এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ৩০ আগস্ট ২০১৮ ১৩:১৯398430
  • হেরিটেজ সাইটগুলোকে কর্পোরেট দের দিয়ে মেনটেন করাতে অসুবিধেই বা কি? সরকারের যেটা দেখা উচিত, সেটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশান্স ঠিকমতো পালন হচ্ছে কিনা, যেসব ফেসিলিটি দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে কিনা। সেটা এএসআই করতে পারে, আর কাস্টোমার ফিডব্যাকও নিতে পারে। আর কর্পোরেটরা তো প্রফিট করবেই, প্রফিট ম্যাক্সিমাইজেসান ছাড়া আবার ব্যবসা হয় নাকি? সরকার কিছু রেভিনিউ পাবে, কর্পোরেটরা প্রফিট করবে, আর টুরিস্টরা ভালো ফেসিলিটি পাবে। সবারই লাভ।
  • | ৩০ আগস্ট ২০১৮ ১৩:০৫398429
  • ডিমনিটাইজেশন টা একটু অন্য আজব গলপ, ওতে আর এস এস এর বিচিত্র ইকোনোমিক চিন্তা রয়েছে, তার সঙ্গে আমেরিকান ইকোনোমিক গভরনেন্স এর সম্পর্ক কম। বলা যেতে পারে, ডিমনিটাইজেশন টা সত্তর দশকের জনতা গভরনমেন্ট এর আমলের দাদু দের লবি আর আদানি বন্ধু মোদীজির এটা একটা লবিগত অ্যাডজাস্টমেন্ট। দুঃখের কথা, এটা কে এস বি আই য়ের চেয়ারপারসন সমর্থন করে আশছিলেন ২০১২ থেকে, এস বি আই এর বাকে পারফর্মান্স মেট্রিকের এবং রুরাল ব্যাংকিং বাড়াতে না চাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করতে গিয়ে। খ
  • sm | ৩০ আগস্ট ২০১৮ ১১:১৮398427
  • কোন হেরিটেজ সাইটই কর্পোরেট কে পাকামি করতে দেওয়া উচিত নয়।ডালমিয়া পাঁচ বছরে ২৫কোটি খরচা করবে বলেছে। খাতায় কলমে। নিশ্চয় অনেক কম করবে। এই টাকার কয়েক গুন জল,খাবার বিক্রি করে তুলে নেবে।কিছু শো এরেঞ্জ করে ও তুলবে।
    আল্টি মেটলি জনগণের পকেট কাটার অভিনব ব্যবস্থা!
    এ জিনিষ আমরা ঝিলমিল থেকে নিক্কো পার্ক এর রূপান্তরে দেখেছি।জ্যোতি বসুর বদান্যতা!
    স্বচ্ছ ভারত ট্যাক্স থেকে তো সরকার বহু হাজার কোটি টাকা তুলেছে!
    এদেশ টার মতো কর্পোরেট হ্যাংলা দেশ; পৃথ্বী তে দ্বিতীয় নাই।
  • PT | ৩০ আগস্ট ২০১৮ ১১:১১398426
  • চোর পালানোর পরে ওয়াশিংটন পোস্টের বুদ্ধি বাড়ল দেখছি। ওদের দেশের ধাঁচে ও বুদ্ধিতেই তো এদেশের অর্থনীতি চলছে বলে শুনতে পাই!!
  • | ৩০ আগস্ট ২০১৮ ১০:৩৯398425
  • *কথা বাড়ায় নি
  • | ৩০ আগস্ট ২০১৮ ১০:৩৮398424
  • খরচের একটা হিসেব তো মার্কেটে ছিল। ঐ ফেরত আসা নোট তখন বোধহয় ৯৮% ধরে হিউজ গ্যাপ দেখিয়েছিল। এখন এই উর্জিতের গোণাগুণতি শেষ হবার খবর ধরে ঠি৯কঠাক গ্যাপ অ্যানালিসিস একটা লোকজন করে ফেলবে।

    এদিকে আপিসে 'আব কি বার'ওয়ালারা প্রায় সব অনসাইট যোগাড় করে কেটেছে। অবশিষ্ট একজন ট্রামবাবুর কড়াকড়ির ফান্দে পড়িয়া বহুত কান্দিতেছিল। তা কাল এই সেই কথা হতে হতে এন আর সি'র কথা উঠল। খুব তেড়িয়া হ্যাঁ ডকুমেন্টেশান ওমুক তমুক। তো বললাম প্রাইম ইসে আজ অবধি নিজের গ্রাজুয়েশানের কাগজপত্র দেখাতে পারল না। অর গরীব হতদরিদ্র লোকজন প্রজন্মান্তরের ডকুমেন্টেশান থিকঠাক দেখাবে এমত দাবী কেন হে?
    তো, আর কথা বাড়ায় খুচরো অজুহাত দেখিয়ে সটকে পড়ল।
  • র২হ | ৩০ আগস্ট ২০১৮ ১০:২৪398423
  • আর লিখেছে - “নোট বাতিলে লাভের থেকে খরচ বেশি হল কি না, সেই প্রশ্নও উঠেছে। কারণ নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতেই রিজার্ভ ব্যাঙ্ক ৮ হাজার টাকা খরচ করেছিল। গত বছর আরও প্রায় ৫ হাজার টাকা খরচ করেছে। ” আট হাজার টাকায় নোট ছাপিয়ে ফেলেছে? শস্তায় পেয়েছে দেখছি।
  • র২হ | ৩০ আগস্ট ২০১৮ ১০:২১398422
  • “নোট বাতিলের কুপ্রভাব নিয়ে খসড়া রিপোর্টে অর্থ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, ‘এতে বৃদ্ধির হার ১ শতাংশ বিন্দু কমেছে।’...”
    আবাপ লিখেছে। এক শতাংশ বিন্দু? দশমিক এক শতাংশ নয়? এরা কি খবরও গুগল ট্র্যান্সলেটরে ফেলে করে?
  • | ৩০ আগস্ট ২০১৮ ১০:১৬398420
  • মীরাক্কেল এ একটা জোকস শুনেছিলাম।
    একটি গাড়ি জনৈককে ধাক্কা মারলো। ডক্টরের কাছে গেলে ডক্টর বললেন " ভুল তো আপনার মশাই। যখন দেখলেন একজন মহিলা গাড়ি চালাচ্ছে তখন তো আপনার সরে যাওয়া উচিত ছিল। "
    আহত ব্যাক্তি বললেন " আমি তো পার্কের বেঞ্চে বলেছিলাম। কি করে বুঝবো? "
  • T | ৩০ আগস্ট ২০১৮ ১০:১৬398421
  • ফেকু বলেছিল ওকে য্যানো জীবন্ত পুড়িয়ে মারা হয়, কাজ না কল্লে।
  • সিকি | ৩০ আগস্ট ২০১৮ ১০:১৩398419
  • দুনিয়া জুড়ে খিল্লি হবে এখন।
  • dc | ৩০ আগস্ট ২০১৮ ১০:০০398418
  • এখানে প্রোকেক্টগুলোর একটা লিস্ট আছেঃ

    https://www.thehindu.com/news/national/red-fort-adoption-row-the-long-list-of-monument-mitras/article23729853.ece

    আমার মতে এটা বেশ ভালো আইডিয়া, আশা করবো বিভিন্ন প্রাইভেট কোম্পানি বিভিন্ন মনুমেন্টের দেখভাল ইত্যাদি করবে, প্রফিটও করবে, আমরা টুরিস্টরাও বেটার ফেসিলিটি পাবো।
  • dc | ৩০ আগস্ট ২০১৮ ০৯:৫৬398415
  • এই অ্যাডপ্ট এ হেরিটেজ প্রোজেক্টের আইডিয়াটা আমার ভালোই মনে হয়েছে। কিছু কিছু হেরিটেজ সাইটকে প্রাইভেট বা পাবালিক কোম্পানিরা মেনটেন আর ডেভেলপ করবে। যেমন ডালমিয়ার কোম্পানি লালকেল্লার কিছু অংশ মেনটেন করবে। ভালো আইডিয়া, কংগ্রেস এর বিরোধিতা কেন করছে বুঝিনি।
  • Ishan | ৩০ আগস্ট ২০১৮ ০৯:৪২398412
  • স্কলারদের উপর ভক্তিশ্রদ্ধা ক্রমশ কমছে। দা ইনভিজিবল সেক্স বলে একটি বই পড়ছিলাম। বেশ চমৎকার লেখা। প্রাগৈতিহাসিক যুগের মেয়েদের টিপিকাল জীবন বর্ণনা করেছেন, ৪৫,০০০ বছর আগের এক কল্পিত রমনীর কথা আছে তাতে, লেখকরা তার দিয়েছেন উরসুলা। কপি করতে পারলে ভালো হত, কিন্তু শক্ত বই, নিজের ভাষাতেই লিখি। উরসুলার জীবনকাহিনীতে নানা জিনিস আছে। তারা বইসন শিকার করত, নিয়েনডার্থালদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হত, এইসব। উরসুলার মা মারা যায় ২৯ বছর বয়সে। তখন উরসুলা পরিণতবয়সী। ছেলেদের চোখ টানত। শেষমেশ একটি ছেলেকে সে বেছে নেয়। তার সঙ্গে একটি বাচ্চা পয়দা করে ১৫ বছর বয়সে। জীবন কঠিন ছিল, বহু মানুষ অনাহারে, দুর্যোগে মারা যায়। উরসুলার চার বছর বাদে আরও একটি সন্তান হয়। এবং নাতিপুতির মুখ দেখে পরিপূর্ণ বয়সে যখন সে মারা যায়, তখন তার বয়স ৩৭।

    পড়ে স্তম্ভিত হয়ে গেলাম।
    ১। উরসুলা একটি ছেলেকে বেছে নেয়। তার নাতি বা নাতনীও হয়। মানে লেখকরা নিশ্চিত ৪৫০০০ বছর আগে মনোগ্যামি, ফ্যামিলি এইসব বস্তু ছিল। আজকের মতই।
    ২। প্রথম বাচ্চা হল ১৫ বছর বয়সে। অর্থাৎ কিনা ফার্টিলিটি এখকার মতই ১৫ তে শুরু হত।
    ২। আরও ইন্টারেস্টিং, পরিপূর্ণ বয়স = ৩৭ বছর। অতকাল আগে সবাই জানে, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ কম ছিল। এমনকি চারশো বছর আগেও লাইফ এক্সপেক্টেন্সি অ্যাত বার্থ মনে হয় ৪৫ ছিল। কিন্তু সেটা শিশুমৃত্যুর কারণে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট ৫ মোটেও ৪৫ বছর ছিলনা, অনেক বেশি ছিল। চারশো বছর আগে ৪৫ বছরের লোককে কেউ বৃদ্ধ, বা মরার বয়স হয়েছে বলতনা। টিপিকালি লোকে ৬০-৭০ বছর বাঁচতই। ৪৫,০০০ বছর আগেও সেই একই সূত্র প্রযোজ্য ( শিশুমৃত্যু আর লাইফ এক্সপেক্টেন্সির হিসাব পড়েছি, ডিটেল দিলামনা)।

    এঁরা স্বনামধন্য অ্যানথ্রোপলজিস্ট। ধরে ইশকুলে পাঠানো উচিত। মিনিমাম একটু স্ট্যাটিস্টিক্স শেখার জন্য।
  • T | ৩০ আগস্ট ২০১৮ ০৯:৪২398413
  • কিছুদিন আগে আবাপয় বেরিয়েছিল রূপাদেবীর বক্তব্য।
  • দুইখান পোশ্নো ছেল | ৩০ আগস্ট ২০১৮ ০৯:৩৯398411
  • 'টিভির দ্রৌপদী' মানে কী রুপা? লিংক দেয়া যাবে? অবিশ্বাস করছি না। এনিথিং ক্যান কামাউট ফ্রম দেয়ার স্টুপিড মাউথস।

    লাল কেল্লা এখন ডালমিয়া কোম্পানির হাতে? সত্যি? হেরিটেজ সাইট প্রাই্ভেট কোম্পানি কিনতে/লিজ নিতে পারে?
  • sm | ৩০ আগস্ট ২০১৮ ০৯:২২398410
  • এই 'খ 'টি কে বাবা!রাজবংশী না উল্লেখ করে,, খালি বাঙালি বললে কি এমন মহাভারত অশুদ্ধ হতো?
  • sm | ৩০ আগস্ট ২০১৮ ০৮:৫৭398408
  • জাস্ট অসাম! দুপায়ে বারো আঙ্গুল নিয়েও কি পারফরম্যান্স!
    এবার যদি কর্পোরেট গুলো থেকে কিছু স্পন্সরশিপ আসে।
    কেন্দ্র সরকার কিছু করলে, ভালো।
    রাজ্য সরকার নিশ্চয় ভালো সম্বর্ধনা দেবে। আর্থিক সাহায্য ও করবে।
  • aranya | ৩০ আগস্ট ২০১৮ ০৮:৪৬398407
  • সবচেয়ে কঠিন ইভেন্ট
  • aranya | ৩০ আগস্ট ২০১৮ ০৮:৪৩398406
  • হেপ্টাথলনে সোনা - ভাবাই যায় না! জ্জিও স্বপ্না
  • Du | ৩০ আগস্ট ২০১৮ ০৭:৩৮398405
  • মামুর শত্রু হিট হয়ে গেছে। হোয়াতে ঘুরছে এখন।
  • pi | ২৯ আগস্ট ২০১৮ ২৩:৩৫398404
  • ফিরদৌসী কোর্মা খাসা।

    ওদিকে এবার স্বপ্না বর্মন। এশিয়াডের টই হোক একটা।
  • PT | ২৯ আগস্ট ২০১৮ ২২:১৯398403
  • "Police raid homes of Left-wing activists in several states;"
    যাক নিশ্চিন্ত হওয়া গেল!! পব-তে বাম-এক্টিভিস্ট বলে কিছু নেই.....

    ".....এই গ্রেফতারির বিরুদ্ধে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেন ইতিহাসবিদ রোমিলা থাপার-সহ বিশিষ্টজনরা।"
    ....এমনকি বিশিষ্টজন বলেও কিছু নেই!!
  • pi | ২৯ আগস্ট ২০১৮ ২১:৪৬398402
  • করিমসের কী যেন ভাল?
  • Atoz | ২৯ আগস্ট ২০১৮ ২১:৩১398401
  • "কবরী নিয়েছে শবরী" হলে কেমন হয়? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত