা সাপ্লাই করেছিল লোকাল বাঙ্গালীরা।

    বায় দা ওয়ে, যুদ্ধে ফাইনালি বাঙ্গালীরা হারে।
  • pi | ০৮ জুলাই ২০১৮ ০৯:৪৫396529
  • হুম, কালভারিন ব্যবহার করা হয়েছিল, বাঙ্গালিরা তো ব্যবহার করেননি।
  • দ্রি | ০৮ জুলাই ২০১৮ ০৯:৪৩396528
  • মনে হয় মুঙ্গেরের আশেপাশে বারুদ বনানোর ইনগ্রেডিয়েন্টস লাইক সালফার ইত্যাদি মিনারেলসের মাইনিং হত।
  • Ishan | ০৮ জুলাই ২০১৮ ০৯:২৬396527
  • গান পাওডার তো বহু আগে চিনে আবিষ্কার হয়েছিল। কিন্তু বন্দুক বা কামান নামক অস্ত্রটার বিশেষ উন্নতি শতকের পর শতক ধরে হয়নি। বাবুরের কামান ছিল পড়েছি, অবশ্য ডিডিদা যেমন বলেছেন, সেরকম অনুবাদের সমস্যা থাকলে জানিনা। শের শাহ গান পাউডারের বিস্ফোরণে মারা গিয়েছিলেন। জাহাঙ্গিরের বন্দুকবাজ বাহিনী ছিল। জাহাঙ্গিরনামায় পড়েছি মনে হয়। কিন্তু বন্দুকগুলি বিশেষ কাজের ছিলনা। একবার গুড়ুম করেই দম ফুরিয়ে যেত। লোড করতে বহু সময় লাগত। তারপর হাতাহাতিতে কোনো কাজে লাগতনা। ফলে মূল অস্ত্র হিসেবে অষ্টাদশ শতক পর্যন্ত বন্দুকের বিশেষ কদর ছিলনা। সেই তরোয়াল, ধনুক আর বর্শাই ছিল ভরসা। দুনিয়া জুড়েই। তোপ অবশ্য টুকটাক করে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। কিন্তু হাতাহাতিতে ওসব লাগতনা। চতুর্দশ লুইয়ের আমলে এই সমস্যার সমাধানে প্রথম বেয়নেট আবিষ্কার হয়। হল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। মোটামুটি ১৬৯০ সাল নাগাদ (একটু আগে পরে)। সেটা পলাশির যুদ্ধের ৬৭ বছর আগে। নিউটন তখন অভিকর্ধ্হ তত্ত্ব আবিষ্কার করে ফেলেছেন। ইত্যাদি প্রভৃতি। এর পরে বন্দুকের আসল উন্নতি শুরু হয়। তার আগে পর্যন্ত সবই মান্ধাতার আমলের ছিল।
  • dd | ০৮ জুলাই ২০১৮ ০৯:১৮396526
  • তা হবে।

    মুঘল আমলেও গান পাউডার'র মশলাপাতি, সালফার, চারকোল এইসবের আড়ৎ ছিলো মুংগেরে। বাঙালী উস্তাদ হয়তো ধারে কাছেই মিলতো।

    বেশ কিছুদিন আগে এক সুইডিশ ভদ্রলোকের (কি জানি নাম, গোমান্স বোধ হয়) বইতে পড়ছিলাম,পুর্ব ভারতে যে বারুদ তৈরী হতো এবং গাদা বন্দুক - তা ইওরোপীয়ানদের থেকে বেটার ছিলো। কিন্তু ইন্ডিয়ানেরা ঐ ঝাঁক বেঁধে বন্দুক চালাতে (volley) জানতো না।
  • দ্রি | ০৮ জুলাই ২০১৮ ০৯:১৫396525
  • সরযূ নদীর তীরে বাঙ্গালীদের সাথে যুদ্ধে কালভারিন ব্যাবহার হয়েছিল, অ্যাকর্ডিং টু থ্যাকস্টন।

    "It was decided that Master Ali-Quli:
    should install the mortars, ballista, and culverin on high ground between the
    Ganges and Sarju rivers and provoke battle from there with lots of matchlock-
    men." [বাবরনামা]
  • pi | ০৮ জুলাই ২০১৮ ০৯:১৩396524
  • হুম, আমারো ফায়ারওয়ার্ক্স থেকে মশলাই মনে হল।

    ডিডিদা, এক বইয়ে পড়লাম। মেইল করছি।
  • দ্রি | ০৮ জুলাই ২০১৮ ০৯:১০396523
  • থ্যাকস্টনের অনুবাদ থেকে যেটা মনে হচ্ছে সেটা হল, বাঙ্গালীরা কামানের বডি নয়, এক্সপ্লোসিভ (মশলা) বানানোয় পারদর্শী ছিল ঐ সময়ে।
  • dd | ০৮ জুলাই ২০১৮ ০৯:০৮396522
  • বাবুরনামা লেখা হয়েছিলো বাবরের মাতৃভাষায় - মানে চাগাতাই। সেটার অনুবাদে মোটা মোটা ঐতিহাসিকেরা হিমসিম খেয়ে যেতেন।

    যেমতি প্রথম পানিপথের যুদ্ধে তার কটি কামান ছিলো? দুটি না আটশো? সে কে বলবে? কেনোনা বাবুরের ভাষ্য অনুযায়ী তার কাছে আটশো গরুর গাড়ী অথবা কামান ছিলো। একবার আইডিয়া করুন, অনুবাদে কখনো সেটি গরুর গাড়ি কখনো কামান হয়েছে।

    ঐ নানান সারকামস্টেনসিয়াল ঘটনা দিয়ে অনুবাদ বোঝা যায়। আটশো কামান চালানোর লোক কোথায় থাকবে বাবুরের ? আর তার হাতে তো কুল্লে হাজার বারো সেনা, প্রায় সবই তার উপজাতির। তাইলে আটশো কামান দাগানোর জন্য কামান প্রতি পাঁচ ছ'জন ধরলে ঘোড়া চালাবে কে? এইসব।

    আর ব্যালিস্টা তো কামান নয়। পুরো গুলতি, বড়ো সাইজের।

    মর্টার আশ্যই কামান। বেঁটে খাটো, মাটীতে রেখে দাগানো যায়। মাজল লোডেড। কালভেরিন ভারী কামান। জাহাজেই ব্যভার হতো। ঠিক ফীল্ড আর্টিলেরী নয়। তাও কাঠের পাটারনের উপর বসিয়ে (বোধহয়) দাগানো হয়েছিলো পাণিপথে।

    কিন্তু ফাইদিকে কামানে পেলো কেনো? মশা মারতে কি কামান দাগানো হচ্ছে এদানী ?
  • pi | ০৮ জুলাই ২০১৮ ০৮:৫৭396521
  • লর্ডসে? ঠিক মনে আছে? স্মৃতি প্রতারণা করছে না তো? অনেকদিন আগের কথা তো।
  • একক | ০৮ জুলাই ২০১৮ ০৮:৪৮396520
  • আমার পছন্দ হয়নি তাই। লর্ডস এ বসে একদিন বড় বাবু কে বল্লুম, এ কী লিকেচেন কোনো সাটলটি নেই কো,এতো কথা গোন্জা !!!

    তো এক কথায় বাদ দে দেলেন ঃ))
  • pi' | ০৮ জুলাই ২০১৮ ০৮:১২396518
  • '
    বাবরনামায় তিনরকম জিনিষের উল্লেখ আছে যার ইংরিজি তর্জমা হল মর্টার, ব্যালিস্টা এবং কালভারিন। এর মধ্যে মর্টার এবং কালভারিন রকমারি কামান। '

    এটা সবরকম কামান মিলিয়ে? মানে বাংলায় যেটা দেখেছিলেন ওঁরা সেটা কোন ক্যাটেগরিতে ঢুকছে, না না?
  • দ্রি | ০৮ জুলাই ২০১৮ ০৮:০২396516
  • "মানে বাবর অনামার ওটি কামান ছিল?"

    বাবরনামায় তিনরকম জিনিষের উল্লেখ আছে যার ইংরিজি তর্জমা হল মর্টার, ব্যালিস্টা এবং কালভারিন। এর মধ্যে মর্টার এবং কালভারিন রকমারি কামান। ব্যালিস্টায় করে পাথর, তীর ছোঁড়া হত (লং ডিস্ট্যান্স) অনেক আগে থেকেই। ঐ সময় সম্ভব্ত এক্সপ্লোসিভও ছোঁড়া শুরু হয়। এক্সপ্লোসিভ ঐসময়ে ছিল নতুন, কাটিংএজ টেকনলজি। লুকস লাইক, বাবরনামা বলছে, বাঙ্গালীরা ঐ ফায়ারওয়ার্ক্স ভালো বানাতো। কিন্তু সেই ফায়ারওয়ার্ক্সের প্রোজেক্টাইল পাথটা প্রপারলি কন্টোল করার উপায় খুঁজে পায়নি, সেটাও বলছে। বেসিকালি র‌্যান্ডম ফায়ার করে অ্যাডভান্সিং আর্মিকে বিরত করা, দুর্গে আঘাত করে ড্যামেজ করা এইসব হত।
  • pi | ০৮ জুলাই ২০১৮ ০৭:৫২396515
  • লোকজনের কান ধরে টেনে ফাঁক ক'রে শোনানো হচ্ছে বুঝি?
    ফেবু হোয়া এও তাহলে মাইক বাজানো যাচ্ছে।
  • Atoz | ০৮ জুলাই ২০১৮ ০৩:৫৯396514
  • ডিডি,
    শিগ্গীর শিগ্গীর লিখে ফেলুন "কামানের সালতামামীঃ আদির ইতিবৃত্ত, ভবিষ্যতের নিশানা"। পড়বার জন্য ছটফট করছি।
  • Atoz | ০৮ জুলাই ২০১৮ ০৩:৫০396513
  • রোদ্দুরের ব্যাপারটা কয়েক বছর আগে তেড়ে উঠেছিল না একবার? আবার এখন শুরু হয়েছে। ফেবু জুড়ে চলছে। আরে বাপু যাদের ভালো লাগে তারা শুনুক না! যাদের পছন্দ নয়, তাদের জোরজার করে গছানোর চেষ্টা কেন? সেই যেন সেরকম, "উচ্ছে খাবে না বলছে তোর বাচ্চা? কিছুতেই খাবে না? চিৎ করে ফেলে হাত পা চেপে ধরে মুখে ঠুসে দে। তারপরে মুখটাও চেপে রাখবি, যাতে ফেলতে না পারে। "
  • pi | ০৮ জুলাই ২০১৮ ০১:১১396512
  • গল্পট কী ছিল?
  • pi | ০৮ জুলাই ২০১৮ ০০:৫৫396511
  • মানে বাবর অনামার ওটি কামান ছিল?

    ওদিকে রোদ্দুর রায়কে নিয়ে এক সাহিত্যিক লিখেছেন। সেখানেই আবার পড়লাম, রোদ্দুর রায়ের নামে কপু তে অভিযোগ করা হয়েছে, গান নিয়ে খিল্লির জন্য।

    তৈরি থাকা ভাল। স্মরণজিত ব মেমসায়েব মোসয়েবরা কোনদিন পুলিশে গেলেন বলে!!

    'সাবাশ রোদ্দুর রায়!

    আপনাকে অনেক ধন্যবাদ রোদ্দুর রায়। আপনি আসলে আমাদের গালে সপাটে একটি থাপ্পড়। আপনি আবার চিনিয়ে দিলেন আমাদের মানসিকতাকে। কোনটা সবার মাঝে ছড়িয়েে দিতে হয়, আর কোনটা স্রেফ অবজ্ঞা- সেটা যে আমরা আজও শিখিনি বা শিখতে চাইও না তা আপনি চোখে আঙুল দিয়ে আবার দেখিয়ে দিলেন। এই ক'দিনে ফেসবুকে, হোয়াটসএ্যাপে যতবার আপনাকে আমার বন্ধু-অপরিচিতের মাধ্যমে পেয়েছি বিশ্বাস করুন আমার ভয় লেগেছে, কষ্ট হয়েছে, ঘৃণা হয়েছে আপনার জন্য নয়- আমাদের জন্য।
    আপনি চালিয়ে যান স্যর- ছি ছি ধিক ধিক ইত্যাদি বলতে বলতে আপনার 'রবীন্দ্রসঙ্গীত'ই আমরা এখন সবথেকে বেশি শুনছি। শুনতে শুনতে একদিন হয়তো বিশ্বাসও করে ফেলব আপনিই সেরা গায়ক।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত