এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১১ জুলাই ২০১৮ ০৯:৫৮396719
  • আমি তো anag এর কথা কিছু বুঝলাম না। ফান্ডা বলতে কি বুঝানো হচ্ছে? আমাদের সময় যারা আই আই টি পেতো, তারাও DPC এর অনুশীলনের সব কটা প্রবলেম করতে পারতো না। রেসনিক হ্যালিডের চার পাঁচটার বেশি এগোতে পারতো না।
    এরা জয়েন্ট ও আই আই টি তে ভাল র্যানক করেছে।
    এদের কি ফান্ডা ক্লিয়ার ছিলো না?!
  • দ্রি | ১১ জুলাই ২০১৮ ০৯:৫২396718
  • ভেলোসিটি অফ লাইট নিয়ে ক আর এটুজেডের পোস্টগুলো কি একটা টইতে নিয়ে আসা যায়? এই ধরণের টই বোধহয় অলরেডি আছে।
  • anag | ১১ জুলাই ২০১৮ ০৯:৪২396717
  • তাই নাকি? সেরকম শুনি নি। । তামিল বই পড়ায় - কিন্তু NBT র অনুবাদেই চলে যায়।
  • lcm | ১১ জুলাই ২০১৮ ০৯:৩৫396716
  • ওরে বাবা, যাদবপুরে কম্পারেটিভ লিটারেচর কঠিন ব্যাপার - তামিল শেখায়। মানে, সিলেবাসে অনেক কিছু আছে, তামিল ও আছে।
  • anag | ১১ জুলাই ২০১৮ ০৯:৩২396715
  • সম্পূর্ণ একমত - সেটাই বলতে চাইছিলাম। একটু ফান্ডা না থাকলে শক্ত লাগবেই - HS এ টিমোশেন্কো দূর অস্ত, DPC করতেই জান কয়্লা হয়ে যাবে - একই কেস।
  • সৈকত | ১১ জুলাই ২০১৮ ০৯:২৪396714
  • আমর তো প্রশ্নগুলো দেখে মনে হল, সত্যিই যারা ভাষা/সাহিত্য নিয়ে পড়তে চায়, তাদেরই খোঁজা হচ্ছে, আর কিছু হল না বলে এসব পড়তে চলে এলাম, সেটা যাতে না হয়, তার জন্য তো ঠিকই আছে। কাগজ খুললেই তো পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে খবর/লেখা পাওয়া যায়, আশা এই যে ছেলেপুলেরা কাগজটা পড়ে।
  • anag | ১১ জুলাই ২০১৮ ০৯:২৩396713
  • অনেক দিন বাদে ভাল আলোচনা দেখ্লুম - কিন্তু দেখবেন রজ্জুতে সর্পভ্রম না হয়। হাইকু সম্পর্কে অনেকেই বেশ কম বয়সে অনেক কিছু জেনে যায় - সুধীর চক্র লিখিত গভীর নির্জন পথে পড়ে ফেলে। গ্রামের ছেলেদেরো দেখেছি। পড়ার হ্যাবিট একবার হলে লোকে সবই পড়ে - Mathematical circles পর্যন্ত দেখেছি তাদের কাছে।
  • anag | ১১ জুলাই ২০১৮ ০৯:১৫396712
  • আরেকটা কথাঃ ইংরেজি বা কম্প লিট এ জেলার লোক কম হওয়ার একটা কারণ ভাষা সমস্যা হয় তো - এই দুই জায়্গায় অনেক ইংরেজি টেক্স্ট পড়তে হত বাধ্যতামূলক ভাবে।
  • aka | ১১ জুলাই ২০১৮ ০৯:১১396711
  • এটাকে এলিটিজম বলুন, বা মেধার যোগ্যতা তফাত শুধু নোমেনক্লেচারে।

    আর এই বিভেদ থাকলেই ভালো, নইলে গ্যালিলিও তো বিড়ি বেচত।
  • anag | ১১ জুলাই ২০১৮ ০৯:০৯396709
  • রিভুর মন্তব্য বেশ লাগল। কম্প লিট এ এক সময় একমাত্র মাপ কাঠি ছিল স্বাধীন চিন্তা আর লেখার শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তির পরম্পরা থাকা - পরীক্ষকের সঙ্গে মতে না মিললেও হত।
  • aka | ১১ জুলাই ২০১৮ ০৯:০৯396710
  • উচ্চশিক্ষা বরাবর এলিটদের, হয় পরিবেশ মানে এনভায়রন্মেন্টের জন্য, মানে পরিবেশের জন্য বেশি শিক্ষা পেয়েছে বা মেধার জন্য। আইনস্টাইন যেকোন দিন আমার থেকে বেশি শিক্ষার যোগ্য।
  • T | ১১ জুলাই ২০১৮ ০৮:৫৪396708
  • উত্তর কোলকাতার বনজ সম্পদ সম্পর্কে লেখ বললে বুজতাম খচরামো কচ্চে। ;)
  • T | ১১ জুলাই ২০১৮ ০৮:৪৬396707
  • এই জন্য মফস্বলের সাংস্কৃতিক পরিমন্ডলের উল্লেখ করেছিলাম। অ্যামন অজ পাড়া গাঁও নয় যে পূর্ব কলকাতার জলাভূমির উপর প্রবন্ধ লিখতে পারবে না। :)
  • T | ১১ জুলাই ২০১৮ ০৮:৪২396706
  • স্বর্ণেন্দুর পোস্টানো একটাও প্রশ্ন দেখে মনে হয়নি এগুলোর মাধ্যমে কিছু ডিস্ক্রিমিনেশন ঘটছে। হাম মফস্বল হ্যায়।
  • | ১১ জুলাই ২০১৮ ০৮:০৫396705
  • আরে সেকালে বাজারের ফর্দ অব্দি ছন্দে লেখা হত। একদিন সায়নাচার্য বাজারে যেতে দেরী করছেন। বউ তাড়া দিচ্ছে — কি গো, হল? — দাঁড়াও, পেঁয়াজের সাথে মিল খুঁজে পাচ্ছি না। — ওসব জানি না, তাড়াতাড়ি যাও। সায়নাচার্য ভাবলেন রাস্তায় যেতে যেতে মিল ভেবে নেবেন। কিন্তু সেদিন, চন্দ্রিলের সিনেমার মতো, তাঁর মাথা থেকেও ট্যালেন্ট বেরিয়ে গেছিল। মিল আর পেলেন না। — দুত্তোর, মিল না দিলেই বা কি ক্ষতি? — এই ভেবে যেই দোকানে গিয়ে বলেছেন 'এটা দাও, ওটা দাও', দোকানী ছন্দহীন গদ্য শুনে ভড়কে গিয়ে 'মাপ করবেন ঠাকুর' বলে একলাফে পগার পার। ক্রমে ক্রমে খবর গিয়ে পৌঁছাল রাজামশাইয়ের কানে। সায়নাচার্য ততদিনে ভাষ্যরচনার পরিকল্পনা সেরে ফেলেছেন। রাজা ডেকে পাঠালেন সায়নাচার্যকে — শুনছি আপনি নাকি আজকাল ছন্দের ধার ধারেন না — আধুনিক কবিতা লিখছেন নাকি? সায়নাচার্যের মিউ মিউ। রাজা হুঙ্কার ছাড়লেন — আপনার না হয় তিনকাল গিয়ে এককালে ঠেকেছে মশাই, আমাদের তো ছেলেপুলে নিয়ে ঘর করতে হয় — এসব বেনিয়ম সহ্য করলে চলবে কি করে? কম্পিতস্বরে সায়নাচার্য বললেন — মহারাজ, আমি একখানা ভাষ্য রচনা করব ভেবেছি (একটু থেমে গলা খাঁকারি দিয়ে) গদ্যে। ব্যাস, দুম করে সভাকবি ফিট হয়ে চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন। রাজা বললেন — দেখেছেন, দেখেছেন কি কান্ড করছেন আপনি? ফারদার যদি গদ্যে লেখার হুজ্জুত করবেন তো আপনার লেজ কেটে দেব (মানে নাইটহুড অর্থাৎ আচার্য কেড়ে নেব)। বাড়ি ফেরার পথে সায়নাচার্য অনেক ভাবলেন। একবার মনে হল নগরের ঈশানকোণে যে বাপে-খেদানো মায়ে-তাড়ানো ছেলেমেয়েগুলো ক্ষুদ্র ভূর্জপত্র বার করে তাদের দলে যোগ দিয়ে অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট হয়ে গেলে কেমন হয়? তারপর আবার মনে পড়ল, রাজার হীরের মালা, কলিগ পন্ডিতদের প্রশংসাবাক্য, লাস্ট বাট নট দ্য লিস্ট, গিন্নির হাতের ছানার ডালনা — এসবকিছুই তাহলে জীবন থেকে ত্যাগ দিতে হয়। সমস্তদিক ভেবেচিন্তে বাড়ি ফিরে একগ্লাস নিমপাতার রস খেলেন সায়নাচার্য, তারপর ঠান্ডা মাথায় ভাষ্য রচনা করতে বসলেন — ছন্দ বজায় রেখেই আর কি! ;)
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৬:৫৬396704
  • টীকাভাষ্য তো! অত ছন্দই বা তাতে লাগবে কেন? ;-)
  • | ১১ জুলাই ২০১৮ ০৬:৪৯396703
  • হয়ত শ্লোকের ছন্দ মিলত না নইলে! ;)
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৬:৪৩396702
  • এরকমভাবেই বা কেন দিলেন, সেটাও প্রশ্ন। এক নিমেষে ৪৪০৪ যোজন বললেই তো আরো সুবিধেজনক হত। আধা টাধা এনে ঝামেলা করতে হত না।
  • | ১১ জুলাই ২০১৮ ০৬:২৫396701
  • এই ২২০২ সংখ্যাটা বোধহয় পুরাণের যে মহাবিশ্বের আকার আকৃতি সম্পর্কে ধারণা, সেখান থেকে ক্যালকুলেট করা। কাকের পেপারটায় পরের দিকে পৌরাণিক কসমোলজি নিয়ে ডিটেলসে লেখা রয়েছে মনে হচ্ছে।
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৬:১৬396700
  • নিমেষ নামের টাইম ইউনিট নিয়ে কিন্তু সমস্যা তেমন নেই, কত নিমেষে কত কাষ্ঠা, কত কাষ্ঠায় কত কলা, কত কলায় কত মুহূর্ত, কত মুহূর্তে দিনরাত্রি দিব্যি লিস্টেড। এই টাইম ইউনিটগুলো ব্যবহারও হয় বিশেষ পূজাপদ্ধতি ইত্যাদিতে।
    নিমি নামের একজনের সম্মানে নাকি নিমেষ ইউনিটটার নাম দেওয়া হয়, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, অ্যাপ্রক্সিমেটলি সেকেন্ডের এক পঞ্চমাংশ।
    যোজন নামের দূরত্বের ইউনিট নিয়ে কিন্তু দেখলাম বিস্তর ঝামেলা। কোথাও বলছে সাড়ে সাত মাইল, কোথাও বলছে ৯ মাইল। আবার অন্য কোথাও অন্য কিছু।
  • | ১১ জুলাই ২০১৮ ০৬:০২396699
  • तथा च "स्मर्यते"-योजनाना सहस्ट्रे द्वे-द्वे शते द्वे च योजने | एकेनं निमशारधेन क्रम मान नामोस्तुटे

    Meaning

    Thus it is remembered: [O Sun] you who traverse 2,202 yojanas in half a nimesa.

    ...One thing we must notice here is that, acharya Sayana uses the word "स्मर्यते" which means "remembered". This clearly shows that Sayanacharya has not "discovered" the above value but is recalling the value which must have been said much before his time. This clearly shows that Indian sages knew such sciences thousands of years & obviously way before Sayanacharya stated it in his commentary! What is even more interesting is the fact that sunlight was the only prominent source of light at that time and no sophisticated equipment existed(due to which the value has been attributed to the sun itself). Still, our ancestors have provided such an accurate value. Scientists today, even with all sorts of sophisticated equipment worth millions can give only an approximate value.

    Another interesting thing to note is that Sayanacharya was the purvashrama brother of Jagadguru Vidyaranya Mahaswami who was the patron sage of the Vijayanagara empire & the 12th Jagadguru & Shankaracharya of Sringeri Sharada peetham in conjuction with whom most of his works were written.

    এইটুকু পেলুম গুগলে। মনে হচ্ছে অরিজিনাল সোর্সটা কেউই জানে না। আর যেহেতু বেদ শুনে শুনে মনে রাখত, তাই কি করে সংখ্যাটা পেয়েছিল সেটা বোধহয় বাদ পড়ে গেছে, স্রেফ সংখ্যাটা রয়ে গেছে। আঃ, কলম আবিস্কারের আগেই আলোর বেগ মেপে ফেলল!
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৫:৩৭396698
  • ঘাপলা থাকুক। সে তো প্রাচীন গ্রীক ন্যাচেরাল ফিলোসফিতেও অনেক কিছু এমন আছে যা পরে একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু বেসিক কালচারটা, অবসার্ভেশন আর এক্সপেরিমেন্টাল রেজাল্ট এর উপরে নির্ভর করে সিদ্ধান্ত টানা, এই ব্যাপারটা ফেলে দেওয়া হয় নি। সেই লিগেসির উপরেই তো পরবর্তী রেনেসাঁ র সময়ের অত সব কান্ড।
    এই এদের সায়ন মাধব এদের ক্ষেত্রেও যদি কার্যকারণ সম্পর্কে বাঁধা একটা লাইন পাওয়া যায়, এই দেখে এই সিদ্ধান্ত টানা হচ্ছে, হাওয়া থেকে নয় ইত্যাদি পাওয়া যায়, তাহলে জিনিসটার ভিত্তি থাকে। নইলে আলগা আলগা হল্লা হুজুগ বেশি হয়ে গেলে কোনোদিকেই কোনো লাভ নেই। আসল এভিডেন্সের সন্ধান পাওয়াও যাবে না, এদিকে ঐ ক্রিববাদীদের মতন শিবের শ্বশুর পিরামিড বানালেন, কেস হয়ে যাবে।
  • | ১১ জুলাই ২০১৮ ০৫:২৭396697
  • পষ্ট করে সব বললে অনেক ঘাপলা ধরা পড়ে যাবে! :P
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৫:০৮396696
  • সুভাষ(কাক)বাবু কইলেন সায়নের নাকি এক ভাই ছিলেন, মাধব। তিনি জ্যোতির্বিদ। তিনি হয়তো সাপ্লাই করলেন। ঃ-)
    কিন্তু এটা এমন এক ঝামেলা! এভিডেন্সবিহীনভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়! ওটা কি নিছক অনুমান নাকি এর পেছনে সুশৃঙ্খল পরীক্ষা পর্যবেক্ষণ ইত্যাদি ছিল, তার কোনো খোঁজ দেয় না। পুরো ব্যাপারটা কেমন জিগস পাজলের মতন হয়ে যায়।
  • | ১১ জুলাই ২০১৮ ০৫:০১396695
  • ঠিকই তো। কে জানে কোত্থেকে পেলো!
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৪:৪৮396694
  • হ্যাঁ, এটাই আমার খটকাটা। মূল ঋকে কোনো সংখ্যা নেই। ঐ ঋকে তো আছে Taranivishwadarshato Jyotishkudasi Surya vishamabhsi Rochanam, এইরকম কিছু। সংখ্যা নেই। কোয়ালিটেটিভ স্টেটমেন্ট।
    সায়নাচার্য ঐ আধানিমেষে ২২০২ যোজন সংখ্যাটা কেমন করে কোথা থেকে যোগাড় করলেন সেটাই মূল খটকাটা।
  • | ১১ জুলাই ২০১৮ ০৪:২৪396693
  • @Atoz
    "Yojananam Sahastra Dwe Dwe Shate Dwe Cha Yojane Aken Nimishardhena Krammana Namostute."
    In this hymn, the author pays respect to the one (apparently, the sunlight, and not the sun) who moves 2202 yojanas in half a nimish.
    Dwe Dwe Shate Dwe Cha Yojane = ২২০২ যোজন বলছে, আমি সংস্কৃত জানি না। এই শ্লোকটা ছিল কনসেপ্ট অফ ফিজিক্স এর ফার্স্ট পার্টে, বোধহয় স্পীড অফ লাইট চ্যাপ্টারের প্রথমেই ফুটনোটে।

    এলিটিজম নিয়ে এত কথা হচ্ছে, আই-আই-টি নিয়েও হোক। আই-আই-টির চেয়ে এলিট আর কি-ই বা আছে ভারতে? ;)
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০৪:১২396692
  • ক, আপনি যে পেপারটা দিয়েছিলেন তাতে বলছে অর্ধনিমেষে ২২০২ যোজন যায় এটা ঐ ঋকের সায়নভাষ্যে নাকি পাওয়া যায়। কিন্তু ঐ ২২০২ পাওয়া গেল কোথা থেকে? সায়ন এই সংখ্যাটা কোথা থেকে আনলেন? কোনো পর্যবেক্ষণ বা পরীক্ষা থেকে? ভার্মার বইতে যে ছিল বলছিলেন, সেখানে বিস্তারিত কিছু ছিল কি?
  • Atoz | ১১ জুলাই ২০১৮ ০২:১৮396691
  • পোস্ট-কলোনিয়ালিজম এর প্রশ্ন দেখলেই আমি লিখে দিতাম পোস্তোর বড়া আর কলাইয়ের ডাল, কলাপাতায় খেতে দিয়েছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত