এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ আগস্ট ২০১৮ ২০:৪২398400
  • বাহ ভাল খবর।
  • dc | ২৯ আগস্ট ২০১৮ ২০:৩১398399
  • আবাসনের আপডেটঃ সেই জিএম এর সাথে কথা হয়েছে, প্রথমে তিনি বললেন এই ডিসিশানটা নাকি সারা দেশের টাটা হাউসিং এর জন্য নেওয়া হয়েছে। আমি বললাম রতন টাটা যদি ওনাকে অফিসে মোবাইল আনতে না দেয় তো উনি টাটাবাবুকে স্যু করবেন কিনা। যাই হোক, আপাতত ঠিক হয়েছে এস্টেট ম্যানেজার সামনের উইকেন্ডে আবাসিকদের মিটিং ডাকবে আর মতামত জানবে। দেখা যাক কি হয়, অন্য আবাসিকরাও আপত্তি করলে নিয়মটা উঠে যাবে (অন্তত আমাদের প্রোজেক্টটায়)।
  • সিকি | ২৯ আগস্ট ২০১৮ ২০:২৮398398
  • মামু পুউরো মামুজাত হয়ে যাচ্ছে :)
  • Ishan | ২৯ আগস্ট ২০১৮ ১৯:২৪398397
  • আরে মাপলের সঙ্গে কাপলেট এর মতো মিল দিন।

    শাড়ি নিয়ে গেছে শার্টপ্যান্ট আর কবরী নিয়েছে ববকাট
    তবু দেহবল্লরী সুন্দর, আহা, চোখের মাপেতে ডবকা

    এইরকম আর কী।
  • বনজ্যোতস্নার পোস্ট | ২৯ আগস্ট ২০১৮ ১৭:৩৪398396
  • All five arrests stayed by Supreme Court. The detainees to stay in their houses till 5 September which is next hearing. Atleast their abductions have been averted. Fight against Fascism will not be easy, but the very important point is, all of us are fighting it out together.
    #FightBackIndia
  • pi | ২৯ আগস্ট ২০১৮ ১৭:২২398395
  • এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রিস্কেডুলিঙ্গ পলিসি কী, ক্যান্সেলের ইক্যুভ্যলেন্ট কিনা কেউ একটু চটপট এখানে জানাতে পারেন? থ্যাম্কু।
  • | ২৯ আগস্ট ২০১৮ ১৬:১১398394
  • ?? | ২৯ আগস্ট ২০১৮ ১৫:৫৮398393
  • রাফালে কেলেংকারিটা কী জিনিস?
  • শঙ্খ | ২৯ আগস্ট ২০১৮ ১৫:৩১398392
  • যদি ব সাহাদা হয়, তাহলে এটা ট্রোল কেস না।
  • dc | ২৯ আগস্ট ২০১৮ ১৪:৫৪398391
  • এ বোধায় ট্রোল করছে।
  • | ২৯ আগস্ট ২০১৮ ১৪:৪০398390
  • দিয়েছি টুকে টীকাসহ।

    এই ইতর ব-টাকে পেছনে ক্যাঁৎ মেরে ভাগানো দরকার। নো ওয়ান্ডার বাংলা সিরিয়াল দেখতে নিলেই ওয়াক ওঠে।
  • সিকি | ২৯ আগস্ট ২০১৮ ১৩:৪০398388
  • ইন্দ্রকাকা নয়, কাকু।

    আর রানারা তো আজগে ফুলটু বিনোদন দিয়ে যাচ্চেন। :)
  • সিকির জন্য পোদদো | ২৯ আগস্ট ২০১৮ ১৩:৩৬398387
  • (ওগো) ডবকা- মতন কচি
    আমি তোমার ইন্দ্রকাকা, তুমি আমার শচী।

    আমার যত সোপ-সিরিয়াল
    তোমার জন্য রচি

    তুমি যখন নীলাঞ্জনা,
    আমি তখন নচি।

    (ওগো)ডবকা-তাজা কচি!
  • ফ্যা চাং | ২৯ আগস্ট ২০১৮ ১৩:৩৪398386
  • বলেছিলুম কিনা...ইনিই রানারা।
  • হতভম্ব পথিক | ২৯ আগস্ট ২০১৮ ১৩:৩৩398385
  • ওরেশ্‌শালা এ বালটাকে কোত্থেকে জোটালেন মাইরি ! এতো পুরো রানারা ! মশাই ফুটুন তো আর খোরাক দেবেন না। আপনি তো আবার দুকান কাটা, খিস্তোলেও পড়ে থাকেন।
  • | ২৯ আগস্ট ২০১৮ ১৩:২৮398384
  • নারীর জন্ম কি ভাবে?
    পৃথিবী আবিষ্কার হওয়ার পর ভগবানরা জীব সৃষ্টি করলেন। যেমন, পোকা মাকড়, জীব জন্তু, পাখী ইত্যাদি।
    অনেক বছর পর ভগবানেরা ভাবলেন এবার এর থেকে উন্নত মানের জীব সৃষ্টি করা দরকার যারা নিজ বুদ্ধি বলে অনেক কিছু সৃষ্টি করতে পারবে। সৃষ্টি হল মানুষ। মানুষ মানে পুরুষ মানুষ। ভগবানেরা নিশ্চিত ঘুমিয়ে পড়লেন। অনেক বছর পর ভগবানেরা ভাবলেন পুরুষ মানুষদের বিনোদনের জন্য কি সৃষ্টি করা দরকার। সৃষ্টি হল নারী। এর পর পুরো পৃথিবী অনাচারে ভরে যেতে লাগল।
    এর পর ভগবানদের ঘুম চলে গেল। এ কি সৃষ্টি করলেন বলে কপাল চাপাড়াতে থাকল।
    সীতা লক্ষণরেখা পার করেছিল বলে " রামায়ণ " লেখা হল। দ্রৌপদী দুঃশাসনদের প্রভোক করেছিল বলে " বস্ত্রহরণ " হয়েছিল। লেখা হল " মহাভারত "।
    সেই ট্র্যাডিশন আজও চলছে। কখোনো বিপাশা বসু " বিড়ি জ্বালাইলে " নাচে। কখোনো সানি লিয়নি আর ভগবানরা আজও কপাল চাপড়ায়।
  • সিকি | ২৯ আগস্ট ২০১৮ ১২:৪৭398383
  • #MeTooUrbanNaxal এখন টুইটারে দু নম্বরে ট্রেন্ড করছে। প্রতীক এইমাত্র জানাল।
  • ফ্যা চাং | ২৯ আগস্ট ২০১৮ ১২:৩৫398382
  • মানে নিজের নিজের নাম আর কি। গর্বের সহিত বলিনু আমি #আর্বাননক্শাল।
  • ফ্যা চাং | ২৯ আগস্ট ২০১৮ ১২:৩১398380
  • বিবেক অগ্নিহোত্রী "ব্রাইট ইয়াং মাইন্ডের" খোঁজে আছেন। #UrbanNaxal দের প্রতি কারা সহানুভূতিশীল সেই লিস্ট বানানোর জন্যে। পাল্টা #MeTooUrbanNaxal ন্যাশনালি ট্রেন্ড হচ্ছে। জনতা হুলিয়ে অগ্নিহোত্রীকে ট্যাগ করে লিস্টে নাম ঢোকানোর দাবী করছে।
  • T | ২৯ আগস্ট ২০১৮ ১২:৩১398381
  • বড়ো তো বটেই। বলে কিনা ইন্ডিয়া স্পেসিফিক এনহান্সমেন্ট রয়েছে। হা হা হা, মাইরি।
  • | ২৯ আগস্ট ২০১৮ ১২:০৩398379
  • রাফালে স্ক্যামটা বেশ বড়গোছের যা বুঝছি। একেবারে পাগল হয়ে উঠেছে এটাকে যে কোনওভাবে চাপা দেবার জন্য।
  • Amit | ২৯ আগস্ট ২০১৮ ১২:০২398378
  • বোরো স্কেল যুদ্ধ হয়তো বাধানোর রিস্ক নেবেনা। তবে বোম্বে তাজ এ টেররিস্ট শুটিং এর মতো মাস্টার প্ল্যান হতেই পারে আবার। ইন্টারনাললি মাস হিস্টিরিয়া করতে পারলেই হলো।
  • dc | ২৯ আগস্ট ২০১৮ ১১:৪৬398377
  • হ্যাঁ, নির্বাচন পদ্ধতিটা কোনভাবে চেঞ্জ করার চান্স খুব বেশী, সাইমালটেনাস পোল তারই একটা উদাহরন। এমনিতে তো এমার্জেন্সি ডিক্লেয়ার না করলে বোধায় একেবারে বন্ধ করতে পারবে না, তবে অন্য কোন ফন্দি খাটিয়ে বন্ধ করার চেষ্টা করতেও পারে।
  • dc | ২৯ আগস্ট ২০১৮ ১১:৪৩398376
  • "কিন্তু যা বিষ ঢুকিয়ে দিয়েছে সেসব সহজে যাওয়ার নয়।।। হয়তো আদৌ যাওয়ার নয়"

    একমত। পাকাপাকিভাবে সোশ্যাল ফ্যাব্রিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে হিন্দু মহাসভা আবার হিন্দু কোর্ট বানিয়ে রাম রাজ্য বানাতে উঠে পড়ে লেগেছে। আগে এসব খবর পড়লে মজা লাগতো, এখন ভয় হয়।

    ইম্পেরিয়াম আমিও দেখেছি, বেশ ভালো।
  • সিকি | ২৯ আগস্ট ২০১৮ ১১:৪১398375
  • ডিসি এবং হুতো,

    একই কথা চারপাশেই ঘুরছে। ওরা হারবে বুঝতে পারছে, তাই এই সব। বেসিকালি ফিয়ার সাইকোসিস দিয়ে রাজত্ব কায়েম রাখার চেষ্টা করছে। হয় তো যুদ্ধও লেগে যাবে একটা। পাকিস্তানের সাথে আশু যুদ্ধের সম্ভাবনা দেখছি না, তাহলে কি চীনের সাথে?

    আমার কেন জানি না, আরও বড় ভয় করছে - হয় তো অমূলক, এরা নির্বাচন পদ্ধতিটাকেই টেম্পোরারিলি বন্ধ করে দেবে না তো?

    আর হুতোর এই কথাও আমার বার বার মনে হয়। যে ক্ষতি এরা করে দিয়ে গেল জনমানসে, যে লেভেলে নামিয়ে দিয়ে গেল দেশপ্রেম, ধর্ম, জাতীয়তাবাদের চেতনাকে, এ ক্ষত সারতে অনেক অনেক দিন লাগবে, হয় তো গোটা জেনারেশন লেগে যাবে।
  • খাদ | ২৯ আগস্ট ২০১৮ ১১:৩৪398374
  • সিকি ও গোকুল কি একই ব্যক্তি?
  • r2h | ২৯ আগস্ট ২০১৮ ১১:২৯398373
  • এরা মনে হয় কিছু একটা করেই ফেলবে। হিন্দু রাষ্ট্র কন্সেন্ট্রেশন ক্যাম্প নাজিপনা। ভাল্লাগেনা, আশা দেখিনা কিছু।

    মানে, ধরে নিলাম ভোটে হেরে টেরে গেল। কিন্তু যা বিষ ঢুকিয়ে দিয়েছে সেসব সহজে যাওয়ার নয়... হয়তো আদৌ যাওয়ার নয়... একটা খুব বড় অংশের মানুষের থেকে।

    আর, ঢুকিয়ে আর দিয়েছে কি, এসব ছিলই, এরা জাস্ট জাগিয়ে তুলছে। প্রথাগত বাম পার্টির সমর্থকদের মুখে যেসব জাতপাত বিষয়ক কথা শোনার অভিজ্ঞতা আছে, সেসবকে শুধু লজ্জাজনকই বলা যায়। এতদিন আড়াল ছিল, এসব নিয়ে প্রকাশ্যে বলা ফ্যাশনেবল নয়, এখন সেসব চলে যাচ্ছে।

    বিটিডাব্লু কদিন আগে দুটো সিনেমা বেশ লাগলো, মার্ক ফেল্টঃ দ্য ম্যান হু ব্রট ডাউন দি হোয়াইট হাউস (লিয়াম নিসন), আর ইম্পেরিয়াম (ড্যানিয়েল র‌্যাডক্লিফ)।
  • ছাগলছানা | ২৯ আগস্ট ২০১৮ ১১:২৫398372
  • ন্যাড়া বেলতলায় গেলেও....
  • dc | ২৯ আগস্ট ২০১৮ ১১:১৯398371
  • আমার কিন্তু মনে হচ্ছে ২০১৯ ইলেকশানে পরাজয়ের ইঙ্গিত পেয়ে গেছে বলে এগুলো ডেসপারেট অ্যাটেম্পট। যেমন গুজরাত ইলেকশানের আগে জিএসটি তে ঢালাও ছাড় দেওয়া হয়েছিল, কারন তখনই ইঙ্গিত পেয়ে গেছিল। এই ধড়পাকড় ছাড়াও দেখুন, সাইমালটেনাস পোল করানোর মরিয়া চেষ্টা চলছে। আর ২০১৯ এর আগে একটা যুদ্ধ টুদ্ধ লাগার চান্স আছে মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত