এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ জুলাই ২০১৮ ০১:৪৯397170
  • ও মারিয়া ও মারিয়া ও মারিয়া হোহ হো ---এইরকম একটা গান ছিল না? ঃ-)
  • ? | ২৪ জুলাই ২০১৮ ০১:৪০397169
  • "Letters from Russia" Tagore 1960 Visva Bharati edition
    কোনো লিংক পাওয়া সম্ভব? ১৯৩০ এ প্রকাশিত রাশিয়ার চিঠি-র এই প্রথম ইংরেজি অনুবাদ। ৪টে পাতা নাকি ছিল না এই ইংরেজি অনুবাদএ। কোন সেই চার পাতা জানা দরকার। কেউ কি আছেন সফট কপি খুঁজে দেওয়ার মতো?
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০১:২৩397168
  • হুঁ!!
    আরো একখান
  • b | ২৪ জুলাই ২০১৮ ০১:২১397167
  • কাদম্বরী মারিয়া প্রমাণ করিলো, সে মারে নাই।
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০১:১৪397166
  • উফফ এই সিকি দা আর কে যেন একটা 'Ishan' কম ছিল?!
    যে আবার কোত্থেকে এক 'ক' এর আবির্ভাব!!
  • | ২৪ জুলাই ২০১৮ ০০:৫৫397165
  • সিকি দাও মারিয়া! বলা যায় না, আবার কবে ডিমনিটাইজেশন হবে, তকন কাজে লাগবে।
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০০:৪৮397164
  • আরে আরে কিইই মুশকিল!!
    আরে বলি লোকজন এগুলো দেকচে টা কোতায়?!
  • Ishan | ২৪ জুলাই ২০১৮ ০০:৪৩397163
  • এখন ফরাসি হয়েচে। সিকি দু মারিয়া। :-)
  • মারিয়া | ২৪ জুলাই ২০১৮ ০০:১০397162
  • কিস্যু বুজলুম না সিকি দা
  • Du | ২৩ জুলাই ২০১৮ ২৩:৪৪397161
  • হোঅ্যা ফরোার্ডেড বলে লিখে দিচ্ছে সব ইমেজ বা ভিডিওতে ( এই শুক্রবার লিঞ্চিঙ্গ নিয়ে লেখার পর কি?)ভালো। সঙ্গে প্রশ্নাতীত ভাবে বিশ্বাস করবেন না জাতীয় কিছু লিখে দিলে পারতো।
  • সিকি | ২৩ জুলাই ২০১৮ ২৩:১৭397160
  • ভাটিয়ালির লিস্টে নাম দেখাচ্ছে মারিয়া মারিয়া ইশান। :) মারিয়া মারিয়া বাপের নাম খগেন হয় জানি, ইশান কার নাম হয়?
  • Ishan | ২৩ জুলাই ২০১৮ ২২:৪৫397159
  • মিলনদাকে আমি চিনতাম না। কিন্তু মিলনদাকে কে না চেনে। বড় ঘড়ির পরিচয় লাগে নাকি? কোথায় যাব? মিলনদায়। কতক্ষণ মিলনদার পাশে দাঁড়িয়ে আছি, আর কখন আসবি? এই সব তো কলকাত্তাইয়া লব্জের অংশ।
  • মারিয়া | ২৩ জুলাই ২০১৮ ২২:৩৯397158
  • মানে ওই সাপোর্টের প্রশ্নে আর কি!!

    হ্যাঁ শুনলাম একটু আগেই পাড়ার এক বন্ধুর কাছে মিলন দার কথা
  • মারিয়া | ২৩ জুলাই ২০১৮ ২২:৩৭397157
  • হে হে হে হে
    আমিও এই প্রশ্নেই আসতে চাইছিলুম
  • pi | ২৩ জুলাই ২০১৮ ২২:০৪397156
  • যাদবপুরের মিলনদা মারা গেছেন আজ।
  • Ishan | ২৩ জুলাই ২০১৮ ২১:৫৮397154
  • মানে নীল খাম এবং নাচানাচির সাপোর্টার।
  • Ishan | ২৩ জুলাই ২০১৮ ২১:৫৮397155
  • উফ অবশেষে একজন সাপোর্টার পাওয়া গেছে। জিন্দাবাদ।
  • মারিয়া | ২৩ জুলাই ২০১৮ ২১:৩৭397153
  • এই নীল খামটা হেব্বি হইসে। খাসা এক্কেরে
  • Du | ২৩ জুলাই ২০১৮ ২১:৩৫397152
  • এই সুমন চট্টোর জন্যই দেশে থাকতে এই সময় কেনা বন্ধ করেছিলাম।
  • Ishan | ২৩ জুলাই ২০১৮ ২১:১২397151
  • দেখলাম।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ২১:০৫397150
  • আচ্ছা, ওই উচ্ছল নামক লোকটিকে কিন্তু আবার ফেরানো হয়েছে।
  • গজেশ্বর গাড়ুই | ২৩ জুলাই ২০১৮ ২০:৪০397149
  • না না, নিজেই পড়ছি। নিউ মার্কেটে এরকম কোনো সমাধি কখনো দেখেছি বলে মনে পড়লো না, তাই জিজ্ঞেস করলুম।

    জয়া চ্যাটার্জীর বইটা বড্ড দাম, নইলে কেনা যেত। আপাতত পিডিএফই ভরসা, কিন্তু বেজায় চোখে লাগে।
  • Ishan | ২৩ জুলাই ২০১৮ ১৯:৪৫397148
  • নীতীশ সেনগুপ্তর বইদুটো হাল্কা করে স্কেচি কিন্তু খুবই ভালো।

    কিন্তু কেস কী? জয়া চ্যাটার্জি, নীতীশ সেনগুপ্ত আর সুমিত সরকার এই কদিন আগে শাক্যকে রেফার করলাম। এগুলো কি সেই সংক্রান্ত?
  • π | ২৩ জুলাই ২০১৮ ১৮:০৩397147
  • সিকি, সিনিয়র সব ডাক্তাররা ওদের সর্বক্ষণ খুবই নজরে রেখেছিল, মানে পুরোই ডাক্তারি তত্ত্বাবধানে, এখনো তাই। এটা সমানে বলেওছিল। কেবল টেস্ট সব বাইরে থেকে খরচ করে করাচ্ছিল, এই ২১ জনের, রোজ, কারণ হাসপাতালের রিপোর্টে আর ভরসা করতে পারছিলনা।
  • pi | ২৩ জুলাই ২০১৮ ১৫:৫৯397146
  • পুণ্যদা জানালেন, কাল বিকেল ৩টার মিছিল মেডিকাল কলেজের এক নম্বর গেট থেকে ধর্মতলা।
  • পাই | ২৩ জুলাই ২০১৮ ১৫:৪৪397144
  • আর হ্যাঁ, ওই সিসিটিভি নিয়ে

    আমি মেডিকেল কলেজের একজন, CCTV এই জন্যই ঢেকে দেওয়া হয় যে, যেদিন CCTV ঢাকা হয় সেদিন থেকে মেয়েরা অনশনে যোগদান করে, এবং দেবাশীষ সহ অনেক ছাত্রের মা সেদিন ওখানে আসেন এবং তারা রাতে তাদের সন্তানের পাশেই ঘুমান, CCTV তে Night Vision ON থাকার জন্য যাতে রাতে ঘুমন্ত মেয়েদের Video Footage Leak (যেমন ভাবে আপনারা সবাই এই ফুটেজ পেলেন আমাদের কলেজের সাথে কোনো যোগ না থাকা সত্ত্বেও) না হয়, তো আমাদের সহপাঠী বোন এবং আমাদের বন্ধু এবং ভাইদের মায়েদের সম্ভ্রম এর কথা মাথায় রেখেই এটা করা হয়েছে, এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন যে এই দিনের আগে কোনদিন CCTV Cover করা হয়নি, কারণ তার আগে মেয়েরা অনশনে ছিল না....

    এবং আপনাদের সবার জানার জন্য আমি 19 তারিখ রাতে করা আমার পোস্টের Screenshot দিলাম... আর আপনারা ভালো করে দেখুন যে CCTV Footage টা তার পরের দিন রাতের...

    - Tanmoy Njr

    #হোকপ্রতিবাদমেডিকেলকলেজ
  • সিকি | ২৩ জুলাই ২০১৮ ১৫:৪৪397145
  • ছেলেগুলো সুস্থ হয়ে উঠুক, সবার আগে এটুকু চাই। আন্দোলনের একটা অধ্যায় সবে শেষ হয়েছে, এখনও অনেকটা বাকি।
  • π | ২৩ জুলাই ২০১৮ ১৫:২৭397142
  • হ্যাঁ, এখন মেডিসিন ওয়ার্ডে নিয়ে যাওয়া হল।

    কাল বিজয়মিছিল।
  • Ekak | ২৩ জুলাই ২০১৮ ১৫:১৭397141
  • জাক, ৩ দিন বাদ মোবাইল নেটওয়র্কে ঢুকেই ভালো খবর। ছেলেগুলো সুস্থ আছে তো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত