এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৭398610
  • হুলুস্থুলুটা যারা করছে তাদের অধিকাংশ মহাভারতের কচুপোড়াও পড়েনি। তাদের কাছে মহাভারত পবিত্র ধর্মগ্রন্থ, তার ওপর লেখকের নাম শামিম আহমেদ, তাই ওদের ইসে অনুভূতিতে বড্ড লেগেছে।
    বইপোকা গ্রুপে একটু তক্ক করতে গেছিলাম, একদম বেছেবুছে কমেন্ট গুলি আমার উড়িয়ে দিয়েছে সব।

    প্রতিভা বসুর মহাভারতের মহারণ্যে-র বহুল প্রচার হোক এ আমার অনেক দিনের ইচ্ছে।
  • Atoz | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৫398609
  • ডিডি,
    আচ্ছা, এই ভীমে আর জরাসন্ধে যে মল্লযুদ্ধ চলল চোদ্দোদিন, এঁরা খাওয়াদাওয়া ঘুম ইত্যাদি করতেন তো? একটানা লড়াই নিশ্চয় নয়?
  • Atoz | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৯398608
  • ডিডি,
    এদিকে তো রবিবারের কাগজে কৃষ্ণ নিয়ে লিখতে গিয়ে জরাসন্ধকে কংসের জামাই বানিয়ে দিয়েছেন এক লেখক। হুলুস্থুলু পড়ে গ্যাছে ফেবু জুড়ে। শ্বশুরকে স্রেফ জামাই বানিয়ে ছেড়ে দিয়েছেন। আরো নাকি অনেক কান্ড করেছেন, বারোশো ঊনষাট সালে নাকি প্রথম মহাভারত লেখা হয়, এমন বক্তব্যও নাকি দিয়েছেন।
    ঃ-)
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৮398607
  • একটা কথা মনে হল ভাবতে ভাবতে, ইনদো, হিন্দু মহাসভা আর আর্যসমাজি দের এম্ফাসিস টা সোসাইটি, আর এস এস এর এম্ফাসিস টা স্টেট, এটা একস্প্লোর করতে পারিস।
  • dd | ০২ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৪398605
  • আমাকে এক সুপরিচিত মহামহিলা এক্টা লিং দিয়েছেন। সেটি আমার পিসিতে ইনস্টল করতেই শ খানেক WW2'র বই হাসতে লাগলো। কিলিক করলেই পড়া যাবে। চিন্তা করুন !!

    মে'দের ইউনিভার্সিটির পালা চুকতেই আমার বইএর সাপ্লাই একদম ফুইরে গেছিলো। খুবি মুহ্যমান হয়ে থাকতাম।

    এক্ষণে, আমি আহ্লাদে একেবারে স্তম্ভিত হয়ে গেছি। সবকটা বই পড়তে পড়তেই বোধহয় মগজে ছানি পড়ে যাবে। তা হোক। স্লগ ওভারগুলি আনন্দে কাটবে।

    আপনেদের কারুর লিং লাগলে কইবেন।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৭398604
  • প্রশ্নের উত্তর অগ্নিবেশ সার্চ করলেই পাওয়া যাবে। প্রচুর মেটেরিয়াল আছে, অগ্নিবেশ নিজে অপিনিয়ন লেখেন ইন্ডিয়ান এক্সপ্রেস এ। ইন্ডিয়ান এক্সপ্রেসের করা একটা প্রোফাইল ও আছে, যেটা ওরা ফ্যাকট শিত হিসেবে ইউজ করে সেটাও আছে। আমার কাছে এমন কোন ইনফরমেশন নেই আলাদা যেটা ইনটারনেটে কভার্ড না। এমনিতে ক্ল্যাশটার মধ্যে ইনটেলেকচুয়াল বনাম অ্যাকটিভিজম ক্ল্যাশ ই মেন, প্লোআস এন জি ও স্টাইলের ফান্ডিং সংক্রান্ত, তার সঙ্গে কাস্ট মোবিলিটি সংক্রান্ত তত্ত্বের বিবাদ থাকা আশ্চর্য্য না। বন্ডেড লেবার দের আন্দোলনের বড় নেতা এমনিতে, অতএব, তার পরেই ল্যান্ডেড কাস্ট এর সঙ্গে ক্ল্যাশ স্বাভাবিক, তবে চরন সিংহের লোক দলের সঙ্গে ছিলেন অনেকদিন। কাজের প্যাটার্ন টা বিনোবা ভাবে র মত, মাও-ইস্ট দের সঙ্গে নেগোশিয়েশনের কথা বলেন, যে পার্ট টা ইনটারনেটে পাচ্ছি না, সেটা হল জনতা পার্টির আমলে কদ্দিন কি মিনিমাম প্রোগ্রামে সরকারের সমর্থনে ছিলেন, নাকি সেটা গোটাটাই জে পি র ক্যারিশমা, জানি না ঐ সময়ের লেখা না পড়লে বুঝবো না। পাবো কোথায় জানি না। খ।

    লাইফলং ইন্টারেস্ট বলতে আমি কি বলছিলাম বোঝাছ্হি। হিন্দু পোলিটিকাল অরগানাইজেশন গুলোর মেন চাপ কিন্তু কাস্ট মোবিলিটি কে অ্যাড্রেস করা, ঐতিহাসিক ভাবে। সেটা পুনে কোলাপুরে এক রকম ভাবে হয়েছে, মধ্য প্রদেশ, উত্তর ভারতের এর কালচারাল পোলিটিকাল সেন্টার গুলো তে একেক জায়গায় একেকভাবে হয়েছে। আর্য সমাজ লোকের বিয়ে দিয়েছে একটা সময়ে। আবার আর্য সমাজী রাই, আম্বেদকরের কে বক্তৃতা দিতে ডেকেছিল, সেই ইনভিটেশন উইথড্র করে, পরে এই না দেওয়া বক্তৃতাই বিখ্যাত থিসিস অ্যানিহিলেশন অফ কাস্ট চেহারায় প্রাইভেটলি প্রকাশিত হয়। রাম জনমভূমি আন্দোলনের এবং স্মলার স্টেট ফর্মেশনের এজেন্ডা এবং ৩৭০ বা পারসোনাল ল ইত্যাদি বিষয়ে ক্যাম্পেন গুলোর মেন উদ্দেশ্যই এই কাস্ট মোবিলিটি কে অ্যাড্রেস করার সমস্যা টা র থেকে দায় ঝেড়ে ফেলে, এন ডি এ গোছের ফ্রন্টে, পাসোয়ান গোছের লোক কে এনে ফেলা। এই এন্ডিয়ে টা নিয়ে পুরঞ্জয় গুহ ঠাকুরতার বৈ আছে দেখতে পারিশ, কিন্তু লাইফলং ইন্টারেস্ট না থাকলে সব দিক কভার করা অসম্ভব, এক জনের পক্ষে লাইফ লঙ ইন্টারেস্ট থাগলেও সম্ভব কিনা জানি না। আমি জাস্ট খবর রাখা জন্য যেটা করি, সেটা তোর পদ্ধতির থেকে আলাদা বিশেষ কিছু না, খবরের কাগজ পড়া আর ব্যাক স্টোরি রিসার্চ করা একটু। যখন যেটায় ইনটারেস্ট পাই। তবে শ্বাদীনতা পরবর্তী স্টেট বিল্ডিং এর নানা দিক নিয়ে যদি ব্রিফ ইন্ট্রো সিরিজে যদি গুরুচন্ডালির জন্য তোকে কন্ট্রিবিউট করতে হয়, এটা চালাতে হবে তোকে। মাল জোগাড় করে রাখ, সাইজ, বাজেট সময় অনুযায়ী একেকটা লেখা তৈরী করবি। তোর তো এই ব্যাপারে লম্বা করে ভাবা উচিত। দেশ ফ্যাসিস্ট হতে চললো, এসব পড়াশুনো করে রাখাই ভালো। ঠান্ডা মাথা তো আমাদের দেশে বেশি নাই। আমর তো টেনশন হয়, মরার আগে হয়তো দেখবো, ছোটো ছোটো ছেলে মেয়েরা দাংগা কেন জরুরী বলে থিসিস লিখছে। this place is going complete bonkers.
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৮398603
  • এই তো শ্মশান ইত্যাদি....
  • b | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১১398602
  • ফোর্থ ইনিংস। ভারত ২৪৫ করলে জিতবে, সিরিজ ২-২ হবে।

    এখনঃ ৩১/৩।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৯398601
  • * জয় গোস্বামী
  • PI | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৩398600
  • আজ প্রতিদিন রোববারে যয় গোস্বামী এক ব্যাগ৯০এ অয়নদার বিষণ্ণ রূপকথার কবিতাগুলো নিয়ে খুব সুন্দর লিখেছেন, মায়া নিয়েও।

    কেউ পারলে লিন্ক দেবেন। ছবি দেওয়ার কী হ্যাপা।
  • Pi | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫০398599
  • এই নাথপন্থী নিয়ে টাতিন এক্সময় কত মোহময় ব করেছে, এখন কী বলে জিগেশ কোরোঃ)
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৮398598
  • তবে কিনা সেরম তো কত কী ই হচ্ছে। কবীর ছিলেন নাথপন্থের অনুরাগী।গোরখনাথ হিন্দু মুসলিম মিলনের কথা বলে গেছেন।এখনো অনেক মুসলিম নাথপন্থী যোগী আছেন যাঁরা সারেঙ্গি বাজিয়ে রামায়ণ গান করে বেড়ান।রংপুরে এককালে প্রচুর ছিলেন।

    তা বাদে কোথাকার এক চীফ মিনস্টার যোগী, তিনিও জব্বর নাথপন্থী।

    একই গাছে কী বিচিত্র ফল বাপা!
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৬398597
  • আর এইটা বলো তো কেমন করে ঘটছে-আদি আর্যসমাজীদের হাত ধরে হিন্দু মহাসভা তৈরী হচ্ছে, আবার এদিকে স্বামী অগ্নিবেশও আর্যসমাজী এবং বিজেপির হাতে ক্যাল খাচ্ছে।
  • I | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৯398596
  • লাইফলং ইন্টারেস্টের জায়গাতে এখনো গিয়ে উঠতে পারি নি।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৬398595
  • সর্বনাশ, অসংখ্য গ হয়ে গেছে, যাক এমনি তো কোন গুরুত্ব নেই অসুবিধা নাই।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৩398594
  • পাওয়ারে আসার অল্প আগে পরে, দিল্লীর 'এক্সপার্ট' মহলে নানা ধরণের থিংক ট্যাংক গোত্রের ইনস্টিটিউট গড়ে উঠেছে, যাদের মেন কাজ হল স্ট্র্যাটেজিক স্টাডিজ, অর্থনীতি, এগুলো নিয়ে রাইট অফ সেন্টার ভিউ কে প্রোমোট করা, আর এস এস সাধারণত এগুলোর সঙ্গে কম্পিট না করে কো অপ্ট করে, যখন পারে না, বিরোধীহীন রাজনীতিতেও যেহেতু বিরোধী থাকে, তখন এদিক ওদিক মজার লেখা বেরোয়, সেগুলো এট্টু খ্যাল করে কাল্টিভেট তোকে করতে হবে, যদি এটা লাইফলং ইন্টারেস্ট এর কাজ হয়, আর এট্টা বইয়ের জন্য কাজ করলে অত কিসু লাগবে না। খ
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৯398593
  • ইন ফ্যাক্ট পাবলিশিং এর সময়টার কারণে, গ এর বিষয়টা হয়তো এই বইটাতেই পাবি, তাই নেড়ে চেড়ে দেখতে পারিশ ক্ষতি নাই। ইকোনোম্কি টাইম্স এর ইনটারভিউ তে এটাই এম্ফাসিস।
  • dc | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫১398592
  • এই বইটা আমি পড়িনি, তবে স্বরাজ্যম্যাগে এটার একটা রিভিউ বেরিয়েছিলঃ

    https://swarajyamag.com/books/a-book-on-rss-inherently-western-but-honest

    রিভিউটা পড়ে মনে হলো প্রোপাগান্ডা টুল হিসেবে বইটার ব্যাবহারে আরেসেস অখুশী না।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৬398591
  • *জাফ্রেলট সেটা আলাদা করে করেন নি। খ
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৫398590
  • তোর লেখায় ক্রিস্টোফার জাফ্রেলট অলরেডি রেফার করেছিশ। আউট সাইডার ভিউ, সোশাল অর্গানাইজেশন স্ফিয়ারে, মোটামুটি ওটা অথেনটিক। এবার এই বইটার যা রিভিউ ইনটারভিউ ইত্যাদি আছে তাতে নতুন কি আছে বুঝি নি। ইনটার ভিউ একটাতে এন আর সি / আসাম প্রসঙ্গ আছে, সেটা বইয়ে কতটা কি আছে জানি না, তাই পড়ে দেখতেও পারিশ। প্লাস এম্ফাসিস টা ইতিহাস বা হিন্দু রাষ্ট্রের পরিকল্পনার থেকেও কারেন্ট অ্যাফেয়ার মনে হচ্ছে।

    প্রটিটি বিদেশী গবেষকের বই ই আর এস এস সম্পর্কে, 'আনপ্রিসিডেন্টেড অ্যাকসেস' ক্লেম করে, (জাফ্রেলট অ) সেটার কারণে ইশান যা বলেছে সেটা সন্দেহ হয়। আমার শোনা এক আদি তামিল ও সংস্কৃত ভাষার পন্ডিতের ও তাই অভিজ্ঞতা, একটা রহস্যাবৃত অর্গানাইজেশন, যেটা মঞ্চের আড়ালের সুতো টানাটানি তে থাকে, তারা নিজেদের সম্পর্কে যা দেখাতে চায় তাই দেখানো হচ্ছে সন্দেহ হয়। কারণ যা চায় না, সেগুলো পাওয়া মুশকিল, পুলিশ রেকর্ড ছাড়া। আমার মনে হয় এদিক গুলো ইন্টারেস্টিংঃ
    ক- আর এস এস, তাদের আইডিওলোজি আর অর্গানইজেশনের প্রতিযোগিতায় কি করে আর্য সমাজ আর হিন্দু মহাসভা কে হারিয়ে দিল সেটা, এটা নরমালি দাক্ষিণাত্যের সামাজিক ক্ষমতার সঙ্গে উত্তরের রাজনৈতিক ক্ষমতার একটা আনডারস্ট্যান্ডিং এর চিহ্ন ধরা হয়, মহারাষ্ট্র কে দাক্ষিনাত্য ধরে, কিন্তু আরো অ্যাংগল আছে।
    খ - লাহোর সিন্ধ ইত্যাদি তে আর এস এস এর প্রচার প্রসার নিয়ে রিতা কোঠারী দেখতে পারিশ।
    গ - তবে ভার্নাকুলার সোর্স না দেখলে হবে না, সেক্ষেত্রে তোকে মারাঠী সোর্স দেখতে হতে পারে। এবং প্রকৃত ইনসাইডার ভিউ সেখানেই পাওয়া যাবে।
    গ - আর এস এস / স্বদেশী ইকোনোমি র ধারণা থেকে কি ভাবে সেটা আদানী এম্পায়ার এ এসে পৌচছে বা গ্লোবালাইজেশন এর ধারণার সঙ্গে কিভাবে এসব মেলানো হচ্ছে, প্রায় উপদেবতার হিন্দু প্যান্থিয়নে বরণের মত করে, সেটার জন্য তো একটা বই নেই, তোকে একেকজন ধরে ধরে ট্রেস করতে হবে। পোলিটিকাল এক্স্প্যানশন / কালচারাল এক্সপ্যানশন / এবং বিজনেস এক্সপ্যানশন এর হাত ধরাধরি টা বুঝতে গেলে একটা বই দিয়ে হওয়া মুশকিল।
    ঘ - ভারতীয় সভ্যতার ফাউন্ডেশনাল মিথ গুলো, হিন্দু কালচারাল প্র্যাকটিস কে রাষ্ট্র নির্মাণের কাজে লাগানোর কাজটা একাঅ আর এস এস করে নি, তার ফোর্স আর এস এস এর থেকে ঢের বেশি শক্তিশালী। বসুধা ডালমিয়া র কাজ আছে শুনেছি। খ।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১০398587
  • আহা সংস্কারি বাপ মায়ে তো একটু শাসন করেই থাকে ছেলেপুলেকে...
    নিশ্চই ছেলে বদমাইশি করছিল তাই ওর মা একটু মেরেছে আর কি।
    (খবরটা দেখে ব্যপক খুশী হায়েছি যদিও)
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৩398585
  • পড়িনি। রিভিউ পড়েছি। কোথায় মনে নেই। তাতে একটা ভিউ আছে, যে, আরেসেসকে অতিরিক্ত শক্তিশালী করে দেখানো হয়েছে। লেখকদের ল্যাজে খেলানো হয়েছে, এরকমও পড়েছি। আমার নিজের সেরকম মনে হয়না। কিন্তু এই ঘরানার একাধিক লেখা পড়েচি। পড়ে মনে হয়েছে, সেনসেশালাইজেশন একটা বড় ফ্যাক্টর। সেটা এখানেও প্লে করেছে কিনা জানিনা। বইটা পড়িনি, আগেই বললাম।
  • I | ০১ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৫398584
  • এই বইটা কেউ পড়েছে? পড়েছে তো নিচ্চয়ই।
    RSS: A view to the inside?
    রেকো করবে/করবেন?
  • dc | ০১ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪২398583
  • আগে কি বলে দেবেন বলুন, তারপর সার্চাব। বললেই হলো গান্ধীকো বোল দুঙ্গা?
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৯398582
  • আরে কুমুদি, এই মিটিনং ম্যারাথন যা গেল, ফোন সাইলেন্ট মোডেই পড়েছিল।কিন্তু মিস্ড কল দেখলাম না তো এখন!
    আর অমি নিজেই দুদিন আগেও জানতাম না, এসেও আবার পরের দুটো মিটিঙ্গ এর জন্য কী প্রচণ্ড হ্যাপ পুইয়ে রিস্কেডিউল করাতে হল। কী যে হেকটিক গেল! তবে আবারো যাব।
  • | ০১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৪398581
  • কি সাহস আ্যঁ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত