এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফ্যা চাং | ২৭ আগস্ট ২০১৮ ১৩:৫৩398189
  • রিভিউটা যে দিলো সে একটা ফ্যাচাং।
  • ফ্যা চাং | ২৭ আগস্ট ২০১৮ ১৩:৫৩398190
  • এই বইটা জোড়া পাতা হিসেবে স্ক্যান করা। এর ইপাব কীভাবে হবে জানা নেই। ক্যালিবার পারেনি।
  • kha | ২৭ আগস্ট ২০১৮ ১৩:৪৬398188
  • বাই দ্য ওয়ে, কি যেন চ্যাটার্জি বলে একজন বেশ ভালো গবেষক, বিজয়গড় অঞ্চলে পূর্ব বঙ্গের উদ্বাস্তু রা আসার পরে তাদের চাপে যে সব গোলাম মহম্মদ শাহ রোড বা বিজয়গড় / আজাদ গড়ের মুসলমান রা সরে যেতে বাধ্য হয়েছিলেন, পার্ক সার্কাসে চলে এসেছিলেন ৭০স এ, তাদের নিয়ে ইপিডাব্লিউ তে পোবোন্দো লিখেছেন। খ। দেখতে পারো।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৩:৪৪398187
  • ও ঃ-)) খ
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৩:৪৩398186
  • থ্যাঙ্কিউ অজ্জিত। পরে দেখছি
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৩:৩৬398185
  • হিন্দুর রিভিউ টা প্রসঙ্গে। যে দিল সে কি ইমরান না কেশি?
    যাই হোক কেউ না হলেও হবে? আমি জানি না আপনে এগ্রি করবেন কিনা, পার্টিশন বিষয় টা বলে শুধু না, জেনেরাল সোশাল হিস্টরি আমাদের কম লেখা হয়েছে বলে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্মৃতিকথা টাইপের জিনিশ গুলো হিস্টরি হিসেবে স্বীকৃতি পায়, তাতে প্রায়শ ফরেন পলিসি বা স্টেট পলিসি র স্টান্স মিশে যায়, এটা সত্যি ই সমস্যা। ইন ফ্যাক্ট আকাডেমিক হিস্টরি রাইটিং এর থেকে বেশি ই পায়। পার্টিশন বিষয়ে এই ক্রাইসিস আরো আরো বেশি। আর কয়েকটা সমস্যা আছেঃ

    ক - উদ্বাস্তু ন্যারেটিভ আর্কাইভ রেকর্ড করা শুরু হয়েছে, কিন্তু পূর্ব দিকে কাজ কম হয়েছে।
    খ - বিভিন্ন রাজ্যের তুলনামূলক অভিজ্ঞতা প্রায় নেই, সবে শুরু হয়েছে। বিভিন্ন জেলার ই নেই। বোলপুরে ফর একজাম্পল ২১ টা মত ক্যাম্প ছিল, বীরভূমের বাঙাল পাড়া নিয়ে কোন কাজ বিশেষ দেখিনি। খুব অল্প রেকর্ড, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হল, যে সব হিন্দী উর্দু ভাষী লোক, ৭১ এ তাড়া খেয়ে পশ্চিম বঙ্গ বা বিহারে ফিরেছে ঢাকা বা চাটগাঁ থেকে, তাদের অভিজ্ঞতার কোন রেকর্ড প্রায় নেই, এরকম সেটলমেন্ট যদিও আছে। মহিষ বাথানে এরকম এক পরিবার কে আমি চিনতাম, ভদ্রলোক পিয়োর উর্দু অথবা পিয়োর ঢাকাইয়া তে কথা বলতেন, সে মানে বিচিত্র। আমি আর বৈজয়ন্ত ওনার দোকানে চা খেতে গিয়ে কখনো ভালো চা পাই নি ঃ-) আমরা তার পাশের দোকানে চা খেতাম আর একদিন রাঘব বাবু র বই আর একদিন উর্দু ভাষী দের ভারতে ফেরা নিয়ে তাত্বিক আলোচনা করতাম ঃ-))))))
    গ - স্থানীয় ভাষার নলেজ কমে গ্যাছে। ধরা যাক বার্মিজ সেটলমেন্ট এর এখনকার লোকেরা বলতেও পারবেন না তাঁদের পুরোনো ডকুমেন্ট্স এর কথা বা হয়তো হারিয়ে গেছে।
    ঘ - মনোরঞ্জন বাবুর বই আসার আগে, আর একেবারে সম্প্রতি শিপ্রা মুখার্জির অনুবাদ আসার আগে নিম্নবর্গের অভিজ্ঞতার রেকর্ড কম হয়েছে বা বলা ভালো কম প্রচার পেয়েছে। পোলিটিকাল মোবিলাইজেশন মতুয়া ইত্যাদি দের কাগজে অবশ্য ছিল, কান্তি বাবুর কাজ ছিল। মরিচ ঝাঁপি / দন্ডকারণ্যের অভিজ্ঞতার রেকর্ড অবশ্য হয়েছে কিছু।
    ঙ - বাঙালী নন যাঁরা কিন্তু পূর্ব ভারতের লোক, পার্টিশনের কারণে আজকের বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, মেঘালয়ের কিছু রেকর্ড পাওয়া গেছে, তার কনসোলিডেশন নেই।

    খুব রিসেনটলি, পাঞ্জাবের পার্টিশন আর্কাইভ্স এর আদলে একটা ইস্টার্ন ইন্ডিয়া আর্কাইভস এর কাজ শুরু হয়েছে। কিন্তু যাকে বলে দিল্লী বহু দূর, তার মধ্যে এই এন আর সির ক্যাচালে আরো নানা ঝাড় হবে।

    অতএব স্ট্যান্ডার্ড বাঙাল বাড়ির গল্প বলতে আমরা পশ্চিম বঙ্গের বাংঅলাভাষী উচ্চবর্ণ হিন্দু লোক যা বুঝি তার অভিজ্ঞতায় নানা গ্যাপ আছে। সবটাই, শিয়ালদা, বিজয়গড় নেতাজী নগর -- দরমার বেড়া দেওয়া বাড়ি - সুপুরি গাছ- শিক্ষিত মহিলা - ঋত্বিক ঘটক - হরিসভা বা রাম ঠাকুর কেন্দ্রিক গোষ্ঠী- আর এস পি - মাটি আন্দোলন - কলোনী পাড়া -
    - যাদবপুর আর্কাইভ্স --- সিপিএম - এখন তৃণমূল বা ভইষ্যতে বিজেপি মোবিলাইজেশন এর গল্প বা এর নর্থ বেঙ্গল এবং সাবার্বিয়ান ভারসন গুলো না।

    একটা আশার কথা, যারা রাষ্ট্র কনসোলিডেটেড হবার পরের লোক, ভারত ডেভেলপিং নেশন থেকে 'ডেভেলপ্ড' দেশ হবার মুখের সময়ের লোক, সেই প্রজন্মের লোকের ভারত রাষ্ট্র গঠন সম্পর্কে একটা কিউরিওসিটি আসছে, এবং এটা হায়্তো নতুন ঠান্ডা মাথার অ্যানালিসিস আনবে। তবে ঐ আরকি একেবারে আনট্যাপ্ড মেটেরিয়াল প্রচুর। প্রাইমারি সোর্স লেভেলেই।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৩:০৮398184
  • পিডিএফ থেকে কনভার্ট করলে সমস্যা যেটা হয় সেটা হল পুরো মালটা ইমেজ হয়ে যায়। ফলে ইপাবের যে সুবিধেগুলো অর্থাৎ আঙুল ছোঁয়ালে ডিকশনারি বা লাইব্রেরী ওপন হওয়া, রেফারেন্স পপ আপ ইত্যাদি একেবারেই পাওয়া যায় না।

    এইজন্য পিডিএফ চাই না।
  • ফ্যা চাং | ২৭ আগস্ট ২০১৮ ১২:৩৪398183
  • হুরিবাবা, ২০৬ এমবি। ট্যাবে খুলিবেক নাই। দেখি ক্যালিবারে ইপাব করা যায় কিনা।
  • ফ্যা চাং | ২৭ আগস্ট ২০১৮ ১২:৩০398182
  • যাশ্শালা, আমায় দেখালো না কেন কে জানে...

    যাকগে, এতেই হবে। থ্যাংকু।
  • ফ্যা চাং | ২৭ আগস্ট ২০১৮ ১২:২৫398180
  • পিডিএফ থেকে ইপাব অনেক সময় গন্ডগোলের হয়। যদি বানান, আমাকেও এক কপি দেবেন। পিডিএফ দিলেও চলবে। লিবজেনে পাই নাই।
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১২:১২398178
  • আচ্ছা আমি দেখছি, ভালো কিছু বানাতে পারলে বিকেলের দিকে জানাবো।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১২:১১398177
  • সে খুবই বাজে হয়।

    ঠিক আছে চাপ নেই। না পেলে হার্ড কপি কিনে নেব
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১২:০৮398176
  • পিডিএফ থেকে ইপাব কনভার্টার আছে তো। এটা ট্রাই করে দেখুন, কাজে দেয় কিনাঃ https://toepub.com/
  • | ২৭ আগস্ট ২০১৮ ১২:০৩398175
  • ও ডিসি, সময় করে একটু দেখবেন এই বইটার ইপাব বা মোবি বা azw3 পাওয়া যায় কিনা। পিডিএফ পাওয়া যায় জানি। আমি পিডিএফ চাইচি না একেবারেই।

    The Shadow of the Great Game: The Untold Story of India's Partition -Narendra Singh Sarila
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১১:৫৪398174
  • আমার কেন জানি অমর প্রেম সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। পুষ্পাআআ...............!!!
  • | ২৭ আগস্ট ২০১৮ ১১:৫১398173
  • সিকি কি সত্যি সত্যি সরব হইলেন?
    এত বিরক্ত কেন ?
    ও পাড়া নিয়ে কিছু তো বলা হয় নি।
  • সিকি | ২৭ আগস্ট ২০১৮ ১১:৪৪398172
  • মাইরি খ্যাঁকোর খ্যাঁকোর করতে হলেই নাম পাল্টে আসতে হয়। :)
  • | ২৭ আগস্ট ২০১৮ ১১:৩০398171
  • সিকি নীরব রহিলেন।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১১:১১398170
  • এ আবার কোন শান্তিগোপাল?

    না মশাই বিভিন্ন কবিতার পেজে বহু পাবলিকই কবি মহিলা হলে তাকে দিদিয়া বলে। একটু চক্ষু খুলে দেখে আসুন তাপ্পর নাহয় খ্যাঁকোর খ্যাঁকোর করবেন।
  • গোকুল | ২৭ আগস্ট ২০১৮ ১১:০৭398169
  • তা আপনারা কেমন করে কারো লেখা পড়ে ভাললাগা বোঝান? ওহ এলিট লোকেরা সাহিত্য কবিতা পড়েন না। মুগ্ধ তো কিছুতে হননা। প্রবন্ধ পড়েন আর প্রবন্ধ লেখেন।
    সকাল সন্ধ্যা তো খিললি ওড়ান লোকের যেমন দিদিয়া তো কিকি নিনাকে ডাকে। তা নিয়েও খোয়াড়? ‌এদিকে অ্যাক্টো করেন মহাপুরুষদের! যত্তসব!
  • | ২৭ আগস্ট ২০১৮ ১০:৫৩398168
  • হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকের গপ্পো শুনব।
  • সিকি | ২৭ আগস্ট ২০১৮ ১০:১৭398167
  • ইয়ে, ব্ল্যাকম্যাজিকের গাল্প শুনতে চাই।
  • সিকি | ২৭ আগস্ট ২০১৮ ১০:১৬398166
  • আপ আসছে কে বলল?

    অনেকদিন আগেই আপের নাম ভাঙিয়ে কিছু লোকাল ফ্রিঞ্জ এলিমেন্টের সাঁটা পোস্টার দেখেছিলাম হুগলির রাস্তায় - আপ হুগলি জেলা নাম দিয়ে, আলফাল দাবিদাওয়া সমেত।
  • | ২৭ আগস্ট ২০১৮ ০৯:৫৮398165
  • কিছু ভুল।
    *৫ দিন আসতে না পারার জন্য।
    * ছবি দিয়ে খিল্লি উড়িয়েছিলেন।
  • | ২৭ আগস্ট ২০১৮ ০৯:৫৫398164
  • অনেকের অভিশাপ মাথায় নিয়ে শত্রুদের মুখে ছাই দিয়ে সিরিয়ালের সম্প্রসারণ শুরু হল।
    খুব আনন্দের খবর বটে। অনেক পর্বে দেখলাম ৫ দিন না আসলে পারার জন্য ক্ষমা চেয়েছেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অনেক সিরিয়ালে দেখলাম বেশ বড় করে " রিক্যাপ " দেখিয়েছে।
    অটোর পিছনে সেই তামাক চাষীর কাতর আবেদনের ছবি দিয়ে খিস্তি উঠিয়েছেন। শিল্পী বা কলাকুশলী সবাই জেনে গেছে কিছু সিকি আধুলি, খুচরো ভাগাড়ের শকুনরা দিন রাত তাদের রুজি রোজগার বন্ধ করার অনেক চেষ্টা করেছিল। তবুও এই সময় তারা সেই সব ভাগাড়ের শকুনদের ক্ষমা করে দিয়েছেন। এটাই তাদের মহানুভবতা।
    আজ সিকি আধুলিরা এত নীরব কেন?
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ০৯:৩৬398163
  • পবতে আআপ আসছে? যোগেন্দ্র যাদবদের স্বরাজ্য পার্টিও আকটিভ হচ্ছে দেখলাম।
    ওদিকে আআপ তো মহাজোটে স্পষ্ট না বলল, তারপর লোকে বলল ও এখন বিজেপির বি পার্টি।
  • p | ২৭ আগস্ট ২০১৮ ০৯:৩৪398162
  • তুমি গেছ ঐ ব্ল্যাক ম্যাজিকের জায়গায়? সেদিন গ্রুপে লোকে এনিয়ে খুব লিখছিল, পড়া আর হয়নি, কিন্তু বেশ গা ছমছমে কিছু কথাবার্তা নজরে এসেছিল। ঠিক কী হয় ওখানে?

    আদাবাড়ি কদ্দুর হবে?
  • dd | ২৭ আগস্ট ২০১৮ ০৯:১৩398161
  • চুপকথা = চুপি চুপি কথা = মধ্যপদলোপী ঐ সব

    অথবা, চুপকথা = না বলা বাণী, বডিলেংগুয়েজ। হোয়াট্সয়াপ মেসেজ ও চলিবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত