এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০২ আগস্ট ২০১৮ ২৩:৩৬397410
  • সে কী, এখন কেমন? হসপিটালে নাকি !
  • pi | ০২ আগস্ট ২০১৮ ২১:৪১397409
  • দেদি অসুস্থ।
  • | ০২ আগস্ট ২০১৮ ২০:৩৮397408
  • বাহ ভাল খবর একটা।

    আচ্ছা দে কোথায় গেল? সেই একটা টই খোলার লেখার কথা ছিল যে
  • Atoz | ০২ আগস্ট ২০১৮ ২০:৩৬397407
  • এইটা সত্যি দারুণ ব্যাপার। খুব ভালো খবর। সামনাসামনি কথা বললে অনেক কাজ হয়।
  • dc | ০২ আগস্ট ২০১৮ ২০:৩১397406
  • খুব ভালো কাজ হয়েছে।
  • Ekak | ০২ আগস্ট ২০১৮ ১৮:৪১397405
  • এই সামনাসামনি কথা বলা টা সেন্সিবল কাজ হয়েচে। গুড জব।
  • pi | ০২ আগস্ট ২০১৮ ১৬:৩৫397404
  • "বাঁশদ্রোণি অঞ্চলে চারজন জুনিয়র চিকিৎসককে তাদের ধর্ম পরিচয়ের কারণে বাড়িছাড়া করার হুমকির খবর পেয়ে আজ সংহতি অভিযানের পক্ষ থেকে আমরা কয়েকজন গিয়েছিলাম। সামাজিক গণমাধ্যমে ও অন্যত্র এই নিয়ে আলোচনায় যে প্রতিবেশি হুমকি দিয়েছিলেন তিনি দৃশ্যতই তার আগ্রাসন কমিয়েছিলেন। স্থানীয় দুর্গাপুজোর সম্পাদিকাও আমাদের সাথে গিয়েছিলেন। গেছিলেন সুমিত ও অপু [Opu Sengupta]।

    "যা বোঝা গেল আর এই নিয়ে প্রতিবেশী ভদ্রলোক ঝামেলা করবেন না। আমরা আবার রবিবার ওঁর সাথে দেখা করতে যাবো। আমাদের সদস্য ভাস্কর পাড়ার ছেলে। ও কাল আরো স্থানীয় মানুষকে নিয়ে ওঁর সাথে কথা বলবে।

    "এইভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা ধর্ম পরিচয় নির্বিশেষে এগিয়ে এলে সমাজের এই ব্যাধি দূর করা সম্ভব এই প্রত্যয় আরেক বার দৃঢ় হল।"

    (By Dwaipayan Banerjee)

    https://www.facebook.com/dwaipayan11/posts/10216823499921123
  • সিকি | ০২ আগস্ট ২০১৮ ১৫:০৭397403
  • এই খবরটা পজিটিভ দিকে খানিক এগিয়েছে। কস্তুরীদের টিম অনেকটা সাহায্য করেছে।

    কেউ বিস্তারিত লিখলে ভালো হয়, আমি পুরোদিনের ট্রেনিং সেশনে আছি।
  • Atoz | ০২ আগস্ট ২০১৮ ০৭:৩১397402
  • সেই হিসেবে আমাদের গোপালরাজা অনেক সুবিধের। স্রেফ ভাত নালতে শাক ডাল উচ্ছেভাজা মাছের্ঝোল আর আমসত্ত্ব দিয়ে দুধ অথবা কোনোদিন তার বদলে দই। ঃ-)
  • Atoz | ০২ আগস্ট ২০১৮ ০৭:২৭397400
  • আকবরের খাবার খেলে আকবরের মতন ঘোড়ায় চড়ে বিশ পঁচিশ মাইল রোজ ঘুরতে হবে। যমুনায় সাঁতার কাঁটতে হবে ঘন্টাখানেক। ঃ-)
  • b | ০২ আগস্ট ২০১৮ ০৭:০৫397399
  • আরে আমার এক ঐতিহাসিক দাদা আইন ই আকবরী থেকে আকবরের সময়ের রেসিপি ধরে ধরে খাওয়া শুরু করেছিলেন। কিন্তু বেশিদিন সম্ভব না। প্রথমত জলের ব্যবহার নেই, সেরেফ ঘি। তার ওপরে চারঘন্টা ধরে মাংস কষাও। এক কিলো আঙ্গুর থেকে এক পোয়া রস বার করো এই সব। শেষে বৌদি বিদ্রোহ ঘোষণা করলে দাদা ক্ষান্ত দেন।
  • aranya | ০২ আগস্ট ২০১৮ ০৭:০৪397398
  • ভারতের মহিলা হকি দল দারুণ খেলছে
  • Atoz | ০২ আগস্ট ২০১৮ ০৪:৪৬397397
  • সেই বুনো ধান তুলে কি আর ভাত রাঁধা যাবে রেগুলর বেসিসে? তাও আবার পংক্তিভোজ। এক এক ঋষি আর তাঁর শিষ্যসামন্ত সব মিলে তো বলতে নেই কম না! ঃ-)
  • Ekak | ০২ আগস্ট ২০১৮ ০৪:২২397396
  • বুনো ধান আছে অনেকদিন। এখনকার ধান না। বুনো ধান।
  • Atoz | ০২ আগস্ট ২০১৮ ০৩:৫৮397395
  • খুব ইন্টারেস্টিং। এখনকার নিত্যকার অনেক খাবার, যেমন আলু টোম্যাটো এসব তো মনে হয় ছিলই না গোপালের আমলের বাংলায়। বৈদিক যুগের মুনিঋষিরাই বা কী খেতেন? ধানচাষ বা গমচাষ কি তখন শুরু হয়েছিল? রুটি বা ভাত খুবই হাইটেক খাবার, এ আমরা ভুলেই যাই। যাযাবর পশুপালক মানুষেরা মধু মাংস ফল মাশরুম ইত্যাদি পেলেও রুটি বা ভাত পাবে না তো! ওর জন্য তো কৃষি শুরু হতে হবে। তারপরে ফসল তুলে তবে না ভাত রুটি !
  • lcm | ০২ আগস্ট ২০১৮ ০৩:২৪397394
  • আছে তো, ফুড হিস্ট্রি - -
    Food history is an interdisciplinary field that examines the history of food and nutrition, and the cultural, economic, environmental, and sociological impacts of food. Food history is considered distinct from the more traditional field of culinary history, which focuses on the origin and recreation of specific recipes.
  • Atoz | ০২ আগস্ট ২০১৮ ০২:৩২397393
  • এলসিএম,
    ইতিহাস পড়লে শেফ হতে তো খুব সুবিধে! ধরুন নূরজাহানের আমলের রান্না চালু করে দিলেন অথবা পালবংশের প্রথম রাজা গোপালের আমলে যা সব রান্নাবান্না হত, সেগুলো শুরু করলেন। সপ্তদশ অশ্বারোহীর আগমনের সময় লক্ষ্মণসেন খেতে বসেছিলেন বলে শোনা যায়, কিন্তু প্রশ্ন হল কী খাচ্ছিলেন? সেইসব রেসিপি যোগাড় করে রান্না শুরু করে দিলেই তো মার দিয়া কেল্লা। ঃ-)
  • Atoz | ০১ আগস্ট ২০১৮ ২২:১৫397392
  • দেখুন গায়ক বা নায়ক যদি হতে চান, ঠেসে ইঞ্জিনিয়ারিং পড়ুন, ইংরেজীও পড়ুন, অর্থনীতি পড়লে পরিচালক হয়ে যেতে পারেন। ঃ-)
  • T | ০১ আগস্ট ২০১৮ ১৮:২৩397391
  • :)
  • Tim | ০১ আগস্ট ২০১৮ ১৮:২১397390
  • সুমনবাবু যদি উইকি থেকে জে এন ইউ সম্পর্কে এরকম একটা লেখা দেন, তাহলে দেখা যাবে সেখানেও হিউম্যানিটিজের লোকজন পলিটিক্স বাদে অন্যত্র সেরকম কিছুই করে উঠতে পারেননি। ঃ-)))
  • T | ০১ আগস্ট ২০১৮ ১৮:০৬397389
  • মাইরি, এই খোঁচড়বাবু নিজের কলামে মাঝেমধ্যেই চায়ের দোকান বসান। এ গুরুত্ব দেওয়ার কিছু নাই।
  • h | ০১ আগস্ট ২০১৮ ১৪:৫০397388
  • কিন্তু আমার তালিকা করলে সেটা সর্বজনগ্রাহ্য হবে কেন, আমার তো আর কাগ্জের পাতার স্পেস ধরা নাই। এই ডেটা একমাত্র ইউনি দিতে পারে। ডিপারটমেন্ট ওয়াইজ, আর এমিনেন্স এর নানা স্তর আছে, কজন নেট পেল এটা যেমন একটা একসেলেন্সে, কজন বিদেশী স্কলারশিপ পেল আরেকটা, আর কজন ইন্ডাস্ট্রি বা আকাদেমিয়া বা অন্য পেশায় নেতা গোছের হল সেটা আরেকটা এমিনেন্স, এর সম্পূর্ণ লিস্ট অ্যালুমনি অ্যাসোসিয়েশন ব বিশ্ববিদ্যালয় নিজে দিতে পারবে।।

    আর অধ্যাপক রা যাঁরা প্রতিষ্ঠান টা তৈরী তে সম্পৃক্ত তাঁদের অন্য জায়গার গ্র্যাজুয়েট বলে তাঁদের পেশার কনট্রিবিউশন টাকে ছোটো করে দেখা টা খুব ই বিচিত্র।

    যাই হোক সিনিয়র সাংবাদিক নিজেকে যতটা জায়গা দিয়েছেন, আমরা তার থেকে একটু বেশি দিয়ে ফেলছি, কাটান ঃ-)))))
  • | ০১ আগস্ট ২০১৮ ১৪:৩৭397387
  • অ্যালকেম্স্ট নারদাখ্যাত তিনোমুল রাজ্যসভা সদস্য

  • PT | ০১ আগস্ট ২০১৮ ১৩:৩৮397386
  • এঃ ওদিকে ইন্জিনিয়ার হেমন্ত মুখার্জীর নামটা বাদ গেল তালিকা থেকে......
  • sm | ০১ আগস্ট ২০১৮ ১৩:১৬397385
  • না না, আপনি বললেন কিনা যে সুমন চট্টর, শিক্ষা বিষয়ক কমেন্টেটর হবার উচ্চাশা থেকে এমন লেখা, তাই বললাম।
    আর লিস্টিটা লেখার একটা পার্ট। আরো অনেক কোশ্চেন ছিল।
    কিন্তু, আপনি কয়েকজন দিকপাল দের নাম দিয়ে ভদ্রলোক এর লেখার জবাব দিন না কেন।
  • lcm | ০১ আগস্ট ২০১৮ ১৩:১৫397384
  • সুমন চাটুজ্জের লেখাটা ... ইয়ে মানে... উনি তো যাদবপুরের হেব্বি পোশোংসা করেছেন... বলেছেন, এ এমন এক ইন্‌স্টিটিউট - যেখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়লে অনুপম রায়-এর মতন গায়ক হওয়া যায়, ইংরেজি পড়লে পরমব্রত-র মতন অভিনেতা হওয়া যায়, অর্থনীতি পড়লে ঋতুপর্ণ ঘোষ-এর মতন পরিচালক হওয়া যায়, ইংরেজি পড়লে কুমার মুখোপাধ্যায়ের মতন শাস্ত্রীয় সংগীতজ্ঞ হওয়া যায়..... কিন্তু তুলনামূলক সাহিত্য পড়ে কিস্যু হয় না, বড়জোর দেবলীনা মজুমদারের মতন তথ্যচিত্র পরিচালক হওয়া যায়.. তথ্যচিত্র ব্যাপারটাকে খুবই হ্যাঠা করলেন... এবং... ইতিহাস পড়লে সেলিব্রিটি শেফ, বা, রাষ্ট্রবিজ্ঞান পড়লে বাউল গায়ক হওয়া যায় না...
    যাই হোক, অতীব জোলো প্রবন্ধ...
  • Tim | ০১ আগস্ট ২০১৮ ১৩:১৩397383
  • এমনি করলে কেউ মানবেনা, কায়দা করে উইকিতে লিখে দাও সবাই দিব্যি মেনে নেবে। সুমনবাবুর লিস্ট উইকি থেকে নেওয়া। সর্বাধিক পোচারিতো দৈনিকের তো এই হাল।
  • h | ০১ আগস্ট ২০১৮ ১২:৫১397382
  • আরে বাবা লেখার জন্য লেখক কে দাগাবো না তো কি করব। লেখার দায়িত্ত্ব তো লেখক কেই নিতে হোবে। লেখকের বাবা সম্পর্কে তো কিছু বলিনি, ওনার নাম হরিদাস পাল হলেও এক ই কথা বলা হত। যাক গে কাটান, কাগজের অপব্যবহার হয়েছে, বহু সিনিয়র সাংবাদিকের একটা বদ অভ্যাস হল, কাগজ গুলো কে বাজে র‌্যান্টিং এর পরিসর হিসেবে দেখা। এটা হল, সেই রবীন্দ্র সঙ্গীত শিল্পী দের মত, যাঁদের বাড়িতে ভালো বাথরুম এবং গলা ফাটানোর প্রাইভেসী থাগলে শ্রোতাকুল মুক্তি পেত ঃ-))))))

    একটা পুরোনো ইনস্টিটিউশনে কৃতীর তালিকা আমি করে দিলে আপনি মেনে নেবেন?
  • b | ০১ আগস্ট ২০১৮ ১২:০৪397381
  • এস এম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত