এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৬ জুলাই ২০১৮ ২৩:৩৪397290
  • হয় নি, স্টেট তখন উইদার্ড অ্যাওয়ে
  • দ্রি | ২৬ জুলাই ২০১৮ ২৩:৩৩397289
  • যাব্বাওয়া। মার্কিস্ট গণঅভ্যুত্থানের শেষে তো একটা পৃথিবীব্যাপী সুপারস্টেট হওয়ার কথা। তো এই অবস্থায় হানুদা স্টেটের এত দুর্নাম করছেন কেন? আপনি কি তবে প্রকৃত মার্কিস্ট পন্থা থেকে বিচ্যুত হলেন নাকি শেষে?
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২৩:৩২397288
  • এত এত হাই হাই আঁতেলদের লোকে যখন ডাইনে বাঁয়ে সরিয়ে দিয়ে করেকম্মে খাচ্ছে, ক্ষেপে যাচ্ছে না, তখন রেসিস্টদেরও পারবে। ঃ-)
  • h | ২৬ জুলাই ২০১৮ ২৩:২৫397287
  • নিজের ডিসিশন এবঙ্গ স্টেট এর মধ্যে যারা পর্থক্য করতে পারেনা, তাদের অ্যাডাল্ট হওয়ার সময় দেওয়া ই ভালো
  • র২হ | ২৬ জুলাই ২০১৮ ২৩:২৩397286
  • আমিও ছারপোকা দেখিনি, তাই ছারপোকা নিয়ে একটা অজানা আতঙ্ক কাজ করে, পিঁপড়ের থেকে ছোট কোন পোকা দেখলেই আঁতকে উঠে মনে হয় এই নিশ্চয় ছারপোকা।
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২৩:০৮397285
  • এক গ্রুপে দেখলাম নকু আর মাকুর সঙ্গে ছন্দ মিলিয়ে একজন নতুন টার্ম দিয়েছে, "বাকু" ঃ-)
  • সিকি | ২৬ জুলাই ২০১৮ ২২:৫৭397284
  • আমি কখনও ছারপোকা চোখে দেখি নি। কামড়ও খাই নি।
  • sm | ২৬ জুলাই ২০১৮ ২২:৫৪397283
  • কিন্তু এই শেষ উপমা টি তো কেউ কেউ খুব ব‍্যবহার করে থাকে দেখেছি। আশ্চর্য!
  • Tim | ২৬ জুলাই ২০১৮ ২২:৪৪397282
  • বিজ্ঞের বিচি কথাটাও তো খুবই পুরোনো। খুবই সেক্সিস্ট টার্ম, কিন্তু বক্তার আবেগটা এতে যেরম অকপট প্রকাশ পায় তেমন অন্য কিছুতে পাইনি। যদিও বিচিপ্রসঙ্গ সেশ হয়ে ছারপোকাহিনী চলছে, তা বেটার লেট দ্যান বিচিপি বলে একটা কথা আছে কিনা তাই লিখেই দিলুম।
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২২:২০397281
  • উপোসী ছারপোকা ছিল শিব্রামের গল্পে। কম্বলের নিচে থাকতো। ঃ-)
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২২:১৬397280
  • শব্দের ব্ল্যাকমার্কেট। আহা, চমৎকার চমৎকার। ঃ-)
  • | ২৬ জুলাই ২০১৮ ২২:১৩397279
  • মহিলা কামরায় কোনোদিন ছারপোকা দেখি নি শুনি নি পাই নি
  • Ishan | ২৬ জুলাই ২০১৮ ২২:১০397278
  • ঠিক ঠিক। লাইটার জ্বালিয়ে ছারপোকা মারার চেষ্টাটা ভুলে গিয়েচিলাম। মনে পড়ল। কেউ কেউ আবার দুই সিটের ফাঁকে খবরের কাগজ পেতে বসতেন। :-)
  • b | ২৬ জুলাই ২০১৮ ২২:০৪397276
  • ১। ৮ঃ৩০ এর নৈহাটি লোকালের যে বগিটা স্টেশনের জি আর পি থানার সামনে দাঁড়াতো, তার ছারপোকারা ফেমাস ছিলো। বিশ্ববিখ্যাত না হোক, ওদিকে ব্যারাকপুর ছাড়িয়ে টিটাগড় অবধি লোকজন সমীহ করে চলত। অতি সাবধানী ডেলি প্যাসেঞ্জাররা সিটের উপরে আগের দিনের পেপার বিছিয়ে তবেই বসতেন। আবার তেমন তেমন হলে মিষ্টি হেসে সোদপুর আগরপাড়া বেলঘরিয়ার লোকজনকে সিট ছেড়ে দিতেন। শেষোক্তরা কেয়ার করত না, বসে পড়ত আর দাঁতমুখ খিঁচিয়ে শিয়ালদা কারশেড অবধি চুলকে যেতো। মাঝে মাঝে সিটগুলোর ফাঁকে লাইটার জ্বালিয়ে ছারপোকা মারার চেষ্টা হত, তবে সার্কামস্টানশিয়াল এভিডেন্স দেখে মনে হয়, ওতে কিসু লাভ হত না।

    ২। ভূত মরে পাঁঠা হয়। মনোজ বসু বলেছেন। আকা...
  • একক | ২৬ জুলাই ২০১৮ ২২:০৪397277
  • ট্রেনের সীট এর ফাঁক গুলো এড়িয়ে বস্তুম চিরকাল আর ওই স্ক্রু এর গত্ত গুলো। ওগুলোতে এত ছারপোকা যে কয়েক মিনিট ভুল করে পা সরে গেলে লাল চাকা চাকা হয়ে যাবে।
  • রিভু | ২৬ জুলাই ২০১৮ ২২:০১397275
  • বই রিকোয়েস্ট এর জন্যে কোনো সুতো আছে? একটু তুলে দেবেন তাহলে দোয়া করে।
  • Ishan | ২৬ জুলাই ২০১৮ ২১:৪২397274
  • শহরতলীর লোকাল ট্রেনে সবসময়েই প্রচুর ছারপোকা থাকত। এখন থাকে কিনা জানিনা। আশ্চর্যজনকভাবে, কলকাতা শহরের বাসে কখনও ছারপোকা দেখিনি। মানে কামড়ায়নি আর কি।

    আমেরিকায় বড় শহরে থাকিইনি, সবসময়েই শহরতলীতে। কোনো ছারপোকা দেখি নাই।
  • paps | ২৬ জুলাই ২০১৮ ২১:৩৭397273
  • আকা, আপনার বাড়িতে ব্ন্দুক নেই? থাকলে ব্ন্দুক দিয়ে ভূত মেরে ভূতের মা ংস খেয়ে নিন। হেব্বি ভালো খেতে, আমি খেয়েছি অগে।
  • aka | ২৬ জুলাই ২০১৮ ২১:৩০397272
  • আরে হানু, অবাক হবার কিছু নেই, কেউ সরকার, রাষ্ট্র কাউকে ডিফেন্ড করছে না, নিজের ডিসিশনকে ডিফেন্ড করছে।
  • aka | ২৬ জুলাই ২০১৮ ২১:২৯397271
  • এদিকে বাড়িতে আমি একা আর ওদিকে কলিং বেলটা থেকে থেকেই বেজে উঠছে, কিন্তু দরজায় কেউ নেই। আজ রাতে মনে হচ্ছে হোটেলে গিয়ে থাকতে হবে, ভুতের থেকে বড় ভয় নাই।
  • aka | ২৬ জুলাই ২০১৮ ২১:২৮397270
  • তবে বিজিনেস ক্লাসে ছারপোকা? আর ছারপোকারা অত উঁচুতে উচ্চচাপে বাঁচে? অনুসন্ধিৎসাটা একবার দেখুন, শিশুর মতন।
  • h | ২৬ জুলাই ২০১৮ ২১:১৫397269
  • এই গুলো নতুন কিসু না, কিন্তু আমার চাপ মূলতঃ

    --যেখানেই থাকুক লোককজন, স্টেট (রাষ্ট্র) কে ডিফেন্ড করার এত কিসের দায় বুঝি না।
    --(আঅমার) বন্ধু আত্মীয় একটা বড় অংশ টোটাল গাড়ল ও রেসিস্ট, প্রতিদিন প্রমাণ হচ্ছে, কত সম্পর্কচ্ছিন্ন করব কোনো তাল পাই না।
    --বাড়ির বড় রা, একটা বিরাট অংশ বিশাল বড় ইনসুলার গান্ডু ও গাড়ল এবং জেলে পাঠানোর মত রেসিস্ট।

    অন্য একটা দিক থেকে দেখলে, কত পোলিটিকালি কারেক্ট হবে সাধারণ মানুষ, প্রতিদিন প্রতিমুহুর্তে হওয়া সম্ভব না, কিন্তু আমার সহ্য ক্ষমতা কমে যাচ্ছে, এবং সেটা খুব গর্বের কিসু না।
  • Ishan | ২৬ জুলাই ২০১৮ ২০:৫৯397268
  • আরেকটা যেন কী বলছিলাম? হ্যাঁ, বিচিধর। আমার দিব্যি লাগল। সেক্সিস্ট হলেই বা কী। আমার তো হাল্কা করে লিঙ্গচিহ্নিত টার্মে অসুবিধে কিছু হয়না। সাম্রাজ্যবাদ এবং পৌরুষকে মাঝে মাঝেই তূল্যমূল্য করে দেখা হয়। ছলাকলা মোটামুটি স্ত্রীলিঙ্গ। এসব শব্দ তো এমনি এমনি তৈরি হয়নি বা হয়না। শব্দ দুমদাম বদলে দিলে সামাজিক পরিপ্রেক্ষিত বা শব্দের ইতিহাস কোনোটাই বদলে যাবেনা। যেটা হবে, সেটা হল প্রমিত শব্দের আড়ালে তৈরি হবে শব্দের ব্ল্যাকমার্কেট। সেইসব উচ্চারণ শোনার জন্য আবার র‌্যাপ-ট্যাপ জাতীয় কোনো শিল্প বানাতে হবে। অত ঝামেলার দরকার টা কী?
  • Ishan | ২৬ জুলাই ২০১৮ ২০:৪২397267
  • এত অ্যাক্রনিম মনে থাকেনা মাইরি। নেট খুলে সার্চ করতে হল। :-)
  • | ২৬ জুলাই ২০১৮ ২০:১৬397266
  • লোকজনের এত্ত FOMO সিন্ড্রোম দেখে দেখে আপাতত JOMO উপভোগ্য লাগছে।
  • Ishan | ২৬ জুলাই ২০১৮ ১৯:৫৫397265
  • নতুন ক্ষেত্র তো। নৈতিকতার নতুন কিছু বর্গ দরকার। কিন্তু সেগুলো এখনও তৈরি হয়নি। সময় লাগারই কথা। কিন্তু পৃথিবী যে গতিতে এগোচ্ছে, তাতে সময় আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ। সেইটাই খিটকেল জায়গা।
  • sm | ২৬ জুলাই ২০১৮ ১৯:৫৩397264
  • একজন ভারতীয় ডাক্তার জানি,(বাঙালি নয়)ব্রিটেনেএকাডেমিক ক্ষেত্রে বড় পোষ্টের কেউকেটা।
    খুব ভালো। ভারতীয় এবং বেশ উঁচু পদাধিকারী।
    গপ্পো হলো, ওভারসিজ ডক্টর এর সংগঠন, প্রচার চালাচ্ছিল যে, নতুন ওভারসিজ ডক্টর দের সঙ্গে রেসিজম যেন কম করা হয়।ওদের আরো ভাল করে সিস্টেম এর সঙ্গে পরিচয় করানো উচিত।
    তো, ওই ব্যক্তি ফট করে মিডিয়াকে বলে বসলেন, ভারতে বিভিন্ন প্রদেশে এর চেয়ে বেশি রেসিজম আছে। কি বলা যাবে
  • একক | ২৬ জুলাই ২০১৮ ১৯:৪৯397263
  • ওরম হয়। বেলুনবিদ্যা স্মর্তব্য । বেলুন এর বাইরের চাপ আর ভেতরের চাপ। মিডিয়া ও ইনফরমেশন বার্স্ট অকস্মাৎ এক ধাক্কায় ব্যক্তি মানুষের সেলফ এস্টিমকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েচে। প্রেসার সামলাতে, মাটি খুঁড়ে আকাশ থেকে পেড়ে আইডেন্টিটি খাড়া কত্তে হোচ্চে মানুষকে। পুরো হটটোম্যালা লেগে গিয়েচে চাদ্ধারে :)) মজার কিন্তু :)
  • h | ২৬ জুলাই ২০১৮ ১৯:২৯397262
  • ধর আমেরিকা বা অন্যো কোনো দেশে কেউ থাকে, বা কলকাতার বাইরে কেউ থাকে। মাইরি কি রিডিকিউলাস কারণে লোকে পার্সোনালি নেয়, একটা দেশ বা জায়গা সম্পর্কে কমেন্ট কল্পনা করা যায় না।

    ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতলো, হয়তো বলাবলি করলাম, এবার ফ্রান্সের ভাবা উচিত ইমিগ্রেশন নিয়ে, ইমিগ্রান্ট রা তো এতো রেসিজম সত্ত্বেও অনেক কিছু অ্যাচিভ করতে পারে দেখা যাচ্ছে সুযোগ পেলে। অমনি কিছু লোক খচে গিয়ে বল্লো, ইমিগ্রান্ট রা এই খারাপ সেই খারাপ আর রেসিজম নেই, সেই দেশে (প্লেস হোল্ডার), বরঞ্চ ইমির্গান্ট দের শেখা উচিত কি ভাবে মিশে যেতে হয়। ভারতে থাকা ভারতীয় দের রেসিজম সম্পর্কে শেখা উচিত।

    আসামে কনসেন্ট্রেশন ক্যাম্প এর প্রিন্সিপল মেনে বহিরাগত দের ক্যাম্প করা হয়েছে, শেয়ার করলাম, আমেরিকার বন্ধুরা বললো, সত্যি খালি আমেরিকার নাম খারাপ হয়, ভারত ও তো কতো খারাপ। অনেকে এরকম বলে, আমেরিকায় রেসিজম নেই, ভারতীয় গুলো ই গিয়ে বাচ্চা পাড়ে, আর কাল্লু গুলো তো খুব ক্রিমিনাল, আর মুসলমান রা ওয়ার্ল্ড প্রবলেম। এবং তাও তো আমেরিকায় ভালো, দেশে যা অবস্থা।

    আই অ্যাম শিয়োর এটা ভারতের মধ্যে শহর নিয়ে হয় ও হবে। কি রিডিকিউলাস আলোচনা, যেন ভারতে, ককলকাতায় থেকে অন্য কোন জায়গা সম্পর্কে কমেন্ট করা যাবে না।

    তেমনি আরেক আপদ আছে, এন র আই রা যদি বলে কাশ্মীরে অত্যাচার হচ্ছে, মনিপুরে অত্যাচার হচ্ছে, নন্দীগ্রামে গুলি চলেছে, মাওবাদীরা বাড়ছে কারন ডিসপারিটি, অমনি তো সালা টোটাল দেসপ্রেম।

    অসহ্য হয়ে উঠেছে সোশাল নেটওয়ার্কিং। ফেবু থেকে বিদেয় নিয়েছি, হোয়াট্সয়াপ আর মেস্ঞ্জার থেকেও জেতে হবে অসহ্য।
  • pi | ২৬ জুলাই ২০১৮ ১৯:২১397261
  • তবে এরকম বিিত্র শো জীবনে দেখিনি। অবিলম্বে নালন্দাদেবীর গল্পগুলি এখানে নিয়ে আসার দাবি রাখি। বাওয়াল তো আর আনা যাবেনা। ওদিকে মামু আবার ট্যালেন্ট শো এর প্রস্তাব দিয়েছে। নাচ গান আঁকা আবৃত্তি লাইভ করার কল। এবারে এ বন্যারে এবারে রুধিবেরে কে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত