এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৩ আগস্ট ২০১৮ ১১:০০397590
  • ফারা ফসেট আমার যৌবনের তপোবন না কি যেন একটা ছিলেন।

    h দা, দেখি সময় পেলে হয়তো পড়বো। তবে অলরেডি রিডিং লিস্ট যা লম্বা হয়েছে, এবারের মতো আর হবে বলে মনে হয়না।
  • ফ্যা চাং | ১৩ আগস্ট ২০১৮ ১১:০০397591
  • যে জন্যে আমি কখনো পেটেন্ট ডকুমেন্ট পড়িও না, লিখিও না।
  • ফ্যা চাং | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫৯397588
  • উকিলে ইংরিজি রে ভাই, বোরিং হতে পারে, কিন্তু অতি বাজে রকমের ওয়ার্ড জাগলারিতে ভত্তি।
  • ফ্যা চাং | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫৮397587
  • ফারা কী জানিনে। ফসেট হল ফোরাম অফ সাইন্টিস ইন্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস। কলকাতায় একটা প্রফেশনালদের সংগঠন।
  • h | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫৭397586
  • হাউজ ফর মিস্টার বিশ্বাস পড়তে পারো। খারাপ না।
  • h | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫৬397585
  • ইংরেজি কঠিন বলতেন, যা সালা, আমার একেবারেই কেজো বোরিং ইংরেজি বলে মনে হত। আসলে এই ভাষাটা কোনদিন ই আমাদের না, কি আর করা। কখন কার মনে কি রূপ নেয় বলা মুশকিল, আপদ।
  • dc | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫৪397584
  • ফসেট মানে ফারা ফসেট?
  • ফ্যা চাং | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫২397583
  • বড় কঠিন ইন্জিরি বলতেন। একবার সিআইটি (তখনো কলকাতা হয়নি, ক্যালকাটাই বলতো লোকে), সিএমডিএ অর ফসেট মিলে একটা সেমিনার করেছিলো আর্বান প্ল্যানিং নিয়ে - তার বক্তৃতাগুলো টেপ রেকর্ডারে স্লো স্পীডে শুনে শুনে লেখার কাজ চেপেছিলো ঘাড়ে - সেইটা করতে গিয়ে সোমনাথবাবুর স্পীচে পুরো গলদঘর্ম অবস্থা। তখন বয়সও কম - মনে হয় সদ্য মাধ্যমিক পাশ করেছি। একটাই কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে - মেট্রোপলিস উইল টার্ন ইনটু আ নেক্রোপলিস...
  • dc | ১৩ আগস্ট ২০১৮ ১০:৫১397582
  • রিসেন্টলি তিনজন অতি বিখ্যাত লোক পটোল তুললেন, এ ব্যাপারে আমার প্রতিক্রিয়া লিপিবদ্ধ করে রাখা উচিত।

    আন্না কেমন পলিটিক্স করতেন আমার ধারনা নেই, ওনার কোন বক্তিতা টক্তিতা দেখিনি। রিপ।

    নাইপল কেমন অথর ছিলেন জানিনা, ওনার কোন লেখা পড়িনি। রিপ।

    সোমনাথ চ্যাটার্জি কেমন স্পিকার ছিলেন জানিনা, ওনার কোন ভাষন শুনিনি। রিপ।
  • h | ১৩ আগস্ট ২০১৮ ১০:৩৮397581
  • এজেন্ট হয়েছি কথা টা ভুল ইনটারপ্রিটেশন হতে পারে বলে ক্লিয়ার করে দি, পোলিং এজেন্ট মাত্র, ইলেকশন এজেন্ট না ঃ-) অত নেতা আমি কখনৈ ছেলাম না, কেউ গুরুত্ত্ব দিত না ঃ-)
  • h | ১৩ আগস্ট ২০১৮ ১০:৩৭397580
  • সোমনাথ চট্টোপাধ্যায় দেশের প্রথম সারির বামপন্থী নেতা যার ইলেকশনে আমি খেটেছি, এজেন্ট হয়েছি, ব্যক্তিগত ভাবে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ভাব করে অনেক কথাও বলেছি, দেওয়াল লিখনে ওনার লম্বা নাম নানা কয়দায়, নানা শ্যওলা ধরা দেওয়ালে কায়দা করে আঁটিয়ে আত্মপ্রসাদ লাভ করেছি, আবার সারা রাত ওনার ভোট কাড়তে আদিবাসী পাড়ায় কংগ্রেসী গুন্ডা কম্বল বা মদ বিলি করে কিনা দেখার জন্য রাত ও জেগেছি, একেবারে পাশে মাটিতে বসে, লম্বা লম্বা কর্মী সভা করেছি, উনিও প্রায় প্রতিবার ই একদম ঠিক বলেছো গোছের মুখভঙ্গী করেছেন বা পিঠ চাপড়ে দিয়েছেন। ১৯৮৫ থেকে ১৯৯২-৯৩ এর মধ্যে। এমনকি ওঁকে আমি চিনতাম এটা দাবী করাই যায়। নেহাত বয়স টা অল্প ছিল না, তাই সৈকতের মত বামপন্থার প্রথম সারির নেতাদের কোলে চড়া হয় নি ঃ-))))))))) তবে উনি আমাকে চিনতেন এরকম কোন প্রমাণ এই মুহুর্তে হাতের কাছে নাই, ওনার হাতের কাছেও ছিল বলে মনে হয় না ঃ-)))))))))))) তাই প্রচুর বেশি বয়সে ওনার মৃত্যু তে ব্যক্তিগত ভাবে খারাপ কিসু লাগছে না। আমার যা ঘনিষ্ঠতা ছিল, সেটা হয়তো ওনার হাজার হাজার নির্বাচ্ন প্রচারক এর সঙ্গে ই ছিল, স্পেসাল কিসু না।

    তবে হ্যাঁ স্পিকার টা কনস্টিটিউশনাল পোস্ট আর সেখানে পার্টি মেম্বর এর কি কর্তব্য হতে পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, এই সব মোটামুটি সিভিলাইজ্ড বিতর্ক করেছেন, সেই জন্য একটা শ্রদ্ধা আছে, আর বোলপুরের কেউ ব্যক্তিগত প্রয়োজনে রাজনিওতিক মতামত নিরপেক্ষে তাঁর কাছে সাহায্য চেয়ে একেবারে খালি হাতে ফিরেছে শুনি নি, সে হাসপাতালে ভর্তির ব্যাপার ই হোক, বড় ডাক্তার এর অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই হোক, পড়াশুনোয় সাহায্য হোক, ছোটো ব্যবসার জন্য সাহায্য হোক, জনপ্রতিনিধি হিসেবে লোকাল প্ল্যানিং এ জড়িয়ে থাকা ইত্যাদি করেছেন, আবার কাএর ফেরে, যে আর্বানাইজেশন করতে গিয়ে বীরভূমে মহাশ্বেতা বা অন্য শান্তিনিকেতনের লোকদের কাছে গাল খেয়েছেন, সেই একই ধারার আর্বানাইজেশন করে উন্নয়নের জোয়ার আনার দাবী এখন জোরালো। তো এই ধরণের ইভ্যালুয়েশন এর বিচিত্র বিষয় রাজ্নঐতিক নেতার জীবনে থাকএ এতে অবাক হবার কিসু নেই। লোকে বলে উনি দুর্দান্ত ডিবেট করতেন, আমার তেমন কিসু লাগে নি, যা শুনেছি ব মনে আছে। আমার মোটামুটি প্রশাসনিক তথ্য ভিত্তিক মনে হলেও, বাগ্মীতার দিক থেকে বা রাজ্নৈতিক বক্তৃতার ক্ষমতার দিক থেকে খুব ইম্প্রেসিভ কিসু লাগে নি, ওরকম ইংরেজি হিন্দী সকলেই বলতে পারে, ওটা এমন কিসু না। ওনার যেটা মূল কন্ট্রিবিউশন ছিল বলে মনে হয়, সেটা হল, কাটিং অ্যাক্রস পোলিটিকাল লাইন্স সবার কাছে চট করে যেতে পারতেন, এবং অনেক লোক কে নিয়ে চলতে পারতেন। নেতা হিসেবে তর্ক ও করেছেন, প্রচুর সম্মান ও পেয়েছেন, আই থিংক হি হ্যাড আ ফুল লাইফ।
  • | ১৩ আগস্ট ২০১৮ ১০:৩১397579
  • ডিডি ব্যারাল ভেংচি দিয়েছেন নজর কিরেছি। ডিডির নাম ভাল মানুষের তালিকা থেকে কেটে দিয়েছি।
    স্যাহ
  • T | ১৩ আগস্ট ২০১৮ ১০:২২397578
  • আবাপ সূলভ ছাগলামো তো আছেই, লেখাটাও কিসু পছন্দ হয়নি। গ্যাঁড়াতলা বুলেটিন মার্কা এই তাবৎ নষ্টালজিয়ার আড়ত ওই কোলকাতা আর কোলকাতা দেকলেই পিত্তি জ্বলে যায়।

    এ বাদে ডিডিদারে ধন্যবাদ জ্ঞাপন, কূট মার্জার চরিত বোঝেন অ্যামন লোকজন কমে আসছে।

    হনুদা, বাৎসরিক আনন্দমেলা পল্লে নাকি! হ্যা হ্যা হ্যা

    সেদিন দেখলাম শুকতারায় কে একজন নারায়ণ স্যান্যালের গপ্প হুবহু টুকে দিয়ে পাঠিয়েছিল। সম্পাদিকা আনন্দ সহকারে ছেপে দিয়েচেন। তারপর ধরা পত্তেই ছিছিক্কার। :)
  • h | ১৩ আগস্ট ২০১৮ ১০:১৩397577
  • আমি ভেবেছিলাম কল্লোল দার বইটার রিভিউ করব, করে ভাষাবন্ধন বা যে পত্রিকা ইন্টারেস্ট দেখাবে তাকে দেব। ভাগ্যিস করি নি, যাতা কেস হয়ে যেত, দেখা যেত, অশোক মুখোপাধ্যায়, গৌতম ভদ্র এবং বোধিসত্ত্ব দাশগুপ্ত একই বই রিভিউ করেছেন, টোটাল কেস ঃ-)))))))))))))))))))))))))))))))))))))))

    তবে আমার বুক রিভিউ এর উৎসাহ ক্রমশঃ কমে যাচ্ছে, নবারুণ বাবু মারা যাবার পর থেকে। ওনার আপিশে আমি বছরে চার পাঁচটা রিভিউ জমা দিতাম, ১-২ ছাপা হত, আর যেগুলো হত, সেগুলো যে পড়ে ছাপানো হত বা ছাপানোর পরে পড়া হত এটা বোঝা যেত। আমি বার খেয়ে শাক্য র বই য়ের রিভিউ ও ছেপেছি। তো সেটা লেখক বা প্রকাশক বা রিভিউ প্রকাশক কারো রি পড়া হয়েছে এরকম কোন এভিডেন্স নাই ঃ-))))))) এখন যা অবস্থা, মাইনে করে লোক রেখে, কোয়ার্টর্লি গোল সেটিং কে আর এ ইত্যাদি না করে দিলে লেখা কেউ পড়ে না। অ্যাকচুয়ালি লেখা জিনিসটা ই এখন একটা জৈব ক্রিয়া র মত, করতে হয় তাই করি গোছের ঃ-)))) বিশেষত বুক রিভিউ ইজ অল অ্যাবাউট ওয়েট অফ দ্য স্পেস অ্যান্ড দ্য রিভিউয়ার। আমি ঠিক করেছি, সমস্ত মহান বুক রিভিউ এবার আমাদের হাউজিং এর পুজো সুভেনির এ দেব। ছাপাও হবে, আবার ঠোংআও হবে। মরার পরে অপ্রকাশিত টাও বেশ মোটা হবে, তবে তত মোটা পুজো সুভেনির না পাওয়া গেলে কি হবে সেটা ভাবি নি ঃ-)))
  • b | ১৩ আগস্ট ২০১৮ ১০:০৭397576
  • ইন্ডিয়ার তো পেন্টুল ইয়েলো হঁই গিয়েচে।
  • h | ১৩ আগস্ট ২০১৮ ১০:০৩397575
  • হ্যাঁ তবে 'অকালেই গেলেন' বলা টা একটু চাপের। প্রায় আড়াইশো মত বয়স হয়েছিল ঃ-)
  • dc | ১৩ আগস্ট ২০১৮ ০৯:৪৩397574
  • সব টপাটপ পটোল তুলছে দেখছি।
  • Du | ১৩ আগস্ট ২০১৮ ০৯:২৯397573
  • এখনকার সাংবিধানিক পোস্টে মনোনীত লোকেদের টুইট, ফেবু পেজের মণিমুক্তো দেখে সবসময়ই ওনার কথা মনে পড়তো যে কত গভীরে সোমনাথবাবু নিরপেক্ষতার দায় নিয়েছিলেন।
  • সিকি | ১৩ আগস্ট ২০১৮ ০৯:১৩397572
  • সোমনাথ চট্টোপাধ্যায় মারা গেছেন।
  • dd | ১৩ আগস্ট ২০১৮ ০৮:৪০397571
  • হানুর সাথে একমত।

    প্রথমে লিং দেখে, লেখাটা পড়ে ভেবেছিলাম হয়তো লেখার নীচে বা অন্য কোথাও বইএর নাম/প্রকাশক এইসব মেনশন করছে ছাপা পাতায়, কিন্তু সেটা নেট এডিশনে বাদ পড়ে গ্যাছে। এখন দেখছি কোথাও নেই।

    আরেকটা সন্দেহ হচ্ছে, নিবন্ধ লেখক, অ্যাট লিস্ট নিজে ভেবেছিলেন যে তিনি কোনো বইএর রিভিউ লিখছেন না, একটি গ্রামভারী নিবন্ধ লিখছেন। তাই বইএর প্রকাশক ইঃ ডিটেইল দেন নি। আর সাব এডিটরও as it is ছাপিয়ে দিয়েছেন।

    যে যাই ভাবুন, লেখাটিও আমার খুবি ** পাকামি মনে হয়েছে। যেন একটা অরিজিনাল প্রবন্ধে যাস্ট গোটা দুয়েক বইএর একটা পাসিং রেফারেন্স, তাই দিতে হয়, দিয়ে দিলাম, উদ্ধার করলাম - এই গোছের।
  • h | ১৩ আগস্ট ২০১৮ ০৭:০৮397570
  • নতুন প্রকাশনা কে অশ্রদ্ধা দেখানোর পরিচিত আনন্দবাজারীয় পদ্ধতি। লেখক দের নাম বই য়ের নাম ন্যারেটিভে আছে এই যথেষ্ট ধন্য করা হয়েছে মনে করা হচ্ছে। এবঙ্গ এটা রিভিউয়ার এর দোষ নাও হতে পারে। অবশ্য হতেও পারে। তিনিও অপ্প্রোভল ছাগল সেটাও হতে পারে, তবে এই অনুল্লেখে রিভিউয়ার কেন আগ্রহঈ হবেন বুঝতে পারছি না বলে বেনেফিট অফ ডাউট দেওয়া যায়। সব মিলিয়ে ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে।
  • pi | ১২ আগস্ট ২০১৮ ২৩:৫৬397569
  • হ্যাঁ, আমরাও বলছিলাম, দুটো বই নিয়েই এটা হয়েছে। বইয়ের নাম লেখকের কল্যাণে এসেছে। এটা আগেও হতে দেখেছি।
  • h | ১২ আগস্ট ২০১৮ ১৮:২২397567
  • পয়সা র জোর, ঐতিহ্যের এমোন জোর, আমাদের গদ গদ হওয়া ছাড়া রাস্তা নেই, এটা মিনিমাম ডেকোরাম, তাও আমাদের ধন্য হতে হবে। শুয়ার সালা।
  • h | ১২ আগস্ট ২০১৮ ১৭:৫৭397566
  • আবাপ তে গৌতম ভদ্র র প্রবন্ধটার শেষে বা শুরুতে সণ্জয় বাবু বা কল্লোল দার বই গুলোর নাম, প্রকাশনার উল্লেখ পর্যন্ত নেই। এই ডিসরেসপেক্ট ওদের পক্ষেই সম্ভব। ছাগলের চাষ।
  • h | ১২ আগস্ট ২০১৮ ১৪:২৮397565
  • সৈকত(২য়)
    https://www.lrb.co.uk/v29/n21/sanjay-subrahmanyam/where-does-he-come-from,

    এন ডিটিভি তে নইপল সন্ক্রান্ত খবরে র একটা পার্ট অন্য বিখ্যাত দের টুইট, তাতে অমিতাভ ঘোশ সণ্জয় সুব্র্স্মন্যম এর নইপল সম্পর্কে এই লেখাটা শেয়ার করেছেন।
  • Pi | ১২ আগস্ট ২০১৮ ১৪:১২397564
  • আজ আজকালের রবিবারের পাতাতেও এই বইটা নিয়ে বেরিয়েছে শুনলাম, কেউ লিনক বা ছবি তুলে দিতে পারেন একটু?
  • pi | ১২ আগস্ট ২০১৮ ১০:২৯397563
  • নইপাল মারা গেলেন।
  • pi | ১২ আগস্ট ২০১৮ ০৭:৫২397561
  • কল্লোল লাহিড়িদা লিখেছেন,

    মুঘল সম্রাটদের ফৌজে মানসবদার এবং ওমরাহরা অনেকেই ছিলেন মধ্য এশিয়ার মানুষ। ওরা সমরখন্দ থেকে বীজ এনে যমুনার চরে তরমুজ চাষ করেছিলেন। পর্তুগিজরা ছিলেন আরও এক কাঠি ওপরে। তাঁরা ব্রাজিল থেকে এনেছিলেন আলু। শুধু তাই নয় এদেশে আসার সময় খুব যত্ন করে নিয়ে এসেছিলেন আনারস। এইভাবেই এসেছিল যুদ্ধের কামান, গানবাজনা, পোষাক পরিচ্ছদ, বাদ্যযন্ত্র সরোদ। আর তার সাথে ভিড় করেছিল বাঁধা কপি, শালগম, ফ্রেঞ্চবিন, লেটুস শাক, আপেল আরও কতকি। এরা অমিত বাবুদের হিসেব মতো এবং তাঁদের শেখানো ইতিহাসের শর্ত অনুযায়ী কেউই এদেশের তথাকথিত 'হিন্দু' নয়। বহিরাগত। কাজেই খাবার-দাবার বিদায় করণ এবং তাদের ঘেটোতে পাঠানোর একটা বিল আনা জরুরী নয় কি? শ্যামল গঙ্গোপাধ্যায় এই সময়ে বেঁচে থাকলে কি বলতেন কি জানি। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত