এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২২ আগস্ট ২০১৮ ১৫:১৬397890
  • এটা কি বাংলা বই? মানে গুগলে কি লিখে সার্চ করবো?
  • নী পা | ২২ আগস্ট ২০১৮ ১৫:০১397889
  • জ্বালাতন করার জন্য দুঃখিত। ডিসি বা অন্য কেউ, 'ট্রাকবাহনে ম্যাকমাহনে' বইটা কী একটু পিডিএফ পাবলিক শেয়ার করতে পারবেন? একজনের দরকার, দেব কথা দিয়েছি। নেটে ছিল, এখন খুঁজে পাচ্ছি না।
  • pi | ২২ আগস্ট ২০১৮ ১৪:৫৫397888
  • আর কারুর হাসি খাতায় তোলা রইল!
  • pi | ২২ আগস্ট ২০১৮ ১৪:৪৫397887
  • পাওয়ার ভল্যুম আপ ডাউন তিনটে ২০ সেক ধরে টিপে রিবুট করা গেল। ঊফ।

    এমনিতেও এটায় খুব কম শুনছি। দেখি সারানো যায় কিনা।

    স্যাম্সাঙ্গ গ্যালাক্সি জে ৮ কেমন? আমার একটা ফোন দরকার যাতে জিপিএস এ ল্যাট লঙ্গ খুব আকিউরেটলি দেখাবে। Rেডমিতে এটা খুব খুব খারাপ। আর কিবোর্ড প্রচণ্ড হ্যাং মারে। গুরুতে লিখতে গেলেও, একটু বড় পোসত হলেই।
  • সিকি | ২২ আগস্ট ২০১৮ ১৩:৩১397886
  • মাইন্ডসেট, মাইন্ডসেট। লেনোভো শুনেই সব্বাই কম্পু ভেবেচে।
  • kumu | ২২ আগস্ট ২০১৮ ১২:২০397885
  • আর এসেচি যখন, দুটি কথা-
    -হনু য্যানো লিখে যায়,আমি খুব মন্দিয়ে পড়ব বলে জমিয়ে রেখেচি।
    -আমার এত পরিশ্রমের ফল কালাজ্বরের লেখাটি আপ্নেরা সবাই মিলে ডুবিয়ে দিলেন,এই পাপের ফল আপ্নেরা পাবেন।
  • kumu | ২২ আগস্ট ২০১৮ ১২:১৫397884
  • আজ লেনোভোর সার্ভিস সেন্টার বা মোবাইল সারানোর দোকান খোলা তো।নেহরু প্লেসে তো আছেই।
  • | ২২ আগস্ট ২০১৮ ১০:৪৯397883
  • আচ্ছা পাইয়ের পোস্ট পড়ে আমি কিন্তু একটুও হাসিনি, একটুও অট্টহাসি দিই নি জানিয়ে গেলাম।
  • j | ২২ আগস্ট ২০১৮ ১০:৪৬397882
  • নেহেরু প্লেস চলে যাও, সি আর পার্কের কাছেই

    পিথীবির সব কম্পু কোম্পানীর সব সার্ভিস অতি সুলভে করে দেয়
  • সিকি | ২২ আগস্ট ২০১৮ ১০:২০397881
  • দোকানপাট সবই খোলা থাকবে, দোকানদার নিজে মুসলমান না হলে।
  • প্রাক্তন | ২২ আগস্ট ২০১৮ ১০:১৬397880
  • সিরিয়ালে পাওনা গণ্ডা, পারিশ্রমিক নিয়ে চরম অসন্তোষ ছিল শিল্পী ও কলাকুশলী দের মধ্যে। প্রতিবারই মিটিং হয়ে মিটেও যায়। কিন্তু শুটিং চালু থাকে। এইবার মনে হয় ধৈর্য্যের বাধ ভেঙ্গেছে। গত শনিবার থেকে শুটিং বন্ধ। ব্যাপারটা বড় আকার নিল যখন শিল্পীরা তাদের দাবী দাওয়া নিয়ে ধর্মঘট ডেকে বসে। প্রযোজকদের মাথায় হাত। এভাবে চললে তো টেলিকাস্ট বন্ধ হয়ে যাবে। হলও তাই। গত সোমবার থেকে সব বন্ধ। রোজ সন্ধ্যে বিনোদন বন্ধ। গৃহিণীদের মুখ ভার।
    কাল সকাল থেকে কিছু মানুষ কিছু না জেনে কিছু না বুঝে আনন্দে উল্লসিত হল। কেন ? তাদের ধারণা সিরিয়াল বন্ধ হয়ে যাবে। বন্ধ হলেই তাদের এত আনন্দ করার কারন? এরা মূলত অশিক্ষিতের দল।
    এদিকে শিল্পীদের দাবী গুলো শুনে মনে হল পুরোটাই অনায্য। পারিশ্রমিক না পেলে তারা ক্ষোভ জানাতেই পারে। কিন্তু তাদের জন্য শিফট কেন ? দিনে ১০ ঘন্টার বেশি কাজ করবেন না। সিনেমার ইতিহাসে এসব কবে ছিল। শিফট চালু হলে তো প্রযোজকদের বারোটা বাজবে। প্রযোজকরা তা মেনে নেবে কেন ?
    কাল এক অভিনেতার সঙ্গে কথা হচ্ছিল। দিনের পর দিন দিনের ২০ ঘন্টা কাজ করে তারা আর পারছে না।
    আমি বললাম এর জন্য তো প্রযোজকরা অনেক টাকা দিচ্ছে। এত টাকা একজন কলাকুশলী ২০ ঘন্টা কাজ করেও পায় না। আর সিরিয়ালের কাজের আগে এটা চুক্তি তেই লেখা থাকে। সিরিয়ালে ২০ মিনিটের শুটিং করতে কমপক্ষে ২০ ঘন্টা সময় সব অভিনেতাদের দিতেই হবে।
    অভিনেতা নীরব। কথার যুক্তি সাজাতে পারছে না।
    আমি বললাম, আসলে তোমরা দায় নিতে চাইছো না। ১০ ঘন্টা কাজের করেও তোমরা সেট ছেড়ে বেরিয়ে এলে, বাকি এপিসোড কি ভাবে হবে সেই দায় পরিচালক ও তার দলবল বুঝবে। তারপর অনেক কথা হল, মেগা সিরিয়াল সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন করলে অনেকটা সমস্যা মেটে সেটা আমি বোঝাতে পারিনি।
  • h | ২২ আগস্ট ২০১৮ ০৮:৫৮397878
  • h | ২২ আগস্ট ২০১৮ ০৮:৫৮397879
  • এই রে কেন?
  • i | ২২ আগস্ট ২০১৮ ০৭:০৮397877
  • হনুজী দিনে কতবার 'বিচিত্র' বলেন?
  • pi | ২২ আগস্ট ২০১৮ ০৬:৪২397876
  • সিকি বা দিল্লিবাসীগণ, আজ লেনোভোর কোন সার্ভিস সেন্টার বা মোবাইল সারানোর দোকান খোলা থাকবে?

    লেনোভো কে ৬ পাওয়ার অব না হলে কী করা যায়? পাওয়ার ভলুম বাটন বা চার্জ দিয়ে কিছু হচ্ছেনা। সবুজ আলো জ্বলছে।
    এখুনি অন করা প্রয়োজন।
  • aranya | ২২ আগস্ট ২০১৮ ০৫:৪১397875
  • ১৬ বছর বয়সে এশিয়াড সোনা, ওয়াও !!
  • Atoz | ২২ আগস্ট ২০১৮ ০০:০৯397874
  • আবার "ভারতে আলোর গতিবেগ" এর প্রশ্নটা দেখা দিয়েছে। কেউ উত্তর দেয় না, সবাই খালি নাচে আর হাসে। কেউ কেউ বিরাট বিরাট প্যাঁচালো প্রবন্ধ লেখে। এদিকে লোকে বারে বারে মূল প্রবন্ধলেখককে জিজ্ঞেস করে যাচ্ছে ও মশাই, ভারতে আলোর গতিবেগের ব্যাপারটা?
    ঃ-)
  • Du | ২১ আগস্ট ২০১৮ ২১:৫৭397872
  • শাক সব্জী খেয়ে খুব সত্ব্গুণে ভরে উঠেছে
  • সিকি | ২১ আগস্ট ২০১৮ ২১:৫৭397873
  • সিডিশন চার্জ লাগিয়েছে শুনলাম তো।
  • | ২১ আগস্ট ২০১৮ ২১:৪৩397871
  • যে যেন একটা সিধুর মাথার দাম ধার্য্য করেছে
  • Du | ২১ আগস্ট ২০১৮ ২০:৪৯397870
  • লীনা চন্দ্র আর রাজেশ খান্না একটা ঐরকম সিনেমায় গান গাইতো
  • Du | ২১ আগস্ট ২০১৮ ২০:৪৮397869
  • পাই, অ্যাম আইডল এ দেখলাম বাচ্চা কাউগার্ল লঙ্গ কুর্তা জিনস এর সাথে পরে গান গাইলো।
  • Du | ২১ আগস্ট ২০১৮ ২০:৪১397868
  • Ndtv তে এই কমেন্ট টা বেশ মজা লাগলো Cricketer Sidhu's friend became a PM today!! ..and they are happy to meet each other again!! Chaiwala Modi Ji's friend is still a Chaiwala ...but both do not want to meet each other again!! why??
  • | ২১ আগস্ট ২০১৮ ১৮:৩১397867
  • স্টার জলসায় দেখলাম বিজ্ঞাপন দিচ্ছে। " বাজলো যখন আলোর বেনু " ও " ভূমিকন্যা " সব নতুন পর্ব।
  • | ২১ আগস্ট ২০১৮ ১৭:২৮397866
  • নেটফ্লিক্স বা আমাজন প্রাইমে নজর রাখো। এসে যাবে।

    দিল্লির অটোয় তামাচাষী কেন? দিল্লির ধারেকাছে কি তামাক খেত আছে? মানে এইটা কলকাতা বা পুণেতে দেখি নি তো!
  • h | ২১ আগস্ট ২০১৮ ১৬:৫৬397865
  • *বলছি, বাছি নয়
  • h | ২১ আগস্ট ২০১৮ ১৬:৫৪397864
  • সমাজ, পরিবার, 'সংস্কার', ঐতিহ্য এই শব্দ গুলো তৎসম, কিন্তু আইডিয়া বা বিষয় গুলো মূলত সামাজিক রক্ষণশীলতা বিষয়ক, 'পর্দা', 'কৌম', 'খানদান' ইত্যাদি হিন্দুস্থানী পারসিয়ান ঘেঁষা শব্দ ব্যবহার করলেও মানেটা এক ই থাকে। পাকিজা একটা উদাহরণ, নিকাহ আরেকটা উদা। ওয়েস্টার্ন ইউপি র গলি যে ভাবে সাজানো হয়, এবং ভিতর বাহির আলাদা গৃহস্থালী এগুলো এই ধরণের কন্টেন্টের বৈশিষ্হ্ট, পুরোটাই সিম্বলিক। পার্থক্যটা, ঠিক ই ধরেছিশ, মেকার এর সিম্প্যাথি টা কোনদিকে সেই নিয়ে, আধুনিকতা/ব্যক্তি স্বাধীনতার পক্ষে না ঐতিহ্যের পক্ষে।
    আমার যেটা মজা লাগে, আমি লেখা পত্রে বিশেষ এই দিকটার উল্লেখ পাই নি, সেটা হল, যেগুলো মেজরিটারিয়ান পপুলার কালচারে প্রায় নব্য হিন্দুত্ত্বের সিম্বল বলে আমরা ধরি, সেই এক ই কনসার্ন গুলো পপুলার এবং কমারশিয়াল মুসলিম সমাজ সংক্রান্ত বাংলা উর্দু নভেলে পাবি। ঐ নতুন গতি পত্রিকা আর অন্যান্য স্ট্রে প্রবন্ধে আমি এটা অপ্ড়েছি। অফ অল প্লেসেস গণশক্তিতে, এক মহিলা, ১৯২০স ১৯৩০স এ বেন্টিন্ক স্ট্রীট চিৎপুর জাকারিয়া স্ট্রীট উর্দু প্রেস থেকে বেরোনো বা ইলাহাবাদ / বানারস থেকে বেরোনো উর্দু কমারশিয়াল উপন্যাস সম্পর্কে একটা হিলারিয়াস প্রবন্ধে আমি এটা পড়েছিলাম অনেক দিন আগে, প্রাবন্ধিকের নাম সম্পূর্ণ ভুলে গেছি।

    আমি বনিয়াদ বা হামলোগ কে আলাদা করছি তিনটে ডিসটিন্ক্ট কারণে। প্রথমত টেলিভিসন সিরিয়াল এর দুটো কনসার্ন, কোনটা একাল আর কোনোটা সেকাল। পরিবার জিনিসটা একটি অনির্দিষ্ট সেকাল আর ঠিক সেভাবেই, ধর, কন্টেম্পোরারিটি টা পারিবারি একাল, এবং একই ভাবে অনির্দিষ্ট, কেউ বলে দিছে না, হাম লোগ এ ৮০স দিল্লী আসছে, বা এরকম কোন সময় আসছে।

    বনিয়াদ এর বিষয় যদি রাষ্ট্রের যেটা বেদনাদয়ক শুরু পার্টিশন) সেটার একটা দীর্ঘ ছায়া হয় এবং একটা সেকাল এর জন্য হা হুতাশ হয়, হাম লোগ হল, একটা সামাজিক সেন্টার, যেটা সসাময়িকের ভারতীয়ত্ত্ব কে প্রায় ডিফাইন করে ফেলছে, বলা বাহুল্য সেখানে রিজিয়ন এর স্থান কম। এবং শুধু তাই না, কালচারাল প্রোডাকশন সেন্টার হিসেবে দিল্লে জায়গা টা গড়ে উঠছে দূরদর্শন এর কারণে, যেটা ধর ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা ভারত উৎসব গোছের জিনিস গুলো র থেকে টেকনোলোজিকালি ডিফারেন্ট মিডিয়াম। এবং এই দুটো প্রোডাকশন ই এই মিডিয়াম এর জন্য তৈরী একেবারে। বনিয়াদ বা হামলোগ সরকার এর দেশ সম্পর্কে কনসার্নের প্রতিফলন।

    আমি যেটা বাছি, সাস ভি কভি ইত্যাদি টিভির জন্য বানানো হলেও এর মূঅ কনসার্ন টা রক্ষনশীল সমাজ বাঁচানোর একটা দায় এব` কনটেম্পোরারিটির আক্রমণ থেকে ঐতিহ্য কে বাঁচানোর একটা কনসার্ন, যেটা বনিয়াদ এবং হাম লোগে ডিসটিন্ক্টলি অনুপস্থিত। এবং এই কনসার্ন টা আমরা আগে পেয়েছি খুব, ইতিহাসের বিচিত্র খেয়ালে, খুব ইসলামিকেট সেটিং এর মধ্যে বানানো মুসলিম সোশালে। এগুলো প্রাইভেট সিটিজেন এর সমাজ দেশ সংক্রান্ত দুশ্চিন্তার প্রতিফলন, প্রগতি চিন্তা বিশেষ নাই, সিনেমায় তাও আছে, সিরিয়ালে নাই।

    ইত্যাদি।

    বলা বাহুল্য ই এটা সম্পূর্ণ ভাট, এবং তুই একেবারেই এগ্রি না করলে আস্চর্য্য হবার কিসু নাই, জাস্ট বিকেলের দিকে পেশ করা হল ঃ-)))))))))))))))))))))
  • সিকি | ২১ আগস্ট ২০১৮ ১৬:৪৭397863
  • বলছিলাম যে, সিনিমাহলের বাইরে মুল্‌ক কোথাও দেখতে পাওয়া যায়? জাতীয় সঙ্গীত বন্ধ না হওয়া পর্যন্ত আমি সিনেমাহলে ঢুকব না বলে স্থির করেছি, এদিকে সিনেমাটা দেখার প্রচণ্ড ইচ্ছে।
  • সিকি | ২১ আগস্ট ২০১৮ ১৬:৪৫397862
  • দ,

    এই নাও অটোর ছবি।

  • pi | ২১ আগস্ট ২০১৮ ১৬:২৯397861
  • মেয়েদের শাড়ি সালওয়ার কুর্তিয়ে কেন যে পকেট থাকেই না।! থাকলে কত কম জিনিস হারাত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত