এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sswarnendu | ১১ জুলাই ২০১৮ ০২:১৬396690
  • বাংলা আর সংস্কৃততে কিন্তু সত্যিই কম্পোজিশন সত্যিই অনেকটাই আলাদা। মজার ব্যাপার হচ্ছে, এই মুভমেন্টের বাজারে এই 'এলিটিজম' এর উল্টোদিকে ডিফেন্স যে কটা এসেছে সবই ( যতগুলো চোখে পড়ল ) ইংলিশ বা কম্পারেটিভেরই :)
    নিজেরাও আসলে জানে।
  • ফুটকি | ১১ জুলাই ২০১৮ ০১:০৭396689
  • পুরোনো কোয়েশ্চেন পেপার দেখে আমার এখন হাত কামড়াতে ইচ্ছে করছে। কেন যে বাংলার পরীক্ষাটা দিইনি।
    আমি মফস্বল, বাংলা মিডিয়াম। আরামসে এ পরীক্ষা দেওয়া যেত। এবার সে পাতে দেওয়ার মত লিখতে পারতাম কিনা সেটা আলাদা প্রশ্ন। কিন্তু কলম ভেঙে যেত না লিখতে গিয়ে।
  • Atoz | ১০ জুলাই ২০১৮ ২৩:১০396688
  • আমায় ভুলে গেছিলেন সিবি? ঃ-)
  • cb | ১০ জুলাই ২০১৮ ২৩:০০396687
  • উচ্চমাধ্যমিকের পর ২ মাস ছুটি কাটিয়ে আবার যারা প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে পারে তাদের জন্য রইল সম্মান। আমি জয়েন্টের সময়ই উচ্চমাধ্যমিকের এটুজেড ভুলে গিয়েছিলাম
  • sswarnendu | ১০ জুলাই ২০১৮ ২২:৫৮396686
  • রিভু,
    হ্যাঁ নিশ্চয়ই। করলে আমার খুবই উপকার হয়। আমি নিজে সাহিত্যের কিসসু বুঝি না, কোনকালেই বুঝিনি। আদ্যন্ত ক্যাল্কেশিয়ানও, যদিও এঁদো গলির নোনা ধরা দেওয়ালের উত্তর কলকাতা, যে উত্তরের বাংলা পোস্ট নয় আর কি :P

    এই শতকের প্রথম দিকে ছাত্র ছিলাম যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এ, তাতে ইংলিশ আর কম্পারেটিভের জনতা দেখে শোভাবাজারের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ এর ঢিল ছোড়া দূরত্বের বাড়িকে আর মধ্য কলকাতার নামী স্কুল ও নরেন্দ্রপুরের ততদিন অবধি প্রিভিলেজড মনে করে আসা এডুকেশনকেই সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজে আছি মনে হতে শুরু করেছিল, এন্ট্র্যান্সের প্রশ্ন শুনে বুঝেছিলাম যে পরীক্ষা দিতে গেলে চান্স পেতুমনা। তখন তাতে বেশ উরিব্বাস ফিলিং ও হয়েছিল অস্বীকার করব না। সাহিত্য পড়লে এভাবেই পড়া উচিৎ নিয়ে তর্কও করেছি। সেইটা আজও এখনো অনেকটাই মনে হয়ও বটে।

    কিন্তু তার সাথে সাথেই আজ এগুলো একটা পার্টিকুলার টেম্পলেটও মনে হয়। যাদবপুরে পড়ে সেই টেম্পলেটে লিখতে, পড়তে ভাবতে শিখলে সেইটা ভাল না মন্দ, সে বড় বিতর্ক ও তা নিয়ে নিজে আজও মত ঠিক করতে পারিনি। বিশেষ ভাজপার অ্যান্টিসেরেব্রাল কালচার দেখে মনে হয় তার চেয়ে টেম্পলেটের মত করে, বুলির মত করে হলেও মন্দ কি? মুক্তচিন্তার ভানও দামই জিনিস হয়ে উঠছে ক্রমশ।

    কিন্তু যাদবপুরে ভর্তি হতেই এইটা শিখে আসতে হবে, একে ডাউনরাইট ডিস্ক্রিমিনেশন ও একটা ছোট্ট শ্রেণীর মৌরসীপাট্টাই মনে হয় এখন।
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২২:২৬396685
  • ধন্যবাদ স্বর্ণেন্দু। আমি আপনার পোস্টটা সেভ করে রাখলাম, পরে চেষ্টা করবো প্রশ্ন তুলে তুলে বোঝানোর কোথায় কোথায় আমার শহুরে এডভান্টেজ এর কথা মনে হয়েছে/ হয়নি। একটাই ডিস্ক্লেমার, আমি গ্রাম এর ছেলে নই, মফস্বল বলা যায় আর হায়ার সেকেন্ডারি র পাট অনেকদিন চুকিয়ে এসেছি এবং হাইন্ড সাইট টোয়েন্টি টোয়েন্টি।
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২২:২১396684
  • "বুদ্ধ দেব বসু, সুনীল,শক্তি শঙ্খ ঘোষ টানতে যাবো কেন" আপনি টানবেন না এবং পড়বেন না। কেউ পড়বে এবং ভেবে দেখার চেষ্টা করবে সুনীলের ভাষা কেন আলাদা রবীন্দ্রনাথ বা জীবনান্দের থেকে। ট্রান্সিশনটা কোথায় হচ্ছে। বুঝবেনা, কিন্তু এই ব্যাপারটা তাকে আকর্ষণ করবে। সে লিটারেচার পড়তে যাবে কারণ ক্লিয়ারলি এ ব্যাপারে সে আপনার চেয়ে বেশি "অধিকারী"। আপনি হায়ার সেকেন্ডারিতে প্রবাবলী তার থেকে বেশি নাম্বার পাবেন এবং সায়েন্স পড়তে যাবেন কারণ ইরোদভ এর অংক চেষ্টা করার সময়ে আপনার মনে হয়নি দত্ত পাল চৌধুরী পড়লেই তো হয়, খামোকা রাশিয়ান রুলেট টানতে যাবো কেন। এর মধ্যে ভালো খারাপ কিছুই নেই, ভিউ পয়েন্টটা ডিফারেন্ট।
  • sm | ১০ জুলাই ২০১৮ ২২:২০396683
  • বাব্বা, বাঁচলাম!
  • sswarnendu | ১০ জুলাই ২০১৮ ২২:১৮396682
  • রিভু,
    এখানে পাবেন।
    http://admissionas.jdvu.ac.in/juarts/jadavpur/qstn.html

    তবু সুবিধার্থে আরও কিছু প্রশ্ন তুলে দি

    2017 র english এর essay ---

    a) A walk to remember.
    b) If you could go back in time, which literary period would you want to visit and why?
    c) 'A child who grows up with a pet evolves as a better peson - Argue for and against this view.
    d) Importance of the conservation of the East Kolkata Wetlands.

    2016 র english এর essay ---
    a) To understand and appreciate good writing, it is essential to read bad writing and analyse why it is bad.
    b) No one believes in superheroes any more.
    c) Wishing is a waste oftime--or is it?

    2015 র english এর essay ---

    a. Literature makes no claims to knowlede
    b. Reworking old classics
    c, Showbiz and theatre
    d. The perils and pleasures of a creative life
    e. Black humour

    2017 কম্পারেটিভের essay---
    1. Nationalism in the present context
    2. Films are the best way to understand the values of a society-would you agree? Use examples to justify your position.

    2014 কম্পারেটিভের essay---

    1. "Never judge a novel by its movie"
    2. The cultural impact of social networking websites

    2014 কম্পারেটিভের short notes ( 2017 র টা আগেই দিয়েছিলাম, আবারো any two ) ---
    1. A historical novel
    2. Representation of women in advertisements
    3. The power of literature on the internet
    4. Knowledge vs Wisdom

    সিরিয়াসলি এতে শহুরে আবহাওয়ার কোন সুবিধে নেই???!!!
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২২:১৫396679
  • আরেকটা কথা, খেয়াল করলে দেখবেন এখানে সাহিত্যের ভাষাটা ফিক্স করে দেওয়া হয়নি। ভবানীপুরের জনতা হ্যারি পটার নিয়ে এবং মফস্বলের ছেলেরা সন্তু কাকাবাবু নিয়ে একই প্রশ্নের উত্তর লিখতে পারবে: প্রশ্ন হচ্ছে যে সন্তু পড়ার সময়ে তার মনে হয়েছে কিনা কেন সন্তু/ কাকাবাবুর ইকুইভ্যালেন্ট কোনো মেয়ে চরিত্র আমি পাচ্ছিনা সুনীলের লেখায়, যেখানে সুচিত্রার ক্যারেক্টাররা মেয়ে। জীবনস্মৃতিতে কতগুলো মেয়ে ক্যারেক্টার এর কথা আমি পড়েছিলাম। ইতিহাস পড়ার সময়ে আমার মধ্যে সর্বক্ষণ খচখচ করছে কিনা যে ফ্যাক্ট এর সাথে ইনফারেন্স এর সাযুজ্য থাকছে তো? বিন তুঘলক এর মতো এতো বুদ্ধিমান লোক কেন হঠাৎ আর্বিত ডিসিশন নিচ্ছে? আমার মতে এই সামান্য ক্রিটিকাল চিন্তাভাবনা তৈরী হওয়াটা জরুরি। সেটা যে ছেলে/ মেয়েটি করছে, তার শ্রমের মূল্য সে বোর্ডের পরীক্ষায় পাচ্ছেনা। প্রবেশিকা তাকে এটলিস্ট একটা সুযোগ দিচ্ছে।
  • sm | ১০ জুলাই ২০১৮ ২২:১৫396680
  • , ধরা যাক বাংলা পরীক্ষা। হেইচ এস, সিলেবাসে বৈচিত্র কম নেই। গদ্য, পদ্য, প্রবন্ধ, ব্যাকরণ, চর্যাপদ সব কিছুই আছে। জীবনানন্দ ও আছে। কোশ্চেন করার জায়গা ও কম নেই। খামোকা, বুদ্ধ দেব বসু, সুনীল,শক্তি শঙ্খ ঘোষ টানতে যাবো কেন?
    ধরা যাক ইংলিশ। এখানে রবার্ট ফ্রস্ট আছে, রবার্ট ব্রাউনিং আছে।
    কেন রবার্ট বার্নস কে টানবো?
    কিভাবে ইনি ক্ল্যাসিকস থেকে সরে এলেন। হার্ডির সঙ্গে কোথায় মিল বা অমিল;এগুলো শেখার জন্যই তো যদু পুরে তিন বছর পড়বো।
    সব জেনে শুনে আসলে, ওখানে আর কি শেখার থাকে?
  • | ১০ জুলাই ২০১৮ ২২:১৫396681
  • থ্যাঙ্কু একক।

    নাহ শুধু মর্কট দেখে কেন ধারাবাহিক দেখছি ত। আর টি'কে আনপ্রোভোকড গালির জন্য আগে বলেছিলআম। এরপর আপনি এত বেশী ছাড়িয়ে গেছেন যে ও আর ধারেকাছেও আসবে না কেউ।

    আর হ্যাঁ হ্যাঁ ওই ইতরামোতে যে।আপনি খুবই একমত ছিলেন,।খুবই মতের মিল ছিল্ সে ত তখনই বুঝেছিলাম। আলাদা করে বলতে হবে না।

    #এইনিয়এশেষপোস্ট্‌আপাতত
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২২:০৫396678
  • যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রশ্নটা দেখে আমার মনে হয়েছে শহুরে স্মার্টনেস এর চেয়ে পাঠাভ্যাস বেশী কাজে দেবে, অন্তত এই ক্ষেত্রে। এখন এই ফিলিংটা সাবজেকটিভ, সুতরাং তর্ক করার জায়গায় নেই।
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২২:০২396677
  • স্বর্ণেন্দু,

    আমি পুরো প্রশ্ন দেখিনি, ভাট থেকে কিছু খুঁজে পাওয়াও সহজ ব্যাপার নয়। শহুরে চটকদারী স্মার্টনেস থাকলে যে উত্তর লিখতে সুবিধে হবে, এই পার্টিকুলার প্রশ্নটা দেখে সেটা আমার অন্তত মনে হয়নি। আমার কথা বলি, ভবানীপুরের ছেলে নই, বই সম্বন্ধে চিন্তা ভাবনার সূচনা বই পড়ে এবং দেশ এ বই এর সমালোচনা পড়ে। তখন দেশ ছিল পাক্ষিক। প্রি-হর্ষ। খানিক এঁচোড়ে পাকা ছিলাম, কিন্তু লিটারেচার যারা পড়বে তাদের কাছে সেটা এক্সপেক্টেড মনে হয়। সত্যি বলতে কি, কলেজ লাইফের আগে তেমন লিটম্যাগ পড়ার ও সুযোগ পাইনি, সুতরাং ওটুকুই ভরসা।

    আমি একচুয়ালি একটু ভেবে দেখছিলাম যে শিশু সাহিত্যে হিরোইন আমরা সত্যিই পেয়েছি কিনা। শিশু সাহিত্য আর মনে নেই তেমন, কিন্তু যতদূর মনে পড়ে আমি হলে লিখে আসতাম খুব একটা পাইনি, এবং কেন পাইনি সেই নিয়ে আমার কিছু মতামত। হায়ার সেকেন্ডারির সময়ে হয়তো আরেকটু অগোছালো হতো কিন্তু একশো শব্দ লিখে আসতাম। এবারে এটা পরীক্ষকের উপরে যে তিনি জার্গন দেখতে চান, নাকি কিছু সেমি-অরিজিনাল চিন্তা ভাবনার প্রকাশ। সেটা তো সাবজেকটিভ।
  • sswarnendu | ১০ জুলাই ২০১৮ ২১:৫৫396676
  • রিভু,
    শেষ প্রশ্ন প্রসঙ্গে, হ্যাঁ ইংলিশ আর কম্পারেটিভ প্রসঙ্গে আমার তাইই মনে হয়।
  • Ekak | ১০ জুলাই ২০১৮ ২১:৫৪396675
  • ৩৭৭ এর হিয়রিঙ্গ কাল আচে আবর। কিচু কনক্লুড করেনি।
  • sswarnendu | ১০ জুলাই ২০১৮ ২১:৫২396674
  • রিভু,

    আমি ঠিক বুঝলাম না মনে হয় আপনি কি বলতে চাইলেন। বই পড়বে না তো বলিনি, উলটে শহর কলকাতার বাইরের জনতাই এমনিই অনেক বেশী বই পড়ে সাধারণভাবে এমনটাই দেখেছি। কিন্তু তাতেই এই প্রশ্নগুলোর উত্তর লেখা যাবে মনে হল কেন ঠিক বুঝলাম না। জীবনানন্দ, বুদ্ধদেব বসু পড়বে না এমন আশা করব কেন?
    এমনকি আমি নতুন কবিদের কবিতাও তাঁরা পড়ার সুযোগ কম পাবেন ভেবেও বলিনি, যদিও 21st century র বয়স এই প্রশ্নের সময় ১৭ বছর। কিন্তু প্রশ্নগুলোয় শহুরে চটকদারী স্মার্টনেসের স্পষ্ট অ্যাডভান্টেজ আছে এটা দেখা কি সত্যিই এত শক্ত? আমি নেহাতই reading too much into it?

    আমি ভাটেই লিঙ্ক দিয়েছিলাম। পুরনো প্রশ্নের সবকটারই। সেগুলোয় আদৌ কোন অসুবিধেই নেই বলছেন?
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২১:৫১396672
  • আগেই লিখেছি, এজাম্পশন হচ্ছে ভবানীপুরে কম্পারেটিভের টিউটোরিয়াল হোম নেই। একচুয়ালি কথা বলার আগে পয়েন্টগুলো ক্লিয়ার করে নি: দাবীটা কি এটাই যে গ্রাম মফস্বলের ছেলেপুলেরা কম্পারেটিভ এর এডমিশন টেস্টে আনফেয়ারলি পিনালাইজড হচ্ছে? এইটা ক্লিয়ার হলে তবেই পরবর্তী কথা বার্তা।
  • ছাগলছানা | ১০ জুলাই ২০১৮ ২১:৫১396673
  • ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কোথায় কথা হচ্ছে?
  • sm | ১০ জুলাই ২০১৮ ২১:৪৯396671
  • ও, আর একটা কথা। পাবলিক ফিগার হলেই, যা কিছু বলা যায়?
  • sm | ১০ জুলাই ২০১৮ ২১:৪৭396670
  • আপনি খালি মর্কট দেখলেন আর লোকজন কে ইতর বলে দিলেন, অনায়াসে!কে বিজেপি ট্রোল আমি জানি না। এ পাতায় মতের মিল না হলে কাউকে সায় দিই না।
    আর একটা কথা, আজ পর্যন্ত কাউকে বাজে গালা গালি করি নি।
    আশাকরি টি এর আমার প্রতি অতীতে,কাঁচা গালা গালি গুলো নজরে পড়েছে।কিন্তু আপনার দিক থেকে জাজের ভূমিকা সে রকম নজরে পড়ে নি।
  • | ১০ জুলাই ২০১৮ ২১:৪৬396669
  • একটু ডাইভার্জ করি। আজকে ৩৭৭ ধারা নিয়ে শুনানি ছিল। কিছু রায় দিয়েছে? কেউ জান/জানেন?
    এখহন আর নিউজ দেখতে ইচ্ছে করছে না
  • Ekak | ১০ জুলাই ২০১৮ ২১:৪০396668
  • বই কী এক্স্পোজার দিচ্চে সেটা বলুন। ডাক্তার ইন্জিনিয়ার তো বই পড়েই এডমিশন দেয়।

    তখন কি বলেন, আহা কোর্সে নেই তো কী হয়েচে সায়েন্স এগজিবিশন আর যুক্তিবাদী সমিতি করেই শিখে জাবে ঃ)

    সেখেত্রে না বল্লে, এখানে কেন ঃ)
  • রিভু | ১০ জুলাই ২০১৮ ২১:৩৩396667
  • আমি এ পাড়ায় কখনোই লিখিনা, কিন্তু স্বর্ণেন্দুর প্রশ্নটা দেখে মনে হলো লিখি। এই যে প্রশ্ন গুলো উনি মেনশন করেছেন, ভার্চুয়াল রিয়েলিটি বাদ দিয়ে সে গুলোতে গ্রাম মফস্বলের ছেলে পুলেরা কেন ভবানীপুরের থেকে পিছিয়ে থাকবে সে ব্যাপারে একেবারেই সিওর নই। কম্পারেটিভ লিটারেচার পড়তে চাইছে মানে এটলিস্ট ছোটবেলা থেকে গল্পের/কবিতার বই এর প্রতি আগ্রহ আছে ধরে নেওয়া যায়। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি বাদে বাকি তিনটে প্রশ্নের উত্তর দেওয়াতে অসুবিধে কি? সাহিত্যে ইন্টারেস্টেড একটি ছেলে এটলিস্ট জীবনানন্দ, বুদ্ধদেব বসু পড়বেনা কেন ক্লাস টুয়েলভ অব্দি? বাংলা টেক্সট বুকে প্রচুর কবিতা/ গল্প থাকে যেগুলো সিলেবাসে থাকেনা, সেগুলো কেন পড়বেনা? ইন ফ্যাক্ট বামনদেব চক্কোত্তির ব্যাকরণ বই কবিতার পংক্তিতে ভর্তি ছিল, সেগুলো পড়ে ভালো লাগা তৈরী হবে, সেখান থেকেই আরো বই পড়ার খিদে বাড়বে, এটাই তো এক্সপেক্টেড। অথবা প্রচুর গল্পের বই? নতুন লেখা ছেড়ে দিন, গল্পগুচ্ছ, শরদিন্দু, তারাশঙ্কর থেকে শুরু করে এটলিস্ট সুনীল শীর্ষেন্দু অবধি না পড়লে কেনই বা কম্পারেটিভ লিটারেচার পড়তে আসবে ছেলেটি? মফস্বলে তো বই এর অভাব নেই, আমি পুরুলিয়া শহরে ছিলাম নব্বই এর দশকের শুরুর দিকে, ইন ফ্যাক্ট আমার প্রথম বই পড়ার অভ্যাস তৈরী হয় ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে গিয়ে, প্রথম বই কেনা পুরুলিয়া বইমেলায়।

    তো ভালো মতন লিটারেচার পড়া ছেলে এই প্রশ্ন দেখে প্রথমে ঘাবড়ে গেলেও লিখতে শুরু করতে পারবে। পনেরো বছর পড়াশুনোর পড়ে এটুকু আমি অন্তত এক্সপেক্ট করবো। এখানে অবশ্যই একটা এসাম্পশন আছে: এই পরীক্ষার মানে বই এইট বি মোড়ে বিক্কিরি হয়না বা স্পেশাল কোনো কোচিং নেই ধরে নিচ্ছি। বাকি রইলো কথা স্টুডেন্ট কন্সেন্ট্রেশনের। পরীক্ষার্থী এবং সফল লোকজনের ডেমোগ্রাফিক্স সম্পর্কে ক্লিয়ার ডেটা ছাড়া এটা এস্টাব্লিশ করা সম্ভব নয় যে গ্রাম/ মফস্বলের ছেলেরা আলাদা ভাবে পিনালাইজড হচ্ছে (আগের এসাম্পশনটা ভ্যালিড হলে)। সেটা যদি হয়, তার জন্যে অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার, কিন্তু এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি তো কোনো সমস্যা দেখিনা।
  • Ekak | ১০ জুলাই ২০১৮ ২১:১৭396666
  • আর আমি কোনো সমাজ বদোলের কথাই বলি নি। জিলার সন্স্ক্রিতি কিছু নয় সব ভবানিপুরে হয় তাও নয়। আর্বানিটির একটা বিশ্রি হেক্করি আছে জেটাকে এরা সন্স্ক্রিতি বলে চালায় যুগ ধরে, সেটাকেই পয়েন্ট আউট করেছি। জেলার ছেলে পার্টিকল ফিজিক্স পড়লে সমোস্যা নেই, জদিও চাকরি তাতেও হয়্না একডস এর বাইরে, কিন্তু জিলার ছেলে ব্যোদলেয়ার এর বই নিয়ে ফুট কাটলে গোটা কফি হাউসের টেবিল ভ্রু কুচকে তাকায়, কারন সে অধিকারি নয়। চাকরি ফাক্রি ফাল্তু কথা। এই কলেজ স্ট্রিট ও ততসন্নিবিস্টো হাবিজাবিকেন্দ্রিক এক্টা তৈরী করে রাখা জগোত অাছে জেটাকে তন্ত্র বিদ্যার মত অকারন গাম্ভীর্জ্য দিয়ে মেনটেন করা হয়। এর সঙ্গে সাহিত্যে ভালো হওয়ার সম্পোর্কো অতি দুরের, কিছু চটজল্দি জিনিশ জেনে বোম্বস্টিক জার্গন আওরাবর সম্পোর্কো বরোঙ্গ কাছের। ই গোটা পরিবেশ ইচ্চক্রিতো আর্বান প্ল্যান্টেশন জেটা জিলায় বোসে সাহিত্যো চর্চা কর্লুম আর জেনে ফেল্লুম এরোকোম ন।

    কাজেই, কোনো সিস্তেম জোদি সেই আর্বন ঘটপুজো য় জল ঢালে তাহোলে সেটা সিরিঅস্লি কন্সিডার করর দরকর আছে।

    প্রবেশিকা না নেওআর কথা তো বোলিনি, রুরাল এর সাম্নে কোনো ক্র্ত্রিম দেয়াল তুলে রাখা হচ্চে কিন সেই প্রশ্নো কর্তেই এতো লোম্ফোঝোম্পো কিসের ! !! ঃ)
  • sswarnendu | ১০ জুলাই ২০১৮ ২০:৫৯396664
  • পাই,
    একদম। ছবি আমাদের সময়ও একই ছিল। ইংলিশ বা কম্পারেটিভে 'সি ইউ ইন বিকেলে' জনতা নয় এইটাই কষ্ট করে খুঁজতে হত, জেলার জনতা তো বটেই।
  • | ১০ জুলাই ২০১৮ ২০:৫৯396665
  • এককের প্রশ্নটা আমার ঠিকই লাগছে।
  • Ekak | ১০ জুলাই ২০১৮ ২০:৫৮396663
  • টি, প্রশ্নো দেখে তারপর বলো।

    জিলায় সন্স্ক্রিতি চর্চার সঙ্গে এর সম্পোর্ক নেই। একেবারেই চটকদার আর্বন নলেজের প্রশ্ন।

    ওব্জেকটিভ কথা হোক।
  • | ১০ জুলাই ২০১৮ ২০:৫৬396662
  • এসেম তথা সোম যেহেতু বাঙলা পপড়ে পুরো কোরিলেট করে মানে বোঝেন না কাজেই
    #ঝুড়িকোদাল
    টি বা ভাটে আর টইয়ে যারা লেখে কেউই পাবলিক ফিগার হয় নি।

    এটা ওই বিজেপির ট্রোলটা যখন আমার সাথে ইতরামো করছিল তখন আপনিও সাথ দিচ্ছিলেন। তখন অনেকে বুঝিয়েছিল মানে চেষ্টা করেছিল আর কি যে পাবলিক ফিগার আর অপরিচিত লোকের সাথে ডায়রেক্ট ইন্টার‍্যাকশান এক নয়।
  • pi | ১০ জুলাই ২০১৮ ২০:৫৩396660
  • আমাদের সময়ে সায়েন্স আর্টস ধরলে, আর্টসে ইঙ্গরিজি, কম্প্যারিটিভে জেলা কি গ্রামের ছেলেমেয়ে তুলনায় কম দেখেছি। সায়েন্সে, সকালেই লিখলাম, অনেক বেশি ছিল। আবার খেয়াল আসছে, হস্টেলের কম্পোজিস্জন মনে করে, বা়ংলা আর সংস্কৃত প্রচুর ছিল, জেলা থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত