এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৬ আগস্ট ২০১৮ ১৪:২৪397680
  • এল সি এম, লেখাটা শেষ করুন।
  • বাংলা** আড্ডা | ১৬ আগস্ট ২০১৮ ১১:০৮397678
  • কেউ যদি চেষ্টা চরিত্র করে বাংলালাইভ এর মজলিশ ফিরিয়ে আনতে পারে খুব ভালো হয়। ওটার একটা বিকল্প আছে। সেখানে আবার ভদ্রলোকেরা খিস্তি দেয়। আর প্রতিবাদ করলেই মৃত্যুদণ্ড। অবশ্য তার আগে গুরুমা র শিষ্যত্ব নিতে হবে। সেই গুরুমা আবার একটুতে গোঁসা হয়। দু দিন গোঁসাঘরে খিল দিয়ে বসে থাকবে। কচি খোকা থেকে আধ দামড়া বুড়ো তারা হাতে পায়ে তেল মারাবে। সাধাসাধি করবে। তারপর তার গোঁসা ভাঙবে।
  • বাংলা** আড্ডা | ১৬ আগস্ট ২০১৮ ১১:০৮397679
  • কেউ যদি চেষ্টা চরিত্র করে বাংলালাইভ এর মজলিশ ফিরিয়ে আনতে পারে খুব ভালো হয়। ওটার একটা বিকল্প আছে। সেখানে আবার ভদ্রলোকেরা খিস্তি দেয়। আর প্রতিবাদ করলেই মৃত্যুদণ্ড। অবশ্য তার আগে গুরুমা র শিষ্যত্ব নিতে হবে। সেই গুরুমা আবার একটুতে গোঁসা হয়। দু দিন গোঁসাঘরে খিল দিয়ে বসে থাকবে। কচি খোকা থেকে আধ দামড়া বুড়ো তারা হাতে পায়ে তেল মারাবে। সাধাসাধি করবে। তারপর তার গোঁসা ভাঙবে।
  • b | ১৬ আগস্ট ২০১৮ ০৯:১৭397676
  • অজিত ওয়দেকর মারা গেলেন।
  • dd | ১৬ আগস্ট ২০১৮ ০৮:৩৫397675
  • হ্যাঁ, হ্যাঁ, সত্যি ই তো।

    বাংলা লাইভের পুরোনো লেখা বেশ পড়তে পারলাম। একটু খাটতে হয়, তো কী আর করা।

    ~L~ 'র কবিতাটা পড়লাম, কিন্তু কবির নাম খুঁজে পেলাম না। এ কি আমাদের ওমনাথ না কি? উনি যে কম্পিউটারচঞ্চু ও আর্কাইভ রত্ন - সে তো জানি ই। তো কবিতাও লিখতেন? এ পাড়ায়, উনার পদ্য কখনো দেখিচি বলে মনে পড়ছে না তো।
  • : | ১৬ আগস্ট ২০১৮ ০৩:২০397674
  • এলসিএম, Date:14 Aug 2018 -- 04:32 AM উত্তরঃ ভ্লেখা হচ্ছিলো তো! পুরোটা পড়তে চাই। শেষ করে এখানেই পোস্ট করে দিন। যত তাড়াতাড়ি পারেন। তাছাড়া লেবর ডে-তে একটু শ্রম না করলে ভালো দেখায় না।
  • ~L~ | ১৬ আগস্ট ২০১৮ ০২:০২397672
  • জনতা কি জানে আর্কাইভ ডট অর্গ এর ওয়েব্যাক মেশিন এর মাধ্যমে পুরনো কোনো দিনের কোনো ওয়েব সাইটের পাতায় যাওয়া যায়। আর্কাইভ নিজের উদ্যোগে বিভিন্ন দিনে বিভিন্ন সাইট-এর ওয়েব ক্যাপচার করে রেখেছে। সব যে একেবারে ঠিকঠাক হয়েছে তা নয়, প্রচুর সমস্যা প্রচুর কনপ্লেন ও থাকবে, তবু আমি বেশ কিছু পুরনো বাংলালাইভের পাতা খুঁজে পেয়ে পড়ে আনন্দ নিলাম। একতা উদাঃ রইল-

    https://web.archive.org/web/20061025060044/http://www.banglalive.com/ipatrikaa/diary/DiaryDetail16_8_2006.asp#
  • pi | ১৬ আগস্ট ২০১৮ ০০:০২397671
  • অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন?
  • dc | ১৫ আগস্ট ২০১৮ ২৩:০২397670
  • এবার অরিজিনাল মুখোশও পটোল তোলার অপেক্ষায়।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৮ ২২:১৬397669
  • নাঃ, ভেবে টেবে দেখলাম, "শ্যামলদাকে চিরশ্যাম শুভেচ্ছা" বলাই ভালো। ঃ-)
  • Atoz | ১৫ আগস্ট ২০১৮ ২২:১৪397668
  • চিরহরিৎ শ্যামলদাকে শুভেচ্ছা। ঃ-)
  • Ishan | ১৫ আগস্ট ২০১৮ ২১:১৮397667
  • ঐরকম না। বলতে হবে চিরশ্যামলদাকে শুভেচ্ছা। :-)
  • ফরিদা | ১৫ আগস্ট ২০১৮ ২০:৫৮397666
  • চির হরিৎ শ্যামলদা কে জন্মদিনে অনেক শুভেচ্ছা।
  • kumu | ১৫ আগস্ট ২০১৮ ১৯:১২397665
  • বিভিন্ন কর্মক্ষেত্রে মেয়েরা- এইরকম একটি টই ছিল,মনে আছে কারো?
  • shyamal | ১৫ আগস্ট ২০১৮ ১৯:০৯397664
  • পাই,অসংখ্য ধন্যবাদ।আমি খুবই আপ্লুত,উচ্ছসিত।
    গুরুর সকলকে অশেষ শুভেচ্ছা, ভালবাসা জানাই।
    সিকি ও স্বর্ণালীকে অনেক শুভেচ্ছা,জীবন চিরকাল আনন্দে উজ্জ্বল থাক।
  • I | ১৫ আগস্ট ২০১৮ ১৭:১৪397663
  • মোবাইলে লেখা তাও আবার ধানক্ষেতের মত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে-সে এক জঘন্য ব্যাপার মশায়!
  • I | ১৫ আগস্ট ২০১৮ ১৭:১৩397662
  • এই সিদিন ফেসবুকে এক সাহেব ডাক্তারের পোস্ট পড়লম।ভদ্রলোক নানান স্টাডি দেখেটেখে সিদ্ধান্তে এসেছেন ওষুধের কোন এক্সপায়ারি ডেট হয় না। হলেও তা বহু, বহু দিন পরে।ইউ এস আর্মি নাকি বড় একটা সার্ভে কিরে দেখেছে বেষ কিছু ওষুধ এক্সপায়ারি ডেটের দশ বছর পরেও সমান কার্যকরী।
    স্বল্পমেয়াদে এক্সপায়ারি নকি ফার্মা কোম্পানি গুলোর চালাকি।পিটির পোস্ট দেখে মনে পড়ল।
  • Pi | ১৫ আগস্ট ২০১৮ ১৫:৪৩397661
  • হমার ভি।
  • I | ১৫ আগস্ট ২০১৮ ১৩:৪৩397660
  • মেরা বহুত সুবিস্তা হ্যয়।হম মিষ্টি খানা বিলকুল পছন্দ নেহি করতা হ্যয়।ডাইবিটিজ মেরা কুছ নহিঁ কর পায়েগা।সির্ফ জুলজুল করে দেখতে রহ যায়েগা।
  • pi | ১৫ আগস্ট ২০১৮ ১২:০৭397658
  • ও ডিসি, কই??
  • PT | ১৫ আগস্ট ২০১৮ ১০:০১397657
  • @lcm
    কেমিস্টরা এত কষ্টমষ্ট করে নতুন মলিকুল বানাছে আর বায়োলজিস্টরা কতশত নেংটা ইঁদুর (nude mouse) হত্যা করে তাদের ঔষধত্ব প্রমাণ করছে। এসবের জন্যে কোট কোটি টাকা খচ্চাও হচ্ছে। এখন সবাই যদি বলে ওষুধ খাবো না তাহলে বেচারাদের চাকরী নিয়ে টানাটানি হবে যে!!
    অবিশ্যি কে না জানেঃ "ঔ-তে ঔষধ খেতে মিছে বলা......"
  • ২+২? | ১৫ আগস্ট ২০১৮ ০৯:২১397656
  • আচ্ছা ২+২=৪, এটা কী ডায়েলিক্টিক মার্ক্সবাদ সম্মত কথা? আপনার কী মনে হয় না এরকম একটা সিদ্ধান্ত কেবল যান্ত্রিক, পাটিগাণিতিক জড়বাদী পদ্ধতিতেই আসা সম্বব?
  • pi | ১৫ আগস্ট ২০১৮ ০৯:০৬397655
  • এক্সারসাইজ করতে বলে।

    ওদিকে আজ শ্যামলদার জন্মদিন। কাল সিকিদের বিবা গেল। দিল্লির স্টলের সেই সবাই মিলে হইচইটার কথা হঠাৎ মনে পড়ল।কী মজাই হয়েছিল। শ্যামলদা লেখেন না কেন কুমুদি? গল্পের এত্ত স্টক, এত্ত জমাটি,রসিক, আমুদে গোবুদা, কেব্লিদির মতই, গানবাজনা নিয়েও কত গল্প।
    আর গোবুকেবলীর আরো গপ্পো ও পড়তে চাই।
  • lcm | ১৫ আগস্ট ২০১৮ ০৮:৫৭397654
  • পিটি,
    ঠিক কইসেন। সুগার + উচ্চ-রক্তচাপ - এইসব কম্বিনেশন দেখেছি, ডেঞ্জারাস।
    আবার, একথাও মনে হয়, যে ওষুধ ধরলে তো ধরাই যায়, মানে ডাক্তার যদি লিখে দেন তখন তো উপায় নেই, যদ্দিন ওষুধ যতটা কম খাওয়া যায় আর কি।
  • D u | ১৫ আগস্ট ২০১৮ ০৮:৫২397653
  • লরেনবাবু এসে অ্যাস্টোনট পাঠানোর কথা বলছে। এইবারে বোধয় কেনেডির ডয়ালগ দেবার তাল করছে ঃ)

    কি অবস্থা পেপারগুলোর যে হেডলাইন করছে ট্রাম্প এর ঘটকালি নিয়ে একটা ম্যারেড লোকের।
  • Pi | ১৫ আগস্ট ২০১৮ ০৮:৫১397652
  • গ্লাইকেটেড হিমোগ্লোবিন।মানে হিমোগ্লোবিন মলিক্যুলের সাথে গ্লুকোজ জুড়ে যে ফর্ম হয়, সেটার শতকরা কত। প্লাজমায় গ্লুকোজের মাত্রার সাথে এই গ্লুকোজ জোড়া হিমোগ্লোবিনের শতকরা মোটামুটি সমানুপাতিক।

    এটা কতটা আছে তা দিয়ে গত তিনমাসে রক্তে সুগার কতটা ছিল, আভারেজে বোঝা যায়।
    এমনি সুগার টেস্ট করলে তো কোন একদিনের আনোমালিও আসতে পারে, আসেও অনেকসময়। এটা তিনমাসসের অবস্থা বুঝিয়ে দেয়। এটা দিয়ে ডায়াবেটিসের জন্য, হাই সুগারের জন্য কতটা সম্ভাবনা আছেও বোঝা যায়। তাই আগে থেকে সাবধানও হওয়া যায়। ৫।৭ % এর নিচে নর্মাল, ৬।৪ এর উপরে হলে ডায়াবেটিস, মাঝে হলে ডায়াবেটিসের সম্ভাবনা। আমেরিকায় তো দেখ্তাম সুগার না করিয়ে এটাই করাতে। দেশেও অনেক ডাক্তারকেই দেখি। ডায়াবেটিসের ওষুধ খেলে তিন মাস বাদে বাদে এটা করিয়ে নিয়ে যেতে বলেন দেখি। মোটামুটি তিনমাসের আভারেজ পাওয়া যায়, রক্তকণিকার আয়ু অনুযায়ী।
  • pi | ১৫ আগস্ট ২০১৮ ০৮:৩৫397651
  • দেশপ্রেম? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত