এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২১ জুলাই ২০১৮ ০৬:০৯397080
  • ১০ দিন ধরে না খেয়ে আছে :-(

    এতে শরীরের কিছু অপূরণীয় ক্ষতি হতে পারে, মনে হয়
  • Atoz | ২১ জুলাই ২০১৮ ০৫:৫২397079
  • ওদিকে তিনি নাকি বলেছেন, আসমুদ্রহিমাচলের মানুষের হৃদয় জয় করেই তবে সিংহাসনে বসতে পারা যায়।
    কী সাংঘাতিক!!!!
  • Du | ২১ জুলাই ২০১৮ ০২:২৫397078
  • এটার জন্য অনশন করতে হবার তো কথাই না। দাবী করলেই মানার কথা।
  • avi | ২১ জুলাই ২০১৮ ০১:২৭397077
  • হয়েছে।
    আইদিকে বিলম্বিত ধন্যবাদ জানিয়ে গেলাম।
  • | ২১ জুলাই ২০১৮ ০০:৩১397076
  • অ্যাটেম্পট ট্যু স্যুইসাইড ডিক্রিমিনালাইজড হয়েছে না?
  • Shoni | ২০ জুলাই ২০১৮ ২৩:৫০397075
  • আচ্ছা, একটা টেকনিকাল কোশ্চেন। কন্ডিশান ক্রিটিকাল হলে কি এটেম্প্ট ট্যু সুইসাইদ কেসে এদের এরেস্ট করা যায়?
    আমি সরকার পক্ষের স্ট্রাটেজি ভাবছি। সেটা হতে পারে, লিমিট অবদি ওয়েট আউট করা, তারপর লিগাল গ্রাউন্ড্স দেখিয়ে এদের জোর করে উঠিয়ে দেয়া।
  • sm | ২০ জুলাই ২০১৮ ২৩:১৬397074
  • সংখ্যা গরিষ্ঠ স্টুডেন্টরা কি আন্দোলন করছে?পরের দিন আর একদল স্টুডেন্ট যদি আন্দোলন শুরু করে, এবং দাবি করে,কতৃপক্ষের ডিসিশন ই কার্যকরী করতে হবে।
    তখন ঠিক কি করা উচিত বলে মনে হয়?
    দুই,যাদের অলরেডি প্লেসমেন্ট দেওয়া হয়েছে, তারা যদি সিট ছাড়তে না চায়?তখন কি করে তাদের স্থানান্তর করা হবে?
    তিন, সিনিয়র স্টুডেন্ট দের অনেকে যদি পুরোন হোস্টেল ছেড়ে না যেতে চায়?
  • Pi | ২০ জুলাই ২০১৮ ২২:৩৪397073
  • আজ কয়েকটা পোস্ট পড়ে বিরক্ত হয়েগিয়ে লিখেছিলাম।

    রেলিভ্যান্ট অন্গ্শটা, মানে অনশন তুলতে বললে কী বলছে, সেলেক্ট করে পোস্ট হচ্ছেনা। পুরোটাই করে দিলাম।

    কারুর কারুর বক্তব্য দেখছি, অনশনকারীদের পাশে দাঁড়ানো বা দাঁড়ানোর কথা বলা মানে নাকি ওদের উস্কানি দিয়ে, তাতিয়ে ফেবুবিপ্লবের আঁচ পোহানো, অনশন করে খারাপ কিছু হয়ে গেলে নাকি সেটাই পাওনা হবে, আজেন্ডা ফুলফিল হবে, কয়েকজনকে শহীদ করে বিপ্লব করা হবে!
    এম্নিতে এসব খেউড়ের উত্তর দেওয়া মানে সময় নষ্ট। যদিও যাঁ্রা বলছেন তাঁ্রা অনশন তোলার জন্য কী করছেন চাইলে হিরণ্ময় নীরবতা আসে।
    আর আরেকটা দুটো তথ্য ঠিক করে দেওয়া দরকার, যদিও যাঁ্রা বলছেন, জেনেবুঝেই মিথ্যে বলছেন। তবু সেই মিথ্যে যেন সত্যি হয়ে ছড়িয়ে না পড়ে সেটুকুনির জন্য এটা বোধহয় জানানো দরকার, যারা পাশে আছে বলছে, যাচ্ছে তারা অনেকেই বোঝানোর চেষ্টা করেছে, ওরা রাজি হয়নি।৷ আর ওদের দেখে, এই এত ঘণ্টা অনশনের পরেও ওদের স্পিরিট দেখে অনেকেই বলে উঠতে পারেনি।৷
    নতুন আরো অনেকে অনশনে বসেছে, তাও ওঠেনি।
    এরকম উত্ত্র পেলে বোধহয় আর কিছু বলাও যায়না।
    অনশনকারীদের কাছের কারুর কথা, যিনি নিজেও সলিডারিটিতে অনশনে বসেছিলেন।
    "ওদের খাবার কথা বলছিলাম।
    বলল --তোমরাও?
    খাবো বলে ভাবলে আন্দোলনে বসতাম না।
    যা হবে, হবে।
    তোমাদের ভালবাসা যেন আমাদের ক্ষতি না করে, দেখো।"

    --

    তো, হাতে তো তাহলে একটাই উপায়। যেভাব্র হোক, সবস্তর থেকে সবরকম চাপ তৈরি করে কর্তৃপক্ষকে দাবি মানতে বাধ্য করা, আর দাবিগুলো তো সবই নায্য দাবি, তাই না? কেবল, হাতে আর একদমই সময় নেই।

    এই চাপ অনেকে মিলে, বাইরে থেকেও না দিলে যত তাড়াতাড়ি সম্ভব আদায় করা যাবে কি?

    আজ অনেকে গেছিলেন, মেডিকেলে, কলেজ স্কোয়রে।

    আকাদেমিতে যে পারেন চলে যান, তিনটের পর।

    মুখ্যমন্ত্রীর কাছে সবাই মিলে চিঠি দেওয়া হচ্ছে৷ পারলে সই করুন।

    পাশে থাকার মানে ভাল চাওয়া। ওদের জন্য। ওদের আন্দোলনের জন্য ও।৷ আর একটার সংে অন্যটার বিরোধ নেই। পিরিয়ড।
  • একক | ২০ জুলাই ২০১৮ ২২:২৩397072
  • ব্যাপারগুলো সরল সোজা নয়। নিগোশিয়েশন হলো পলিটিক্স এর বড় দিক। অন্তত আগের প্রজন্ম যারা তারা সেভাবেই ভাবতে শিখেছি। কূটনীতি শিখেছি, নিগোশিয়েশন পাওয়ার বিল্ড করা করা নিয়ে ম্যানেজমেন্ট থেকে রাজনীতি সর্বত্র একটা হোলি গ্রেইল আছে। এবং এই ওল্ড স্কুল দিয়ে বিচার করলে যাদবপুর থেকে মেডিক্যাল সর্বত্র যা ঘটছে তা হলো সামনের সারিতে পাকা মাথার অভাব এবং তজ্জনিত নিগোশিয়েশনের দুর্বলতা। সেইভাবে দেখলে, প্রথমেই আমরণ অনশনে চলে যাওয়া হলো ব্রহ্মাস্ত্র দিয়ে যুদ্ধ শুরু করার মতো মূর্খামি। যেখানে পিছোনো মানে পলিটিকাল সুইসাইড। এগোনোর পথ ও অনিশ্চিত।

    এখন এইযে আমাদের চিন্তাপদ্ধতি এটা তো চূড়ান্ত কিছু নয়। ভ্যানগার্ড পলিটিক্স এর বাইরে বেরিয়ে, সোশ্যাল মিডিয়া কানেক্টেড সময়ে যেভাবে সমর্থন তৈরী হচ্ছে তার যা স্পিড যা এনট্রপি গঠনের ধরণ তাতে আবার দেখা যাচ্ছে, যা যত বেশি সেনসিটিভ তা তত সামনের সারিতে এবং তার ফলাফল বেটার। সেদিক দিয়ে দেখলে আমরণ অনশন ঠিক, কারণ রীলে ফিলে করে চাপ টা এইজায়গায় পৌছাতো না। বিশেষ করে যাঁরা পবর খোঁজ রাখেন তাঁরা জানেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও এক বড় অংশের স্বাস্থ্যকর্মীরা কিভাৱে মাজির চেয়ার মোছা ন্যাকড়ায় পরিণত হয়েছেন, এখানে বড় ধাক্কা জরুরি।

    তো, এই প্রসেস টা আদৌ একটা রাজনৈতিক মডেল হিসেবে ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে, না কী বালখিল্যতা বলে বাতিল হয়ে আবার পুরোনো মডেলে ফিরে যাবে সেটা প্রেডিক্ট করার বুদ্ধি আমার নেই। স্টাডি করে বোঝা ছাড়া কিছু করার নেই। খুবই পরিবর্তনশীল সময়।

    এই অনিকেত ছোকরা বাজে লেভেলে অসুস্থ হয়ে পড়েছে দেখে দুশ্চিন্তা হচ্ছে এপর্যন্ত :|
  • Tim | ২০ জুলাই ২০১৮ ২২:২১397071
  • মশা মারতে কামান দাগা কেন হবে? কতগুলো আজগুবি অপমানজনক "যুক্তি" দিয়ে ন্যায্য দাবি মানছেনা কলেজ পর্তৃপক্ষ, এরপরেও যদি রাগ না হয় তাহলে আর কবে হবে?
    যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের কথা ভেবে চিন্তা হচ্ছে মনে হচ্ছে ওরা যেন কিছু খেয়ে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তাদের মানসিক অবস্থাটাও ভেবে দেখার মত।
  • Du | ২০ জুলাই ২০১৮ ২১:৫১397070
  • মশা বলে তো মনে হচ্ছে না টেরাডাকটিল বরম।
  • aka | ২০ জুলাই ২০১৮ ২১:০১397069
  • হোস্টেলের দাবী ন্যায্য দাবী কিন্তু তারজন্য আমরণ অনশন? স্বাস্থ্য, পড়াশুনো সবই ক্ষতিগ্রস্ত, এখন ব্যপারটা এমন ভাইরাল যে জেদাজেদির পর্যায়। ছোটবেলায় বেশ রোমান্টিক লাগত এসব, এখন মনে হয় অন্য উপায় সম্ভব। বনধ, অনশন, খুবই ভালো অস্ত্র, কিন্তু মশা মারতে কামান দেগে কি লাভ। সব কিছুই কি মেক অর ব্রেক? ছেলেটি অসুস্থ হয়ে পড়লে জোর করে স্যালাইন দেওয়া উচিত মনে হয়, বাড়ির লোকের।
  • সিকি | ২০ জুলাই ২০১৮ ১৭:২১397068
  • আরে, তাই তো! দেখছি কী ঝামেলা হল। আপাতত https://achalsiki.wordpress.com/ দিয়ে দেখো খোলা যাচ্ছে।

    তবে পরের পর্ব আসে নি। এই উইকেন্ডে আসবে।
  • paps | ২০ জুলাই ২০১৮ ১৬:৫৯397067
  • নীল খাম খুব ভালো জিনিসঃ চোখের আরাম, প্রানের শান্তি, মনের আনন্দ ইত্যাদি ইত্যাদি। য্ত অবিশ্বাসীর দ্ল গণহারে নীল খামের দূর্নাম করছে ঃ-)
  • abcd | ২০ জুলাই ২০১৮ ১৬:১২397066
  • @সিকি দা, প্রায় মাস দুয়েক পরে আজ আপনার ব্লগ খুলে আরএসএস নিয়ে অনুবাদ লেখার পরের অংশ এসেছে কিনা দেখতে গিয়ে দেখি ব্লগ বন্ধ!
  • র২হ | ২০ জুলাই ২০১৮ ১৬:০৬397065
  • নীল প্যাঁচার আইডিয়াটা পছন্দ হয়েছে; প্যাঁচা আমিও ভাবছিলাম, তার নীল রং একটা অন্য মাত্রা।
  • র২হ | ২০ জুলাই ২০১৮ ১৬:০৫397064
  • এই নীল খাম আমাকে আত্মপ্রসাদ দিলো। মাঝেমাঝেই এক চান্সে X টিপে বন্ধ করতে পারছি। প্রায় রোগা বলা যায় তার মানে।
  • T | ২০ জুলাই ২০১৮ ১২:৩৭397063
  • নীল খাম মুর্দাবাদ। নীল প্যাঁচা তবু চলতে পারে।
  • | ২০ জুলাই ২০১৮ ১১:১৩397062
  • আমি সিদিন সেক্রেড গেমস বইটা কিন্ডল কপি কিনে ফেল্লাম। প্রাইম ডে'তে ইবুক কিনলে ৫০% পয়সা ফেরত দিচ্ছিল ওয়ালেটে।

    আমারও অজ্জিতের মতন নেটফ্লিক্স নাই। এক হইচই নিলাম। তা সে তেমন জুইতের লাগে না।
  • | ২০ জুলাই ২০১৮ ১১:১০397061
  • আজ এক ভেরি সিনিয়ার ম্যান্জারের ইমেল সিগনেচারে লেখা দেখি "Ignore typos. Small screen. Fat fingers"
    দেখে এত আনন্দ হল যে আমাদের মত চুনোপুঁটিদের সমস্যা ভিপিটিপিদেরও হচ্ছে।
  • গজেশ্বর গাড়ুই | ২০ জুলাই ২০১৮ ১১:০৯397060
  • লে-আউটের সমস্যা তো বটেই। একটা সাজেশন দিতে পারি - ওপরে যে হলদে ছবিটা আছে তার বাঁদিকে দিয়ে দিলেই আর কনটেন্ট আটকাবে না। হ্যাঁ, ফিক্সড লোকেশন করতে হবে, আর মাউস হোভার করলে এক্সপ্যান্ড করবে।
  • গজেশ্বর গাড়ুই | ২০ জুলাই ২০১৮ ১১:০৭397059
  • সেক্রেড গেমস কোথায় দেখা যাচ্ছে? আবার নেটফ্লিক্স অ্যাকাউন্ট খুলতে বলবেন না, অ্যাকাউন্টের ঠেলায় অন্ধকার দেখছি।

    আমাজন প্রাইমে পাবো?
  • সিংগল k | ২০ জুলাই ২০১৮ ০৯:৪১397058
  • নীল খামের জন্য ঈশেনদাকে লাল সেলাম।।
  • দ্রি | ২০ জুলাই ২০১৮ ০৯:০৪397057
  • এক ঝলকে কোথায় কী চলছে সেটা একটা ক্লিকেবল লিংক করে দিলে কেমন হত?

    এর কনটেন্টে হয়ত অনেকেই খুশী হবেন। অনেক সময় ক্লিকও করতে চাইবেন। কিন্তু ডানকোণে সুড়সুড় করুক এটা কেউ কেউ চাইবেন না।

    আর বন্ধ করে দেওয়ার প্রবলেম হল যিনি একবার বন্ধ করবেন তিনি আর চাইলেও ফিরে পাবেন না।

    এনিওয়ে, এটা হল লেআউট ডিজাইন প্রবলেম। এটা নিয়ে তুমি ভালো করে ভাবো।
  • dd | ২০ জুলাই ২০১৮ ০৮:৩১397056
  • ও হো। আপনেদের উচ্ছ্বসিত রিভিউ পড়ে sacred games দেখলাম। বাপরে বাপ। চেয়ারে বসে দেখাই যায় না। মাঝে মাঝেই টেনশনের চোটে দাঁড়িয়ে পড়ছিলাম। আর ক্ষী সব ভয়ানক থীম। ধর্ম আর রাজনীতি - এই দুটোকে একসাথে করে আঙুল দেখানো সোজা কথা? সেও রিয়েল কেরেকটারদের নিয়ে।

    আর অ্যাক্টিং তো অব্নবদ্য। সবচে ভালো লাগলো রাধিকা আপ্তের অ্যাকটিং। সেই অন্তহীন থেকে শুরু। যতো দিন যাচ্ছে ততো মেচুয়রড হচ্ছে। সব থেকে ভালো লাগে ওনার সাবডিউড মাত্র জ্ঞান। আর কী ভুরু ল্যাংগুয়েজ। তেম্নি খোঁপা বাঁধেন। এই খোলা চুল তো পলকে একটা বান বানিয়ে দিলেন।।

    passions of Joan Arc'র রেনি জেনে ফ্যালকনাট্টির কথা মনে পড়িয়ে দেয়। ঐ সাইলেন্ট মুভিতে বলা হতো শুধু চোখ আর মুখ নয়, ওনার চিবুকও কথা কয়। আর এই রাধিকা আপ্তে। ওনার কুনুই দুটো পজ্জন্তো ক্ষী এক্ষস্প্রসিভ।

    আরে যান,যান, যারা দ্যাখেন্নি, এখুনি দেখে আসুন।
  • aka | ২০ জুলাই ২০১৮ ০৮:২৬397055
  • তবে কিনা পোকায় ভর্তি, বহু বহু পোকা।
  • aka | ২০ জুলাই ২০১৮ ০৮:২৫397054
  • নীল খাম ক্ষিউট, দেখলেই ক্লিকাতে ইচ্ছে করে, আগেই কয়েছিলাম।
  • Du | ২০ জুলাই ২০১৮ ০৮:০৭397053
  • আবাপ একুশে বানিয়ে দিল ঃ))
  • Ekak | ২০ জুলাই ২০১৮ ০৪:০৭397052
  • এহে রাধিকা আপ্তে কী মহা বোর হয়ে গ্যাছেন। সেই অন্তহীন দিয়ে শুরু করেছিলুম। বড় পছন্দের অভিনেত্রী। পার্চড এ এসে প্রথম খারাপ লেগেছিলো। লাস্ট স্টোরিজ এ জাস্সেতাই। নিজের কাজ নিজে দেখেননা নাকি আর, কে জানে। তিনমাত্রা চড়ানো অভিনয় যা গোটা ফিল্মটার ন্যারেশন স্টাইল, সাউন্ড, ক্যামেরা, সহঅভিনেতা কিস্যুর সঙ্গে যাচ্ছেনা। না হারমোনি না কন্ট্রাস্ট। জাস্ট, খেপ খেটে অভিনয় করে দিয়ে বেরিয়ে গেছেন মনে হচ্চে। কলকাতার গ্রূপ থেটারে একটু নাম হয়ে যাওয়া একটার-এক্ট্রেস কজন কে মনে পড়ছিলো দেখে। কদিন ছুটি দিতে হবে এনাকে। ধুরধুর।
  • Ishan | ২০ জুলাই ২০১৮ ০৩:২৭397051
  • ১১ জন টা ঠিকই বলেছেন। ১১ টি মন্তব্য হওয়া উচিত। কিন্তু ও এখন আর পাল্টাবনা। অনেক হ্যাপা।

    কিন্তু বাদবাকিটা না বোঝার কী আছে? শুধু ভাটিয়ালি তো না, সাইটে কোথায় কী চলছে, এক ঝলকে ক্লিক করে দেখে নেওয়া যাবে। এখন অবশ্য খামের ভিতরের পেজ রিফ্রেশ করলে আসে। পরে ওটাকে রিয়েল টাইম করে দেব। এর কোনোটাই কারো দরকার না থাকলে দেখবেন না। মিটে গেল। বন্ধ করার একটা ব্যবস্থা করে দেব।

    আর আজ এবং গতকাল তো ঠিকই আছে। ওটা ভারতীয় সময়ে চলে। গোটা সাইটের মতই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত