এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১০ জুলাই ২০১৮ ০৯:০৯396600
  • কী যুক্তি ! তা আগে এতজনকে কোন টাকা দিতে হয়নি কেন ? তখন ছাত্ররাজনীতি ছিল না ? যাদবপুর প্রেসিতে দিতে হয়নি কেন ? ওখানেও ছাত্ররাজনীতি ছিলনা বলছেন ?
  • pi | ১০ জুলাই ২০১৮ ০৯:০৮396599
  • সেদিন শর্মিলা গ্রুপে একটা সুতো খুলেছিল, কে ভর্তি হতে কত টাকা দিয়েছিলেন বা দিতে হয়নি। প্রচুর রেসপন্স এসেছিল। দেখা গেল, আগে কাউকেই প্রায় দিতে হয়নি।
  • sm | ১০ জুলাই ২০১৮ ০৯:০৬396597
  • এটাই তো চমৎকার উদাহরণ। পুরো উল্টো ছবি!
    এলিট ইনস্টিটিউট নয়।
    অনেক অনেক সাধারণ কলেজ; কলকাতা ও মফঃস্বল এরিয়ায়।অভিযোগ - টাকা/-পয়সা নিয়ে ভর্তি। দেদার জালি।
    কে জড়িত?
    না --স্টুডেন্ট ইউনিয়ন, বহিরাগত প্রাক্তনী, রাজনৈতিক নেতা ও তাদের দলবল ও কিছু অসাধু কর্মী।
    তাহলে কি দেখতে পেলাম?
    ছাত্র রাজনীতির চারা, বৃষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে।
    এই দুর্নীতিতে কিন্তু স্টুডেন্টরা সরা সরি জড়িত।
    এখানে দাবি অবিশ্যি আলাদা। অনলাইনে এডমিশনের প্রক্রিয়া বাতিল করো।
    এভাবেই জালি করে ভর্তি চলুক।
    এখন স্টুডেন্টরা এই দাবি করলে, মানা যাবে তো?
  • modi | ১০ জুলাই ২০১৮ ০৯:০৪396596
  • ভর্তি নিয়ে একটা কমপ্রোমাইজ করা যায়। অর্ধেক নম্বর আসবে প্রবেশিকা পরীক্ষা থেকে, বাকী অর্ধেক কত টাকা তোলা দেওয়া হল, তার থেকে।
  • pi | ১০ জুলাই ২০১৮ ০৯:০৩396595
  • কোন সময়ে যাদবপুরের আর্টস বা প্রেসিতে প্রবেশিকা হতনা ?

    আর যাদবপুরের সায়েন্সে প্রবেশিকা কেন করেনি জানা নেই, আর্টস সায়েন্সের থেকে ভাল ছিল কি খারাপ, এরকম তুলনামূলক পরিসংখ্যান বা তুলনার ভিত্তিও জানা নেই, তবে জানা আছে, সায়েন্সের ফ্যাকাল্টি কিন্তু অনেকেই খুবই ভাল ছিলেন, খুবই ভাল পড়াতেন, আর সেই সময় অন্ততঃ নম্বরের হিসেবে সব্চেয়ে বেশি নং লাগত ভর্তি হতে। তবে একটা আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগে স্বর্ণেন্দুর সাথে। প্রেসির প্রবেশিকার জন্য ঐ বিষয়ে বেশি ভাল বা আগ্রহী ছাত্রছাত্রী যেমন ঢুকতে দেখেছি, তাদের মধ্যে কারো কারো উমা তে ফল তেমন ভাল হয়নি কোন কারণে, যাদবপুরে অনেক অনেক নং নিয়ে ঢোকা ছাত্রছাত্রীর থেকে। আবার অনেক খুব ভাল ছাত্রছাত্রীকে যাদবপুর শিওরশট জেনে প্রেসির পরীক্ষায় বসেনি, এরকমো দেখেছি। কিন্তু কথা হচ্ছিল, অন্য বিষয় নিয়ে। আমরা যাদবপুরে সায়েন্সে জেলা, গ্রামের থেকে অনেককে আসতে দেখেছি। প্রেসির তুলনায়। আর বেশ নিম্নবিত্ত পরিবার থেকেও। খুব উচ্চবিত্তের পাশাপাশি। আমাদের ক্লাসই ক্লাসওয়াইজ প্রায় পুরো স্পেক্ট্রা কভার করে ছিল। সেটা যাদবপুরের হোস্টেলের বেশি সুবিধে বলে কিনা জানিনা, স্বর্ণেন্দুর একটা মত ছিল, প্রেসির প্রবেশিকা ক্লিয়ারের জন্যও একরকমের এক্স্পোজার, প্রস্তুতি দরকার, যেটা শহরে, ক্রিম লেয়ারে বেশি নেওয়া সম্ভব।
  • pi | ১০ জুলাই ২০১৮ ০৮:৫৩396594
  • আর এই ভর্তি নিয়ে আত্মহত্যা প্রায় প্রতি বছর হচ্ছে। সেনিয়ে সেরকম হেলদোল চেঁচামেচিও নেই !
  • | ১০ জুলাই ২০১৮ ০৮:৪৬396592
  • এদিকে 'ছাত্র রাজনীতি খুব খারাপ', রাজনীতি ছাত্রদের বিষবৎ এড়িয়ে চলা উচিৎ - এইসব গান দীর্ঘকাল ধরে গেয়ে গেয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে নম্বর আছে লিস্টে নাম উঠেছে কিন্তু রাজনৈতিক দলের পোষা গুন্ডারা হাজারে বিজারে ঘুষ চেয়ে ভর্তি আটকে দিচ্ছে এমন পরিস্থিতিতেও অন্য বিপক্ষ দলের কাছে না গিয়ে বা নিজেরা জোট না বেঁধে একা একা গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ছে।
    'ছাত্র রাজনীতি খুব খারাপ' বলা পাবলিকের অবিশ্য তাতে ভালই লাগে কারণ একটা চাকরি দেবার রোজগারের উপায় দেখাবার দায় ত কমে।
  • pi | ১০ জুলাই ২০১৮ ০৮:৪৬396593
  • মনোজিত মণ্ডলের কেসটা নিয়ে টেলিগ্রাফ যা করেছে, বাজে লেগেছে। বেশ বাজে।

    ওদিকে মেডিক্যাল কলেজে পুলিশ আসা নিয়ে প্রতিবাদ করতে করতে র‌্যাফ চলে এল মাহ্হরাতে!

    অনিকেতের পোস্ট।

    'রাত্রিবেলা হঠাৎ মেডিকেল কলেজে র‍্যাফ!

    প্রিন্সিপাল নিজের মেরুদন্ডহীনতার পরিচয় দিলেন আবার। আজ ডাক্তারি পড়ুয়ারা মিছিল শেষে ডেপুটেশন দেয় স্বাস্থ্যমন্ত্রীকে। এবং দাবি না মানা হলে কাল থেকে অনশনে বসবে বলে তারা জানায়।
    ফলত আজ থেকে অবস্থান মঞ্চ বানিয়ে সেখান থেকে কাল অনশন শুরু করার জন্য আজ তৈরি হচ্ছিল ছাত্রছাত্রীরা। হঠাৎ কোত্থেকে এত রাতে পুলিশ ঢোকে ক্যাম্পাসে। বলে পারমিশন নেই অনশনের। ভাবুন, আমি খাব কি খাবনা সেটাও প্রিন্সিপালের পারমিশন নিয়ে করতে হবে। যে কিনা আমাকে প্রাপ্য হস্টেল টুকু দিতে রাজি নয়। বেশ। বলা হয়, কার নির্দেশ? ডাকুন ওসিকে। ওসি রাতের ঘুম ফেলে আসতে বাধ্য হয়, এক ঘন্টা ফোন টোন করে বলে প্রিন্সিপাল এর নির্দেশ। আমরা বলি, আমাদের সাথে কথা বলান প্রিন্সিপালের। আবার এক ঘন্টা একে তাকে ফোন করে প্রিন্সিপালকে (নিশ্চিত নই প্রিন্সিপালই কিনা, ভারি সাসপিশাস) ফোন দেওয়া হয়। সেই প্রিন্সিপাল (সাসপিশাস) জানায়, "প্লিজ তোমরা অনশনে বোসো না। বসলেও চুপি চুপি করো, প্রচার কোরোনা। আমি পরে আলোচনায় বসব।"

    আমরা বলি, "হয় উচিত দাবি মানবেন অথবা আলোচনা হবে অনশন মঞ্চে।"
    (অডিও রেকর্ডিং আছে স্যার।
    ☺)

    বোঝাই যাচ্ছে প্রিন্সিপালের হাড়ে ঠকঠকানি লেগেছে। সেই ঠকঠকানি আরও বাড়িয়ে দিয়ে বলতে চাই,

    মঞ্চ বানাতে না দিলে মাটিতে শুয়ে অনশন করব আমরা। তবু আপস করব না। কাল দুপুর থেকে, দেখা হচ্ছে অনশনমঞ্চে।`
  • dd | ১০ জুলাই ২০১৮ ০৮:৪৩396591
  • ভর্ত্তি নিয়ে গন্ডগোল/ দায়ী মনোজিৎ মন্ডডোল। এটা একেবারে খাপ খাপ। চমৎকার মিল ও ছন্দ।

    আর মন্ডলে একটা এক্ষ্ট্রা ড যোগ দিলে আপত্তিরই বা কি আছে ?
  • Tim | ১০ জুলাই ২০১৮ ০৮:২২396590
  • একটা ভালো করে ছড়া/স্লোগানও লিখতে পারেনা। ভর্তি নিয়ে গন্ডগোল/দায়ি মনোজিৎ মন্ডল ---এটা একটা ছড়া হলো? এরা প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে?
  • sm | ১০ জুলাই ২০১৮ ০৮:২০396589
  • আকার পোস্টের উত্তরে লিখি।ইউনি বা কলেজ এর ভালো মন্দ নিয়ে স্টুডেন্টরা মতামত দিতেই পারে, কিন্তু সেটা মানতে হবে কিনা ঠিক করবে, পরিচালন কমিটি বা উপাচার্য।বহু ইনস্টিটিউটে,
    স্টুডেন্ট দের অনেক রকম দাবি দাওয়া থাকে।সব কিছু মানতে হবে এমন তো নয়।
    পরীক্ষায় ফেল করলেও প্রমোশন দিতে হবে।মিনিমাম পার্সেন্টেজ এর অর্ধেক না থাকলেও পরীক্ষায় বসতে দিতে হবে।এমন কি হোস্টেলে আচমকা পরিদর্শন চলবে না। র্যাগিং এর জন্য কড়া শাস্তি দেওয়া যাবে না--ইত্যাদি ইত্যাদি।
    অনেক সময়েই উপাচার্য,প্রিন্সিপাল এরা দু দিন -- তিন দিন ঘেরাও হয়ে থাকছেন।
    এটাও তো মানা কষ্ট কর।
    এবার আসি ভর্তি প্রসঙ্গে।
    আমাদের সময় প্রেসিতে বা যোদুপুরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হতো না। আই আই টি তে নেওয়া হতো। এমন তো নয় এই দুটি ইনস্টিটিউট আই আই টির চেয়ে খারাপ কিছু ছিল।
    দুই, প্রবেশিকা পরীক্ষায় একটা কাট অফ মার্ক ধার্য্য করতে হয়।
    ধরা যাক যদু পুরের কলা বিভাগের জন্য ৬০শতাংশ।
    এখন এটিকে যদি নামিয়ে ৫০শতাংশ করা হয় (যুক্তি একটাই --উমা তে কেউ তো খারাপ করতেই পারে)
    তাহলে পরীক্ষার ক্যান্ডিডেট লক্ষাধিক হতে পারে।
    পরিচালন কমিটি এতো বিপুল সংখ্যক পরীক্ষারথীদের পরীক্ষা নেওয়ার পরি কাঠামো নেই, এই গ্রাউন্ডেই রিজেক্ট করতে পারে।
    সুতরাং স্টুডেন্টরা মতা মত অবশ্যই জানাক।কিন্তু আলটিমেট ডিসিশন পাওয়ার তো কমিটির হাতেই থাকা উচিত।
    বরঞ্চ স্টুডেন্টরা যদি নাম্বার ভিত্তিতে এডমিশনের প্রস্তাবের বিরোধিতা না করে, পাঁচ বছরের পর, স্ট্যাট দিয়ে বলতে পারতো, প্রবেশিকা পরীক্ষা না থাকা হেতু, ইউনির স্ট্যান্ডার্ড এতোটা খারাপ হয়েছে, তাহলে বিষয়টা পরিষ্কার হতো।
  • Tim | ১০ জুলাই ২০১৮ ০৮:১৯396588
  • স্মরণজিৎ কোন স্কুল-কলেজ-ইউনির অ্যালামনাই খোঁজ নেওয়া হোক। তারপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে ঐ ঐ ধরণে অ্যাডমিশন বন্ধ করার জন্য আন্দোলন করা হোক। কুফল তো হাতেনাতেই পাওয়া যাচ্ছে।

    কদিন আগেই আবাপে এর একটা ভয়ানক বিশ্রি লেখা বেরিয়েছে ফুটবল নিয়ে। এদের জ্বালায় খেলাধুলোর পাতাও দেখার জো নেই আর।
  • pi | ১০ জুলাই ২০১৮ ০৮:০৫396586
  • ভর্তিশ্রী কি স্যাকড?

    আর আগেই বউ হয়েছিল না?
  • PT | ১০ জুলাই ২০১৮ ০৮:০১396585
  • ছাত্র-ছাত্রীরা যদি ইংরেজ হঠানোর পক্ষে, বন্দুক হাতে সমাজ বদলের পক্ষে ও ন্যানো কারখানার বিপক্ষে জোরদার মতামত দিতে পারে তাহলে সামান্য প্রবেশিকার পক্ষে মত দিয়ে আন্দোলন করলে সমস্যা কোথায়?
  • Atoz | ১০ জুলাই ২০১৮ ০৭:৫২396584
  • পিঠে অ্যাটম বোম নিয়ে দৌড়? শুটিং খুবই থ্রিলিং হবে তাহলে। ঃ-)
  • T | ১০ জুলাই ২০১৮ ০৭:৪৬396583
  • হে হে, যারা স্মরণজিৎ নিয়ে হেসেছিল, সেইসব পাপিষ্টেরা শুনে নিন, ওঁর বই নিয়ে 'বই' হচ্চে। বুজবেন হেইবার।
  • T | ১০ জুলাই ২০১৮ ০৭:০৫396582
  • জয়া দত্ত ভর্ত্তিশ্রীর দৌড়ে সবচেয়ে আগে এগিয়ে ছিলেন। ফট করে কেস খেয়ে গেলেন। মার্কেটে আবার শঙ্কুদেব পন্ডার নাম শোনা যাচ্চে। :))
  • Du | ১০ জুলাই ২০১৮ ০২:৫৫396581
  • ভর্তিশ্রী ঃ))))
  • Atoz | ১০ জুলাই ২০১৮ ০২:৫২396580
  • ক, আছেন? ঐ অর্ধ নিমেষে ২২০২ যোজন কোথা থেকে কী করে পাওয়া গেল? (আহা দু'হাজার দুশোবাইশ হলে আরো চমৎকার হত ঃ-) )
  • aka | ১০ জুলাই ২০১৮ ০১:১০396579
  • ছাত্রছাত্রীরাও তো সেই ইন্স্টিটিউটের সাথে প্রবল ভাবে অ্যাটাচাড। তাদেরও তো মতামত থাকবেই। সেটাই জানাচ্ছে। এবার পঃবঃ এ সবই হাঙ্গার স্ট্রাইকে চলে যায় তো আর কি করা যাবে। মতামত জানানোয় তো কোন বাঁধা নেই।

    জেউর সায়েন্সের থেকে আর্টস ভালো, বরাবর। ইঞ্জিনিয়ারিং নয়, সায়েন্স মানে কোর ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি। আর্টস ডিপার্টমেন্টের লোকজনদের মনে হয়েছে প্রবেশিকা পরীক্ষা থাকলে ভালো। আরও একটা ফ্যাক্টর আছে তাহল বিভিন্ন বোর্ডের বিভিন্ন নাম্বার। আমাদের সময় প্রেসিতে পার্সেন্টাইল ইকুইভ্যালেন্স করেছিল। তাই নিয়েও পরবর্তী কালে আমি যাদের সাথে রাজনীতি করতাম তারাই বিশাল ঝামেলা করেছিল। কেন করেছিল এখনও বুই নাই। তারাও বোধহয় ঠিক বোঝে নাই। তাদের কি করে মনে হয়েছিল জালি হচ্ছে। আমার তো মনে হয়েছিল ওটা ঠিকই করেছিল। স্বার্থপর কারণে অবশ্য। ঃ)

    সেবার প্রেসিতে অনেক পঃবঃ বোর্ডের ছাত্রছাত্রী এয়েছিল।
  • sm | ১০ জুলাই ২০১৮ ০১:০১396578
  • না, শান্তিনিকেতনে বিশ্ব ভারতী তে পড়ার সুযোগ পাবে।
    বায়ু না চড়লে, গরু পথ থেকে সরে দাঁড়াবেন কেন?
    আগে অবিশ্যি, ফুল ছুঁড়ে মারলেই চলতো--))
  • h | ১০ জুলাই ২০১৮ ০০:৫৬396577
  • পরের বছর থেকে জয়েন্ট পেলেই হার্ভার্ডে ডাইরেক্ট ভর্তি করা হবে, এটা ভর্তি শ্রী বলে একটা নতুন বিশ্ব বাঙ্গলা
    পদক্ষেপ, টোটাল।
  • sm | ১০ জুলাই ২০১৮ ০০:২৯396576
  • সেটা তো কলেজ পরিচালন কমিটি ঠিক করবে, তাই না?
    ছাত্র ছাত্রীরা জড়াবে কেন?
    বিদেশেও কোন ইউনি তে দেখেছেন স্টুডেন্টরা এডমিশনের ক্রাইটেরিয়া ঠিক করে?
    যদি প্রবেশিকা পরীক্ষাই নিতে হয় তো, কলা বিভাগ/বিজ্ঞান বিভাগ দুটোতেই প্রবেশিকা নেওয়া উচিত।
    এমনটা কি সম্ভব উমার নম্বর দেখে ভবিষ্যতে সাইন্টিস্ট করা যাবে, কিন্তু কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা ছাড়া এটা সম্ভব নয়?
    এটা কেমন অদ্ভুত যুক্তি না?
  • aka | ০৯ জুলাই ২০১৮ ২৩:৫১396575
  • আহা কি মুশকিল, এটার ঠিক বা ভুল বলে কিছু হয় না বলেই তো মনে হয়। মানে সরকারী পরীক্ষাকে মান্যতা দেবেন নাকি নিজেদের পছন্দ মতন ঝেড়ে বেছে নেবেন। প্রতিটা ইন্সিটিউটের নিজস্ব মাপ, এবং ভিসন থাকে। সেই অনুযায়ী তারা ছাত্র ছাত্রী নেবে। যেমন আইএসাইয়ের লক্ষ্যই হল এডুকেটর আর রিসার্চার তৈরী করা সেইমতনই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র হয়, ভাইভা হয়। হায়ার সেকেণ্ডারীর পরীক্ষার নম্বর দিয়ে সেই ভিশনের সাথে খাপ খায় কিনা বোঝা যায় না বলেই তো মনে হয়।
  • sm | ০৯ জুলাই ২০১৮ ২৩:৪৬396574
  • ওই জন্যই বলি, বুঝতে গেলে বুদ্ধি চাই।প্রথমত কোন সাইয়েন্স বা কমার্সের স্টুডেন্ট এগ্রিগেটে বেশি নম্বর পেলে, ও বাংলা বা ইংলিশ নিয়ে পড়তে চাইলে, প্রবেশিকা পরীক্ষার বাহানায় তাকে আটকানোর যুক্তি সাজাচ্ছেন কেন?
    দুই, প্রবেশিকা পরীক্ষা থাকলে কি ফর্ম পাবার কোন কাট অফ মার্ক নেই?
    অর্থাৎ যদি, ৫০শতাংশ এগ্রিগেট পেলেও ফর্ম দেওয়া শুরু হ য়, আপনার ছেলেটি প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে?
    না বসতে পারলে, পড়ার সুযোগ পাবে কেমনে?
    ভর্তির ক্রাইটেরিয়া কলেজ টু কলেজ ভ্যারি করবেই।
    যে কলেজ ভাল, তার কাট অফ মার্ক বা সাবজেক্ট এ বেশি নম্বরের চাহিদা থাকতেই পারে।
    সেটা ঠিক করবে কলেজ পরিচালন কমিটি।
    কিন্তু তা বলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর কে গুরুত্ব না দিয়ে যখন খুশি যে কোন সাবজেক্ট এ প্রবেশিকা পরীক্ষা নেব বা নেব না-- এটা কেমন কথা?
  • PT | ০৯ জুলাই ২০১৮ ২৩:২২396573
  • নাঃ এত কম জেনে ও বুঝে লোকে কেন তক্ক করে!!

    " সাইয়েন্স ও কমার্সের লোকজনের বাংলা ও ইংলিশ এ এডমিশনের পথ রোধ করার পক্ষে...."
    সত্যি? আমার আত্মীয় তো বিজ্ঞান থেকে গিয়ে ইংরিজি পড়ল। প্রবেশিকাই তো তাকে ইংরিজি পড়ার সুযোগ দিল!! প্রবেশিকা না থাকলে সে ৪২% নম্বর নিয়ে কখনই ইংরিজি পড়তে পারত না।

    JU বাদ থাক। তো একটা অতি উচ্চমানের কলেজের কথা বলি। তারা সব বিষয়ে ইউনিফর্ম সিস্টেম চালু রেখেছে তো?(যা করছে বেশ করছে এটাই যদিও আমার অভিমত)।

    ফর্ম দেওয়া থেকেই সিস্টেম নন-ইউনিফর্ম!!!! বাকি সবটাই মূলতঃ প্রবেশিকার ভিত্তিতে।

    English: aggregate 60% English – 75%
    Bengali: aggregate 50% Bengali – 50%

    ENGLISH HONOURS
    Selection Procedure: Selection will be done "purely" on the basis of marks obtained in the admission test.

    Part 1: Grammar; Part 2: Composition
    Marks obtained in Part 2 ONLY will be considered while short-listing candidates for viva voce

    The final merit list .......will be prepared combining marks obtained in Part 2 of the written test, i.e., Composition (10+20=30 marks) and marks obtained in Viva Voce (20 marks), i.e. total 50 marks.

    কিন্তু বাংলা? নাঃ এত ঝঙ্ঝাট নেই। শুধু একটি পরীক্ষা। তো যারা ইংরিজি প্ড়তে আসবে তাদের এত নিংড়ে নেওয়ার কি প্রয়োজন?

    কিন্তু ফিসিক্স আর কেমিস্ট্রির পড়ুয়া ছাঁকার তারতম্য আরো ইন্টারেস্টিং!!

    PHYSICS HONS:
    Final selection will be done on the basis of marks obtained in the Written Test (50) + Viva Voce (10) = 60 marks.
    ব্যাস! ব্যাস!! উমার নম্বরের কোন প্রয়োজন নেই ফর্ম পাওয়া ছাড়া!!

    CHEMISTRY HONS:
    A merit list will be prepared on this basis 50(admission test) + 25 (from aggregate) + 25 (from H.S. Chemistry marks) = 100.

    The final selection will be done after adding the viva voce marks (10) to the marks secured as per the details mentioned above.

    উপপপপস!! কেমিস্ট্রিতে কি অদ্ভুত সমীকরণে উমার নম্বার ঢুকিয়ে দেওয়া হয়েছে!!
  • pi | ০৯ জুলাই ২০১৮ ২২:৫২396572
  • এই এলিটিজম নিয়ে, যাদবপুর, প্রেসির আলাদা ট্রিটমেন্ট নিয়ে ভাবতে বসলে মনে হয়, উচ্চমানের পড়াশুনা, বিষয়ের প্রতি অনুরাগ দিয়ে বেছে নেওয়া, এতো সব কলেজের জন্যেই হওয়া উচিত। কিম্বা, এসব ভাবতে বসলে মনে হয়, কোথাও না কোথাও সেই তো অর্ডার আসবেই, সেই কাট অফ, কেউ কোথাও সুযোগ পাবে, কেউ পাবেনা, সব কলেজে এক কাট অফ, বিষয় ভিত্তিক একটা কমন প্রবেশিকা দিয়ে যে যে কলেকে সেই বিষয় পড়ানো হয়, লটারির মাধ্যমে তার মধ্যে কোন কলেজ নির্বাচন, এরকম সিস্টেম হলে কি সবরকম এলিটিজম দশা কাটে, হয়ত না, জানিনা, সেন্টার অব এক্সেলেন্সের উল্টোমেরুতে গিয়ে এই সিস্টেম ও ভাল হবে কিনা আদৌ, তবে যা চলছে, কোথাও প্রবেশিকা নিয়ে তো কোথাও ভর্তি নিয়েই, তাতে এসব কথা ভাবাই বা কেন আর বলাই বা কেন !
  • sm | ০৯ জুলাই ২০১৮ ২২:৪৯396571
  • কে জেইউ কে টার্গেট করেছে?
    আপনিই তো কলা বিভাগের সম্পত্তি বলে, সাইয়েন্স ও কমার্সের লোকজনের বাংলা ও ইংলিশ এ এডমিশনের পথ রোধ করার পক্ষে পাগলের যুক্তি সাজাচ্ছেন।
    বাংলা ও ইংলিশ তারা ১২,বছর পড়েছে। তারপর ও তাঁদের ভর্তি হওয়ায় কাঠি করবেন?
    এর চেয়ে হিরাভ টই তে কাদা ছোঁড়াই ভালো অপশন আপনার পক্ষে।
    দুই,নম্বরের ভিত্তিতে হলে ক্ষতি কিসের। ক্রাইটেরিয়া কলেজ বা ইউনি স্বাপেক্ষে ডিফারেন্ট তো হবেই।
    প্রেসিতে হয়তো ৭০শতাংশ পেলে ফর্ম দেবে, সুরেন্দ্রনাথ কলেজে সেটাই ৫০শতাংশে নামবে।
    তখন কিন্তু যুক্তি সাজাবেন না, দেখেছ কি কান্ড! ছেলেটি ৬৫ শতাংশ নম্বর পেয়েও প্রেসিতে ফর্ম পেলো না। কোন কারণে তো উ মায় খারাপ ফল করতেই পারে। তা বলে, প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ ই পাবে না--((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত