এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৫ জুলাই ২০১৮ ০১:১৬397230
  • সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে?
  • অর্জুন অভিষেক | ২৫ জুলাই ২০১৮ ০১:১৫397229
  • সুপ্রিম কোর্টের রায়ে গদগদ হয়ে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে বোধহয়।
  • Atoz | ২৫ জুলাই ২০১৮ ০১:০৯397228
  • আমাদ্মিপার্টিরই বা কী খবর? অনেকদিন ওদের কোনো সাড়া নেই!
  • অর্জুন অভিষেক | ২৫ জুলাই ২০১৮ ০১:০৬397227
  • কারেক্ট।

    আমআদমির কাছেও।
  • Atoz | ২৫ জুলাই ২০১৮ ০১:০৪397226
  • আমজনতার পক্ষে তো ভালোই। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৫ জুলাই ২০১৮ ০১:০২397225
  • বড্ড আম আম লাগবে।
  • Atoz | ২৫ জুলাই ২০১৮ ০০:৩৬397224
  • বেশ ফুলকো ফুলকো দেখাল ছবিতে। আমের ক্ষীরের সঙ্গে পরিবেশন করা হয়েছিল।
  • অর্জুন অভিষেক | ২৫ জুলাই ২০১৮ ০০:৩২397223
  • আমসত্ত্বের মত খেতে হবে।
  • Atoz | ২৫ জুলাই ২০১৮ ০০:২৯397222
  • অনেক আগে তালের লুচি শুনেছিলাম, এখন ফেবুতে দেখ্লাম একজন আমের লুচির ছবি দিয়েছেন। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৫ জুলাই ২০১৮ ০০:২০397221
  • বহুকাল পরে এলাম এখানে।

    আমার কদিন থেকে খুব 'অনশন', 'অনশন' মন করছে।
  • paps | ২৫ জুলাই ২০১৮ ০০:১৬397220
  • অর্নব, আপনি একটা আলাদা টই খুলে এটা নিয়ে বিশদে লিখুন না। খুব জরুরি এটা নিয়ে লেখা এই সময় যখন রাষ্ট্রীয় সন্ত্রাসকে মহান প্রতিপন্ন করার লোকের সংখ্যা দিন দিন ক্রমবর্দ্ধমান।
  • ? | ২৫ জুলাই ২০১৮ ০০:১৫397219
  • মারিয়া,
    "মলাট" বলে ইবুক দেওয়ার মতো কোনো ফেবুগ্রুপ খুঁজে পেলাম না। গ্রুপের লিংকটা এখানে একবার দেবেন?
  • অর্নব | ২৫ জুলাই ২০১৮ ০০:০৯397218
  • ভারতের আউসভিৎস
    সময়কাল (১৯৩৩-১৯৪৩)
    স্থান - নাৎসি জার্মানি এবং অধিকৃত এলাকা।
    কুড়ি হাজার বন্দিশিবিরে নিকেষ করা হয়েছিল
    ছয় লক্ষ ইহুদি কে।
    সময় -২০১৮
    স্থান - আসাম রাজ্য, ভারত রাষ্ট্র
    নয় লক্ষ বাঙালির অস্তিত্ব প্রশ্নের মুখে,আসাম রাজ্যের বরাক উপত্যকা অখণ্ড বাংলার অংশ ছিল, বর্তমানে সেই বরাক উপত্যকার ভূমিপুত্র রা নিজভূমেই পরবাসী।
    মোট ছয় টি ডিটেনশন ক্যাম্পে পঞ্চাশ হাজারের বেশী বাঙালি পশুর অধম জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। মানবাধিকার কর্মী অথবা সাংবাদিক কাউকে এই ক্যাম্প গুলির ধারে কাছে ঘেঁসতে দেওয়া হয় না। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হর্ষ মন্দার বহূ কাঠখড় পুড়িয়ে দুটি মাত্র ক্যাম্প( গোয়ালপাড়া এবং কোঁকড়াঝোর) পরিদর্শনের সুযোগ পান।
    তার অভিজ্ঞতার কিছু অংশ তুলে ধরছি।
    ১)ডিটেনসন ক্যাম্প গুলির কি আলাদা স্বয়ংসম্পুর্ন অবস্থান আছে,যেখানে সাধারন মানবাধিকার গুলি সহজলভ্য ?
    উত্তর : না, বেশীরভাগ ক্ষেত্রে সাধারন কারাগার গুলির ই কিছু অংশ কে ক্যাম্পে রুপান্তরিত করা হয়েছে।

    ২)বন্দি রা অপরাধী চিহ্নিত হয়েছেন কোন সাংবিধানিক শুনানি ছাড়াই :
    বেশীরভাগ ক্ষেত্রে একটি দায়সারা নোটিস দিয়ে এবং সময় অথবা আইনি আত্মরক্ষার কোন সুযোগ না দিয়েই ক্যাম্পে উঠিয়ে আনা হয়েছে,এক ই নামের সুযোগে একাধিক ব্যাক্তি কে, এমন কি তার আত্মীয় পরিজন কেও উঠিয়ে আনা হয়েছে। এমন মানুষের নামেও নোটিশ এসেছে যারা আসামে থাকেন না,ভিন্ন রাজ্যে কাজকর্ম করেন,স্বভাবতই তারা নোটিশ পান নি,অথচ বাড়ি ফেরার সাথে সাথে গ্রেফতার হয়েছেন।একটি গনতান্ত্রিক দেশে ঘৃন্য অপরাধীর ও আইনি সাহায্য পাওয়ার অধিকার আছে। বেশীরভাগ ক্ষেত্রে এই হতভাগ্য রা সেটুকুও পান নি।

    ৩) কারাগারের দন্ডিত অপরাধীদের থেকেও খারাপ অবস্থা :
    বেশীরভাগ ক্ষেত্রে সাধারন কারাগারের এক কোনে ডিটেনশন ক্যাম্পগুলির অবস্থান।সাধারন বন্দি রা দিনের বেলায় জেল চত্বরে ভ্রমন করার,পারিশ্রমিক এর বিনিময়ে কাজ করার অধিকার পান, তাদের জন্য জেল কতৃপক্ষ ব্যাবস্থা করেন বিনোদনের।
    এর কোনটিই ক্যাম্পে অবস্থানকারী রা পান না। দিন হোক বা রাত, ব্যারাকের ৫০০ বর্গ মিটারের বাইরে যাওয়ার অধিকার তাদের নেই। অধিকার নেই পরিবারের অন্য সদস্য দের সাথে দেখা করার অথবা অন্তত ফোনে কথা বলার।তাদের মুক্তির কোন সময় সীমা নেই। ক্যাম্পের অন্ধকার ঘুপচি ঘরে কেটে যাচ্ছে আশাহীন, আলোহীন বিষন্ন দিনের পর দিন।

    ৪) শিশু কে তার মায়ের কাছ থেকে,স্ত্রী কে তার স্বামীর থেকে,মানুষ কে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা :
    নাৎসি জার্মানি তে বন্দিশিবিরে পাঠানোর আগে এটা নিয়মিত ভাবে করা হত,বর্তমানে মার্কিন যুক্তরাষ্ঠ্রের রাষ্ট্রপতি এর জন্য বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছেন। আসামের বন্দিশিবির গুলিতে এটা খুব নিয়মিত ঘটনা,ঘটে চলেছে একযুগ ধরে।
    বন্দি রা মুখ খুলেছেন মানবাধিকার কর্মী দের সামনে।
    "পৃথিবীর কোন দেশের সংবিধানে, স্ত্রী কে স্বামীর কাছ থেকে,শিশুদের তাদের মা,বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করার কথা লেখা আছে" চিৎকার করে উঠলেন সুভাষ রায় (বন্দিশিবিরের এক হতভাগ্য)

    হালিমা খাতুন দশ বছর ধরে বন্দিশিবিরে রয়েছেন, তার কোলের শিশু টি তার সাথেই ক্যাম্পে থাকত,ছয় বছর হওয়ার সাথে সাথে তাকে বিচ্ছিন্ন করা হয় তার মায়ের কাছ থেকে।

    আরতি দাস আছেন কোঁকড়াঝোর বন্দিশিবিরে তার স্বামী কে রাখা হয়েছে তেজপুর বন্দিশিবিরে তাদের শিশু দুটি ভারতের নাগরিক অতএব তারা বিচ্ছিন্ন এবং মা বাবা থাকতেও অনাথ।

    জালিমা খাতুন কে যখন বন্দিশিবিরে আনা হয় তখন তার শিশুপুত্রের বয়স চোদ্দ দিন।
    চার বছর হয়ে গেল জালিমা বাইরের পৃথিবীর কাউকে দেখেন নি।

    এরকম অজস্র ঘটনার উদাহরন দেওয়া যাবে,যেটুকু লিখতে পারলাম তা হিমশৈলের চূড়ামাত্র।
    না ভারতের কোন রাজনৈতিক দল এই বন্দি ভূমিপুত্র দের পাশে নেই। ছোঁয়াচে রোগীর মত এদের ছোঁয়া বাঁচিয়ে চলছেন সবাই।
    তথ্যসূত্র
    https://scroll.in/article/883936/assam-citizens-register-detention-centres-for-foreigners-offer-a-glimpse-of-the-looming-tragedy
  • paps | ২৫ জুলাই ২০১৮ ০০:০৩397217
  • হানুদা, সন্তোষ কুমার বসু কোন বিভাগে ছিলেন?

    এছাড়াও ফিজিক্সের বিনয় তালুকদার হয় কোনোদিন প্রোফেসর হতে পারেননি অথবা রিটায়ার করার আগে হয়ত হয়েছিলেন। বিনয় তালুকদারের পাবলিকেশন রেকর্ড অনেক ইন্সটিটুটের প্রফের থেকে সম্ভবত ভাল। অথচ উনি রিডার হিসেবে কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে গেলেন যেখানে বয়সে ওনার থেকে জুনিয়ার এবং অ্য়াকাডেমিকয়ালি ইনফিরিয়ার লোকজন একই বিভাগে নামের ডগায় প্রোফেসর টাইটেল লাগিয়ে ঘুরে বেড়াত।
  • paps | ২৪ জুলাই ২০১৮ ২৩:৫০397216
  • ল্রোত্যেক, ল্রত্যেক প্রত্যেকটাই ভালো।
  • paps | ২৪ জুলাই ২০১৮ ২৩:৪৯397215
  • নিচের লিন্কটা মারিয়ার জন্য। যদিও গানটা ma ya hi, অনভ্যস্ত কানে "মারিয়া হি" মনে হতে পারে।

  • aka | ২৪ জুলাই ২০১৮ ২৩:৩৭397214
  • হয় নি, ল্রত্যেক
  • aka | ২৪ জুলাই ২০১৮ ২৩:৩৬397213
  • ল্রোত্যেক টা বেশ ভালো।
  • | ২৪ জুলাই ২০১৮ ২০:০৯397212
  • *হিসেবটা
  • | ২৪ জুলাই ২০১৮ ২০:০৮397211
  • নতুন হোস্টেলে। ল্রত্যেক ফ্লোরে ক্যাপাসিটি ৫০। আর প্রতি বছর ভর্তি হয় ২৫০ কিম্বা ২০০ (মনে পড়ছে না ঠিক সংখ্যাটা)

    এই সেবটা অতনু প্রজ্ঞান এর দেয়ালে দেওয়া আছে, পাবলিক পোস্ট
  • h | ২৪ জুলাই ২০১৮ ১৯:৫২397210
  • মেডিকাল কলেজ কি আর টি আই এর আওতায় পড়ে?
  • a | ২৪ জুলাই ২০১৮ ১৯:২৫397209
  • আচ্ছা আন্দোলনের সাফল্যের পরে একটু সহজ প্রশ্নঃ
    ১। মেডিকাল কলেজে প্রতি বর্ষে ছাত্র কত? তার মধ্যে গড়ে কত ছাত্রছাত্রী হোস্টেলের আবেদন করে?

    ২। ণতুন হোস্টেলে প্রতি তলায় কত ঘর আছে?

    একটু জানাবেন প্লিজ?
  • h | ২৪ জুলাই ২০১৮ ১৫:২৫397208
  • বি, শান্তিনিকেতন বিষয় টা শান্তিনিকেতনের লোক ছাড়া আর কারোর আগ্রহ জাগানোর কথা না। আমার যেমন আলাদা করে যে ইউ, প্রেসি, শিবপুর নিয়ে, সেন্ট জেভিয়ার্স, মেডিকাল ইত্যাদি নিয়ে আগ্রহ নেই। বক্তব্য হায়ার এডুকেশন লার্নিং সেন্টার সম্পর্কে। ইন জেনেরাল। শান্তিনিকেতন প্রসঙ্গে আলাদা কোন অভিমান নেই। শান্তিনিকেতন গুরুত্ত্ব না পেয়েও কেন্দ্রীয় ফান্ডিং পাচ্ছে, আর অনেকে গুরুত্ত্ব পাছে কিন্তু ফান্ডিং পাচ্ছি না, স্টেটাউস কুয়ো এই, আমার কিসুই আসে যায় না, আমি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত নইঃ-))))))) আমি যে উদা বলছিলাম, সেই উদা সর্বত্র ঝুরি ঝুরি। স্ট্যান্ডারডাইজেশন ইন আকাদেমিক রিক্রুটমেন্ট, এটা বেশ কঠিন, সাধারণ এলিজিবিলিটি টেস্ট দিয়ে অনেক টা ম্যানেজ হয়, একেবারে গরু ছাগল হয়তো আটকায়, কিন্তু পুরো টা ম্যানেজ হয় না, এই প্রসঙ্গে বলছিলাম।
  • গজেশ্বর গাড়ুই | ২৪ জুলাই ২০১৮ ১৪:৫৬397207
  • ফেবুর মত রিয়্যাকশন দেওয়ার বোতাম থাকা উচিৎ।
  • netai | ২৪ জুলাই ২০১৮ ১৪:৪১397206
  • ঃ))))
  • h | ২৪ জুলাই ২০১৮ ১৪:৩৮397205
  • বাই দ্য ওয়ে, সেদিন আমি বাইক চালাতে চালাতে একটি স্কুটির পাশে দাঁড়িয়ে সামান্য হাই তুলেছিলাম। ওভারল সাইজ অথবা ওভারল আনকুথ বিষয়টির ঠিক কোন কারণে কিনা জানিনা, নাকি একজন গোল মত ঠিক কিসের উপরে বসে আছে ক্লিয়ার না হওয়া সত্ত্বেও সে হাই কি করে তুললো এই অনিশ্চয়তার কারণে কিনা জানি না, শুনলাম এবং দেখলাম, সরু স্কুটি স্ট্রেট ব্যালান্স হারিয়ে ঠাস করে পড়ে গেল, এবং আমি বুঝলাম, আমি এতক্ষণ একটি দাঁড়ানো স্কুটির পাশে দাঁড়িয়ে ছিলাম, একটি বিনীত হাই তুলেছিলাম, এবং সে এখন আর দাঁড়িয়ে নেই।

    উল্টোপাল্টা মন্তব্য নিষ্প্রয়োজন।
  • গজেশ্বর গাড়ুই | ২৪ জুলাই ২০১৮ ১৩:১৪397204
  • তোমার তো আমায় দেখেই ভরসা ফিরে পাওয়া উচিৎ ছিলো। সেই নিউক্যাসলে একবার আট কিলো না কত কমিয়েছিলাম না? এখানেও - সেবারের মত ক্র্যাশ নয়, তবে স্রেফ খাওয়া কন্ট্রোল করে ৯৪ থেকে ৮৭ তে নেমে এসেছি।
  • | ২৪ জুলাই ২০১৮ ১২:০৫397203
  • ছাত্রদের এই অনশনের ফলে আমার আবার ডয়েট কন্ট্রোলে আস্থা ফিরেছে। সেই ২৬ দিনের সুবিখ্যাত অনশনের পরে ডায়েট কন্ট্রোলে আস্থা হারিয়েছিলাম। মনে হ্জয়েছিল না খেয়ে থাকলে কেউই রোগা ফোগা হয় না। অ্যাদ্দিনে এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে নাহ সত্যি সত্যি না খেলে চেহারায় ন্দিব্বি বোঝা যায়।
  • h | ২৪ জুলাই ২০১৮ ১২:০২397202
  • বলেন অটোনোমির সমস্যা আছে না নেই, আর থাকলে কি গতি ? প্রথমে বলুন শিক্ষা প্রতিষ্ঠানের অটোনোমি র প্রয়োজন আছে না নেই, থাকলে কত টুকু
  • h | ২৪ জুলাই ২০১৮ ১২:০০397201
  • এস এম, মাইরি, এই ছেলেমেয়েদের অন্দোলোনের সাফল্যের শুভ সকালে, আমার কনফেসনাল স্পিরিটের শুভ দুপুরে নিজের এজেন্ডা নিয়ে লড়ে যাচ্ছেন, নিজের ইনসুলারিটি থেকে বেরোনোর কাজ টা তো বন্ধু সরকার করে দিতে পারবে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত