এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গবু | ২১ আগস্ট ২০১৮ ১০:৪১397831
  • আজ ইসমত চুঘতাইয়ের জন্মদিন, গুগল ডুডল বানিয়েছে।
  • | ২১ আগস্ট ২০১৮ ১০:৪০397828
  • দুদ্দুদ্দুর্র এই ভাট খুলেই চাট্টি চুকলি আর নোংরামি আর পোষাচ্ছে না। ঈশানকে কবেত্থেকে বলছি একটা হাইড বাটন দিতে যাতে এইসব গু গোবর চোখের আড়ালে হটিয়ে দেওয়া যায়।

    সিকি, ওই অটোর
    একটা ছবি তুলে দিয়ো তো।

    ইদিকে আমাদের আপিসে কারা যেন এসে পর্দা টাঙিয়ে সৈরাট এক্সেখিয়ে গেছে। তা আমি এক কলিগকে ইশানের কথা বললাম। সে বেজায় খুশী হয়ে ইশানকে সৈরাটের গান দিতে চাইছে। সে ব্যাটা আবার শরদ পাওয়ারের ফলোয়ার।
  • | ২১ আগস্ট ২০১৮ ১০:৪০397829
  • কাল মিটিং হয়ে গেল। সহজে মিটবে না। আমার কাছে শিল্পীদের দাবী অনায্য মনে হয়েছে।
    কাল কথা বলছিলাম গোবিন্দর সঙ্গে। " ভজ গোবিন্দ " র গোবিন্দ। বলেছিলাম প্রতিদিন ২০ মিনিট তুলতে যে পরিশ্রম করতে হয় সেটি নিয়ে কি বলবে? "
    ওর কথা" কি করব, উপায় নেই। করতে হয় "
    চ্যানেল কেন মেগা সিরিয়াল বন্ধ করতে চাইছে না। সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন। সেখানে আবার তাদের টাকা কমে যাওয়ার ভয়।
    কিন্তু ২৪ ঘন্টা কাজ করা তো অমানবিক।
    গোবিন্দ ঢোক গিলল। কাজ কমে গেলে যে পারিশ্রমিক কমে যাবে।
  • lcm | ২১ আগস্ট ২০১৮ ১০:২৯397827
  • আগুন্তুক এর আজকাল-এর লিংক-টা তে, GAY-NECK বইটার নাম লিখেছে GEYNECK --- বাজে ভুল
  • rabaahuta | ২১ আগস্ট ২০১৮ ১০:১৯397826
  • আমি বলে কি হবে, আমার কথা শুনবে কেন কেউঃ) তবে আমি বিশ্বাস করি আপনি যদি এই প্রসঙ্গটা কাটিয়ে দেন তবে লোকজনও আর বিরক্তি প্রকাশ করবে না।

    কথা হলো, অন্য সাইটের ঝামেলা এখানে এনে তো লাভ নেই, তাতে সমাধান কিছু হবে না, শুধুশুধু ঝামেলা দুগুণে আরো খেউড় হবে। যেখানকার ঝামেলা সেখানে মিটিয়ে নিলেই ভালো, নয়তো কাটিয়ে দিন। আপনি নিজেই বলছেন প্ররোচনা দিয়েছেন, তার প্রতিক্রিয়া হচ্ছে।

    যাগ্গে, থ্যাঙ্কিউ, আপনি লিখুন, অন্য প্রসঙ্গে আরকি। আপনিতো বোধয় বাংলা বিনোদন মাধ্যমের সঙ্গে যুক্ত, টিভি সিরিয়াল নিয়ে যা চলছে সেসব নিয়ে ডিটেল প্রত্যক্ষ অভিজ্ঞতা বলুন না, একটা টই চলছে তো ঐ নিয়ে।
  • | ২১ আগস্ট ২০১৮ ১০:০৫397825
  • রবাহূত,
    আমিও চাইনা আর লিখতে। কারন আমার যে উদ্দেশ্যে লেখা সেটা সফল। ঐ যে বললাম " প্ররোচনায় পা দেবেন না "। প্ররোচনায় পা দিয়েছে। ঐ সাইটের একজন নিজের নাম গোপন রেখে একটা কুরুচিকর পোস্ট করে।
    আমি আক্রমণ করব, কিন্তু অমন কুরুচিকর ভাষায় নয়।
    আপনিও অন্যান্যদের বলে দিন এমন ভাবে যেন আর না বলে।
    যাই হোক, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন।
  • ন্যাড়া | ২১ আগস্ট ২০১৮ ০৯:৫৯397824
  • কী করতে হবে বললে, আমি করে দেখাতে পারি। আমার এখন খুব শেখার জোশ এসেছে। এক্ষুনি নতুন প্রণালীতে লিঙ্ক এমবেড করতে শিখেছি।
  • rabaahuta | ২১ আগস্ট ২০১৮ ০৯:৫১397823
  • বাংলা**আড্ডা, আপনি এটা বন্ধ করুন। এখানে যারা নিয়মিত লেখে এবং আসে তারা মাথা ঘামাবেই। বারবার সবাইকে মাথা না ঘামানোর পরামর্শ দেবেননা, সেটা সম্ভব না। অন্যরা এখানে অন্য পাড়ার কেচ্ছা শোনাতে আসে না, তাই মাথা ঘামাবে সবাই।

    আপনি ওখানকার ঝামেলা ওখানে মিটিয়ে আসুন পারলে। খুবই বিরক্তিকর হচ্ছে ব্যাপারটা। এক্সএক্স নামে কেউ একজন একটা অতি কুরিচিকর পোস্ট করেছেন, আপনার এই ঘ্যানঘ্যান এসবকে টেনে আনবে, নিয়মিত ভিজিটর হিসেবে সেগুলো খুবই অবাঞ্ছিত। এখানে কাউকে ব্লক করা বা বের করে দেওয়া হয়না, সেটা নিয়মিত ভিজিটরদের দায়িত্ত্বজ্ঞানসম্পন্ন আচরনের জন্যেই সম্ভব হয়েছে, সেটার অনুচিত সুযোগ নেবেননা, এইটুকু অনুরোধ করতে পারি।

    বাকিটা আপনার রুচি ও সিদ্ধান্ত। যা হচ্ছে তা খুবই বিরক্তিকর।
  • বাংলা**আড্ডা | ২১ আগস্ট ২০১৮ ০৯:৪৩397822
  • ইশানবাবু,
    ঐ সাইটের অনেকেই নাম গোপন রেখে ঘাপটি মেরে আছে।
    আপনি বেশি মাথা ঘামাবেন না এই নিয়ে।
    এখন তো সবাই একে একে মুখ খুলছে। আসলে এদের কর্তা শিখিয়ে রেখেছে " প্ররোচনায় পা দেবেন না "।
    কিন্তু আর কত চুপ করে থাকা যায়। শেষ পর্যন্ত প্ররোচনায় পা দিল।
  • বাংলা**আড্ডা | ২১ আগস্ট ২০১৮ ০৯:৩৮397821
  • "বাংলাখিস্তিআড্ডা" থেকে নিজেদের নাম গোপন রেখে কি দারুন খিস্তি দিয়ে যাচ্ছে।
    " চুকলিবাজি ", "বুড়ো ভাম", লাথি মারা" আর কি কি শিখব।
    ধন্য " বাংলা খিস্তি আড্ডা "।
  • Du | ২১ আগস্ট ২০১৮ ০৩:২১397820
  • আরে দুর ইটা ফটো নয় আমিই গুলিয়েছি
  • Du | ২১ আগস্ট ২০১৮ ০৩:১৯397819
  • আবার আজকালের পাতায় ক্যারলটন। হাইট ঃ)))
  • Ishan | ২১ আগস্ট ২০১৮ ০২:৫৩397818
  • আপনাদের বাওয়ালগুলো এখানে নিয়ে আসছেন কেন বুঝছিনা। যেখানে লেখার সেখানে লিখুননা।
  • xx | ২১ আগস্ট ২০১৮ ০২:০২397817
  • এই হল সাহার fb profile. facebook নেই বলে ঢপ মারছিল। আসলে বুড়ো ভামটার বিয়ে থা হয় নি, কোন মেয়েও জোটে নি। বেকারদের জোটেও না আমাদের দেশে। জৈবিক প্রয়োজনে মেয়ে বাজী করে। সেখানে লাথ খেয়ে এখানে পাগলা কুত্তার মত চীৎকার করছে।

    https://www.facebook.com/debasish.saha.5661?fref=ufi&rc=p
  • Tim | ২০ আগস্ট ২০১৮ ২৩:৫৯397816
  • আমি মাইরি ভাবতেই পারিনি উনি অন্য সাইটের কারুর কথা লিখছেন। কি অদ্ভুৎ কেস!
  • সিকি | ২০ আগস্ট ২০১৮ ২৩:৩২397814
  • দিল্লিতে রাস্তাঘাটের বিলবোর্ডে অটোরিক্সার পেছনে একটা এনজিও-র অ্যাড খুব দেখা যায়। একজন কাঁচুমাচু মুখের হতদরিদ্র চাষী, হাতজোড় করে বলছেন, আমাদের রুজিরুটি কেড়ে নেবেন না।

    ইনি টোব্যাকো ফার্মার। তামাকচাষী। এনজিওর দাবি, সরকার থেকে তামাকের অপকারিতা সম্পর্কে যা যা প্রচার করা হয়, সব মিথ্যে, ফোলানো ফাঁপানো। তামাক চাষে রেস্ট্রিকশন এনে সরকার বাহাদুর এই চাষীদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন অন্যায়ভাবে।

    তো, গরীব চাষীর মুখের গ্রাস কেড়ে নেওয়া সত্যিই খুউব অন্যায় ব্যাপার। কিন্তু তাই বলে তো তামাক চাষকে সাপোর্ট করতে পারি না। তাই উদাসীনই থাকতে হয়। কষ্ট হয়েও হয় না ঐ চাষীমুখটির জন্য।

    বাংলা সিরিয়াল বস্তুটি গত এক দশক ধরে যে বিষ নামিয়ে চলেছে জনমানসে, সত্যি বলতে কি এর সাথে জড়িত কলাকুশলীদের দুরবস্থার জন্য একটু খারাপ লাগলেও, মোটের ওপর খুব খুশিই হয়েছি। সে কত লোকের কত কারণে জীবিকা চলে যায়। কোনোদিন আমারও যেতে পারে। কিন্তু বেঁচে থাকার অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা, আমার মনে হয়, বাংলা সিরিয়াল ফিরে আসার থেকে এনি ডে বেটার অপশন।
  • সিকি | ২০ আগস্ট ২০১৮ ২৩:১৬397813
  • এ শান্তিগোপাল কিন্তু আজব মাল মাইরি :)
  • প্রাক্তন | ২০ আগস্ট ২০১৮ ২০:৩৮397812
  • এই মাত্র আর্টিস্ট ফোরাম আর প্রযোজকদের মিটিং শেষ হল। না, কোন মীমাংসা হয়নি।
  • বাংলা**আড্ডা | ২০ আগস্ট ২০১৮ ২০:২৭397811
  • সিকি ঠিক বুঝে যাবে কেন বলেছি। আপনি ওটা নিয়ে মাথা ঘামাবেন না। আমার ফেসবুক নেই।
  • | ২০ আগস্ট ২০১৮ ২০:১১397810
  • সিকির ওখানে ক্ষমতা থাকবে কেন? কি পাঁঠার মত বকছেন মশাই। আর নিজের ফেসবুকে লিখছেনই বা না কেন? সাহসে কুলোচ্ছে না?
  • | ২০ আগস্ট ২০১৮ ২০:১০397809
  • হ্যাঁ। দ্বাম করে বাসটা গড়িয়ে গেল।
  • বাংলা**আড্ডা | ২০ আগস্ট ২০১৮ ২০:০৫397808
  • র২হ
    আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন ? মজা করে লিখছিলাম, কেউ রিঅ্যাক্ট করছিল না। আমি আরো রেগে খিস্তি আর অশ্লীল শব্দ বর্জিত যা লেখা যায়, তাতেও কেউ রিঅ্যাক্ট করল না। আবার, এবার কাজ হল। সবাই চটে যা তা বলতে লাগল। যাদের রাগিয়ে দিয়েছি, সত্যি বলছি আর হবে না।
    সিকির চটে যাবার পেছনে মস্ত কারন আছে। উনার অনেক ক্ষমতা, তার জোরে লাথি মেরে তাড়িয়ে দিতে পারে। আর এখানে সে ক্ষমতা নেই, তাই প্রচণ্ড চটিতং।
  • Ishan | ২০ আগস্ট ২০১৮ ১৯:৫২397807
  • খাদ মানে কৌশিক গাঙ্গুলির সিনেমা? যেখানে একটা অ্যাক্সিডেন্ট হল?
  • | ২০ আগস্ট ২০১৮ ১৯:৫১397806
  • মাঝ থেকে 'খাদ' নামে এট্টা সিন্মা দেখে ফেল্লাম হইচইতে। কংকলের ফাঁকে ফাঁকে দেখার জন্য বেশ।
  • Ishan | ২০ আগস্ট ২০১৮ ১৯:৪৪397805
  • আরে চটেন কেন। কেস হল, কাকে নিয়ে কী বলছেন, মাথামুন্ডু কিছু বুঝছিনা তো। আপনি ওই সিনেমা টিনেমা নিয়ে ভালই তো লিখছেন, লিখুন না। আর সিকিও এত চটে কেন বুঝিনা। গুরু তো খোলা পাতা, বার করে দেওয়া তো সম্ভব নয়, ভালই জানে। :-)
  • র২হ | ২০ আগস্ট ২০১৮ ১৯:৩২397804
  • “কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে-- তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, "কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ?" কালাচাঁদ বলিল, "আজ্ঞে না, মারব কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম।" হেডমাস্টার মহাশয় বলিলেন, "কেন ওরকম করেছিলে?" কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, "আজ্ঞে, ও খালি খালি আমায় চটাচ্ছিল।" হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন, "তোমায় মেরেছিল?" "না।" "ধমকিয়েছিল?" "না।" "তবে" "বারবার ঘ্যান্‌‌ ঘ্যান্‌‌ করে বোকার মত কথা বলছিল, তাই, আমার রাগ হয়ে গেল।" হেডমাস্টার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালোরকম নাড়াচাড়া দিয়া বলিলেন, "মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা কর।"”

    বারবার ঘ্যানঘ্যান করে এক কথা বললে লোকে চটে যায় এ অতি পুরাতন কথা।

    যাগ্গে, আপনি ভালো লোক, ওই অচেনা অজানা কারা যেন সব খারাপ লোক। মেনে নিলাম।
    আবার নালিশ করলে মত পরিবর্তন হবে বলে রাখলাম, তখন যেন দোষ দেবেন না।
  • বাংলা**আড্ডা | ২০ আগস্ট ২০১৮ ১৮:৫৯397803
  • সিকি,
    কোথায় কি লিখেছি বলুন তো? কাউকে খিস্তি দিয়েছি ? কোন অশ্লীল শব্দ? আপনার চটে যাওয়ার কারন ? আপনি যার হয়ে প্রতিনিধির করছেন সেখানে কি হয় তা কি জানেন না ? মহাপুরুষ কে জিজ্ঞেস করুন কে অন্যায় করছে? আগে প্রমাণ করুন কোন অশ্লীল শব্দ ব্যবহার করেছি কিনা? এভাবে আক্রমণ করার দুঃসাহস কোথা থেকে পান ?
  • | ২০ আগস্ট ২০১৮ ১৮:৫৪397802
  • চ্যানেল আর প্রযোজক, দুজনেই বসে আছে সুবিধাজনক জায়গায়। নিজেদের সুবিধা মত নিয়ম কানুন বানিয়েছে। সবচেয়ে সমস্যায় পরিচালক। মাসে একটা মোটা টাকা মাইনে দিয়ে ক্রীতদাস বানিয়ে রেখেছে। তবে শিল্পীদের সব দাবী আমি মেনে নিতে পারছি না।
  • সিকি | ২০ আগস্ট ২০১৮ ১৮:৪০397801
  • দেবাশিষ সাহা, পৃথিবীর যে কোনও জায়গায় গিয়ে লাথি খেলে সেটা নিয়ে প্রোপাগান্ডা করার জায়গা কি গুরুচন্ডালির পাতা? অফ অল প্লেসেস ঠিক এইখানে এসে ঘ্যানঘ্যান করে যাচ্ছেন কেন গত আড়াই সপ্তাহ ধরে? কে বলেছে এইখানে আসতে?

    সাইবার স্টক কথাটা যখন শিখেছেন তখন এটা বুঝতে পারছেন কি, আপনার এখানে করা সমস্ত পোস্টের স্ক্রিনশট নিয়ে সাইবার সেলে দিলে সেটা একটা জবরদস্ত সাইবার স্টকিংয়ের কেস হবে? গুরুর পাতায় একবার কিছু লিখলে তা কিন্তু আর মোছা যায় না, সেটা জানেন?

    ভদ্র ভাবে বলতে গেলে, এসব থামান। সুস্থ আলোচনায় অংশ নিন। না হলে স্রেফ বেরিয়ে যান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত