এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ১৩ জুলাই ২০১৮ ২২:৩২396780
  • দীপা কর্মকার।
  • Ishan | ১৩ জুলাই ২০১৮ ২২:৩১396779
  • এই আইইইএফ ইউ ২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা কী? এটা তো বিশ্ব চ্যাম্পিয়নশিপ নয় মনে হচ্ছে। নাকি?
  • Ishan | ১৩ জুলাই ২০১৮ ২২:২৭396778
  • দৌড়ে কী হবে? ইংলিস বলুন, ইংলিস বলুন।

    এই ভিডিওটা আমি বোধহয় সকাল থেকে ফেবু খুললেই দেখছি। এতক্ষণে মানে বুঝলাম। কিন্তু এ কি বিশ্বরেকর্ড করল?
  • দ্রি | ১৩ জুলাই ২০১৮ ২২:২২396777
  • নর্থ ইস্ট থেকে দুটো ভালো অ্যাথলীট উঠল রিসেন্টলি। দীপা মন্ডলও নর্থ ইস্ট না?
  • দ্রি | ১৩ জুলাই ২০১৮ ২২:১৮396776
  • আরে ধুর! ইংরিজি কি অ্যাইসি কি ত্যাইসি।
  • দ্রি | ১৩ জুলাই ২০১৮ ২২:১৫396774
  • উফ্‌, হিমাড্যাস কি অ্যাক্সিলেরেট করল! সেকেন্ড যে হল রুমানিয়ার মেয়েটা সেও লাস্টের দিকে বেশ কিছুটা এগিয়েছিল।
  • avi | ১৩ জুলাই ২০১৮ ২২:১৫396775
  • কপিল সম্বন্ধে সেই বেদী না রাজসিং বলেছিলেন না, ভালো করে ইংরেজি বলতে পারে না, ও আর কী খেলবে?
  • dd | ১৩ জুলাই ২০১৮ ২২:১১396773
  • @T
    নাঃ, ঘ্যান পদ্দো লিখবোই বা ক্যানো। আমি এখন এক অ্যাবসোলিউট গুজ, সব ঘ্যানানির উর্দ্ধে এক নির্বিকল্প কৈবল্যে থাকি। সব ইমোশনের বাইরে।

    তবে হিমা দাস অমন ওস্তাদের মার দিয়ে জিতে গেলেন তাতে বড়োই খুসী হলেম। সবই লরেন বাবুর কৃপা।
  • pi | ১৩ জুলাই ২০১৮ ১৯:৫১396772
  • মানে, আর কিছু বলার নেই।
  • + | ১৩ জুলাই ২০১৮ ১৯:৪৭396771
  • টুইটে বানানও ভুল আছে। এই টুইটটা এরা ডিফেন্ডও করছে
  • | ১৩ জুলাই ২০১৮ ১৯:৩৬396770
  • নট সো ফ্লুয়েন্ট ইন ইংলিশ তো কী হয়েছে? এটা বলার কী মানে?? আশ্চর্য্য!
  • + | ১৩ জুলাই ২০১৮ ১৯:২০396769
  • "Not so fluent in English but she gave her best there too"
  • pi | ১৩ জুলাই ২০১৮ ১৮:৫২396767
  • উফ, কী ফিনিশিঙ্গ! কোথা থেকে উঠে এল শেষ কয় সেকেন্ণ্ডে!

    হিমা দাস। বিশ্বচাম্পিয়ন।
    ভিডিও টস দেখে ফেললাম বার পাঁচেক।

    https://www.facebook.com/AFIIndiaofficial/videos/1716978178421226/

    আগে এই ইভেন্টে ইন্ডিয়া কেমন করেছে?
  • | ১৩ জুলাই ২০১৮ ১৮:১৭396766
  • টইপত্তরটা কপি পেস্ট এ উপচে পড়ছে :-I
  • T | ১৩ জুলাই ২০১৮ ১৮:০০396765
  • ডিডিদা আজকাল আর ঘ্যানপদ্য লিখছেন না?
  • | ১৩ জুলাই ২০১৮ ১৪:৩৬396764
  • মিশনারিজ অব চ্যারিটির নামে এই অভিযোগ আগেও উঠেছে। মমব্যান এদের প্রোটেক্ট করার চেষ্টা করছে কেন? আরো কথা বিজেপি লাফাচ্ছে কেন? রূপা গাঙ্গুলী যে বাচ্চা চুরি ও পাচারের সাথে যুক্ত, সেই কেসটার কী হল?

  • + | ১৩ জুলাই ২০১৮ ১৩:৫৮396763
  • eight-state মানে কি ৮টা রাজ্যের স্যাম্পল?? গো-বলয়ে করলে তো এটাই আসবে। নর্থ-ইস্টে করলে কি হত বলা মুস্কিল। অন্য মানে থাকলে জানিনা
  • pi | ১৩ জুলাই ২০১৮ ১৩:২৭396762
  • একদমই।

    এদিকে, The military is the most trusted institution in India followed by the Supreme Court and high courts, says an eight-state study. Political parties, the police and government officials inspire the least amount of trust. Read on http://bit.ly/2JgIhyN
  • paps | ১৩ জুলাই ২০১৮ ১২:৩১396761
  • আপনারা সব নিন্দুক ঃ-)। যাকে দেখতে নারি তার চলন বাঁকা ঃ-)। এইসব র‍্য়াঙ্ক দেনেও্য়ালারা সব অতি শিক্ষিত লোক, প্রা্য় মহাপুরুষ পর্যায়ের। ওনারা খুব ভালো করে জানেন কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ভ্য়াকুম বা শূন্যস্থান সর্বাপেক্ষা গুরুত্বপুর্ন। অর্থাৎ আজ যেখানে জিও নেই কাল সেখানে জিও হয়ে যাবে এবং যুগ যুগ জিও হবে।
  • dd | ১৩ জুলাই ২০১৮ ০৮:৫৭396760
  • @এতোজ।

    ঐ ঋকে আলোর গতি র কথা কিসসু নেই। আদৌ নেই। একদম নেই। সে প্রীতম বসুই হোক বা ডি সি ভার্মা, যখনই "ব্যাদেয় আছে" বলে ব্যাখ্যান করেন তখন এই ঋকটির উল্লেখ করেন, কিন্তু কী লেখা আছে সেটি বেমালুম চেপে যান।

    ব্যাপারটা তো এই। মোক্ষমূলার বাবু বেদের আংশিক অনূবাদ ও ভাষ্য লেখেন। তাতে এই ঋকটিও ছিলো। তো মোক্ষবাবু এটির অনূবাদের সময় বেদের টীকাকার সায়নাচার্য্য'র (১৪ সেঞ্চুরী) একটি "টীকা" উল্লেখ করেন যাতে আছে আলো এক নিমেষে ২২০০ যোজন যায়। সেটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন আছে।

    মোক্ষবাবু ভারতে কখনো আসেন নি। তিনি কোন সূত্রে এই ব্যাখ্যা পেয়েছিলেন জানা নেই। সায়ণের টীকা, অ্যাট লিস্ট নেটে নেই, তাই চেক করার উপায়ও নেই।

    আর নিমেষ এবং যোজন দুটোই কিন্তু বেশ vague পরিমাপ। যোজন সাত থেকে দশ মাইল - সবই হয়্তে পারে। নিমেষও এক সেকেন্ডের পঞ্চমাংশ বা তারো আর্ধেক হতে পারে। (এইসবের পরস্পর বিরোধী লিং এখন আর খুঁজতে পারবো না)।

    কিন্তু এদানী ফেসবুক বা নানান লেখায় দেখি একই কথা, বেদেয় আছে আলোর গতির হুবহু পরিমাপ।

    বেদেয় নেই। আদৌ নেই। সায়ণে যাআছে (যদি অ্যাট অল থাকে) সেটাও তর্কাতীত নয়। তবে ইন্টেরেস্টিং তো বটেই।
  • Atoz | ১৩ জুলাই ২০১৮ ০১:০৩396759
  • রাম না জন্মাতেই যদি রামায়ণ লেখা হয়ে যায়, তাহলে জিও না জন্মাতেই "জিও জ্জিও জ্জিও" হলেই বা আপত্তি কীসের? ঃ-)
  • Atoz | ১৩ জুলাই ২০১৮ ০০:১১396758
  • গুপী বাঘা হুশ করে অদৃশ্য হয়ে অন্য জায়্গায় গিয়ে আবার মেটিরিয়ালাইজ করে, যদি কোনো আগুন টাগুনের মধ্যে মেটেরিয়ালাইজ করে? বা গভীর লেকের মধ্যে? বা কোনো পাহাড়ী খাদে? বা গুহায়? তাহলে কী হবে? (মনে হয় কোনো সেফটি মেজার আছে, নিরাপদ জায়্গায় দৃশ্যমান হবার। অথবা কিছুই নেই, ওদের প্রত্যুৎপন্নমতিত্বের উপরে নির্ভর, ঝামেলা হলেই যাতে আবার হাতে হাতে তালি মেরে অন্যত্র চলে যায় ঃ-) )
  • avi | ১২ জুলাই ২০১৮ ২৩:৪৬396757
  • ইংলিশ ক্রিকেটের জন্যও দিনটা বিশেষ ভালো গেল না। কুলদীপ যাদবের সামনে এখনও জড়তা কাটে নি এদের।
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ২৩:৪৫396756
  • আরে দ্রি, থ্যাংকু থ্যাংন্কু। এটাই। এতে কোথাও কোনো লুকোনো সংখ্যা আছে কিনা মূল ঋকে, সেটা দেখতে চাইছিলাম।
  • দ্রি | ১২ জুলাই ২০১৮ ২৩:২৩396755
  • ডিডিদার প্রক্সিঃ

    এইটা?

    তরণির্বিশ্বদর্শতো জ্যোতিষ্কৃদসি সূর্য।
    বিশ্বমা ভাসি রোচনম্‌।।

    [অনুবাদঃ হে সূর্য! তুমি মহৎপথে ভ্রমণ কর, তুমি সকল প্রাণীর দর্শনীয়, তুমি জ্যোতির কারণ, তুমি সমস্ত দীপ্যমান অন্তরীক্ষে প্রভা বিকাশ করছ।]

    ১/৫০/৪
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ২২:৪৯396754
  • ডিডি, আছেন? মূল ঋকটা লিখে দেবেন? ঐ প্রথম মন্ডল ৫০ সূক্ত চতুর্থ ঋক? ১/৫০/৪?
  • Atoz | ১২ জুলাই ২০১৮ ২২:৪৬396753
  • রিমি খুব রেগে গিয়েছিলেন। বলছিলেন মেয়েদের মানুষ হিসেবে ট্রীট করে না তো, সম্পত্তি হিসেবে ট্রীট করে এই আইন। মানুষই জেলে যায়, সম্পত্তি তো জেলে যায় না।
  • dc | ১২ জুলাই ২০১৮ ২১:৩১396752
  • পরকীয়ার আইনটা অসহ্য। মেয়েরা ছাড়া পেয়ে যাবে আর ছেলেরা আটকে যাবে, এ কি অদ্ভুত কথা! লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই।
  • Pi | ১২ জুলাই ২০১৮ ২০:৪৫396751
  • কল্লোলদার আবার আজ গল স্টোন অপারেশন হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত