এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্যাক্স পেয়ার | ১৮ জুলাই ২০১৮ ০১:২৯396930
  • ট্যাক্সের টই গেল কোথায় এই অসময়ে? ঃ(
    I am making this return in my capacity as ______ and I am also competent to
    এখানে গতবার ফাঁকা রেখেছিলাম। কোনো চাপ হয় নি। কিন্তু এটা কি হওয়া উচিত? Individual ? যখন নিজে বা কোনো রিটায়ার্ড পারসনের জন্য ভরছি?

    রিটায়ার্ড পারসনের আধার এ ওটিপি দিতে চাইলে বলল নাম্বার নট লিংকড উইথ আধার। নেট ব্যাংকিং ও নাই তাঁর। তো ব্যাংকের থ্রু দিয়ে EVC জেনারেট করাতে হবে তাই তো? RSA Token জিনিসটা কি?
  • Tim | ১৭ জুলাই ২০১৮ ২৩:৪৪396929
  • আমার মনে হয় পিনাকীদা একেবারে উদাহরণ দিয়ে দিয়েই বলতে পারে, কে গুরুর প্রকাশিত লেখা কপি পেস্ট করেছে লিংক শেয়ার না করে। নইলে যারা গুরু ও অগুরু দুই জায়গাতেই লেখে এবং লিংক শেয়ার করে তাদের মনে হচ্ছে সবাইকেই এটা বলা হলো। মডারেটেড সেকশনে প্রকাশিত লেখা তো অতি অবশ্যই লিংক সমেত দেওয়ার কথা, এবং সেটা না হলে পরিষ্কার বলে দেওয়াই ভালো।

    ইন্ডিয়ান এক্সপ্রেস নিয়ে যে কথাটা সেটা একটু অদ্ভুৎ। গুরুতে যারা লেখেন তাদের অন্য কোন প্রতিষ্ঠান অ্যাপ্রোচ করতে পারবেন না? পিনাকীদা লিখেছে (প্রথম পোস্টে) যে অন্যত্র লেখা দিলে সেটা লেখকের জন্য ভালো হলেও গুরুর জন্য নয়। লেখকের ভালোর সাথে তাহলে প্রতিষ্ঠানের ভালোর বিরোধ আছে বলে পিনাকীদা মনে করে? আমি তো চিরকাল জেনে এসেছি যে দুই তরফেরই ভালো একইসাথে হয়। এখানকার কোন লেখকের রীডারবেস বাড়লে গুরুর নাম তো উঠবেই কথায় কথায়।

    সব মিলিয়ে এই রেস্ট্রিকশনের চেষ্টা ভালো লাগলো না। এমনিতেই অনলাইন লেখাপত্রর সেভাবে পাঠক নেই, মানে খুব কম। কদিন আগেই একজন বেশ নামকরা সাহিত্যিকের সাথে হঠাৎ আলাপ হওয়ায় জিগ্যেস করেছিলাম "গুরুচন্ডালী"র নাম শুনেছেন কিনা, বললেন শোনেননি। উনি পরবাস জানেন কিন্তু গুরু জানেন না। শুনে খুবই হতাশ হয়েছি, কারণ উনি অনেক ছোট ছোট প্রকাশকের বইপত্রের খোঁজ রাখেন। এগুলো ভেবে দেখার দরকার আছে।
  • একক | ১৭ জুলাই ২০১৮ ২৩:৪৩396928
  • কেন সেখেনেও সিপুএম তিনো শুরু হলো নাকি :) খেলার সঙ্গে যোগ নেই বলে ঢুকে দেখিনা ...
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ২৩:৩৮396927
  • সবই তো গেছে। ফুটবলটাকে পলিউশন থেকে যদি বাঁচানো যায়, তাই আর কী।

    আর নয়তো একটা পিনড পোস্ট বানানো যায় যদি।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ২৩:২৭396926
  • পলিউশন ঠেকাতে।
  • Du | ১৭ জুলাই ২০১৮ ২৩:২৩396925
  • ভাটিয়ালি স্রোত স্বচ্ছ করতে বোধহয় ঃ)
  • একক | ১৭ জুলাই ২০১৮ ২৩:১৩396924
  • এরকম কাশী মিত্র ঘাটের শুন্শুকের মত দুনিয়ার টই ভাসিয়ে বেড়ানোর মানে কী !! :ক্ষ :ক্ষ
  • | ১৭ জুলাই ২০১৮ ২২:২৬396923
  • i | ১৭ জুলাই ২০১৮ ১৭:৫৫396922
  • পিনাকী, পাই,
    ঠিক আছে।
    পরে কথা হবে।
  • | ১৭ জুলাই ২০১৮ ১৬:৩৬396921
  • একটা নিউজ পপ আপ হল তো। ডিটেলস দেখি নি।
  • গজেশ্বর গাড়ুই | ১৭ জুলাই ২০১৮ ১৬:৩৩396920
  • আগেই তো করেছিল, আবার নতুন কিছু হয়েছে নাকি?
  • | ১৭ জুলাই ২০১৮ ১৬:১৬396919
  • আজ ৬৬এ ধারা বাতিল করল সুপ্রীম কোর্ট
  • avi | ১৭ জুলাই ২০১৮ ১৫:৩৯396918
  • লাটাগুড়ি এলাকায় রাস্তা চওড়া করার জন্য বরাদ্দ গাছের সংখ্যার চেয়ে বেশি গাছ কাটা হচ্ছে, এরকম অভিযোগ নিয়ে আন্দোলন জোরালো হচ্ছিল। ইদানিং আবার গাছ কাটা শুরু হয়েছে। এইমাত্র দেখলাম চালসা থেকে ময়নাগুড়ি যাওয়ার রাস্তা আটকে দিয়েছে পুলিশ। রাস্তার দুপাশে কত গাছ কাটা হচ্ছে, শেষ না হলে আর বলা যাচ্ছে না।
    ওদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের অবস্থা ভয়াবহ।
  • pinaki | ১৭ জুলাই ২০১৮ ১৫:১৮396917
  • এই রে! ইন্দ্রাণীদি পুরো ভুল বুঝেছে। আমি ইন্দ্রাণীদির কোনও পোস্ট শেয়ার কিছুই দেখিনি। গত তিন সপ্তাহে ভাট পড়িই নি। ইন্দ্রাণীদিকে মাথায় রেখেও কিছু বলি নি। আমি কাল কলকাতা থেকে সুইডেন ফিরব। খুব ব্যস্ত বলে এখন ডিটেল লিখতে পারছি না। ফিরে ডিটেলে লিখছি। আমার লেখায় দুটো পার্ট ছিল। প্রথম পার্টটা গুরুর ব্লগের লেখা ফেবুতে লিন্ক হিসেবে না দিয়ে আলাদা স্ট্যাটাস বা নোট ফর্মে পাবলিশ করা নিয়ে। আমার ধারণা লেখকরা এটা করেণ বেশি আলোচনা হবে এই প্রত্যাশা থেকে। কিন্তু বাস্তবে সেটা সত্যিই হয় কিনা আমি সিওর নই। আমার মনে হয় গুরুর লিন্ক ফর্মে শেয়ার করলে লেখার শেয়ার বশি হয়, গুরুরও একটু প্রচার হয়। এই পার্টটায় আমি লেখকদের, বিশেষত যারা গুরু কমিউনিটির পার্ট অনেকদিন ধরে, তাদের কাছ থেকে একটা ভূমিকা প্রত্যাশা করি - সেটা বলতে চেয়েছি। এর সাথে ইন্ডিয়ান এক্সপ্রেসের কোনও সম্পর্ক নেই।

    দ্বিতীয় পার্টটায় আমি লেখকদের ভূমিকা নিয়ে কিছু বলিনি, ইন্ডিয়ান এক্সপ্রেসের স্ট্র্যাটেজী নিয়ে বলেছি। ওরা শুরু করার পর থেকে এই কদিনের মধ্যেই প্রায় দশজন গুরুর নিয়মিত লেখকদের, যারা আমার মতে কেবল লেখক নন, একটাভাবে গুরু কমিউনিটির পার্ট দীর্ঘদিন ধরে, তাদের দিয়ে লিখিয়েছে। এটা একটা প্যাটার্ন হিসেবে চোখে লেগেছে। এরকম সাধারণত হয় না। আবাপও এরকম করে না। এটা গুরু কমিউনিটির শক্তিশালী লেখক বেসকে ব্যবহার করে নিজেদের ব্র্যান্ড তৈরীর চেষ্টা বলে আমার মনে হয়েছে। এখানে লেখকের এখনই খুব কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। যদি এরকম হত যে কোনও লেখক এত ঘন ঘন অন্যত্র লিখছেন যে গুরুতে লেখার জন্য তাকে আর পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো লেখকের জন্য কিছু বলার থাকত। এখানে সেরকম কিছু এখনও ঘটে নি। তবে এই পার্টটা নিয়ে আমি আর এক্টু ডিটেলে লিখতে চাই। ফিরে গিয়ে লিখব। আপাতত এটুকুই বলার যে কারুর প্রতি খচে গিয়ে কিছু লিখিনি। স্রকম মনে হয়ে থাকলে সত্যিই দুঃখিত। এবিষয়ে আলোচনার দরকার আছে মনে হয়েছে বলে লিখেছি।
  • একক | ১৭ জুলাই ২০১৮ ১৫:০৮396916
  • না না ওরা মিছিল করে এরকম মাথায় ফুলটুল নিয়ে। মহাকালী আরাধ্যা দেবী।
  • pi | ১৭ জুলাই ২০১৮ ১৫:০৫396915
  • আচ্ছা, কার পুজো?

    এ ছবিটা কি নাচ গানের কোন পার্ট?
  • একক | ১৭ জুলাই ২০১৮ ১৫:০৩396914
  • বোনালু ফেস্ট। দক্ষিনে বিখ্যাত। মনসুন ফেস্টিভাল আর কি। পুজো ফুজো হয়, গান গায় নাচে।
  • Pi | ১৭ জুলাই ২০১৮ ১৪:৫৮396912
  • এই ছবিটা ভাইরাল। কীসের পুজো?
  • Pi | ১৭ জুলাই ২০১৮ ১৪:৫৮396913
  • এই রে, আমার তো মনে হয় ছোটাইদি ভুল ভাবছে!
    পিনাকীদা অবশ্য বলতে পারবে।
    । তবে গত দু তিনদিনে মধ্যে ছোটাইদি কিছু লিন্ক শেয়ার করেছিল নাকি? আমি তো দেখিনি। মিস করে যেতে পারি।
  • একক | ১৭ জুলাই ২০১৮ ১৪:৫৭396910
  • একক | ১৭ জুলাই ২০১৮ ১৪:৫৭396911
  • র২হ | ১৭ জুলাই ২০১৮ ১৪:৫২396909
  • ছোটাইদিকে বলি আমার মতে লিঙ্ক শেয়ার আর এই পোস্ট কিছুটা সমাপতন; চিন্তার লক্ষ্য ব্যক্তি নন, প্রতিষ্ঠান; না হলে সবাই মোটামুটি নিজের বা অন্তত গুরুসূত্রে পরিচিতদের লেখা অন্যত্র বেরুলে লিঙ্ক দেন, আর সেটা তো চাইই। নেহাত আমার লেখা কেউ ছাপেনা, নাহলে, কিন্তু সেসব বেদনা যাক।
    কনসার্ন প্রতিষ্ঠান নিয়ে, আর উল্টোটা কম হওয়া নিয়ে।
    ফেসবুক ইত্যাদি দেখে আমার এই মত।
    আর এই আলোচনাটা আমার কাছে জনতা এক্সপ্রেস টইয়ের কিছু আলোচনা, হানুদার ক’দিন আগে ভাটে বুবুভার মৌলিকত্ব নিয়ে পোস্ট ইত্যাদি সব কিছুর সঙ্গে কানেকটেড।
    তাই, ওসব নিয়ে বিচলিত হওয়ার কারন দেখিনা, সবাই মিলে একটা রাস্তা খোঁজা আরকি।

    বাকী কথা কর্তৃপক্ষ বলতে পারে।

    আর এই আলোচনাটা কোন টইয়ে থাকলে ভালো হতো, কুমুদি, ছোটাইদির আপত্তি না থাকলে রাতে কোথাও পেস্ট করে দিতে পারি। ততক্ষণ এখানে কথা হোক।
  • i | ১৭ জুলাই ২০১৮ ১৩:৪২396908
  • সকলের বক্তব্য পড়লাম।
    এখন একটাই কথা বলিঃ
    অগুরু পত্রিকায় লিখ্লাম, সে লেখা ভাটিয়ালিতে শেয়ার করলাম আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেখা, সেই অগুরু পত্রিকার কী করণীয়, লেখা শেয়ারিং ইত্যাদি নিয়ে পোস্ট দেখলে খুবই খারাপ লাগে, হকচকিয়ে যাই। সেটা আমার নিজস্ব সমস্যা / বোঝার ভুল হ'তে পারে, মানি।
    যদি আমি ( আমি মানে আমি ; আমার আত্মীয়/ বন্ধু/ শুভান্যুধ্যায়ী নন)কোনো 'গুরুবিরোধী' কাজ করি, সেটা যেন গুরুর কোর কমিটির তরফে আমাকে সরাসরি লেখা হয়। এই অনুরোধ/ প্রত্যাশা-যাই বলেন।

    আপাততঃ টা টা।
  • সিকি | ১৭ জুলাই ২০১৮ ১২:৩২396907
  • ইনকাম ট্যাক্সের টই তুলে দিয়েছি। ঐখানে সোনার বাটের হিসেব মিলিয়ে নিন।
  • T | ১৭ জুলাই ২০১৮ ১২:৩০396906
  • সোনার জাহাজ অপশন আছে না হ'লে তো ডিডিদার ফের অসুবিদে।
  • dc | ১৭ জুলাই ২০১৮ ১১:৩৯396905
  • নাহলেই এক্কেবারে বাটাম।
  • | ১৭ জুলাই ২০১৮ ১১:২৯396904
  • ডিডিদাদা এবারে কিন্তু সোনার বাট, তামার খনি সব আলেদা আলেদা হেডে ডিক্লেয়ার কত্তে হচ্ছে। খুপ খিয়াল করে।
  • sm | ১৭ জুলাই ২০১৮ ১১:২৪396903
  • অনিল নয় মুকেশ হবে।-))
  • dd | ১৭ জুলাই ২০১৮ ১১:২৩396902
  • এই IT return নিয়ে প্রতি বছর কতো যে নাজেহাল হই, সে আপনেরা ভাবতেও পারবেন্না।

    আমার প্রবলেমটা একটু অন্যরকম, এই শালার ফর্মগুলো ১৮ ডিজিট নিতেই পারে না। ভেবলে যায়। আর ওর কমে আমার চলেও না।

    দেখি একবার অনিলকে ফোন করে, ও ক্যামনে ভরে?
  • | ১৭ জুলাই ২০১৮ ১১:২২396900
  • এদিকে উর্জিত প্যাটেল বোধহয় এখনও সব টাকা গুণে উঠতে পারে নি, ওদিকে আমরা দুই দুইবার রিটার্ন দিয়ে ফেললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত