এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৬ আগস্ট ২০১৮ ০৮:০৯398100
  • ক্যাল দেওয়াটা খুব একটা কাজের সল্যুশান না। সিকিউরিটি কর্মচারীদের ওপরওয়ালার নির্দেশ পালন করতেই হবে, গেটে সিসিটিভি লাগানো, নির্দেশ না মানলে উল্টে ওনাদেরই চাকরি চলে যাবে। একজন এস্টেট ম্যানেজার আছেন, তাঁকে হয়তো ক্যাল দেওয়া যায়, তবে ওনার সাথে কথা বলে বুঝলাম যে নির্দেশ এসেছে বম্বের অফিস থেকে, আর আবাসিকরা কেউ নাকি আপত্তি করেনি। আবাসিকরা সবাই মিলে আপত্তি করলে অবশ্যই এই নিয়ম থাকবে না, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের সেরকম পরিচয় হয়নি। কাজেই বম্বের সাথে কথা বলা ছাড়া উপায় নেই। এই ফ্ল্যাটটা কেনার সময়ে একজন জিএমের সাথে আলাপ হয়েছিল, তিনি টাটাদের অনেস্টি আর কর্পোরেট কালচার হ্যান ত্যান নিয়ে অনেক জ্ঞান দিয়েছিলেন। তাঁকেই মেল করলাম।
  • | ২৬ আগস্ট ২০১৮ ০৮:০৪398099
  • শট পাটে/পুটে সোনা, জ্জিও।
  • Tim | ২৬ আগস্ট ২০১৮ ০৪:৩২398098
  • হ্যাঁ বুঝেছি। পুরোটাই চাকরি চলে যাবে এই ব্ল্যাকমেইল করে চলছে। এরপর একদিন উল্টোপাল্টা আউটবার্স্ট হবে।

    ইউনিয়ন দরকার। স্ট্রাইক করে দিলে বেশ হবে।
  • Ishan | ২৬ আগস্ট ২০১৮ ০৪:২৫398097
  • বোঝানোর কথা বলছিনা। বলছি আপত্তি করার অর্গানাইজড ফোর্স তো কোথাও দেখিনা। যদি জংগী কিছু করতে হয়, সেটাই বা করবে কারা, প্রতিবাদই বা করবে কারা।
  • Tim | ২৬ আগস্ট ২০১৮ ০৪:১০398096
  • ফিজিকাল ক্যাল না, ভার্চুয়াল ক্যাল। নইলে তো মব জাস্টিস সাপোর্ট করতে হয়। মোটের ওপর যাদেরই অসহ্য রিগ্রেসিভ লেগেছে তারাই দেবে। মোটের ওপর ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশনকে দেবে। এই আর কি। মুসলমান, ছোট জাত, কাজের লোক, আধুনিক, মাল খায়, ঘরে অন্য জেন্ডার আসে--ইত্যাদি নানা খাপে ভরে ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশন এইসব অসভ্যতা করে থাকে। কত আর জনে জনে বোঝানো যায়!
  • Ishan | ২৬ আগস্ট ২০১৮ ০১:১২398095
  • ক্যালের দাবীটা বুঝিনা। মানে মরালি কিছু বলছিনা। কিন্তু একজ্যাকট কে কাকে ক্যাল দেবে এখানে? গৃহশ্রমিকদের তেমন জোর থাকলে বিষয় তো এতটা গড়ায়ইনা। আর বাইরে থেকে লোক এনে হুজ্জুতি করলে কিছু সিকিউকিটি গার্ডকে ক্যালাতে হয়, যারা কোনোভাবেই এইসব সিদ্ধান্তের অংশ নয়।
  • | ২৫ আগস্ট ২০১৮ ২২:১২398094
  • আমাদের পাড়ায় গেটের বাইরে উদুম ক‍্যাল পদ্ধতিতে কি ছু সেল্ফ কারেকশন হয়েছে
  • Ekak | ২৫ আগস্ট ২০১৮ ২১:৫৯398093
  • বিকট বাজে ব্যাপার :/
  • dc | ২৫ আগস্ট ২০১৮ ২১:৪৪398092
  • আসলে এটা নতুন প্রোজেক্ট, এখনো সোসাইটি ফর্ম হয়নি। টাটাদের প্রোজেক্ট, ওরা একটা আলাদা সার্ভিস কোম্পানি খুলে মেনটেন্যান্স ইত্যাদি চালাচ্ছে। ফলে ওপর মহল থেকে যা নির্দেশ আসছে তাই মেনে চলছে। আমরা এখানে উইকএন্ডগুলোতে আসি, আর একজন গৃহকর্মীর সাথে কথা বলা আছে, তিনি এসে দুএকটা ছোটখাট কাজ করে দিয়ে যান। গতকাল এসে আমার স্ত্রী ওনাকে সারাদিন ফোন করে পায়নি। আজ সকালে আমাদের ফ্ল্যাটে এসে বললেন এই কান্ড। সিকিউরিটি গেটে খোঁজ করে জানলাম ওদেরও কিছু করার নেই, কদিন আগে ফোন নিয়ে নাকি কি হয়েছে, তারপর বম্বে থেকে নাকি অর্ডার এসেছে। এদিকে কি হয়েছে সেটাও কেউ ঠিক জানেনা। বম্বের ম্যানেজারকে মেলে লিখলাম টাটা গ্রুপ হিউম্যান রাইট নিয়ে এধরনের মনোভাব রাখে কিনা। তবে সোমবারের আগে তো রিপ্লাই পাবোনা, দেখা যাক তারপর কি হয়।
  • Tim | ২৫ আগস্ট ২০১৮ ২১:২৬398091
  • কিছু কিছু জিনিস অসহায়ভাবে ক্যাল দাবি করে। এইটা এরম কেস।
  • pi | ২৫ আগস্ট ২০১৮ ২১:০৭398090
  • এ আবার কী!!
  • | ২৫ আগস্ট ২০১৮ ২০:৪১398089
  • এ আবার কি অসভ্যতা! আজব! ফন না থাকলে ত অন্য ফ্ল্যাট থেকে দরকারে একটু আগে ডেকে নিতেও পারবে না!
    অদ্ভুত রিগ্রেসিভ লোকজন।
  • dc | ২৫ আগস্ট ২০১৮ ১৯:২৩398088
  • যুক্তিটা ঠিক বুঝিনি, কি একটা নাকি ইনসিডেন্ট হয়েছিল। মেল করেছি, দেখা যাক।
  • sm | ২৫ আগস্ট ২০১৮ ১৮:৫৯398087
  • এর পিছনে যুক্তি টা কি?
    ওই সময় এঁদের কল এলে কে রিসিভ করবে?
  • dc | ২৫ আগস্ট ২০১৮ ১৮:৪১398086
  • আমাদের আবাসনে এখন গৃহশ্রমিকদের মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ। সকালবেলা সিকিউরিটি গেটে মোবাইল জমা দিয়ে ঢুকতে হবে, বিকেলে ফেরত দেওয়া হবে। কি অদ্ভুত নির্লজ্জ লোক সব!
  • | ২৫ আগস্ট ২০১৮ ১৬:৪৩398085
  • অ সিকি, দেবে আবার কে?! ভারতে এখন স্বয়মসেবা ইন থিঙ ভুলে গেছো?
  • | ২৫ আগস্ট ২০১৮ ১৬:৩৩398084
  • ধর কুতুবে উঠিলে তারপর তো নামতেই পারবে।
  • সিকি | ২৫ আগস্ট ২০১৮ ১৪:১৭398083
  • ফ্যা চাং, ক্ষান্তি দিলাম।

    পটাশম্যাম, মেট্রো স্টেশনগুলো, পালিকা বাজার, অগ্রসেন কি বাওলি - এসবের বাইরে আর নামার জায়গা আছে বলে তো শুনি নি। তাও সেসব জাগায় বোধ হয় হেঁটেই নামতে হয়। বাইক নিয়ে নামা যায় না।
  • kumu | ২৫ আগস্ট ২০১৮ ১৩:১৩398082
  • বিজ্ঞানে বাঙালী মেয়েরা এইরকম একটি টই ছিল,স্বাতী নামে একজন লিখেছিলেন,মনে আছে কারো?
  • kumu | ২৫ আগস্ট ২০১৮ ১৩:০৫398081
  • সে আবার কী? নামার জায়গা মানে?আন্ডারগ্রাউন্ড মার্কেট ত পালিকা বাজার।

    সিকি কি বাইক চড়ে মাটির নীচে যাচ্চ?
  • Tim | ২৫ আগস্ট ২০১৮ ১৩:০৩398080
  • কুতুব মিনার, করিমস, বার্বিকিউ নেশন ইত্যাদি
  • ফ্যা চাং | ২৫ আগস্ট ২০১৮ ১৩:০০398079
  • সিকি - জর্জ বার্নার্ড শ এবং শুওর সংক্রান্ত ব্যাপারটা মনে রেখো।
  • | ২৫ আগস্ট ২০১৮ ১২:৫২398078
  • এই ভাগাড়ের শকুন,
    বার বার বলছি " ফেসবুক " এ যা খুশি লিখতে। আমি ফেসবুক খুলি না। খুব বাজে জিনিস। কয়েকজন আমার কাজের জগতের লোক আছে। তাদের ফোন নম্বর তো আছেই। অযথা ফেসবুকে যাব কেন ? কেউ অনুরোধ পাঠালে গ্রহণ করি না। অতি বাজে জায়গা এই " ফেসবুক "।
  • pi | ২৫ আগস্ট ২০১৮ ১২:৫১398077
  • কুমুদি, দিল্লিতে নামার জায়গা কী কী আছে?
  • kumu | ২৫ আগস্ট ২০১৮ ১২:৫০398076
  • সিকির বিষয়ে কিসব লেখা দেখে একই নগরবাসী হিসেবে স্থির থাকতে পারলুম না,ইদিকে এত পড়ার টাইম নাই।

    অ সিকি,ঠিকঠাক আছ তো?
  • | ২৫ আগস্ট ২০১৮ ১২:৪৭398075
  • সিকি সরব হলেন।
    যে জিনিস
    " জনমানসে " " বিষ" ঢেলে যাচ্ছে সেটা বন্ধ করার তাগিদটা কেমন যেন শুকিয়ে গেল।
    আপনি কি রঙ্গে ভঙ্গ দিলেন ?
    এত কিছু না, একটা পথ অবরোধ করে দেখান দেখি।
  • সিকি | ২৫ আগস্ট ২০১৮ ১২:২৭398074
  • মাক্কালী ধর্মাবতার, মাত্রই গতকাল তিনপোয়া ইলিশ এনিচি এবং এই বিষয়ে গতকাল ইলিশ সংক্রান্ত একটা কবিতাও লিখেচি। এই একটু বাদেই ভাপা ইলিশ খেতে বসব। এই বাজারে আমরণ অনশন করতে বলবেন্না প্লিইজ। তাচ্চে কালীঘাটে ঘুরে আসাটা সেফ অপশন।

    আচ্ছা, এত করেই যখন বলছেন, আমি দুপুর দুটো থেকে রাত সাড়ে দশটা অবধি আমরণ অনশন করতে পারি। তাতে চলব্যা?

    আর এই ভাগাড়টা বারবার আমি তো ফেসবুকে নেই বলে কাঁদছে কেন? ওর ফেসবুক প্রোফাইল তো দুদিন আগেই একজন দিল, এই ভাটেই।

    কে দেয়, মাইরি?
  • pi | ২৫ আগস্ট ২০১৮ ১২:২৫398073
  • অসুবিধে না থাকলে এটা জানতে আমিও আগ্রহী।
  • Tim | ২৫ আগস্ট ২০১৮ ১২:০০398072
  • আপনি সিরিয়ালের সাথে কীভাবে যুক্ত? কিছু যদি মনে না করেন, জানতে চাইছি। নামধাম নয়, কী কাজ করেন যদি বলেন।
  • | ২৫ আগস্ট ২০১৮ ১১:৫১398071
  • টিম
    ডিভোর্স ও পরকীয়া ক্রাইম কি না জানি না।
    কিন্তু বাংলায় একটা কথা আছে " যত দোষ নন্দ ঘোষ "।
    কারো সংসার ভাঙলে ঐ সিরিয়ালকেই দুষবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত