এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৭ আগস্ট ২০১৮ ১৯:০৩397470
  • ভাঙ ভাঙ সবকিছু ভেঙে ফেল।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৮ ১৮:৪৮397469
  • হ্যাঁ, এইমাত্র খবর এল।
  • দী বসু | ০৭ আগস্ট ২০১৮ ১৮:৪৭397468
  • বাংলা ** আড্ডা র কেউ নেই?
  • dc | ০৭ আগস্ট ২০১৮ ১৮:৪৬397467
  • পটোল তুলেছে।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৮ ১৮:৩৪397466
  • চেন্নাইয়ের বেশ থমথমে অবস্থা। আমাদের সব হোটেলে ফেরত পাঠিয়ে দিল। রাস্তাঘাট সব জ্যামজমাট।
  • dc | ০৭ আগস্ট ২০১৮ ১৮:১৮397465
  • আর দুধ ডিম পাউরুটি সব শেষ, লোকে ভিড় করে লাস্ট মিনিটের শপিং সেরে রাখছে। আগামী দুদিন বোধায় ছুটি দেবে, ছোটরা খুব খুশী। এই তো হলো ব্যাপার।
  • dc | ০৭ আগস্ট ২০১৮ ১৮:১৪397464
  • উফ চতুর্দিকে কি জ্যাম কি জ্যাম! পুলিশে পুলিশে ছয়লাপ, আর দোকানিরা পটাপট ঝাঁপ ফেলছে। দাদুর পটোল তোলার খবর অ্যানাউন্স করলেই নাকি ভাঙচুর শুরু হবে। রাতের দিকে অ্যানাউন্স করবে বোধায়।
  • | ০৭ আগস্ট ২০১৮ ১৭:৩১397463
  • আচ্ছা ধন্যবাদ।

    করুনানিধি মনে হয় মিস কল অ্যাকসেপ্ট করে ফেলেছেন। অ্যাকসেনচ্যুয়ারের লোকজন হাঁইমাই করে কনকলের মধ্যে থেকে বিড়বিড় করে করুনানিধি স্টেট এমার্জেন্সি এইসব বলতে বলতে দৌড়ে বেরিয়ে গেল। \
  • i | ০৭ আগস্ট ২০১৮ ১৬:৩৩397462
  • দ,
    বোরিয়া মজুমদারের বই আছে জানি। সেখানে কতটা কি আছে বলতে পারি না। একটু খোঁজ নিয়ে জানাব।অন্য বই এর খোঁজ ও।
  • | ০৭ আগস্ট ২০১৮ ১১:২৫397461
  • :-O

  • | ০৭ আগস্ট ২০১৮ ১১:০০397460
  • আচ্ছা তাহলে একবার কলেজ স্ট্রীটে গিয়ে খুঁজে দেখতে হচ্ছে তো।
  • b | ০৭ আগস্ট ২০১৮ ১০:৪৮397459
  • যদ্দুর মনে হয়, খারাপ নয়। পঞ্চপান্ডবে তো ম্যাচ ধরে ধরে, জ্যোতিষ গুহর অবদান, এসব ধরে লেখা আছে। দাঙ্গার সময় সালেহ-র ঘরে ভেঙ্কটেশ, নাকি আপ্পারাওয়ের আটকে পড়া এসবও আছে।
    রূপক সাহার আরেকটা বই দেখলাম, ইস্টবেঙ্গলের ইতিহাস।
  • | ০৭ আগস্ট ২০১৮ ১০:২২397458
  • মানে রূপক সাহার কাছে ম্যাচের অথেন্টিক বিবরণ আশা করা ঠিক হবে কিনা বুঝছি না।
  • | ০৭ আগস্ট ২০১৮ ১০:২১397457
  • হুম। অমি আসলে ঐ পিরিয়ডে বিখ্যাত ম্যাচগুলোর মোটামুটি বিবরণ খুজছিলাম।
  • b | ০৭ আগস্ট ২০১৮ ১০:২০397456
  • পাইসি। নাম ভুল ল্যাখসিলাম।

    Rupak Saha, Pancha Pandav (Five Pandavas)
    (Calcutta:Karuna Prakasahni, 1991).
  • b | ০৭ আগস্ট ২০১৮ ১০:১৫397455
  • বহুদিন আগে শারদীয়া দেশে (১৯৮৯-৯০-৯১?) রূপায়ন সাহা(?)-র একটা আধা ফিকশনাল লেখা ছিলোঃ পঞ্চ পান্ডব।
    ওনার ১৯১১-র ফাটা রেকর্ড নিয়েও দুর্দান্ত উপন্যাস ছিলোঃ একাদশে সূর্য্যোদয়। কয়েক বছর আগে খোঁজ নিয়েছিলাম, আনন্দ বই বার করতে পারে নি। এখন অবশ্য জানি না।
  • | ০৭ আগস্ট ২০১৮ ১০:১০397454
  • এই টিমি, রোবু, অরণ্য, ছোটাই,

    ঈস্টবেঙ্গলের ঐ পঞ্চপান্ডব বলা হত যাদের আপ্পারাও, আমেদ খান, ধনরাজ ইত্যাদিদের খেলার পিরিয়ডটার বিস্তারিত বর্ননাসহ কোনও বই রেফার করতে পার/পারেন? জ্যোতিহ গুহর সময়কাল বোধহয় এইটা।
  • বস | ০৭ আগস্ট ২০১৮ ০৯:৪৮397453
  • Pi বাবু,
    কিছু বলুন
  • pi | ০৭ আগস্ট ২০১৮ ০৯:০৮397452
  • এন আর সি নিয়ে একটা ছোট লেখা চটপট অনুবাদের জন্য পাওয়া যাবে?
  • aranya | ০৭ আগস্ট ২০১৮ ০০:৫৯397451
  • দারুণ খবর, দু। দিনটা ভাল করে দিলেন :-)
  • Du | ০৭ আগস্ট ২০১৮ ০০:৩২397450
  • কুচোরা যে আর্জেন্টিনা ইরাক সবাইকে হারাচ্ছে !!! খুব সাপোর্ট রইলো ওদের জন্য।
  • বাঘা যতীন | ০৬ আগস্ট ২০১৮ ২৩:৩৮397449
  • প্রেস রিলিজ অনুযায়ী এখন-ও মরেন নি, তবে পরলোক সমানে মিসড কল মেরে যাচ্চে, কতক্ষণ ঠেকানো যাবে জানা নেই !
  • Du | ০৬ আগস্ট ২০১৮ ২০:২২397448
  • room। বই ও আছে।
  • pi | ০৬ আগস্ট ২০১৮ ১৯:৫৫397447
  • করুণানিধি মারা গেছেন নাকি গুজব?
  • pi | ০৬ আগস্ট ২০১৮ ১৮:২৯397446
  • না।
  • আড্ডাবাজ | ০৬ আগস্ট ২০১৮ ১৮:১১397445
  • বাংলা খিস্তি আড্ডা র কেউ সদস্য?
    বা কেউ হতে চায়?
  • | ০৬ আগস্ট ২০১৮ ১৪:১৮397444
  • রুম আবার কি সিনেমা?
  • Atoz | ০৬ আগস্ট ২০১৮ ০১:২৬397443
  • সঙ্কলনটা আমার কাছে আছে। তবে নেটেও মনে হয় ওঁর অনেক লেখা পাওয়া যায়। বিশেষ করে ওঁর উপন্যাসগুলো যেগুলো থেকে সিনেমা হয়েছে, সেগুলো।
  • Du | ০৬ আগস্ট ২০১৮ ০০:৫৯397442
  • ঠিক ঠিক এতোজ। থ্যাংকু থ্যাংকু। এটা কি নেটে না তোমার কাছে আছে?
  • Atoz | ০৬ আগস্ট ২০১৮ ০০:৪৭397441
  • দু দি,
    রমাপদ চৌধুরীর গল্প সঙ্কলনে পেলাম। গল্পটার নাম "অঙ্গপালি"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত