এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kha | ২৭ আগস্ট ২০১৮ ১৭:২৩398220
  • লেখো। এটা সেই দিল্লী ভালো কলকাতা খারাপের মত মন ছোঁয়া লেখা হবার প্রবল সম্ভাবনা। আর লাস্টে, ' খুব ই বাস্তব, তাই না' পুরস্কার পাবে ঃ-))

    খ।
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১৭:০০398219
  • খ দা, একটা কথা মনে হলো - সাউথ ইন্ডিয়া আর নর্থ ইন্ডিয়ার লোকেদের মধ্যে বেসিক তফাত আছে। দুটো বন্যা আর তার পরবর্তী রিলিফ দেখলাম, চেন্নাইতে আর কিছুটা কেরলে। দুবারই দেখলাম সাউথ ইন্ডিয়ানগুলো কি অদ্ভুত ডিসিপ্লিনড আর একে অন্যকে কি লেভেলে সাহায্য করতে চায়। আর উল্টোদিকে নর্থ ইন্ডিয়ার পাবলিক খালি নিজেদের মধ্যে খেওখেয়ি করে। এ নিয়ে একটা ভয়ানক পলিটিকালি ইনকারেক্ট পোবোন্ধো নামিয়ে ফেলা যায়।
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১৬:৫৫398218
  • খাটনি কোথায়, সবই সফটওঅ্যারের ব্যাপার। তবে কাউকে দিয়ে যদি ওয়ার্ড ফাইলটা আস্তে আস্তে এডিট করিয়ে নিতে পারেন তো ভালো কোয়ালিটির ইপাব হয়ে যাবে।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৬:৫৪398217
  • এই যে সাংবাদিকরা বলেন, পোলিটিকাল সিস্টেমে সবটাই আসলে হয় একটা উ`দ্ঘাটিতব্য স্ক্যান্ডাল নতুবা মেমোয়ারে বাধা পড়ার মত কেষ্টবিষ্টুসংগ কাহিনী, এবং ধরে নেওয়া হয়, শান্তিকালীন রিপোর্টিং এ এইটাই উৎকর্ষের শেষ কথা, এইটেকে প্যাঁক দিয়ে আমি সম্প্রতি একটা পোবোন্দো অব্দি লিখেছি ঃ-) একেকটা সাবজেক্ট কে কিছুটা কাজ চালানোর মত বোঝার নানা পদ্ধতি আছে, ছোটো থেকে পড়া একটা, পেশা গ্রহণ আরেকটা, আর মোটামুটি সেই বিষয়ে ম্যানিফেস্ট বিতর্ক গুলোর খোঁজ রাখা টা আরেঅক্টা। আমার এই তৃতীয় পদ্ধতিটা পসন্দ, কি করব। খ।
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৬:৪৯398216
  • রক কনসার্ট করে যেমন আফ্রিকার উন্নতি করা যায় না, ঠিক তেমনি পোলিটিকাল উইল না থাকলে 'কাজ' কিসুই হয় না। মানুষ কে সচেতন করার কাজ স্লো, ঘৃণার চাষ করার কাজ অতি সহজ।

    আমার মুদ্রিত কাজ কর্মে আর বিষয়ের যেটা উইসডম বলে ধরা হয় তার গ্যাপ কি সেই বিষয়ে আগ্রহ তাই কয়েকটা কথা বললাম, আর কি।

    উর্বশী বুটালিয়া, আয়েষা জালাল দের বই দিয়ে তো তিনটে চারটে যুদ্ধ থামে নি, ৫ নং টাও থাম বে না, তাই বলে তো আর, তাঁদের বারণ করা যায় না, যে দিদিয়া কাজ বন্ধ করে ময়দানে বুক পাতুন আগে ;-))
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৬:৪৫398215
  • ডিসি,

    এত্ত খেটেছেন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। অমি সন্ধ্যের পরে নামিয়ে নিচ্ছি। এত খাটনির জন্যই এইটা ব্যবহার করে দেখব।

    আচ্ছা দ্যুতিকে নিয়ে একটা লেখা আসবে না? এমন ইউনিক ঘটনা। একটা বিস্তারিত লেখা তো আসা উচিৎ।
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২৮398214
  • এই যা কিছু কাজ, বেশিরভাগই কি আকাডেমিক মহলে সীমাবদ্ধ? সাধারণ মানুষের কাছে কতটা গেছে? গেলে মানুষ এখনো এন আর সি র সমর্থক হতে পারে? তাড়িয়ে দেওয়ার, এপারে আসতে না দেওয়ার কথা বলতে পারে?
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২৬398212
  • ঃ(

    দ্যাখেন, কাল সারারাত ঘুমাইনি। এখানে মাঝে মাঝে পোস্ট করে ঘুম তাড়াচ্ছি। কিছুটা সময় পেলে সত্যি আপনাকে মেল করে কাজটা নামিয়ে ফেলব। কিন্তু এক দুটো দিন সময় পাওয়া মুশকিল ঃ(
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২৬398213
  • ছোট করে লিখি। ফ্লাইট ছাড়ে।
    পার্টিশন নিয়ে নানা লেখা, সিনেমা আর্কাইভ এর রেট যদি নাও বাড়ে,এদ্দিনে কিউম্যুলেটিভ আকুমুলেশনে ভল্যুম তো কিছু বেড়েছেই।হানুদা কথিত নানা গ্যাপ আছে মানছি। তাছাড়াও কি একটা বড় গ্যাপ নেই? বলছি পরে
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২৪398210
  • ব্লকড সাইট চালানো আর টরেন্ট ফাইল নামানোতে একটু পার্থক্য আছে। মানে পি টু পি ব্লক করা অনেক সহজ :)

    খুব বড় পিডিএফ ফাইল অ্যাক্রোব্যাটে খুলে সেভ অ্যাজ রিডিউসড সাইজ দিয়ে দেখবেন অনেক সময় চার-পাঁচ ভাগ কমে গেছে উইদাউট মাচ কোয়ালিটি লস।

    পুরো স্ক্যান্ড পিডিএফ ইপাব হয় না জানি। আমি পিডিএফ বা ইপাব ছোট ট্যাব বা রিডারের পড়ার জন্য অনলাইন কনভার্টারে বা ক্যালিবারে 'সাইবুক ওপাস' Cybook Opus এই ফরম্যাটে দিয়ে দেই। হরফ বড় হয়ে গেলও প্যারাগ্রাফ ভাঙ্গে না। যেটা ডিফল্ট বা অন্য সাইজ যেমন আইপ্যাড/গ্যালাক্সি/হ্যানলিন হরফ বড় হয়ে প্যারাগ্রাফ ভেঙ্গে যায়।
  • কুমু | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২৪398211
  • ঐ কালাজ্বরের টই।আবার ডুবিয়েছেন?

    অনুতাপের আগুনে বেগুন পোড়া হলে আমায় কিছু বলবেন না।
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২৩398209
  • ডিসি, কবে হবে? ঃ(
  • কুমু | ২৭ আগস্ট ২০১৮ ১৬:২১398208
  • খেলাধূলাকে যদি সন্তানের পেশা হিসেবে দেখতে চান, তা হলে ভাল জ্যোতিষীকে দিয়ে কাউন্সিল করিয়ে নিলে ভাল হয়।
    পড়তেহয়কাগজ
    ভাবা যায়?আর "কাউন্সিল "করানো মানে কী?
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১৬:১৬398207
  • হ্যাঁ প্রক্সি ছাড়া টরেন্ট সাইট খোলা মুশকিল। এমনকি দুয়েকটা পানু সাইট অবধি ব্লক করে রেখেছে ঃ(
  • সিকি | ২৭ আগস্ট ২০১৮ ১৬:১৩398206
  • কোনও টরেন্টই খুলবে না ইন্ডিয়া থেকে, মূলত এয়ারটেলের ইন্টারনেটে। আমি ভিপিএন প্রক্সি চালিয়ে খুলি।
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১৬:১১398205
  • Ultra Surf বা ওরকম কোন প্রক্সি ব্যবহার করুন, ইন্ডিয়াতে ব্লকড সব সাইট খুলতে পারবেন।
  • dc | ২৭ আগস্ট ২০১৮ ১৬:০৮398204
  • বাপরে এই বইটা ইপাবে কনভার্ট করা খুব মুশকিল! কারন পিডিএফ ফাইলটা স্রেফ ইমেজ স্ক্যান করে বানানো, টেক্সট ফাইল না। তার ওপর আবার দুটো করে পাতা একসাথে স্ক্যান করা। আমি ওসিআর করে একটা ওয়ার্ড ডকু বানিয়ে দিলাম, আর সেটার থেকে অনলাইন কনভার্টার দিয়ে ইপাব করে দিলাম। কারুর হাতে যদি অনেক সময় থাকে তো ওয়ার্ড ফাইলটা এডিট করে নর্মাল বইএর মতো করে নিতে পারেন, তাহলে সহজে ইপাব হয়ে যাবে।

    ওয়ার্ড আর ইপাব এখান থেকে ডাউনলোড করে নিনঃ

    https://files.fm/u/y3jx7nsv
  • Limetorrent is blocked | ২৭ আগস্ট ২০১৮ ১৫:৫০398202
  • Your requested URL has been blocked as per the directions received from Department of Telecommunications, Government of India. Please contact administrator for more information.

    It seems Limetorrent is blocked.
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৫:৫০398203
  • আরেকবার লিখি।দু লাইন করে করে লিখব।
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৫:৪০398201
  • গুগল কীপ আবার কী?

    এদিকে বানিলাভার্স গোষ্ঠীর কেউ ফেবুতে কেউ খরগোশের মাংস নিয়ে কোন পোস্ট করায় তার মুণ্ডু দাবি করেছিল।এই ক'দিন আগেই।
  • লাইমটরেন্ট | ২৭ আগস্ট ২০১৮ ১৫:৩৪398200
  • আচ্ছা আপনারা কেউ লাইমটরেন্ট খুলতে পারছেন ইন্ডিয়া থেকে ?

    https://www.limetorrents.info/home/
  • একক | ২৭ আগস্ট ২০১৮ ১৫:৩২398199
  • হ্যা, একেবারেই :)
  • i | ২৭ আগস্ট ২০১৮ ১৫:২৭398198
  • এ তো নিদারুণ ছোটো গল্পের প্লট।
  • Ekak | ২৭ আগস্ট ২০১৮ ১৫:১২398197
  • খরগোশ একটা প্রচন্ড রক্তপিপাসুপ্রাণী। একবার যদি কামড়ে দেওয়া অভ্যেস হয় তখন তারা মানুষফানুসসবখেয়েনিতেপারে !!!
  • র২হ | ২৭ আগস্ট ২০১৮ ১৫:০৭398196
  • আপনারা জানেন, ইউকে-তে বছরে পঁয়ত্রিশ হাজার পোষা খরগোশকে তাড়িয়ে দেওয়া হয় তাদের হিংস্র আচরনের জন্যে?

    হিংস্র খরগোশকে পোষ মানানো নিয়ে একটা ভিডিওতে দেখলাম।
  • Ekak | ২৭ আগস্ট ২০১৮ ১৫:০৫398195
  • ইউজ গুগল কীপ :)
  • | ২৭ আগস্ট ২০১৮ ১৪:৫২398194
  • আরেকবার কষ্ট করেন।
  • Vpi | ২৭ আগস্ট ২০১৮ ১৪:২০398193
  • ধুর আর লিখব্না। পার্টিশন বিষয়ক এত বড় প্রশ্ন টাইপ করার পরে দুমদাম রিফ্রেশ হয়ে পুরানো পাতা চলে এল!
  • র২হ | ২৭ আগস্ট ২০১৮ ১৪:১৬398192
  • এক সময় রংপো-র ছোলা বাটোরা খেত সবাই।

    আর কোথাও কিছু বোধয় পাওয়া টাওয়া যেত না। আসাম থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে আরকি।

    আর গুয়াহাটির চিতল ও চিংড়ির সুখ্যাতি ছিল খুব।
  • pi | ২৭ আগস্ট ২০১৮ ১৪:০৭398191
  • দিব্বি এয়ারপোর্ট থেকে বেরিয়ে অসম হ্যান্ডলুমে কেনাকাটি করে খাওয়াদাওয়া স্কোয়ারে ব্যাক করা গেল। এয়ারপোর্টের ওভারপ্রাঈস খাবারদাবারের চেয়ে কামাখ্যা রেস্তোরাঁর কোয়ালিটি দেখি অনেক ভাল। অনেক দিন বাদে কী ভাল হাক্কা খেলাম, এত কম তেলে এত স্বাদ, এম্নি কমই খেয়েছি, অন্য জায়গাতেও!

    এদিকে অসমিয়া খাবারদাবার কী ভাল লাগে, পাওয়া যায় এত কম! ত্রিপুরা বল, অসমের যেকোন জায়গা, সে কার্বি আংলঙ্গ হলেও, সেখানেও রাস্তার ধারে যেটুকু যা পাওয়া যায়, ঐ পুরী সব্জি।সব্জি মানেই মটর। খ্যাঁটনের আগ্রাসনের কথা হেথা কেহ তো বলেনা!
    অবশ্যই বড় মেট্রো শহরের কথা বলছিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত