এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২৮ জুলাই ২০১৮ ০৯:১১397320
  • ইউএস থেকে দেখা যাবেনা তাই তো? এখন তো পুরো গোল। আর মঙ্গল দেখা যাবে কি টেলিস্কোপ ছাড়া?
  • aranya | ২৮ জুলাই ২০১৮ ০৭:৪৮397319
  • দিদি-ই তাইলে পিএম হতে চলেছেন (বাংলা কাগজের ভাষ্য অনুযায়ী)। ধুমকেতু সম উথ্থান ..
  • Atoz | ২৮ জুলাই ২০১৮ ০৭:৩৪397318
  • ওদিকে গ্রুপে তো বহু বাওয়াল প্যারালেলি চলছে। পুরো পাগলা দাশু সিরিজ এর মতন অবস্থা। "স্যর স্যর ও আমাকে "আল" বলেছে", "দেখুন্না আমাকে বার করে দিয়েছিল", "দেখুন আমি নিজেই বের হয়ে গেছিলাম, "স্যর স্যর আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা কাটকুট খেলছিল।"---- উফ্ফ। তাও তো গানগুলো শুনিনি! বাঁচোয়া।
    ঃ-)
  • গজেশ্বর গাড়ুই | ২৮ জুলাই ২০১৮ ০৭:২৬397317
  • মালদা বলে, নাকি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের গ্ল্যামার কম, কে জানে। এখনই ঘা না দিলে আর কিসু হবে না।
  • Atoz | ২৮ জুলাই ২০১৮ ০২:৪১397316
  • দ্রি, এলসিএম অথবা অন্য কেউ, পজিট্রনের বাঙালি বিজ্ঞানীকে একটু খুঁজে দেখবেন যদি সম্ভব হয়? আগাম থ্যাংকু।
  • Atoz | ২৮ জুলাই ২০১৮ ০২:২১397315
  • ভুয়া ইনস্টিটুট ওটা? ঐ গণিখানচৌধুরী ইন্সটিটুট?
  • pi | ২৮ জুলাই ২০১৮ ০১:৪৫397314
  • পুর্ণগ্রাস দেখলাম।
  • pi | ২৮ জুলাই ২০১৮ ০০:৪১397313
  • গেল তো।
  • Ekak | ২৮ জুলাই ২০১৮ ০০:৩৬397312
  • মালদা ইঞ্জিনিয়ারিং কলেজের লেখাটা নিয়ে এট্টু খোঁচা দেওয়া দরকার। পুরো হলে শেয়ার করা যাবে। কী রকম ঠান্ডা মেরে গ্যালো তো !!
  • π | ২৭ জুলাই ২০১৮ ২০:৫৫397311
  • সেক্টর ফাইভে হকার উচ্ছেদ হয়েছে?
  • কুমু | ২৭ জুলাই ২০১৮ ১৪:৪৬397310
  • ছোটাই,নাঃ গুরুত্ব দিই না তো।
  • i | ২৭ জুলাই ২০১৮ ০৮:৫৭397309
  • পুনশ্চঃ যাঁদের নিয়ে আলোচনা(??) হচ্ছে ঐ টইতে, আমি তাঁদের ছাত্র বা সম্পর্কিত নই। চোখে দেখেছি হয়ত। এই টুকুই।
  • i | ২৭ জুলাই ২০১৮ ০৮:৫৪397308
  • কুমুদিদি,
    সব মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার তো নেই।

    আমার একটা কথা মনে হয়, একজন খ্যাতনামা গবেষক, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হওয়ার জন্য মেধাই কি একমাত্র নির্ণায়ক? তার অর্থনৈতিক অবস্থা, লিঙ্গপরিচয়, ব্যক্তিগত কারণ কোনো ভূমিকা পালন করে না এক্ষেত্রে? কথাগুলো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বললাম। এবং কিছুটা আমাদের মানে মধ্যবয়সীর এবং তৎপূর্ববর্তী প্রজন্মর কথা মনে করে।
    মনে হ'ল আর কি।
  • Atoz | ২৭ জুলাই ২০১৮ ০১:৩৬397307
  • এদিকে ওই পজিট্রনের বাঙালি বিজ্ঞানীকে আতিপাতি খুঁজেও কোত্থাও চিহ্নমাত্র দেখছি না। নামটাও ঠিকমতন মনে পড়ছে না। সম্ভবত হরপ্রসাদ রায় অথবা দে। অন্য নামও হতে পারে। স্কুলজীবনে আর কলেজজীবনে শুনেছিলাম স্যরদের কাছে, তখন নেটপূর্ব যুগ।
  • কুমু | ২৭ জুলাই ২০১৮ ০১:৩২397306
  • অসীমা চ‍্যাটার্জির সব ছাত্রছাত্রীরাই গ্লোরিফায়েড ক্লার্ক,এই মহাজ্ঞান লাভ করা গেল।তবে তার সঙ্গে নোবেলের সম্পর্ক বুঝলাম না।
  • Atoz | ২৭ জুলাই ২০১৮ ০০:৫১397305
  • শুধু তাই না, নিউটনের মতন উইগ পরে থাকলে গ্র্যাভিটেশনের নতুন ফর্মুলা আবিষ্কারের প্রোব্যাবিলিটিও আছে। আর ভালো ভালো পাকা আপেলভরা আপেলগাছ থাকলে তো কথাই নেই, আপেলতলায় গিয়ে বসলেই হল। ঃ-)
  • paps | ২৭ জুলাই ২০১৮ ০০:৪৩397304
  • আমার মাথাভর্ত্তি টাক। সুতরাং আমার মাথায় উকুন হওয়ার স্টয়াটিসটিক্য়াল প্রোবয়াবিলিটি জিরো। অতএব নিশ্চিন্ত।
  • Atoz | ২৭ জুলাই ২০১৮ ০০:৩৩397303
  • অত্যন্ত সস্তা আর অত্যন্ত এফিশিয়েন্ট টেকনোলজি। ঃ-)
  • Atoz | ২৭ জুলাই ২০১৮ ০০:৩২397302
  • ইটালিয়ান সেলুন জানেন তো? যেখানে রাস্তার পাশে ইঁটের উপরে বসে চুল কাটাতে হয়। খবরের কাগজ দিয়ে গা ঢেকে দেয়, কাগজে ফুটো করে মুন্ডুটা তার মধ্য দিয়ে বার করে উঁচিয়ে তুলে দিতে হয়। ঃ-)
  • Atoz | ২৭ জুলাই ২০১৮ ০০:২৮397301
  • না না, ছেলেদের মাথাতে গণহারে উকুন হত আমাদের পাড়ায়। হলেই ন্যাড়া করে দিত ওদের সবাইকে লাইন করে ইটালিয়ান সেলুনে। চুল বিদায় উকুন বিদায়।
  • aka | ২৭ জুলাই ২০১৮ ০০:২৭397300
  • তাই মেয়েদের মাথাতেই শুধু উকুন হয় এমন সেক্সিস্ট মন্তব্য করা থেকে বিরত থাকুন।
  • aka | ২৭ জুলাই ২০১৮ ০০:২৬397299
  • আরে আমার মাথায় উকুন হয়েছিল। আমার ছোটমাসি যে বাড়িতে থাকত কলকাতায় সেখানে পাঞ্জাবী পরিবার ছিল। ওখানে গেলে ওদের সাথে খুব খেলতাম। ব্যাস।
  • Atoz | ২৭ জুলাই ২০১৮ ০০:২৪397298
  • আগে উকুনের খুব উৎপাত হত। তারপরে বেশিরভাগ মেয়ে ববকাট চুল করল, আর ছোটো ছোটো সানসিল্ক প্যাকেট এসে গেল, উকুন লোপ(প্রায়) পেল।
  • Du | ২৭ জুলাই ২০১৮ ০০:০১397297
  • আমি ছরপোকা ম্যাগনেট ছিলাম। উকুনও। ধ্যারধেরে সিনেমাহলে রক্তদান করে মোটাপা নিয়ে বাড়ি ফিরতাম।তাই ঐ হিন্দী শব্দটা বুঝতে আমার কোন অসুবিধে হয়নি।
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২৩:৪৫397295
  • এমনকি ছারপোকা লিখে সার্চ দিলেও আসছে। ঃ-)
  • দ্রি | ২৬ জুলাই ২০১৮ ২৩:৪৫397296
  • সব ডিসিশানই কি তখন রোবোট আর এআই নেবে?
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২৩:৪২397294
  • বেড বাগ লিখে সার্চ দিলাম। অনেক ছবি পেলাম। ঃ-)
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২৩:৪০397293
  • ছারপোকা ইমেজ সার্চ করে দেখে নেওয়া যাক। একে কী বলে ইংরেজীতে?
  • h | ২৬ জুলাই ২০১৮ ২৩:৩৯397292
  • এটা প্রকৃত চক্রান্তত্ত্ব ঃ-)))==
  • Atoz | ২৬ জুলাই ২০১৮ ২৩:৩৬397291
  • থাকবে না তো, কোনো স্টেট থাকবে না, তখন তো সব স্টেটলেস হয়ে যাবে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত