এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ৩১ আগস্ট ২০১৮ ১২:৫৯398489
  • ত্রিপুরাতে হরিনা বলে একটা জায়গা আছে। সমাজ বইয়ে পড়তে হতো। পরে হরিয়ানার নাম শুনে একটু চিন্তায় পড়েছিলাম, হরিনা আর হরিয়ানা এক কিংবা কাছাকাছি কিনা এই ভেবে।
    আরো ছিল মির্জা গর্জি পেচারথল হাতিরলেটা বক্সনগর গাবর্দি। বক্সনগরে আমার কাকার মক্কেল ছিল আর গাবর্দির ছানার পায়েস বিখ্যাত। আর নদী হলো গিয়ে রিয়া রাইমা সরমা মনু ছামনু নাতিমনু পুতিমনু (সত্যি, মনু নদী পুরো বংশলতিকা নিয়ে আছে) ধলাই লঙ্গাই জুরী মুহুরী ফেনী।

    হরিয়ানা শুনে এইসব মনে পড়লো।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১২:৫৯398490
  • এই খবরের লিঙ্ক টা দিয়ে কি কি চতুর্বর্গ লাভ হলো?রাজ্য সরকার পুরষ্কৃত করেছে, চাকরীর অফার ও দিয়েছে। এবং বেশ দ্রুত রেসপন্স করেছে।
    এর ওপর রয়েছে কেন্দ্র সরকার।
    তারা তাদের দিক থেকে যা কিছু ঘোষণা করার করবে।
    তা, এর মধ্যে রাজবংশী নিয়ে আসার কি হলো?
    নিজেকে বেশি স্মার্ট প্রমাণ করা হলো?
  • | ৩১ আগস্ট ২০১৮ ১২:৪৪398488
  • হ্যাঁ ওঁরা খুশি হলেই আমরা ও খুশি। কিসে বেশি খুশি হবেন বলেছেন মাত্র এই আনন্দবাজারের খবরে। যেটার লিংক আগেই দেওয়া হয়েছে, আবার দেওয়া হল।
    "
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে দশ লাখ টাকা পুরস্কার এবং সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন এ দিন। দেওয়া হবে বড় সংবর্ধনাও। যা শুনে স্বপ্নার প্রতিক্রিয়া, ‘‘হরিয়ানা, ওড়িশা, ঝাড়খণ্ড এশিয়া়ডে সোনা জিতলে তো কোটি কোটি টাকা দিচ্ছে শুনছি। মমতা ম্যাডামের সঙ্গে দেখা হলে বলব, আমরা খুব গরিব। বাবা-মা খুব কষ্ট করে গ্রামে থাকে। আমাকে কলকাতায় থেকে অনুশীলন করার জন্য একটু থাকার জায়গা দিন।’’ ইতিমধ্যেই দু’টি তেল কোম্পানি, একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন স্বপ্না। বললেন, ‘‘রাজ্য সরকার আমাকে চাকরি দেবে বলছে, আমি কৃতজ্ঞ। তবে আমি কোথায় চাকরি করব, স্যরই ঠিক করবেন।’’
    "

    https://www.anandabazar.com/sport/swapna-remembers-painful-days-before-competition-1.856321?ref=hm-topnav

    এ ব্যাপারে আর জানার কিছু থাকলে, ক্রীড়াবিদ বা তাঁর কোচ স্যার, মুখ্যমন্ত্রীর আফিশ অথবা রাজ্য সরকার বা আনন্দবাজার এর স্ব স্ব ক্রীড়া বিভাগে যোগাযোগ করুন। আর হরিয়ানা এক কোটি টাকা দেয় কিনা জানতে হরিয়ানা র ক্রীড়া বিভাগে যোগাযোগ করতে পারেন, হরিয়ানা যেতেও পারেন, আর জানানোর কিছু থাগলে, আনন্দবাজারে বিজ্ঞাপণ দিতে পারেন।
  • sm | ৩১ আগস্ট ২০১৮ ১২:২৮398487
  • খ, এর নিরাশ হবার কিছু নেই।
    বাঙালি বিজয়িনীর সাফল্যে,মুখ্যমন্ত্রী আপ্লুত। গোটা পব ই খুশি।
    রাজ্য সরকার থেকে পুরষ্কার এর সঙ্গে চাকরী ঘোষণা।
    স্বপ্না ও তাঁর পরিবার খুব খুশি।সেটা তাঁরা নিজেরাই জানিয়েছেন।
  • সিকি | ৩১ আগস্ট ২০১৮ ১০:৫২398486
  • আমাদের ছাত্তরবয়েসে একবার মনোজদের অদ্ভূত বাড়ি সিরিয়ালমতম কিছু একটা হয়েছিল। সে সেই জমানার কথা যখন বাংলায় কলকাতা এবং হিন্দিতে নুক্কড়ের মতন ফাটাফাটি সিরিয়াল চলছে। সেই মার্কেটে এল মনোজদের অদ্ভূত বাড়ি।

    আমি তো জমিয়ে বসলাম। তারপরে দেখি সে কী জিনিস রে ভাই! সেই যে গৃহশিক্ষক দুঃখহরণবাবু, যিনি চেয়ারের ওপর উবু হয়ে বসে পড়াতেন, তাঁর চরিত্রটা যে করছে, সে অতিকষ্টে একটা আড়ষ্ট ভঙ্গিমায়, বিপজ্জনকভাবে চেয়ারের ওপর বসে রয়েছে। তারপরে সেই যে মনোজের কাকা ভজহরি, যাঁর বাজারে গিয়ে দরদাম করা বিখ্যাত, সেই লোকটির বাজারে গিয়ে দরদাম করা - পালংশাক কত করে খুকি? "মেয়েটি মুখ ঝামটা দিয়ে বলল, "টাকা টাকা"। ভজবাবু মুখখানা ভার করে বললেন, 'পান খাওয়ার কথায় রাগ করলে খুকুসোনা? এমাঃ, রাগ করলে? পালং কখনও এক টাকা হয়!'"

    - এই অংশটা, আমার আজও মনে আছে, সিরিয়ালে কোত্থেকে সেই খুকীকে ধরে এনেছিল কে জানে, গায়ে একটা আলোয়ান জড়িয়ে তার মধ্যে মুখ গুঁজে সে কুঁইকুঁই করে বলল, টাকা টাকা। সেই মুখ ঝামটাটাই এল না। ধুত্‌!

    সেই মনোজদের অদ্ভূত বাড়ি আবাআর হচ্ছে?
  • | ৩১ আগস্ট ২০১৮ ১০:৪০398485
  • উঁফ বাঁবাঁ আঁবাঁড়
  • | ৩১ আগস্ট ২০১৮ ১০:১৮398484
  • হ্যাঁ হ্যাঁ একদম উঠে যাক।

    মনোজদের ইদ্ভুত বাড়ি - সেদিনই কোথায় একটা বললাম ত। এরপরে দেখবি হয়ত 'পটাশগড়ের জঙ্গলে' ও বানানোর ধৃষ্টতা দেখাবে কেউ।
  • T | ৩১ আগস্ট ২০১৮ ১০:১১398483
  • বাংলা ফিঁল্মো এবং সিঁরিয়াল ইন্ডাস্ট্রি য্যানো শিগগিরি উঠে যায়।
  • T | ৩১ আগস্ট ২০১৮ ১০:০৯398482
  • দুটোই।
  • | ৩১ আগস্ট ২০১৮ ০৯:২৯398481
  • পুনে পুলুশের এই আমাদের মিষ্টি সোনা 'ফ্যাসিস্ট স্টেট'এর বিরুদ্ধে বজ্জাত আর্বাননক্সালরা চক্কান্ত করছে দেখুন না - ব্যপাট্টা বেশ খিউটমতম হইছে। প্রশ্ন হল এরা কি নিতান্তই মানে না বোঝা মুর্খ নাকি গর্বসে কহো হম ফ্যাসিস্ট হ্যায়-টাই গোসন্তানদের নতুন শ্লোগান?
  • dd | ৩১ আগস্ট ২০১৮ ০৮:২৭398479
  • আর লরেন বাবুর ক্লোন হবে। পৃথিবীর সব দেশেই ওনার ক্লোন প্রেসিডেন্ট বা সুলতান হয়ে বসবেন। পুরো ডবকা রামরাজ্য চলবে।

    এ প্ল্যানেটে নাহি রবে হিংসা অত্যাচার।
  • dd | ৩১ আগস্ট ২০১৮ ০৮:২১398478
  • মানুষ বেশীদিন বাঁচছে, আরো লম্বা হচ্ছে, আরো জোরে দৌড়ুচ্ছে, বেশী লাফাচ্ছে, বেশী বুদ্ধিমন্ত হচ্ছে - এ সবই হচ্ছে।

    আরো একশো বছর পরে মানুষ অন এভারেজ ছ ফুট হবে, একশো মিটার দৌড়ুবে ছয় সেকেন্ডে, গড় আই কিউ হবে একশো আশী - এ সবই হবে। আমি জানি।
  • Tim | ৩১ আগস্ট ২০১৮ ০৮:১১398477
  • শুধু লুচির গানটা বাদে বাকিটা ট্র্যাশ হতে চলেছে। অনিন্দ্য কি কনসিস্টেন্টলি বাজে ফিল্ম বানিয়ে চলেছেন। এই ইন্ডাস্ট্রি থেকে যে কী লাভ কে জানে!
  • Ishan | ৩১ আগস্ট ২০১৮ ০৮:০৯398476
  • টেকনোলজি যা খুশি করুক, কোনো চাপ নেই। ভালই হয়। সমস্যাটা শুধু স্ট্যাট নিয়ে দিনে ডাকাতি করলে।
  • Atoz | ৩১ আগস্ট ২০১৮ ০৮:০৩398475
  • মহাভারতেই তো আছে। ভীষ্ম। ইচ্ছামৃত্যু। ঃ-)
  • dd | ৩১ আগস্ট ২০১৮ ০৮:০১398474
  • আর মুকুল বাবুর কেসটাই বা কী? কোনো কাগজেই তো কিছু দেখলাম না।

    এটাও কি পোস্ট ট্রুথ ?
  • dd | ৩১ আগস্ট ২০১৮ ০৭:৫৯398473
  • আমাদের ঈশেনের এ সব কী কথা? "বিজ্ঞানীদের কি সিরিয়াসলি মাথা খারাপ হয়ে গেছে?"। বিজ্ঞানীদের মাথা খারাব হবে ক্যানো - এট্টু আট্টু এক্সেন্ট্রিসিটি থাকে, ব্যাস।

    "বিজ্ঞান হচ্ছে সত্য। ক্যানো না উটি মার্ক্সবাদ। " ছোটোব্যালাতে পড়েন নি ?

    আর এটাও পড়ুন। লাইব এক্ষ্পেকটেন্সি তো দূরের কথা, মৃত্যুও আমরা তুলে দিছি।

    https://www.thinkspain.com/news-spain/30425/death-will-be-optional-and-ageing-curable-by-2045-say-genetic-engineers। নতুন কিছু নয়, আমাদের শাস্ত্রে এরম অনেক্গুলি ঘটনার কথা পষ্টো ল্যাখ আছে। সেটার থেকেই টুকেছে।

    তবে এও ঠিক, এক বার ইচ্ছামৃত্যু চালু হয়ে গ্যালে, Life expectancy আর বাড়বে না।
  • Atoz | ৩১ আগস্ট ২০১৮ ০৭:২৬398472
  • টংলিং নিয়েও করবে বলছিল। অতি সর্বনাশের কথা।
  • T | ৩১ আগস্ট ২০১৮ ০৭:১৯398471
  • আরেকটি অ্যাড ফিল্ম। এরা অন্য কিছু নিয়ে হাত পাকায় না ক্যানো। যত্তসব!
  • T | ৩১ আগস্ট ২০১৮ ০৭:১৭398470
  • হায় খোদা, এ তুমি কী কল্লে!

  • Atoz | ৩১ আগস্ট ২০১৮ ০৬:৫৮398469
  • আচ্ছা, মহাভারতে যে এক খনকের কথা ছিল( জতুগৃহের অংশে ), তাঁর কী কোনও নাম উল্লেখ করা ছিল? তিনি কি সুড়ঙ্গ খুঁড়ে দিয়েছিলেন?
  • i | ৩১ আগস্ট ২০১৮ ০৬:৫২398468
  • গভীর কুয়ো খোঁড়া প্রসঙ্গে- ঃ)
  • i | ৩১ আগস্ট ২০১৮ ০৬:৪৯398467
  • সিজিয়াম দিয়ে বোরহোল লগিং কথা বলছে মনে হয়
  • Atoz | ৩১ আগস্ট ২০১৮ ০২:৫১398466
  • এঁরা অঙ্ক আর স্ট্যাটিস্টিক্স এর ক্লাস মন দিয়ে করুন এক বছর। সিরিয়াসলি পড়ুন, পরীক্ষায় বসুন।
  • Ishan | ৩১ আগস্ট ২০১৮ ০২:৪৪398465
  • বিজ্ঞানীদের কি সিরিয়াসলি মাথা খারাপ হয়ে গেছে? নাকি আমারি মথা খারাপ হল?

    সিবিএস নিউজ পড়ুনঃ
    https://www.cbsnews.com/news/could-we-live-forever-or-even-come-close/

    আমরা কি অনন্ত কাল বাঁচতে পারি? প্রশ্নের উত্তরে জানানো হচ্ছেঃ

    Consider how life expectancy has increased over the last two centuries. An average man born in 1800 had a life expectancy of 35 years. In 1900, he would have made it all the way to 47. By 1950, average life expectancy was up to 68 years, and now it's up to 78.

    The trend is definitely favorable. But how far can we take it?

    লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বাড়ার সঙ্গে অনন্ত আয়ু হবার কি সংযোগ, লেখক পরিষ্কার করেননি। সেও একরকম করে ভালো। কিন্তু এরপর দেখুন নিউইয়র্ক টাইমসঃ
    https://www.nytimes.com/2003/11/11/science/could-we-live-forever.html

    যাকে কোট করা হচ্ছে তিনি একজন বিখ্যাত বায়ো কী যেন একটা। একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলছেনঃ

    From 1840 until today, the life expectancy in the countries that are doing the best has increased two and a half years per decade. It's linear, absolutely linear, with no evidence of any decline or tapering off. Why can't it continue to go up?

    মানে? আর ইউ কিডিং? এবার তো পোবোন্ধো ফাঁদতে হবে দেখছি।
  • Atoz | ৩১ আগস্ট ২০১৮ ০২:৩৮398464
  • উর্সুলা কি হিউম্যান? সে যেই ছেলেটাকে বেছে নিল, সে কি হিউম্যান না নিয়ান্ডার্থাল? উর্সুলার ছেলেপুলেদের সবার বাবা কি ওই ছেলেটাই? ৩৭ বছর বয়সে উর্সুলা মারা গেল কী করে, অসুখে, বন্যজন্তুর আক্রমণে নাকি এমনি-এমনি? তখন কি ওই ছেলেটা(মানে উর্সুলার ছেলেপুলেদের বাবা) বেঁচে ছিল?
  • Atoz | ৩১ আগস্ট ২০১৮ ০১:৪৭398463
  • "পিঠে করে বোমা এনে খুঁড়ে ফ্যালো কুয়ো
    সব গান হয়ে গেলে পড়ে থাকে ধুয়ো।"
  • dc | ৩০ আগস্ট ২০১৮ ২২:৫৪398462
  • মুকুল বাবু পাল্টি খেলেন নাকি? কদিন আগে তো চন্দন মিত্রও খেয়েছেন। তার মানে হাওয়া মোরগরা হাওয়ার ডিরেকশান ঠিকই বুঝতে পারছে।
  • T | ৩০ আগস্ট ২০১৮ ২১:৪৭398461
  • :)), এটা হ'লে কিন্তু বিচিপিকে পুরো লেফট রাইট কাঁচি মারবে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত