এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২২ জুলাই ২০১৮ ০৯:৪৯397110
  • জনা ৫০ বাঙালী ছিল পার্টিতে। একজন বলল কলকাতা মেডিকালে কি সব ঝামেলা হচ্ছে শুনেছি, অন্যরা কিছুই জানে না।
    তাও এটা কলকাতায় এলিট কলেজ, কাগজে ভিতরের পাতায় অন্তত প্রতিবেদন হচ্ছে, মফস্বলের কলেজ হলে সেটাও হত না
  • aranya | ২২ জুলাই ২০১৮ ০৯:৩৮397109
  • হ্যাঁ, 'টেকনিকালি'

    কিন্তু সবই তো একজনের কথাতেই হয়, আজকের পঃ বঙ্গে।
  • π | ২২ জুলাই ২০১৮ ০৯:৩৩397108
  • টেক্নিক্যালি ডি এম ই এব`ম
  • aranya | ২২ জুলাই ২০১৮ ০৯:৩২397107
  • আজও একটা পার্টিতে যেতে হয়েছিল, বিতিকিচ্ছিরি লাগে। কবিতা পাঠের অনুরোধে, এই বাচ্চা ছেলে মেয়ে গুলোর কথা বললাম, ২০০ ঘন্টা পেরিয়েও অনশন চলছে, অথচ কি সামান্য ও ন্যায্য দাবি
  • aranya | ২২ জুলাই ২০১৮ ০৯:২৪397106
  • হায়ার অথরিটি মানে তো মুখ্যমন্ত্রী। তার কবে সময় হবে..
  • π | ২২ জুলাই ২০১৮ ০৯:১৬397105
  • চলছে। আমার দেওয়ালে আপডেট আছে।

    এখানে কাল দেব ভেবে ঘুমিয়ে পড়েছি। এখানে ছবি দেওয়ার এত হ্যাপা!
  • h | ২২ জুলাই ২০১৮ ০৮:৪১397104
  • বিমান বসু আর দিলীপ ঘোষ টি এম সি জয়েন করলেই টোটাল উন্নয়ন হয়ে যাবে আর বিসেস বাকি নেইঃ-)))
  • Du | ২২ জুলাই ২০১৮ ০৮:১৮397103
  • ইন্দো যা পাঠিয়েছো সেটাতেই কাজ হবে হবার হলে। পরে বড় লেখাটা হলে লিংক শেয়ার করবো যেখানে পারি। এই ভুলভাল ধান্দাবাজি হিস্টরির প্রচারকে ইগ্নোর করে লাভ নেই।
  • aranya | ২২ জুলাই ২০১৮ ০৮:১৫397102
  • অনশন কি এখনও চলছে?
  • সিকি | ২২ জুলাই ২০১৮ ০৭:০২397101
  • ইন্দোদাদা, তোমার লেখার অপেক্ষায় বসে আছি। আর শুক্রবার থেকে জয়া চ্যাটার্জি পড়া শুরু করেছি।
  • π | ২২ জুলাই ২০১৮ ০৬:৪৬397100
  • এই প্রিন্সিপাল মেনে নিয়েছেন, দাবি নায্য।

    চিঠিটা দিচ্ছি।

    এখন হায়ার অথরিটির অনুমতির অপেক্ষায়।
  • I | ২২ জুলাই ২০১৮ ০২:০৫397099
  • বর্তমান প্রিন্সিপ্যালকে আমি সামান্য চিনি। যতটুকু দেখেছি ও শুনেছি- বেশ ভদ্রলোক। তবে ক্ষমতার সামনে কী হয় কে জানে।
  • I | ২২ জুলাই ২০১৮ ০২:০২397098
  • দু-দির প্ররোচনায় কলকাতার দাঙ্গা নিয়ে লিখতে বসে দারুন দারুন সব তথ্য পাচ্ছি। ব্রিটিশ ন্যাশন্যাল আর্কাইভে রাখা গোপন মিলিটারি রিপোর্ট, শ্যামাপ্রসাদের ঘনিষ্ঠ সঙ্গীর দাঙ্গায় মদতদান ( এঃ, এইটে তোমাকে পাঠানো হল না, দু-দি), এইসব।টুকে রাখছি, ভবিষ্যতে বড় লেখাটার কাজে আসবে।
  • I | ২১ জুলাই ২০১৮ ২৩:০৪397097
  • দু-দি, মেসেঞ্জার দেখো।
  • Shoni | ২১ জুলাই ২০১৮ ২১:০৯397096
  • এই পোস্ট টা আর পোস্টের নিচে শাক্যজিত এর আলাদা করে কমেন্টগুলো যুক্তিপূর্ণ লাগল।
    কিন্তু এই "নেগোশিয়েশন" টা কত তাড়াতাড়ি আর কিভাবে তৈরি করা যায়?
    তবে পোস্টের একটা বিষয়ে দ্বিমত-- যে অথরিটি কিছুই করবে না। আমার মনে হয় ওদের নিশ্চয় একটা ট্রাম্প কার্ড আছে। ছাত্ররা জ্ঞান হারালে কোন একটা লিগাল অজুহাত দেখিয়ে ক্র্যাকডাউন করবে।
  • Atoz | ২১ জুলাই ২০১৮ ২০:৩৮397095
  • কোন্‌ বাংলা ছবি?
  • Ishan | ২১ জুলাই ২০১৮ ২০:১৯397094
  • বাংলা ছবি? হায়।
  • Ishan | ২১ জুলাই ২০১৮ ২০:১৮397093
  • আসবে তো। কিন্তু এখনও আসেনি। লোকজন আমাকে ইউ আই নিয়ে এত গাল দিল, যে শুধু ইউ আই নিয়েই ভেবে চলেছি।
  • h | ২১ জুলাই ২০১৮ ১৯:৩৪397092
  • একটা কথা বল ইশান, আমার ভুল এক্সপেকটেশন কিনা বুঝতে পারছি না। আমার ধারণা হয়েছিল এই নীল খামের পপাপ এখন কি চলছে র পেজে বুল বুল ভাজা প্রকাশিত হলে তার ইন্ডি ভিজুয়াল লিংক আর নাম আসবে, নট অনলি টই এর রেফারেন্স, কারণ তোর ক্যাটিগোরাইজেশন টা প্রকাশকাল অনুযায়ী। সেটা কি ভুল এক্সপেক্ট করেছিলাম। আমি ভাবছিলাম সেটা হলে কেসটা টা অ্যাকচুয়ালি বেশ উপকারী হয়ে যায়। আমি মাইরি এই রিসেন্ট প্রকাশিত এসে খুজে পাই না, আনলেজ সামবডি পিনস ইট আপ ইন দ্য টই লিস্ট। এবং অনেক গভীর ভাবে চিন্তা করে আমি ভেবেছিলাম, এটাই তোদের মেন পারপাস, ইফ উই গো বাই হোয়াট পাই ওয়াজ গ্রামব্লিং অ্যাবাউট সার্চেবিলিটি? কে জানে আমি হয়তো সম্পূর্ণ উদো কা পিন্ডি করছি।
  • | ২১ জুলাই ২০১৮ ১৫:০৩397091
  • আনন্দবাজারে একটি ইন্টারভিউ পড়ছিলাম। বর্তমান বাংলা ছবির একটি নায়কের। এখন নাকি অনেক বাংলা ছবি তৈরী হয় দ্বিতীয় হুগলি ব্রিজ পার হয়ে গেলে সেই সব ছবির কোন বাজার নেই। এটা কি সত্যি?
  • | ২১ জুলাই ২০১৮ ১৪:৫৭397090
  • " ফিদা" ( বাংলা ) কেউ দেখে থাকলে জানাবেন প্লিজ
  • sswarnendu | ২১ জুলাই ২০১৮ ১১:৩৮397089
  • একক,
    প্রথমেই আমরণ অনশনে তো যায়নি। প্রিন্সিপলকে ডেপুটেশন, মিটিং এর বাইরে অবস্থান... এ দিয়েই তো শুরু হয়েছিল।
  • pi | ২১ জুলাই ২০১৮ ০৯:৫১397088
  • আহা, ঈ এম সি র লোকজন এই লাইন নামিয়ে ফেলেছে তো, হোস্টেল আর কারুর দরকার নেই, কোন আপ্লিকেশন নেই।
  • | ২১ জুলাই ২০১৮ ০৯:৪৩397087
  • কাল সুমিত এটা লিখেছিল AIIMS is much bigger than Medical College...see the system there. so transparent...every month they put waitlist chart as per joining...no manipulation...no dada didi

    এখানে তো এই ট্র্যানসপারেন্সিরই চরম অভাব।
  • aranya | ২১ জুলাই ২০১৮ ০৮:৪৮397085
  • এই আন্দোলনের দাবি-দাওয়া এতই লেজিটিমেট, এর জন্য আন্দোলন করতে হচ্ছে সেটাই আশ্চর্য

    দীর্ঘ অনশন সম্বন্ধে কোথাও পড়েছিলাম, দেহের এমন কিছু ক্ষতি হয়, যা পূরণ হয় না। মস্তিস্ক অ্যাফেক্টেড হয় কি? ডাক্তার-রা বলতে পারবেন। অভি আছ?

    কাগজের ভিতরের পাতায় খবর বেরোচ্ছে, যদি আদৌ বেরোয়
  • aranya | ২১ জুলাই ২০১৮ ০৮:৩৯397084
  • সামনের ২-৩ মাসে দেশ (কলকাতা, লুরু) থেকে কেউ আম্রিগা এলে একটু জানাবেন, একটা জরুরী ওষুধ আনান দরকার।

    এটা বোধায় 'যখন সাহায্য দরকার হয়' টই-তে যাওয়া উচিত, সে টই খুঁজে পেলাম না
  • h | ২১ জুলাই ২০১৮ ০৭:৫৬397083
  • সবচেয়ে বাজে ঢ্যামনামি টা হল, ছেলে মেয়েরা রাজনৈতিক বিষয়ে তো ছেড়েই দিন, প্রতিষ্ঠানের স্বাধিকারের প্রশ্নে কথা বললে, মেনস্ট্রীম ভাষ্য বলবে, এইতো রাজনীতিকরণ হচ্ছে, বিরোধী দল, দেশ বিরোধী রা উচ্চশিক্ষায় ঢুকে পড়ছে। ইত্যাদি। এখন হস্টেলের দাবীতে আন্দোলন হলেও হয় একই কথা বলবে, অথবা বলবে সরকার কত করবে, অথবা অপেক্ষা করা হবে, কতক্ষনে আন্দোলন ভেঙ্গে যায়। লেজিটিমেট দাবী কে, লেজিটিমেট আইনি আন্দোলন পদ্ধতি কে কেবল ডিসক্রেডিট করা, তার পরে একটা ভাঙচুর কিছু হবে, তখন রিপ্রেসন করবে। গভর্নমেন্ট জিনিসটা ই একটা নির্লজ্জ ক্ষমতালোভের চাষ। আংশিক সমর্থনের দাবী হাস্যকর। তৃণমূল ছাত্র পরিষদ ছেলে মেয়েদের হস্টেল দরকার নেই বলে দেশ ব্যাপী আন্দোলন শুরু করেছে এমন খবর নেই যখন বিশেষত। যত বোগাস কথাবার্তা।
  • Atoz | ২১ জুলাই ২০১৮ ০৭:৩৮397082
  • দশ দিন কেটে গেল। এত সাংঘাতিক অবস্থা !!!! অথচ সমাধানের দেখা নেই।
  • aranya | ২১ জুলাই ২০১৮ ০৬:১১397081
  • অথচ, সামান্য দাবি, খুবই ন্যায্য-ও বটে।
    কী পরিমাণ রাজনীতিকরণ হচ্ছে সব কিছুর, জাস্ট ভাবা যায় না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত